09/05/2025
ডেনমার্কে পড়তে আসতে চান? তাহলে এই খবরটা আপনার জন্য — চোখ-কান খোলা রাখুন!
আমরা যারা ইউরোপে পড়াশোনা, কাজ আর ভালো একটা জীবনের স্বপ্ন দেখতাম —তাদের জন্য ডেনমার্ক ছিল সবচেয়ে অ্যাক্সেসিবল, সহনশীল ও সহজ একটা দেশ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা নিজেরা সেই রাস্তা নষ্ট করেছি। আজ তারই ফলাফল আমাদের সামনে।
২ মে ২০২৫ থেকে ডেনমার্কে শিক্ষার্থীদের জন্য নতুন আইন কার্যকর হচ্ছে, যা অনেক কিছুই বদলে দিচ্ছে!
যারা ডেনমার্কে পড়াশোনার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটা অনেক বড় একটি পরিবর্তন। এই নিয়মগুলো শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য হবে যারা ২ মে ২০২৫ বা তার পরবর্তী সময়ে ভিসার জন্য আবেদন করবেন বা নতুনভাবে ভর্তি হবেন।
নতুন নিয়মে কী কী থাকছে?
১. কাজ করার অনুমতি থাকবে না:
পড়াশোনা চলাকালীন সময় কোনো রকম পার্টটাইম কাজ করা যাবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন—no work permit during study!
২. জব সার্চ ভিসা বন্ধ:
পড়াশোনা শেষ করার সাথে সাথেই আপনাকে ডেনমার্ক ছাড়তে হবে। আগের মতো ৬ মাসের জব সার্চ ভিসা আর মিলবে না।
৩. পরিবার আনা যাবে না:
স্ত্রী, সন্তান কিংবা অন্য কোনো ফ্যামিলি মেম্বারকে সঙ্গে আনার অনুমতি থাকবে না। সম্পূর্ণ একা পড়াশোনা করতে হবে।
তবে যারা এই নিয়মে পড়ছেন না:
• যারা ইতোমধ্যে ভর্তি হয়েছেন
• অথবা ২ মে ২০২৫-এর আগেই ভিসার জন্য আবেদন করে ফেলেছেন
তাদের ক্ষেত্রে পুরাতন নিয়মই বহাল থাকবে।
(এই নিয়মগুলো শুধুমাত্র প্রাইভেট ভার্সিটিগুলোর জন্য প্রযোজ্য)
কিন্তু প্রশ্ন হলো, এই অবস্থার জন্য দায়ী কে?
আমরা নিজেরা দায়ী —এই সত্য অস্বীকার করার উপায় নেই। একই দেশের হয়ে পরনিন্দা, হিংসা, ‘দালালি’—এসবের কোনো শেষ ছিল না।
ভিসা পেলেই অনিয়ম, হাউজিং ফ্রড, ইনকাম হাই দেখিয়ে কাগজপত্র বানানো, পাস করতে না পারা, পড়াশোনার চেয়ে বেশি ফোকাস ডেলিভারিতে —এসব দেখে ডেনিশ অথরিটিদের আর বিশ্বাস রাখতে কষ্ট হয়েছে।
⸻
⚠️ গুরুত্বপূর্ণ বার্তা:
২ মে ২০২৫ থেকে যেকোনো আবেদন করার আগে ভালোভাবে চিন্তা-ভাবনা করুন।
আপনার লক্ষ্য যদি শুধু “পড়াশোনার সুযোগ + কাজের সুযোগ + পরিবার আনার সুযোগ” হয়, তাহলে এই পরিবর্তন আপনাকে ভাবতে বাধ্য করবে।