Learn Quran Easily

  • Home
  • Learn Quran Easily

Learn Quran Easily Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Learn Quran Easily, Education Website, Sylhet Bangladesh, .

আরাফার দিন: দোয়া কবুলের দিন!আরাফার দিন বছরে একবার আসে, তাই এই দিনটিকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। প্রশ্ন হলো, কী দোয়া...
24/05/2026

আরাফার দিন: দোয়া কবুলের দিন!

আরাফার দিন বছরে একবার আসে, তাই এই দিনটিকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। প্রশ্ন হলো, কী দোয়া করবেন? কী চাইবেন? আসুন আমরা কোরআন-হাদীসে একটু চোখ বুলিয়ে আসি।
১. সবচেয়ে উত্তম দোয়া: রাসুল ﷺ বলেন, এই দিনে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো:> *لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ*
> *(অর্থ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো অংশীদার নেই। সমস্ত রাজত্ব তাঁর, সমস্ত প্রশংসাও তাঁর, আর তিনি সবকিছুর উপর সক্ষম।)*
> এটি অর্থসহ মুখস্থ করে ফেলুন।

২. নিজের ভাষায় দোয়া: আরবি দোয়া যদি অর্থ বুঝে না পড়েন, তবে নিজের ভাষায় দোয়া করুন। আল্লাহ আমাদের মনের ভাষা বোঝেন। আপনার ছোট-বড় সব চাওয়া মনের মাধুরী মিশিয়ে আল্লাহর কাছে বলুন। কাঁদতে না পারলে কান্নার ভান করে হলেও তাঁর কাছে আকুতি জানান।
৩. কী কী চাইতে পারেন?
**আত্মশুদ্ধি:** সব গুনাহ মাফ, রিয়া-হিংসা-অহংকার থেকে মুক্তি, এবং ইবাদতে স্বাদ পাওয়া।
**দুনিয়া ও আখিরাত:** দুনিয়া ও পরকালের সফলতা, মেধাবী হওয়া, সুন্দর চরিত্র, এবং জান্নাতুল ফিরদাউস।
**পরিবার:** বাবা-মা ও জীবনসঙ্গীর জন্য শান্তি, নেককার সন্তান এবং ঘরে বরকত।
**রিজিক ও জ্ঞান:** হালাল রিজিক, কুরআনের সাথে ভালোবাসা এবং সহিহ ইলম।
মনে রাখুন:
দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও দরুদ পড়ুন। দোয়া কবুলের জন্য বারবার একই দোয়া করুন—একঘেয়েমি ভাববেন না। নিজেকে অক্ষম ও গুনাহগার মনে করে, চোখের পানি ফেলে বলুন, "হে আল্লাহ, কবুল করে নিন।"
আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন। আমিন। 🤲🏻

অনেকেই কোরআন শিখতে চান।কিন্তু সময়ের অভাব, সঠিক শিক্ষক না পাওয়া, বা পরিবেশের কারণে শুরু করতে পারেন না।Learn Quran Easily ...
21/04/2026

অনেকেই কোরআন শিখতে চান।
কিন্তু সময়ের অভাব, সঠিক শিক্ষক না পাওয়া, বা পরিবেশের কারণে শুরু করতে পারেন না।

Learn Quran Easily ঘরে বসেই শুদ্ধভাবে কোরআন, সালাত, আযান, ইক্বামাত ও আক্বীদা শেখার একটি নির্ভরযোগ্য অনলাইন ব্যবস্থা।

আপনার বয়স যাই হোক—
শুরুটা আজও হতে পারে।

আসসালামু আলাইকুম,আমাদের একজন ছাত্র — বয়স ৪২, ঢাকায় চাকরি করেন। ৩ মাস আগে বলেছিলেন, "ভাই, আমি তো কোনোদিন শিখতে পারব না।...
10/04/2026

আসসালামু আলাইকুম,

আমাদের একজন ছাত্র — বয়স ৪২, ঢাকায় চাকরি করেন। ৩ মাস আগে বলেছিলেন, "ভাই, আমি তো কোনোদিন শিখতে পারব না।"

আজ তিনি নিজে নামাজে সূরা মিলিয়ে পড়ছেন।

শুধু দরকার ছিল সঠিক পরিবেশ আর একজন ধৈর্যশীল শিক্ষক।

আল ফাজর একাডেমিতে সেটাই দেওয়ার চেষ্টা করি।

✨ 1:1 লাইভ ক্লাস
✨ কায়দা থেকে কোরআন, সালাত, আযান
✨ প্রথম ৭ দিন ফ্রি — নিজে যাচাই করুন
✨ সামর্থ্য না থাকলেও ফ্রিতে শেখার সুযোগ আছে

আপনিও একবার চেষ্টা করে দেখুন না?
📲 WhatsApp: 01611870988

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আস সুদায়স  রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।[১] প্রতি...
10/03/2026

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আস সুদায়স রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।
[১] প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

[২] প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

[৩] প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।
(মুসলিম, ২৬৭৪)

আল্লাহ পাক যেন সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন , আমিন।

07/03/2026

প্রশ্ন উত্তর:
ছোট বেলা একটু আধটু কোরআন শিখেছিলাম। এখন ভুলে গেছি। নতুন শিখতে কতদিন লাগবে?
উত্তর: প্রতিদিম ৩০-৪০ মিনিট করে ২-৩ মাস।

