26/08/2026
প্রত্যেক চন্দ্র মাসের মাঝামাঝি সময় তথা ১৩, ১৪ ও ১৫ তারিখ তিন দিন আইয়ামে বীযের সিয়াম রাখা সুন্নাহ।
রাসুলুল্লাহ ﷺ নিজে এ সিয়াম রাখতেন এবং সাহাবা দেরকেও এ সিয়াম রাখতে বলেছেন। সে হিসেবে (১৪৪৮ হিজরির) চলতি মাসে আইয়ামে বিজের সিয়াম রাখার দিন হলো- বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার (২৭, ২৮ ও ২৯ আগস্ট ২০২৬)
আ’ব্দুল্লাহ ইবনে আ’মর ইবনে আ’স রাদিয়াল্লাহু আ’নহু হতে বর্ণিত:
রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, “প্রতি মাসে তিনটি করে সাওম রাখা, সারা বছর ধরে সাওম রাখার সমান।"
[সহীহুল বুখারী: ১১৫৯, সহীহুল মুসলিম: ১৯৭৫]
Abjar Institute