কাদিপুর জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • কাদিপুর জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা

কাদিপুর জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ইসলামী জ্ঞান অর্জনের মাধ্যমে সমাজে শান্তি মানবতা ছড়িয়ে দেয়া।

🌱 বাচ্চাকে নামাজ শেখানোর আগে, নামাজকে ভালোবাসতে শেখান▪️ছোটবেলায় নামাজকে আমরা যেভাবে দেখি, বড় হয়েও অনেকটা সেভাবেই তা আ...
15/08/2026

🌱 বাচ্চাকে নামাজ শেখানোর আগে, নামাজকে ভালোবাসতে শেখান

▪️ছোটবেলায় নামাজকে আমরা যেভাবে দেখি, বড় হয়েও অনেকটা সেভাবেই তা আমাদের সাথে থেকে যায়। তাই শুধু "নামাজ পড়তে হবে" বলার আগে চেষ্টা করি নামাজের সাথে তার একটা মিষ্টি সম্পর্ক গড়ে দিতে।

▪️নিজে পড়ুন, তাকে দেখতে দিন
বাচ্চারা কথায় নয়, চোখে দেখেই বেশি শেখে। আপনি যখন শান্তভাবে, প্রশান্তি নিয়ে নামাজ পড়বেন, সে নিজে থেকেই নামাজকে জীবনের একটা স্বাভাবিক অংশ ভাবতে শিখবে।

▪️ভয় নয়, ভালোবাসা দিয়ে শুরু করুন
"না পড়লে গুনাহ হবে" এটা দিয়ে শুরু না করে বলুন, নামাজ মানে আল্লাহর সাথে সবচেয়ে কাছের একটা সময়। বয়স অনুযায়ী সহজ ভাষায়, গল্পের মতো করে বোঝান।

▪️নামাজের সময়টাকে আনন্দের করে তুলুন
নিজের পাশে দাঁড় করান। ছোট্ট একটা জায়নামাজ রাখতে পারেন তার জন্য। প্রতিটা ছোট্ট চেষ্টাতেও উৎসাহ দিন। ভুল হলে বকা নয়, ধৈর্য নিয়ে আবার শেখান।

আজ যে শিশুটা শুধু আপনাকে দেখে জায়নামাজে দাঁড়াচ্ছে, ইনশাআল্লাহ কালই সে নিজের ইচ্ছায় জায়নামাজ খুঁজবে। 🌙

তাই আগে ভালোবাসা, তারপর নিয়ম।

💬 আপনার ছোট্ট সোনামনিকে নামাজ শেখানোর গল্পটা কেমন? কমেন্টে শেয়ার করুন।

14/08/2026

🌿 কোরআন তেলাওয়াতের সৌন্দর্য
“কোরআন শুধু পড়ার জন্য নয়—কোরআন হলো হৃদয়কে জীবিত করার জন্য।

🌸 কোরআন হোক আমাদের জীবনের সঙ্গী,
তেলাওয়াত হোক আমাদের হৃদয়ের প্রশান্তি।

সন্তানের জন্য সবচেয়ে সুন্দর উপহার হচ্ছে কুরআন শিক্ষা।দ্বীনি ইলিম শিক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 🌿
23/07/2026

সন্তানের জন্য সবচেয়ে সুন্দর উপহার হচ্ছে কুরআন শিক্ষা।

দ্বীনি ইলিম শিক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 🌿

আলহামদুলিল্লাহকাদিপুর জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ছাদিস জামাতে ...
22/07/2026

আলহামদুলিল্লাহ
কাদিপুর জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র
দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট
ছাদিস জামাতে দ্বিতীয় স্থান পেয়ে উত্তীর্ণ হয়েছে
প্রিয় ছাত্র মো: রুহুল আমিন ❤️
আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

18/07/2026
আগামীতে কাওমি মাদ্রাসাগুলোতে শিক্ষক সংকট আসবেই। এর কয়েকটা বড় কারণ আছে:*১. সম্মান কমে গেছে, বেতনও কম**আগে:* "ওস্তাদ" বললে...
17/07/2026

আগামীতে কাওমি মাদ্রাসাগুলোতে শিক্ষক সংকট আসবেই।

এর কয়েকটা বড় কারণ আছে:

