Chinta&Chukti

Chinta&Chukti “Welcome to Chinta & Chutki — your daily dose of smart thoughts and fun moments! Follow us to learn, laugh, and grow together!”

Here you’ll find Islamic reminders, educational tips, and entertaining skits — all in bite-sized videos.

কোন AI কোথায় লাগে?
10/07/2026

কোন AI কোথায় লাগে?

ইনশাআল্লাহ 🤍
11/03/2026

ইনশাআল্লাহ 🤍

No Excuse.....
10/01/2026

No Excuse.....

30/12/2025

Advise For 2026⚡️

1. Avoid doing fake work (works that doesn't really comes up with productivity)
2. Learning Bangla , English properly (both speaking and writing) . Learn how to manage sales
3. Don't fall for sexy advise (be practical and cut your coat according to your cloth)
4. Understanding the monetary sectors (where proximity of diverse income resources is high and where is low)
5. Never try to convince anyone about anything (it never works)
6. Accepting self worth and limitations (not every height is reachable)
7. Ignore noise and work on your specified goals (do back calculations if necessary)

27/07/2025

দিনরাত স্ক্রল না করে যে ২০ টি কাজ আপনি করতে পারেন -

১/ একটি নতুন স্কিল শেখা শুরু করুন। (যেমন Canva, Excel, AI Tools)

২/ কয়েক পৃষ্ঠা বই পড়ুন।

৩/ একটি নতুন ভাষা শেখার অ্যাপে ১০ মিনিট সময় দিন (যেমন Duolingo)

৪/ নিজের জীবনের লক্ষ্যগুলো লিখে ফেলুন।

৫/ দিনে অন্তত ১টি নতুন শব্দ শিখুন।

৬/ YouTube এ কোনো শিক্ষণীয় ভিডিও দেখুন।

৭/ ঘর গুছিয়ে ফেলুন।

৮/ বন্ধু বা পরিবারের কাউকে ফোন দিন।

৯/ হাঁটুন বা সাইকেল চালান।

১০/ এক্সারসাইজ বা ব্যায়াম করুন।

১১/ সকালে সূর্যোদয় বা বিকেলে সূর্যাস্ত দেখুন।

১২/ হাঁটতে হাঁটতে কোনো লেকচার বা অডিওবুক শুনুন।

১৩/ নিজে যা পারেন, অন্যদের তা শেখাতে চেষ্টা করুন।

১৪/ নিজের বা পরিবারের জন্য খাবার রান্না করুন।

১৫/ পুরোনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন।

১৬/ ভিডিও বানানো শুরু করতে পারেন। (মোবাইল দিয়েই শুরু সম্ভব)

১৭/ লেখালেখি শুরু করুন। সেটা হতে পারে গল্প, কবিতা, বা নিজের ডায়েরিতে চিন্তাভাবনা লেখা।

১৮/ নিজের কোনো পুরোনো ছবির অ্যালবাম দেখুন।

১৯/ একেবারে কিছু না করে ১০ মিনিট নীরবে বসে থাকুন।

২০/ পুরোনো ব্যবহার না করা কাপড় বা জিনিস ডোনেট করার জন্য আলাদা করুন।

এই ছোট ছোট কাজগুলো একেকটা "স্ক্রল রিপ্লেসমেন্ট"
যা সময়কে গিলেই ফেলে না, বরং গড়েও তোলে।

- আসাদুজ্জামান জয়

📚 পড়াশুনায় মনোযোগ ধরে রাখার ৫টি কার্যকর কৌশল! 🧠✨মন বসে না? বই খুললেই মন চলে যায় অন্য কোথাও? 🥴 তাহলে এই টিপসগুলো তোমার জন...
19/07/2025

📚 পড়াশুনায় মনোযোগ ধরে রাখার ৫টি কার্যকর কৌশল! 🧠✨

মন বসে না? বই খুললেই মন চলে যায় অন্য কোথাও? 🥴 তাহলে এই টিপসগুলো তোমার জন্য—

1️⃣ ছোট ছোট লক্ষ্য ঠিক করো: একসাথে অনেক কিছু পড়ার চেয়ে প্রতিদিন ছোট ছোট টার্গেট নাও। এতে চাপ কমবে এবং মনোযোগ থাকবে।

2️⃣ Pomodoro পদ্ধতি ব্যবহার করো: ২৫ মিনিট মনোযোগ দিয়ে পড়ো, তারপর ৫ মিনিট বিরতি। এতে মাথা ক্লিয়ার থাকবে। 🕒

3️⃣ মোবাইল দূরে রাখো 📵: Social media স্ক্রল করতে করতে সময় উড়ে যায়। পড়ার সময় ফোন Silent বা অন্য ঘরে রাখো।

4️⃣ নিজের জন্য পুরস্কার নির্ধারণ করো 🎁: পড়া শেষ করলে নিজেকে একটা টফি বা ১০ মিনিটের YouTube ব্রেক দাও!

