13/06/2025
🇬🇧 UK-তে মাস্টার্স করার A to Z প্ল্যান!
অনার্স শেষ করে এখন অনেকেই ভাবছো মাস্টার্সটা বাইরে থেকে করবো।
✅ UK এখন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অন্যতম পপুলার ডেস্টিনেশন। কারণ ভিসা প্রসেসিং তুলনামূলক সহজ, কোর্সের মেয়াদ কম, আর পড়াশোনার পর থেকে যাওয়ার সুযোগও আছে।
তবে যাওয়ার আগে কিছু জিনিস একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকা দরকার— যেন ডিসিশন নেয়ায় কনফিউশন না হয়।
▍ কোন সাবজেক্টে সবচেয়ে চাহিদা?
ইউকে-তে এই মুহূর্তে চাহিদাসম্পন্ন মাস্টার্স সাবজেক্টগুলো:
🧠 Data Science / AI / Computer Science
📊 Accounting / Finance / Economics
🧪 Public Health / Nursing / Biomedical
📦 Supply Chain / Project Management
🏗️ Civil / Mechanical / Electrical Engineering
👩🏫 Education / Social Work / TESOL
এই ফিল্ডগুলোর বেশিরভাগই UK-এর স্কিলড ওয়ার্কার ভিসার লিস্টে।
তারমানে, মাস্টার্সের পর চাকরির সুযোগ ও ওয়ার্ক পারমিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
▍ স্কলারশিপ পাওয়া যায় কি?
হ্যাঁ, স্কলারশিপ পাওয়া যায়— তবে প্রতিযোগিতা অনেক, আর সময়মতো অ্যাপ্লাই করতে হয়।
🎓 Chevening — ফুল ফান্ডেড (টিউশন + থাকা + খাওয়া)
🎓 Commonwealth — মাস্টার্স/পিএইচডি-র জন্য ফান্ডেড স্কলারশিপ
🎓 GREAT — £১০,০০০ পর্যন্ত টিউশন ডিসকাউন্ট
এই স্কলারশিপগুলোর অ্যাপ্লিকেশন সাধারণত অক্টোবরে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হয়।
তাই আগে থেকেই রিসার্চ শুরু করাটাই স্মার্ট মুভ।
▍ খরচ কেমন হয়?
সবচেয়ে কমন প্রশ্ন— ইউকে যাওয়ার মোট বাজেট কেমন?
🎓 Tuition Fees:
সাধারণত £১০,০০০ – £২৫,০০০ (কোর্স ও ইউনিভার্সিটির উপর নির্ভর করে)
🏡 Living Cost:
London: £১,৩০০ – £১,৫০০ /মাস
London ছাড়া: £৯০০ – £১,২০০ /মাস
👉 কিছু ইউনিভার্সিটি Merit-based স্কলারশিপে ৫০% পর্যন্ত টিউশন ছাড় দেয়।
▍ মাস্টার্স শেষে থাকা যাবে?
হ্যাঁ যাবে। মাস্টার্স শেষ করলেই Graduate Route (PSW) নামে ২ বছরের পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা মেলে।
এই সময় ফুল-টাইম কাজ করতে পারো। যদি কোনো কোম্পানি স্পনসর করে, তাহলে Skilled Worker ভিসায় কনভার্ট করে আরও অনেক বছর ইউকে-তে থাকা যায়।
সেখান থেকেই PR/ILR-এর পথ শুরু হয়।
তবে PSW-এর মেয়াদ নিয়ে কিছু পলিসি আপডেট আসতে পারে — যেমন ২ বছর থেকে ১৮ মাসে কমানোর প্রস্তাব উঠেছে।
তাই নিয়মিত আপডেটেড থাকো।
📌 স্কিলড হও, দেশের এবং দুনিয়ার সম্পদ হও।
তোমার হাইয়ার স্টাডির জার্নি হোক সহজ, সচেতন আর সার্থক।
– Halima Tus Sadia
CEO and Managing Director, EduGlobe