*১. সম্মান কমে গেছে, বেতনও কম*
*আগে:* "ওস্তাদ" বললে মানুষ সম্মান করতো
*এখন:* সমাজে শিক্ষকের দাম নাই। বেতন ৮-১০ হাজার।
এই টাকায় সংসার চলে না। তাই মেধাবী ছেলেরা মাদ্রাসায় আসতে চায় না। তারা চাকরি, ব্যবসা, বিদেশের দিকে চলে যাচ্ছে।

*২. চাপ বেশি, নিরাপত্তা নাই*
- *"শিক্ষকের শাসন অভিভাবক মেনে নিতে চায় না"*
একটু বকা দিলেই কমিটি, অভিভাবক ঝামেলা করে।
ভুল পড়ালে গুনাহ, আবার ঠিকমতো শাসনও করা যায় না।
এই মানসিক চাপের কারণে অনেকেই পেশা ছেড়ে দিচ্ছে।

*৩. নতুন প্রজন্মের আগ্রহ কম*
আগে হাফেজ, আলেম হওয়া ছিল গর্বের।
এখন মোবাইল, ইউটিউব, টিকটক এর যুগ।
ছেলেরা ৫-৭ বছর মাদ্রাসায় কষ্ট করে পড়তে চায় না।
শর্টকাট ইনকামের রাস্তা খুঁজে। ফলে নতুন শিক্ষক তৈরি হচ্ছে না।

*৪. সরকারি সুযোগ-সুবিধা কম*
স্কুল-কলেজের শিক্ষকরা বেতন, পেনশন, প্রমোশন পায়।
কিন্তু বেশিরভাগ কওমি/বেসরকারি মাদ্রাসার ওস্তাদদের কিছুই নাই।
বুড়া বয়সে ভরসা নাই। তাই কেউ লং টাইম থাকতে চায় না।

*৫. যোগ্য শিক্ষকের ঘাটতি*
কোরআন, হাদিস, ফিকহ, আদব - সবদিক দিয়ে পারদর্শী ওস্তাদ খুব কম।
আর যারা আছে তারা বয়স্ক হয়ে যাচ্ছে।
তাদের জায়গা নেওয়ার মতো নতুন যোগ্য লোক তৈরি হচ্ছে না।

---

*এর সমাধান কি?*
1. *সম্মান ফেরানো* - অভিভাবকদের বুঝানো, ওস্তাদরা শত্রু না
2. *বেতন বাড়ানো* - কমিটি ও ধনী মানুষদের এগিয়ে আসা লাগবে
3. *ট্রেনিং* - নতুন শিক্ষকদের আধুনিক পদ্ধতি শেখানো।

শিক্ষক সংকটের ৮টা বাস্তব সমাধান:*

*১. বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানো*
সবচেয়ে বড় কারণই এটা।
- *মাসিক বেতন ন্যূনতম ২০-২৫ হাজার* করতে হবে
- ঈদ বোনাস, চিকিৎসা ভাতা, পেনশনের ব্যবস্থা
- থাকা-খাওয়ার ভালো ব্যবস্থা মাদ্রাসায়
টাকা না থাকলে মেধাবীরা আসবে কেন বলেন?

*২. সম্মান ও নিরাপত্তা ফেরানো*
- অভিভাবকদের ট্রেনিং দেওয়া: "ওস্তাদ শত্রু না, বন্ধু"
- কমিটি শিক্ষকদের পাশে দাঁড়ানো। অন্যায় আবদার না মানা
- শাসনের নীতিমালা ঠিক করে দেওয়া। শিক্ষক যেন ভয়ে না থাকে

*৩. নতুন শিক্ষক তৈরি করা*
- মাদ্রাসায় "টিচার্স ট্রেনিং" কোর্স চালু করা
- হাফেজ ও আলেম ছাত্রদের ছোটবেলা থেকেই পড়ানোর ট্রেনিং দেওয়া
- ভালো ছাত্রদের বৃত্তি দিয়ে শিক্ষক বানানো

*৪. প্রযুক্তির ব্যবহার*
- অনলাইন ক্লাস: এক ওস্তাদ দিয়ে ৩-৪টা মাদ্রাসার সবক
- রেকর্ড করা দরস

Address

Sylhet. Golapgonj. Shorifgonj. Maherpur. Kadipur
Sylhet
14211

Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাদিপুর জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share