12/07/2026
#সৈয়দা #আদিবা #হোসেন #উচ্চ #বিদ্যালয় #গোলাপগঞ্জ #সিলেট
স্কুলের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে গত ১১-০৭-২০২৬ ইং তারিখে বিদ্যালয়ের অফিস কক্ষে এডহক কমিটির সভাপতি জনাব মোহাম্মদ রুহেল আহমদ আকন্দ সাহেবের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব কাজী শহিদুল হক সাহেবের সঞ্চালনায় উপদেষ্টা কমিটি ও এডহক কমিটির এক যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে স্কুলের সংস্কার ও মেরামতের জন্য ১৫ লক্ষ টাকা বরাদ্দ দেয়ায় সিলেট-৬ এর মাননীয় এমপি জনাব ইমরান আহমদ চৌধুরী সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আলোচনায় স্কুলের সীমানা প্রাচীর নির্মাণ, বিভিন্ন ভবনের সংস্কার সহ ডেস্ক-বেঞ্চ এবং দরজা-জানালা মেরামতের ব্যাপারে ব্যাপক আলোচনা হয়।
এসময় বিদ্যালয়ের "সংস্কার ও মেরামত" কার্যক্রম বাস্তবায়নের জন্য আট সদস্য বিশিষ্ট একটি চৌকুস সাব কমটি গঠন করা হয়।
এছাড়া বিদ্যালয়ের পরিচালন ব্যয় এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এলাকার "প্রবাসী কল্যাণ সংস্থার(SRD)" ভূয়সী প্রশংসা করা হয়।
একই সাথে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক দুই বারের এমপি মরহুম ডঃ সৈয়দ মকবুল হোসেন সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং উনার সুযোগ্য কন্যা সৈয়দা আদিবা হোসেনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় বিদ্যালয় তথা এলাকার উন্নয়নে সার্বক্ষণিক সহযোগিতা করার জন্য।
সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ সংস্থার সহ সভাপতি জনাব সজীব আলী, বিদ্যালয়ের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জনাব নুরুল ইসলাম মুন্না, বর্তমান ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সেক্রেটারী জনাব আব্দুল গফফার কুটি, উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মাসুক আহমদ, সাবেক ইউপি সদস্য জনাব নুরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য জনাব রহিম উদ্দিন, এডহক কমিটির অভিভাবক সদস্য জনাব ফরিদ আহমদ পাবলু, সাবেক দাতা সদস্য জনাব হাফিজ মনসুর আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা জনাবা রোকসানা বেগম, সহকারী
শিক্ষিকা জনাবা লাবিবা বেগম, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য জনাব সাহেদ আহমদ, ফ্রান্স প্রবাসী জনাব তোফায়েল হোসেন ও জনাব আলতাফ হোসেন।