04/03/2026
রমাদ্বান — কোরআনের মাস।অনেকেই শুদ্ধভাবে তিলাওয়াত করতে চান, কিন্তু ভুলে যাওয়া বা ব্যস্ততার কারণে শুরু করতে পারেন না।এই র...
03/03/2026

রমাদ্বান — কোরআনের মাস।

অনেকেই শুদ্ধভাবে তিলাওয়াত করতে চান, কিন্তু ভুলে যাওয়া বা ব্যস্ততার কারণে শুরু করতে পারেন না।

এই রমাদ্বানে কোরআনের সাথে নতুনভাবে যুক্ত হোন 🌙
আল ফাজর একাডেমি কোরআন নাজেরা প্রোগ্রাম
ঘরে বসেই শুদ্ধ তিলাওয়াত ও ছালাত শিখুন যত্নসহকারে।

✨ প্রথম ৪ দিন সম্পূর্ণ ফ্রি
শিক্ষক, পড়ানো ও পরিবেশ বুঝে তারপর সিদ্ধান্ত নিন।

সামর্থ্য অনুযায়ী ফি — আর অসামর্থ্য হলে ফ্রি ক্লাসেই শেখার সুযোগ, ইনশাআল্লাহ।

📩 যুক্ত হতে ইনবক্স / হোয়াটসঅ্যাপ করুন: 01611870988

15/11/2025

নিজ থেকে মানুষকে হেল্প করতে যাওয়া ঠিক না। সবাই পজিটিভলি নেয় না। অনেক সময় বিরক্তও হয়। তাই কেউ কাকুতি মিনতি না করে হেল্প চাইলে হেল্প করা উচিৎ না।

অনলাইনে কোরআন শিখা শুরু করুন আজ থেকেই!আজ হোক আপনার  প্রথম দিন —আর দেরি নয়!আমরা দিচ্ছি ৭ দিন সম্পূর্ণ ফ্রি ক্লাস।এই সময়ের...
25/09/2025

অনলাইনে কোরআন শিখা শুরু করুন আজ থেকেই!

আজ হোক আপনার প্রথম দিন —আর দেরি নয়!

আমরা দিচ্ছি ৭ দিন সম্পূর্ণ ফ্রি ক্লাস।
এই সময়ের মধ্যে আপনি আমাদের পদ্ধতি, শিক্ষক ও পরিবেশ সম্পর্কে ধারণা পাবেন। যদি ভালো লাগে, তাহলে নিজের সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করুন মাসিক ফি।
ফি দিতে না পারলেও চিন্তার কিছু নেই—ফ্রি ক্লাস চালু থাকবে ইনশাআল্লাহ।

📌 1:1 লাইভ ক্লাস
📌 কায়দা থেকে কোরআন
📌 সালাত শেখা
📌 আক্বীদা শিক্ষা

🕓 সময় নির্ধারিত হবে আলোচনা অনুযায়ী।
💰 ফি নির্ধারিত হবে আপনার সামর্থ্য অনুযায়ী।

Contact: Messenger or WhatsApp 01611870988

💔 এক মুহূর্তের ভুল, সারাজীবনের কান্না…..!গতকাল সন্ধ্যায় মাত্র ২ বছরের রিহান অসুস্থ হয়ে পড়লো।মা ভাবলেন—ওষুধটা খাওয়ালেই সব...
22/08/2025

💔 এক মুহূর্তের ভুল, সারাজীবনের কান্না…..!
গতকাল সন্ধ্যায় মাত্র ২ বছরের রিহান অসুস্থ হয়ে পড়লো।
মা ভাবলেন—ওষুধটা খাওয়ালেই সব ঠিক হয়ে যাবে।
রিহানকে বিছানায় শুইয়ে, চামচে করে ওষুধ মুখে ঢেলে দিলেন।

হাসিমুখে গিলতে গিয়েই… হঠাৎ কাশতে শুরু করলো রিহান।
এক সেকেন্ডের মধ্যে কাশি থেমে গেল, চোখ উল্টে গেল, শরীর নিথর হয়ে গেল…

মায়ের চিৎকার—“কেউ বাঁচাও আমার ছেলেকে!”
কিন্তু ততক্ষণে, চামচের ওষুধটাই যেন মৃত্যুর বার্তা হয়ে গিয়েছিল।

📢 বাচ্চাকে ওষুধ খাওয়ানোর সময় এই ৩টি বিষয় অবশ্যই মনে রাখবেন:

❎ শিশুকে শুইয়ে রেখে ড্রপারের এক ফোঁটা ওষুধও মুখে জোর করে ঢালবেন না।
❎ ওষুধ মুখের ভেতর বা গলার দিকে ঢালবেন না; গালের এক পাশে অল্প অল্প করে দিন, শিশুকে নিজে গিলতে দিন।
❎ খুব ঘন বা আঠালো ওষুধ বুকের দুধ বা ফর্মুলা দুধের সাথে মিশিয়ে খাওয়ান—বিশেষ করে নবজাতকের ক্ষেত্রে।

Address

Sylhet Bangladesh

Telephone

+8801814778886

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learn Quran Easily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share