PROGATian - প্রগতিয়ান

PROGATian - প্রগতিয়ান আমরা প্রগতিয়ান আর আমাদের হৃদয়ে প্রগতি উচ্চ বিদ্যালয়।

প্রগতি উচ্চ বিদ্যালয়ের নতুন দুই দাতা সদস্য বলদী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কামাল উদ্দিন ও তারেক আলী মুর্শেদকে অভিনন্দন ...
28/12/2025

প্রগতি উচ্চ বিদ্যালয়ের নতুন দুই দাতা সদস্য বলদী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কামাল উদ্দিন ও তারেক আলী মুর্শেদকে অভিনন্দন 💐❤️

'প্রগতি মেধা বৃত্তি ২০২৫' এর পুরস্কার বিতরণ প্রগতি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এবং বলদী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী - তেতলী ...
16/12/2025

'প্রগতি মেধা বৃত্তি ২০২৫' এর পুরস্কার বিতরণ

প্রগতি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এবং বলদী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী - তেতলী ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ, ইউকে এর সভাপতি মুজিবুর রহমান হিরক এর সহযোগিতায় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে ২য় 'প্রগতি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫' এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অদ্য ১৬ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় স্কুল হল রুমে অনুষ্ঠিত হয়।
প্রগতি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মাছুম আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান ওলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শাহ আলম, তেতলী ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি হারুন মিয়া, প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল বরণ আচার্য, তরুণ সমাজ সেবক সেলিম আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম।
স্কুলের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল জলিল সহ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে গত ৬ ডিসেম্বর দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে 'প্রগতি মেধাবৃত্তি ২০২৫' অনুষ্ঠিত হয়।
এবারে প্রথম স্থান অধিকার করে বদিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী আয়েশা আক্তার, দ্বিতীয় স্থান অর্জন করে চকের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিভাকর চক্রবর্তী, তৃতীয় স্থান অর্জন করে বদিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জান্নাতুল মাহিয়া।

প্রগতি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসী - স্কুলের প্রাক্তন ছাত্র মুজিবুর রহমান হিরক এর সহযোগিতায় আজ পঞ্চ...
06/12/2025

প্রগতি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসী - স্কুলের প্রাক্তন ছাত্র মুজিবুর রহমান হিরক এর সহযোগিতায় আজ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে 'প্রগতি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫' অনুষ্ঠিত হয়।

বৃত্তি পরীক্ষা পরিদর্শনে আসেন তেতলী ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব ওলিউর রহমান অলি, প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শাহ আলম, তেতলী ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি জনাব হারুন মিয়া, সেলিম আহমদ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক জনাব মৃদুল বরণ আচার্য, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মাছুম আলম, ম্যানেজিং কমিটির সদস্য আমির হোসেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল জলিল সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

পরীক্ষা শেষে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার ফলাফল আগামী ১৬ ডিসেম্বর '২৫ ইং সকাল ১১ টার সময় প্রগতি উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রকাশ করা হবে এবং পুরস্কার প্রদান করা হবে।

12/11/2025

মাটি ভরাটের কাজ...

প্রগতি উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের অনুমোদন পাওয়ার লক্ষ্যে মাঠি ভরাটের কাজ অধিকাংশই সম্পন্ন হয়েছে। যারা মাটি ভরা...
12/11/2025

প্রগতি উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের অনুমোদন পাওয়ার লক্ষ্যে মাঠি ভরাটের কাজ অধিকাংশই সম্পন্ন হয়েছে। যারা মাটি ভরাটের কাজে অর্থিক সহায়তা প্রদান করেছেন তাদের জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

প্রগতি উচ্চ বিদ্যালয়ে ভর্তি চলিতেছে....
12/11/2025

প্রগতি উচ্চ বিদ্যালয়ে ভর্তি চলিতেছে....

সিলেট জেলার দক্ষিণ সুরমার উপজেলায় প্রগতি উচ্চ বিদ্যালয়ে ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। দক্ষিণ সুরমা অঞ্...
12/11/2025

সিলেট জেলার দক্ষিণ সুরমার উপজেলায় প্রগতি উচ্চ বিদ্যালয়ে ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

দক্ষিণ সুরমা অঞ্চলে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো যাচ্ছে।

অভিভাবকদের তাদের সন্তানদের অংশগ্রহণ নিশ্চিত করতে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে।

25/10/2025
25/10/2025
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবি ও শিক্ষানুরাগী, বল...
25/09/2025

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবি ও শিক্ষানুরাগী, বলদী যুব সমাজ কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বলদী গ্রামের কৃতি সন্তান, প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র (এস এস সি ১৯৯৩ ব্যাচ), তেতলী ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ ইউকে এর সভাপতি জনাব মুজিবুর রহমান হিরক প্রগতি উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হতে আগ্রহ প্রকাশ করেছেন।
আমরা প্রগতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক - শিক্ষিকা মন্ডলী এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জনাব মুজিবুর রহমান হিরকের‌ প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা উনার উত্তর উত্তর সাফল্য , সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

Address

Bodikuna
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when PROGATian - প্রগতিয়ান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category