07/06/2026
মধ্যবিত্ত পরিবারের জন্য বিদেশে যাওয়ার সবচেয়ে বড় স্বপ্ন আর ভরসার নাম IELTS। কিন্তু যেভাবে বারবার পরীক্ষার ফি বৃদ্ধি করা হচ্ছে, তাতে মনে হচ্ছে অদূর ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থীদের জন্য এই পথ আরও কঠিন হয়ে যাবে।
কয়েক মাস পরপর ফি বাড়ানোর এই প্রবণতা হাজারো শিক্ষার্থীর স্বপ্নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তাই এখন থেকেই IELTS-এর বিকল্প হিসেবে PTE, TOEFL, Oietc, Duolingo -এর মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষাগুলোর দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সামনে হয়তো আরও কঠিন সময় অপেক্ষা করছে। কিন্তু দুঃখের বিষয় হলো, প্রতিটি সিদ্ধান্তের সবচেয়ে বড় চাপটা পড়ে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ওপর,যাদের স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্ন পূরণের সামর্থ্য প্রতিনিয়ত কঠিন হয়ে যাচ্ছে।