21/05/2026
মধ্যযুগ বলেন আর আধুনিক যুগ- শরিয়া আইন সব যুগের জন্য। এতেই ন্যায়বিচার সম্ভব। অপরাধ দমনে কার্যকরি পদ্ধতি।
আপনি স্বরাষ্ট্রমন্ত্রী বলে মধ্যযুগ নিয়ে অট্টহাসি দিতে পারেন না। সম্ভবত সেই সোনালী যুগ সম্পর্কে আপনার কোনো ধারণা নেই!
01/05/2026
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। সকল শ্রমিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হোক।
29/04/2026
হে রাব্বে কা'বা, আসমান ও জমিনের সবধরনের গজব থেকে আমাদেরকে হেফাজত করুন।
28/04/2026
🌅 ফজর মোবারক 🌙
নতুন দিনের শুরু হোক আল্লাহর স্মরণে, নামাজের আলোয়।
আজকের সকাল আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, রহমত ও অফুরন্ত বরকত 🤲
সবাইকে জানাই শুভ সকাল 💙
আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।
োবারক #শুভ_সকাল
16/10/2025
বুধবার বিকাল ৩টায় গোয়াইনঘাট বাজার পরিদর্শন করেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার জনাব রতন কুমার অধিকারী।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জনাব জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক জনাব হাফিজুর রহমান বাবুল, ইত্তেহাদুল উম্মাহ একাডেমির প্রিন্সিপাল মাওলানা সুলতান মাহমুদ বিন সিরাজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
ইউএনও মহোদয় ঘুরে ঘুরে সবকিছু তদারকি করেন। সর্বসাধারণের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন। বাজারের শৃঙ্খলা ও সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং আশ্বস্ত করেন৷
09/04/2024
ইত্তেহাদুল উম্মাহ একাডেমি 'রামাদান ইন্ডিং প্রোগ্রাম ২০২৪' তথা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত মুহতারাম অতিথিবৃন্দ এবং কয়েকজনের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানকালের মুহুর্ত।
24/12/2023
আলহামদুলিল্লাহ, ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশন এর উদ্যোগে, গোয়াইনঘাট সমাজসেবা অধিদপ্তর এর ব্যবস্থাপনায় রাউতগ্রামের সেই খলিল পরিবারকে আজ গৃহনির্মাণে সহায়তা হিসেবে কয়েক বান টিন প্রদান করলাম। সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ পাক উত্তম বিনিময় দান করুন।
এবং এই পরিবারের জন্য বাকি কাজগুলো সম্পন্ন করতে তাওফিক দান করুন, সবকিছু সহজ করে দিন। আমিন।
16/12/2023
আলহামদুলিল্লাহ, আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইত্তেহাদুল উম্মাহ একাডেমির সকল শিক্ষার্থীকে নিয়ে দিনব্যাপী 'ইলমি প্রতিযোগিতা, আলোচনা সভা, দুয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান' সম্পন্ন।
একাডেমির পরিচালক সুলতান মাহমুদ বিন সিরাজ এর সভাপতিত্বে এবং বিভাগীয় প্রধান আদিল আহমদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের ১২নং সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব গোলাম রাব্বানী সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতুগ্রাম মাদরাসার মুহতারাম শিক্ষাসচিব মাওলানা মামুনুর রশিদ, গোয়াইনঘাট প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুল মালিক, পুকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মনজুুর আহমদ, কালিজুড়ী মাদরাসার শিক্ষাসচিব মাওলানা শরীফ উদ্দিন, তরুণ আলেম মাওলানা বদরুল আলম প্রমুখ।
দিনব্যাপী এই আয়োজনে প্রতিযোগিতা পর্বে মোট ৮টি বিভাগে নির্ধারিত বিষয়ের ওপর প্রতিযোগিতা হয়। কুরআন মাজিদ তেলাওয়াত, ইসলামি নাশীদ, বাংলা বক্তৃতা, ইংরেজি বক্তৃতা, ইংরেজিতে নিজের পরিচয়দান, টেন মিনিট এক্সাম, সাধারণ জ্ঞান এবং নির্দিষ্ট বিষয়ে বিতর্ক। একাডেমির শিক্ষার্থীবৃন্দের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ এবং অনবদ্য মেধা বিকাশে মুগ্ধ হন উপস্থিত সবাই। প্রতিযোগিতা শেষে প্রতি বিভাগে ২ জনকে ১ম ও ২য় স্থান অর্জনকারীর পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হাতে তুলে দেন, মুহতারাম অতিথিবৃন্দ এবং একাডেমির পরিচালক সুলতান মাহমুদ বিন সিরাজ, বিভাগীয় প্রধান আদিল আহমদ, ইংরেজি বিভাগের প্রধান শিক্ষক তারেকুর রহমান এবং সহকারী শিক্ষক মাহফুজ আল মাহবুব।
কম্পিউটার বিভাগের বিগত সেশনের বোর্ড কর্তৃক চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বাংলাদেশ সরকার অনুমোদিত সার্টিফিকেট তুলে দেন পরিচালক, বিভাগীয় প্রধান, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ।
সব মিলিয়ে দারুণ একটি দিন উপভোগ করতে পেরে প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি মুহতারাম অতিথিবৃন্দের। প্রাণজ দুয়া, নিখাদ ভালোবাসা আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের প্রতি।
স্মরণ করছি তাঁদের, যাঁরা দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্নভাবে আমাদেরকে দুয়া, সাপোর্ট করেছেন, করছেন। সকলের নাম নেওয়া সম্ভব হচ্ছে না। হৃদয়ের গহীনে আছেন সকলে। জাযাকুমুল্লাহ খাইর।
06/12/2023
নামায:
হৃদয়ে আনে প্রফুল্লতা, কাজে দেয় তৃপ্তি ও পূর্ণতা।