Nobil Hussan Mubin

Nobil Hussan Mubin

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nobil Hussan Mubin, Tutor/Teacher, Sylhet.

21/07/2025

IELTS Speaking Test তিনটি অংশে বিভক্ত এবং পরীক্ষা ১১-১৪ মিনিট দীর্ঘ হয়। প্রতিটি অংশের আলাদা উদ্দেশ্য রয়েছে এবং প্রত্যেকটি অংশে ভিন্ন এপ্রোচ ফলো করা প্রয়োজন হয়।

পরীক্ষার শুরুতে এক্সামিনার তার নাম পরিচয় দেন এবং ক্যান্ডিডেটের আইডেন্টিটি যাচাই করেন। এক্সামিনার ক্যান্ডিডেটের পূর্ণ নাম জিজ্ঞেস করেন এবং এর পরে Part 1 এর প্রশ্ন করা শুরু হয়।

Part 1 এর শুরুতে সাধারণত WORK, STUDIES, HOMETOWN or HOME এই ৪ টা টপিকের কোনো একটা টপিকের উপর ২-৩ টা প্রশ্ন করেন। কোনো সময় এর বাইরের টপিক থেকেও প্রশ্ন করার মাধ্যমে পরীক্ষা শুরু হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই ৪ টা টপিকের কোনো একটা দিয়ে শুরু হয়। এর পরে অন্য দুইটা টপিক থেকে প্রশ্ন করা হয়। প্রতিটা টপিকে ৩-৪ টা প্রশ্ন করা হয়ে থাকে। এই টপিক সমূহ যেকোনো কিছু হতে পারে-Sleep, Flowers, Cooking, Technology, Robots, Health, Sports etc. যেহেতু যেকোনো টপিক নিয়ে প্রশ্ন হতে পারে এজন্য যত বেশি টপিক সম্পর্কে ধারণা নেয়া যাবে ততো ভালো।

Part 1 এ যাচাই করা হয় যেকোনো টপিকে একজন ক্যান্ডিডেট কনভারসেশন চালিয়ে যেতে পারেন কি না। এই পার্টে একটা ভালো ইম্প্রেশন তৈরি করতে পারলে কনফিডেন্স বৃদ্ধি পায়।

Example Questions :

1. How many hours do you usually sleep at night?
2. Do you sometimes sleep during the day? [Why/Why not?]
3. What do you do if you can't get to sleep at night? [Why?]
4. Do you ever remember the dreams you've had while you were asleep?

এই পার্টে কী করা উচিৎ?

১. আনুমানিক ১০-১৫ সেকেন্ড লম্বা উত্তর দেয়া উচিৎ। এক দুই শব্দে কিংবা অনেক লম্বা উত্তর দেয়া কোনোসময় উচিৎ নয়।

২. মাঝেমধ্যে কিছু প্রশ্নের উত্তর Yes এবং No এর মাধ্যমে দেয়া যায়। যেমন : Do you love flowers? যদিও এইসব প্রশ্নের Yes, No এর মাধ্যমে দেয়া কিন্তু শুধু Yes,No এর মধ্যেে সীমাবদ্ধ না থেকে উত্তর Expand করা উচিৎ।

৩. বেশিরভাগ প্রশ্ন নিজের সম্পর্কে করা হয় তাই নিজের অভিজ্ঞতা থেকে, নিজের চিন্তা ভাবনা থেকে উত্তর দিলে ভালো হয়।

৪. মাঝেমধ্যে এক্সামিনার উত্তর দেয়ার মাঝখানে থামিয়ে দিতে পারেন। মাঝখানে থামিয়ে দিলে চিন্তার কোনো কারণ নেই। মাঝখানে থামিয়ে দেয়া স্কোরিং এর ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে না।

৫. প্রশ্নের ডিরেক্ট উত্তর দিয়ে দেয়া ভালো। সম্ভব হলে উদাহরণ যোগ করা উচিৎ।

Part 1 সাধারণত ৪-৫ মিনিট দীর্ঘ হয়। এরপরে Part 2 শুরু হয়। Part 2 সাধারণত ৩-৪ মিনিটের ভিতর শেষ হয়।

Part 2 তে এক্সামিনার একটা কার্ড কিংবা পেপারে প্রশ্ন দেন যেটা কিউ কার্ড নামে জনপ্রিয়। কিউ কার্ডে মূল প্রশ্নের সাথে কয়েকটা bullet points উল্লেখ থাকে। প্রিপারেশন এবং নোট নেয়ার জন্য ১ মিনিট সময় দেয়া হয় এবং পরবর্তীতে একটানা ১-২ মিনিট লম্বা উত্তর দিতে হয়।উত্তর কোনোভাবেই দেড় মিনিটের কম কথা বলা উচিৎ নয়। দুই মিনিটের শেষ হওয়ার আগে এক্সামিনার থামিয়ে দিলে সমস্যা নেই। এই থামিয়ে দেয়া মার্কিংয়ে প্রভাব ফেলে না।