5️⃣ পর্যাপ্ত ঘুম আর পানি খাওয়া 😴💧: মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না যদি ঘুম কম হয় বা শরীর Dehydrated থাকে।

👉 মনে রেখো, মনোযোগ ধরে রাখা একটা অভ্যাস — একদিনে আসবে না, কিন্তু চর্চা করলে অবশ্যই সম্ভব!..

যেসব কাজে মানসিক শান্তি পাবেন! ১. ‘আপনার যা আছে, তা আপনার জীবনের জন্য যথেষ্ট’ এই ভাবনা আপনাকে সবচেয়ে বেশি মানসিক শান্তি ...
14/07/2025

যেসব কাজে মানসিক শান্তি পাবেন!

১. ‘আপনার যা আছে, তা আপনার জীবনের জন্য যথেষ্ট’ এই ভাবনা আপনাকে সবচেয়ে বেশি মানসিক শান্তি দিবে। যত সম্পদ আপনার থাকুক না কেন, আত্মতৃপ্তির অভাব থাকলে অনেক সম্পদের মালিক হয়েও কোনো লাভ নাই।

২. মনের মধ্যে অশান্তির দাবানল ছড়িয়ে পড়লে সমাজে নিজের চেয়ে নীচুশ্রেণীর মানুষের দিকে তাকাবেন। এটাই আমাদের ধর্মের শিক্ষা। এই ভাবনা আপনাকে কি পরিমাণ আত্মতুষ্টিতে ভোগাবে, ভাষায় বর্ণনা করার মতো না!

৩. মানুষের যেকোনো ভুল-ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করুন। সবসময় মনে রাখবেন, সৃষ্টিকর্তা ছাড়া কেউ ভুলের ওপরে নাই। ক্ষমা মহৎ গুণ। এই গুণ আপনাকে মৃত্যুর পরও অন্যদের মনে অনেকদিন বাঁচিয়ে রাখবে।

৪. অন্যের উন্নতিতে অভিনন্দন জানাতে ভুলবেন না। অন্যের দুঃখকষ্ট দেখলে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সমাজের মহৎপ্রাণ মানুষের বৈশিষ্ট্য এটাই।

৫. দৈনিক পাঁচওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করার নিয়ত করুন। যথাযথ সময়ে নামাজ পড়ার কারণে রিজিকে বারাকাহ আসবে। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে মনেমনে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার শুকরিয়া আদায় করুন এইজন্য যে, তিনি আপনাকে ফরজ কাজ যথাসময়ে করার তাওফিক দিয়েছেন। শুকরিয়া আদায়েও মনে সুখানুভূতি আসবে।

৬. বিয়ের সামর্থ থাকলে বিয়ে করুন। একজন ধার্মিক নারী বিয়ে করলে একাকিত্ব ঘুচবে। সুখ-দুঃখের কথা বলে মন ভালো হবে। নিজের অনেক কাজ করিয়ে নেওয়ার সুযোগ হবে। আরো অনেক উপকার তো আছেই।

৭. দৈনিক সকাল বা রাতে কিছুসময় নিয়ে ধীরস্থির মনে কুরআন তেলাওয়াত করুন। পড়তে না পারলে পারতপক্ষে কুরআন অডিও শুনুন। জিকিরফিকিরে সময় কাটান। আল্লাহর স্মরণে মুমিনগণ অন্তরে তীব্র প্রশান্তি অনুভব করে।

৮. ফ্রী সময়ের কিছু অংশ বাচ্চাদের সাথে কাটানোর অভ্যাস করুন। বাচ্চার বাচ্চাসুলভ আচরণ বেশ উপভোগ করতে পারলে মনখারাপও মুহুর্তে কেটে যাবে।

৯. অর্থ আর সময় থাকলে পৃথিবী ভ্রমণে নেমে পড়ুন। একঘেয়ে লাগতেছে, কাজে মন বসতেছে না, কোনোকিছু ভালো লাগতেছে না অসুখের উত্তম কার্যকর সমাধান হলো ভ্রমণ। কয়েক ঘণ্টা বা কিছুদিনের ভ্রমণও আপনাকে নির্ভার এবং দুঃশ্চিন্তা মুক্ত করে প্রফুল্ল করবে। কাজে ফেরার জন্য মানসিক শক্তি জোগাবে।

