08/09/2025
আলহামদুলিল্লাহ!
আদর্শ গ্রাম গড়তে যুব সমাজ থেকে শুরু করে আমাদের মুরুব্বিরাও এক সাথে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের সংগঠন জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ কিছু দিন পূর্বে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ লেখালেখি বন্ধ করার জন্য সংগঠনের প্রতিটি সদস্যদের মতামতের ভিত্তিতে প্রতিবাদ জানানো হয়। অত:পর আমরা সংগঠনের দায়িত্বশীল হিসেবে গ্রামের প্রতিনিধিত্বকারীদের সাথে বসে আলোচনার মাধ্যমে সকলেই সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বন্ধের বিষয়ে একমত পোষণ করেন। বিশেষ করে স্কুল, কলেজ পড়ুয়া ছাত্ররা সহ গ্রামের বালক, যুবক, মুরুব্বিরা সকলেই একাত্মতা ও এই উদ্যোগ গ্রহণ করায় সাধুবাদ জানান। আমরা গ্রামের মুরুব্বিদের নিয়ে যে মতবিনিময়ের আয়োজন করি, সেখানে উপস্থিত সকলের মতামত ও সুপরামর্শের ফলস্বরূপ আমরা সুন্দর একটি সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। আমাদের গ্রামের (এলাকার) সুনাম নষ্ট হয় বা ছোট হয় এমন কিছু আর যেনো সোশ্যাল মিডিয়ায় না দেওয়া হয় এবং কাউকে পোস্টের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে আক্রমণ করা না হয়। ইসলাম মনে করে শান্তি কেবল ব্যক্তিগত মানসিক শান্তি নয়, বরং তা সামাজিক ও অন্যদের প্রতি আচরণের মধ্যেও বিস্তৃত হওয়া উচিত।
আসুন ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দেই,ভালোবাসায় পরিপূর্ণ হোক আমাদের গ্রাম।
জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ ❤️
JOKP Dreamy Education
JOKP বিয়ে উৎসব
JOKP Blood Centre
JOKP Human Nature
JOKP Sports Centre
FoodBank of JOKP
10/07/2025
২০২৫ সালের এসএসসি/দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সকল ভাই-বোনদের জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ JOKP Dreamy Education এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
26/06/2025
২০২৫ সালের এইস এস সি, ও আলিম সমমানের পরিক্ষায় অংশগ্রহনকারী সকল পরিক্ষার্থীদের জন্য জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ এর JOKP Dreamy Education এর পক্ষ থেকে দোয়া এবং শুভ কামনা রইলো।
05/06/2025
আসসালামু আলাইকুম জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে দেশ বিদেশে অবস্থানরত সবাইকে ঈদুল আদ্বহার শুভেচ্ছা এবং ঈদ মুবারাক ❤️🌙
জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ
JOKP Dreamy Education
JOKP বিয়ে উৎসব
FoodBank of JOKP
JOKP Blood Centre
JOKP Human Nature
JOKP Sports Centre
05/05/2025
বিদায়ের সময় যতই কাছে আসছে, ততই বুঝতেছি, আপনার উপস্থিতি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল।
প্রিয় স্যারের বিদায়ী অনুষ্ঠান সফল এবং স্বার্থকময় করতে স্যারের সকল শিক্ষার্থীদের ও শুভাকাঙ্ক্ষীদের এবং জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ এর সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
27/03/2025
আলহামদুলিল্লাহ ❤️
আমাদের জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ সব সময় ভালো কাজের সাথে সংশ্লিষ্ট তারই ধারাবাহিকতায় JOKP Dreamy Education কর্তৃক দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট শাখা কেন্দ্র জগদীশপুর হাফিজিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার প্রতিযোগিতায় উত্তীর্ণ সকল ছাত্র /ছাত্রীদের এই বছর সংগঠনের পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে।
বিশেষ করে ধন্যবাদ জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ পরিবারের Redwan Suhan Tanvir Ahmed Khukon Towkir Ahmed Mumen Towsif Ahmed Mustak কে।
সার্বিক সহযোগিতায়:
JOKP Blood Centre
JOKP বিয়ে উৎসব
JOKP Sports Centre
Foodbank of JOKP
২৬ রামাদান ১৪৪৬ হিজরী
২৭ শে মার্চ ২০২৫ ইং.
25/01/2025
বাচ্চাদের মক্তবমুখি (আরবি শিক্ষা) করার লক্ষ্যে JOKP Dreamy Education-স্বপ্নময় শিক্ষা এর মাধ্যমে ৫ টি মসজিদের বাচ্চাদেরকে নিয়ে কেরাত ও হাম-নাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলহামদুলিল্লাহ, এই আয়োজনের মাধ্যমে জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ এর আরেকটি প্রজেক্ট JOKP Dreamy Education-স্বপ্নময় শিক্ষা এর সূচনা করা হয়।
সার্বিক সহযোগিতায়:
জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ
JOKP বিয়ে উৎসব
JOKP Sports Centre
JOKP Blood Centre
21/01/2025
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
JOKP Dreamy Education -স্বপ্নময় শিক্ষার প্রথম কার্যক্রম জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ কতৃক আয়োজিত বাচ্চাদের মক্তবমুখি করার লক্ষ্যে ক্বিরাত ও হামদ/নাত প্রতিযোগিতা।
সকল সদস্যদেরকে সকাল ৯টায় উপস্থিত থাকতে হবে জগদীশপুর পূর্ব পাড়া জামে মসজিদে। সবার উপস্থিতি আবশ্যকীয়। কোনো কারন ছাড়া উপস্থিত না হলে পরে জবাবদিহি করতে হবে ৷
সার্বিক সহযোগিতায়- JOKP বিয়ে উৎসব JOKP Blood Centre JOKP Sports Centre জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদ
আর সবাই অবশ্যই ছবি এবং আইডি নাম্বার/ জন্মনিবন্ধন নাম্বার নিয়ে আসতে হবে। সবাইকে সদস্য ফরম পূরণ করতে হবে। এটা ভূলে গেলে চলবে না।