গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে,
হযরত ওমর ফারুক (রা.) একাডেমির কৃতি ছাত্র ডাক্তার আব্দুল কাদির শিকদার স্কুল ভিজিট করেন।
শিক্ষকদের অনুরোধে বাদ যোহর, মসজিদে আব্দুল কাদির ভাই গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তব্য পেশ করেন।
Students Association of Hazrat Omar Faruque R. Academy
সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘হযরত ওমর ফারুক (রা.) একাডেমীর’ সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্লাটফর্ম। সকল কে এই প্লাটফর্ম এ স্বাগতম।
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?
আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে গত ৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দে, “স্টুডেন্টস এসোসিয়েশন অব হযরত ওমর ফারুক (রা.) একাডেমি” কর্তৃক ‘ইফতার মাহফিল’ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজন সফল হওয়ার সকল অবদান আমাদের সবার– আমাদের সাবেকদের, আমাদের প্রবাসীদের, আমাদের বর্তমান শিক্ষার্থী ভাইদের।
ইতিপূর্বে আমরা জেনেছি যে, নির্ধারণ করা বাজেটের কমপক্ষে আড়াইগুণ টাকা বেশি উঠেছে। ফলশ্রুতিতে আমরা আয়োজনের পরিসরও বড় করেছি। কিন্তু, তারপরও ফান্ডে অনেক টাকা রয়ে গেছে। আজ বাদ মাগরিব, একাডেমি প্রাঙ্গণে এক সাধারণ সভার মাধ্যমে “ইফতার মাহফিল” এর ফান্ডের আয়-ব্যায়ের হিসাব প্রকাশ করা হয়। আফসার আহমেদের (২০১৩) সভাপতিত্বে হওয়া এই সভায় উপস্থিত ছিলেন– বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ভাইয়েরা। যারা উপস্থিত হতে পারেন নি তাদের জ্ঞাতার্থে আয়-ব্যায়ের হিসাব-নিকাশ আমরা গ্রুপে প্রকাশ করছি।
সর্বমোট ডোনেশন উঠেছে : ৯৬,৭৪৪ টাকা (ছিয়ানব্বই হাজার সাতশত চুয়াল্লিশ টাকা)।
সর্বমোট খরচ :
৭৮,৫১৯ টাকা (আটাত্তর হাজার পাঁচশত উনিশ টাকা)।
ফান্ডে বর্তমানে টাকা আছে : ১৮,২২৫ টাকা (আটারো হাজার দুইশত পঁচিশ টাকা)।
উল্লেখ্য, মোহন ভাই ও নূর-ই-রাইহান ভাইয়ের পূর্বের পরামর্শক্রমে ফান্ডের অবশিষ্ট টাকা একাডেমির দুস্থ কয়েকজন শিক্ষক ও কর্মচারীদের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ধন্যবাদ।
১২ই মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ।
ক্যাম্পাস। ❤️
Vedio Credit : Shimon Talukder
06/03/2025
বিশ্বনাথের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ, হযরত ওমর ফারুক (রা.) একাডেমীর সাবেক শিক্ষার্থীদের অর্থায়নে, স্টুডেন্টস এসোসিয়েশন অব হযরত ওমর ফারুক (রা.) একাডেমির সৌজন্যে– গত ৫ মার্চ ২০২৫ (বুধবার) একাডেমি প্রাঙ্গনে “ইফতার ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সাবেক-বর্তমান শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমেদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান জনাব দয়াল উদ্দিন ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মুকতাবিস উন নূর।
কয়েকটি সেগমেন্টে ভাগ করা এই আয়োজনে, বিকেল তিনটা থেকে শুরু হয়– গজল ও নাশিদ পরিবেশন। বিশ্বনাথের ঐতিহ্যবাহী শিল্পীগোষ্ঠী ‘আলোকিত সুরের’ পরিচালনায় মনোমুগ্ধকর এক পরিবেশের সৃষ্টি হয়। আসরের নামাজের পরে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। সবশেষে হয়, দোয়া মাহফিল। চমৎকার এই আয়োজন কে সাফল্যমণ্ডিত করে তোলায় উপস্থিত অতিথি বৃন্দ স্টুডেন্টস এসোসিয়েশন অব হযরত ওমর ফারুক (রা.) এর প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সাথে প্রতিবছর এমন আয়োজন অব্যহত রাখার অনুরোধ করেন।
আমাদের ৫ মার্চ– আমাদের নাশিদ সন্ধ্যা, আমাদের ইফতার।
05/03/2025
বজায় থাকুক এমন ধারা, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সাহায্য করুন।
আলহামদুলিল্লাহ, সফল ও সুন্দর ভাবে “ইফতার ও দোয়া মাহফিল” সম্পন্ন। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার শুকরিয়া জ্ঞাপন করছি।
Click here to claim your Sponsored Listing.