১০. সৎ, বিশ্বস্ত, আমানতদার বন্ধু থাকলে তাদের সাথে সুখ-দুঃখ শেয়ার করুন। কোনো সমাধান পছন্দ হলে তা মানতে চেষ্টা করুন। একজন ভালো বন্ধু পুরো একটা লাইব্রেরীর সমান কাজে আসে।

১১. অবসর সময়ে বইপত্র পড়ুন। বইয়ের মতো ভালো বন্ধু আর হয় না। সবসময় আপনাকে কিছু না কিছু দরকারি রসদ জোগাবে। আপনার কোনো ভালো বন্ধু আজ আছে তো কাল থাকবে না। কিন্তু বই সবসময় আপনার সাথে আছে।

১২. ধর্মীয়জ্ঞান যতটুকু আছে তা প্রচার করুন। আপনার ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন এবং কেউ আপনার কথা অনুসারে আমল করতেছে দেখে মনে ভালোলাগার অনুভূতি আসবে।

১৩. জনসেবা করার সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়ুন। বন্যা, আগুনে ক্ষতিগ্রস্ত, কাজ করতে অক্ষম ভিক্ষুক, প্রতিবন্ধীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। নগদ টাকা-পয়সা না থাকলে কোনো সম্পদ থাকলে তা দিয়ে হলেও সাহায্য করতে ভুলবেন না। দান আল্লাহর রাগ নিভিয়ে দেয় এবং গুনাহ মুছে দেয়। খুলে দেয় নাজাতের দরজা।

১৪. অতীতের গুনাহের জন্য মন থেকে তাওবাহ করুন। অনুতপ্ত হোন। জায়নামাজে বসে কান্নাকাটির সাথে আল্লাহর কাছে এমনভাবে মাফ চেয়ে নিন, যেন বিগত ভুলের পুনরাবৃত্তি আর না ঘটে। মন থেকে তাওবাহ চাওয়ার পর তা আল্লাহ মাফ করে দেন। গুনাহমুক্তির সুযোগ পাওয়া অনেক বড় প্রাপ্তি।

১৫. বেশি বেশি মৃত্যুকে স্মরণ করুন। ‘মৃত্যুচিন্তা’ সকল মন্দ কাজের প্রতিবন্ধক। আল্লাহর ক্ষমা ও অনুগ্রহ তালাশে যে চিন্তার বিকল্প কিছু হতে পারে না। মৃত্যুচিন্তা আপনাকে সরল ও সঠিক পথে রাখবে। গুনাহের রাস্তায় পা না মাড়ানো এবং মহান আল্লাহর সন্তুষ্টি তালাশের মধ্যে রয়েছে প্রকৃত শান্তি ও সফলতা।

১৬. নিকটাত্মীয়, পরিচিত অসুস্থ কাউকে দেখতে তার বাড়িতে যাতায়াত করুন। সম্ভব হলে হাসপাতালে যান। সুস্থতা যে কতবড় নিয়ামাত, কত বড় শান্তি পাওয়ার মতো ব্যাপার, সেটা নিজে অসুস্থ হলে বা অসুস্থ কাউকে গিয়ে না দেখলে খুব ভালো উপলব্ধি হয় না।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সকল কিছুর উত্তম তাওফিকদাতা।

জীবণচক্র.....
05/07/2025

জীবণচক্র.....

🎉 স্বাগতম ‘চিন্তা & চুক্তি'-তে! 🎉আমাদের এই নতুন যাত্রায় আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা!এখানে আমরা শেয়ার করবো— 📚 শিক্ষামূল...
04/07/2025

🎉 স্বাগতম ‘চিন্তা & চুক্তি'-তে! 🎉

আমাদের এই নতুন যাত্রায় আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা!
এখানে আমরা শেয়ার করবো— 📚 শিক্ষামূলক কনটেন্ট
😂 মজার ছোট স্কিট ও নাটিকা
🕌 সহজ ভাষায় ইসলামিক বার্তা
🎬 দিনশেষে মন ও মাথা — দুটোই জাগবে ইনশাআল্লাহ!

“চিন্তা” মানে চিন্তাশীলতা, শেখা, বেড়ে ওঠা।
আর “চুক্তি” মানে আনন্দ, হাসি, আর একটু রিফ্রেশমেন্ট।
এই দুটো একসাথে—নতুন কিছু ভাবার ও দেখার সুযোগ!

✅ আমাদের সঙ্গে থাকুন
✅ ভিডিও দেখুন
✅ মতামত দিন
✅ এবং শেয়ার করতে ভুলবেন না! 💬

📌 নতুন ভিডিও আসবে প্রতি সপ্তাহে — ইসলামিক, এডুকেশনাল, আর বিনোদন সব একসাথে!

📢 Follow দিয়ে পাশে থাকুন!

Address

Nobiganj,Bangladesh
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chinta&Chukti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share