প্রিপারেশন নেয়ার সময় বাসায় সময় ধরে কিছু প্রশ্ন ২ মিনিট প্রেকটিস করা উচিৎ। এতে করে দুই মিনিট সম্পর্কে একটা ধারণা হয়। এতে করে পরীক্ষায় কোন সময় দেড় মিনিট কিংবা দুই মিনিট পার হয়েছে তা নিয়ে কম বিড়ম্বমায় পড়তে হবে।

এই অংশে মাঝেমধ্যে এমন প্রশ্ন আসতে পারে যেটার সম্পর্কে আপনি পরিচিত নয়, কখনও এটা করেন নি। এই রকম পরিস্থিতির সম্মুখীন হলে তাড়াতাড়ি একটা কাল্পনিক উত্তর রেডি করে উত্তর দিয়ে দিতে হবে কারণ আপনি মিথ্যা উত্তর দিলে কোনো নেগেটিভ মার্কিং নেই। এখানে যাচাই করা হয় আপনি লম্বা সময় ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন কি না, আপনার গ্রামারের দক্ষতা কেমন কিংবা আপনি সঠিকভাবে শব্দ ব্যবহার করতে পারেন কি না।

Example Questions :

• Describe someone you met who became a good friend.

You should say:
- Who this person is
- How and where you met them
- What you do together

And explain what your first impression of this person was.

• Describe a food or drink you like to prepare.

You should say:

- what the food/drink is
- who taught you to prepare it
- where and when you learned

and explain how the learning process made you feel.

এই পার্টে কী করা উচিৎ?

১. উত্তর রেডি করার জন্য যে ১ মিনিট সময় দেয়া হয় এই সময়ের পূর্ণ ব্যবহার করা উচিৎ। এই সময়ে কোনটার পরে কোনটা বলবেন এটা লিখে রাখা উচিৎ। স্পেসিফিক কোনো ভোকাবুলারি ব্যবহার করতে চাইলে সেটাও লিখে রাখা উচিৎ। এসব লিখা থাকলে বলতে গিয়ে নতুন করে সাজানো লাগে না।

২. এক্সামিনার না থামানের আগ পর্যন্ত কথা চালিয়ে যাবেন। এমন যদি হয় কথা শেষ হয়ে গেছে তখন প্রশ্নের সাথে সম্পর্ক আছে এমন কিছু বলে কথা চালিয়ে যাওয়া উচিৎ।

অনলাইনে হলে কম্পিউটার স্ক্রিন থেকে এক্সামিনার এর পর টপিক টি সরিয়ে ফেলেন। সরাসরি হলে কিউ কার্ড টি নিয়ে নেন। এরপরে Part 3 শুরু হয়। Part 3 সাধারণত ৪-৫ মিনিট দীর্ঘ হয়।

এই পার্টে এক্সামিনার আগের পার্টের টপিকের সাথে রিলেটেড কিছু প্রশ্ন করা করে থাকেন। সাধারণত ৪-৫ টা প্রশ্ন করা হয়। একটু লম্বা উত্তর দিতে হয়। এখানে যাচাই করা হয় আপনি কোনো একটা বিষয়ে মতামত দিতে পারেন কি না, ঠিকমতো ব্যাখা করতে পারেন কি না এসব।

Example Questions :

• Do you think it is important for children to learn to cook?
• How enjoyable do you think it would be to work as a professional chef?
• What skills does a person need to be a great chef?
• How much influence do celebrity/TV chefs have on what ordinary people cook?

এই পার্টে কী করা উচিৎ?

১. শুধুমাত্র একবাক্যেে উত্তর দিয়ে কিংবা মতামত জানিয়ে উত্তর শেষ করে দিবেন না। এই অংশে চেষ্টা করবেন বিভিন্ন প্রশ্নের ব্যাখা দিতে, উত্তরের স্বপক্ষে যুক্তি দিতে। আপনার উত্তর যেনো আনুমানিক ৩০-৪০ সেকেন্ড হয় এই পরিমাণ দীর্ঘ উত্তর দেয়ার চেষ্টা করবেন।

২. এক্সামিনার যদি হঠাৎ থামিয়ে দেন, চিন্তা করবেন না। এটা করতেই পারেন। পরবর্তী উত্তর ঠান্ডা মাথায় প্রস্তুতি নেন।

প্রশ্ন করা শেষ হলে এক্সামিনার বলবেন যে পরীক্ষা শেষ। সুন্দর একটা হাসি দিয়ে চলে আসবেন। একটা ধন্যবাদও সাথে দিয়ে দিবেন।

আপনার পরীক্ষা ভালো হোক

© নবিল হোসেন মুবিন

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Culinary Team

Attire

Website

Address

Sylhet