কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার বিজয়ীগণ 🌸
✨ রাহনুমা হাফসা
✨ তাজকিয়া
✨ আফিফা
✨ মাহবুবা জান্নাত তাহেরা
✨ মুনতাহা
উল্লেখিত ৫ জন বোন তাজবিদ, সিফাত, মাদ-গুন্নাহ এবং সুরে পূর্ণ ৪০ মার্ক অর্জন করে বিজয়ী হয়েছেন। আলহামদুলিল্লাহ।
যেসব বোন এবার পূর্ণ নম্বর অর্জন করতে পারেননি, মন খারাপের কিছু নেই। তিলাওয়াতের মান আরও উন্নত করুন। ইনশাআল্লাহ আগামীতে আপনিও বিজয়ীদের তালিকায় থাকতে পারবেন। 💚
বিজয়ী বোনেরা ইনবক্সে যোগাযোগ করার অনুরোধ রইলো।
📌 বি: দ্র: বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়েছে।
Iqra Verse Academy
" ইকরা থেকে শুরু, কুরআনই গন্তব্য "
" হৃদয়ে আয়াত, জীবনে পরিবর্তন "
"শুদ্ধ তিলাওয়াত শুরু, হৃদয়ে হিফযের আলো"
আগামীকাল সকাল ৯ টায় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার বিজয়ী গনের নাম ঘোষনা করা হবে ইনশাআল্লাহ।
আসুন আমরা সবাই খুঁজে দেখি, নিজেকে কোন স্তরে খুঁজে পাই!!
মহান আল্লাহ বলেন:
ثُمَّ اَوۡرَثۡنَا الۡكِتٰبَ الَّذِیۡنَ اصۡطَفَیۡنَا مِنۡ عِبَادِنَا ۚ فَمِنۡهُمۡ ظَالِمٌ لِّنَفۡسِهٖ ۚ وَ مِنۡهُمۡ مُّقۡتَصِدٌ ۚ وَ مِنۡهُمۡ سَابِقٌۢ بِالۡخَیۡرٰتِ بِاِذۡنِ اللّٰهِ ؕ ذٰلِكَ هُوَ الۡفَضۡلُ الۡكَبِیۡرُ
"অতঃপর আমি কিতাবের উত্তরাধিকারী বানালাম আমার বান্দাদের মধ্যে তাদের, যাদেরকে আমি মনোনীত করেছি। তাদের মধ্যে কেউ নিজের ওপর জুলুমকারী, কেউ মধ্যপন্থী এবং কেউ আল্লাহর ইচ্ছায় নেক কাজে অগ্রগামী। আর এটাই হলো বড় পাওয়া।" [সূরা ফাতির: ৩২] ।
এই আয়াতে মুমিনদের তিনটি স্তর তুলে ধরা হয়েছে:
১. যালেমুন্ লিনাফসিহ (নিজের প্রতি অবিচারকারী।)
এরা এমন মুমিন যারা কিছু কিছু পাপে বা হারামে লিপ্ত হয় (যা কুফরি নয় এমন পাপ) এবং মাঝেমধ্যে ওয়াজিব বা আবশ্যিক ইবাদতও ত্যাগ করে।
২. মুক্বতাসিদ (মধ্যপন্থী।)
এরা এমন মুমিন যারা ওয়াজিব ইবাদতগুলো পালন করে এবং হারাম কাজগুলো বর্জন করে। তবে এরা মাঝেমধ্যে মুস্তাহাব বা নফল ইবাদতগুলো ছেড়ে দেয় এবং কিছু মাকরূহ বা অপছন্দনীয় কাজে লিপ্ত হয়ে পড়ে।
৩. সাবিকুন বিল খইরাত (আল্লাহর ইচ্ছায় নেক কাজে অগ্রগামী।)
এরা সেই সৌভাগ্যবান মুমিন যারা নেক কাজে প্রতিযোগিতা করে এবং অন্যদের ছাড়িয়ে যায়। তারা ফরয-ওয়াজিবের পাশাপাশি প্রচুর নফল এবং গোপন ইবাদত করে এবং শুধু হারাম কাজ নয়; ছোট্ট ছোট্ট মাকরূহ কথা ও কাজ থেকেও তারা দূরে থাকে।
১ম স্তরকে ইসলাম বলা হয়,
২য় স্তরকে ঈমান এবং
৩য় স্তরকে ইহসান বলা হয়।
©
আর কেউ ইনবক্সে তিলাওয়াত পাঠালেও তা প্রতিযোগিতায় অংশগ্রহণ হিসেবে বিবেচিত হবে না।
বোনেরা! কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার তিলাওয়াত পাঠানোর শেষ সময় আজকে সন্ধা পর্যন্তই,, এরপরে কেউ তিলাওয়াত পাঠালে সেটা অংশ গ্রহণ বলে গণ্য হবেনা।
প্রধানমন্ত্রীকে তিলাওয়াত শোনিয়ে যে ছেলেটায় মুগ্ধ করছিলো সে হলো রমজানের পরশ ২০২৩ এর রানার্স আপ তামজিদ হাসান সামী � সিলেট কানাইঘাটের গর্ব🥰
আল্লাহ সামীকে আরো বড় করুন।
01/05/2026
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
30/04/2026
স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, দুনিয়াবি পড়ালেখা, প্রয়োজনের সবকিছুর জন্য টাকা খরচ করতে পারেন, টাকার জোগাড় করতে পারেন। কিন্তু কুরআন শেখার জন্য, তাওহীদ শেখার জন্য, আক্বিদা শেখার জন্য টাকার অভাব পড়ে, খুব অভাব টাকার!
কুরআন, তাওহীদ, আক্বিদা এগুলো কি আপনার প্রয়োজনের মধ্যে পড়ে না? আসলে আপনারা এগুলোর সঠিক মূল্যায়ন করতে জানেন না। এগুলো শেখার ক্ষেত্রে তখন শুধু খোঁজেন কোথায় ফ্রি আছে।
কোনো এক মনীষীর ব্যাপারে শুনেছিলাম যিনি ইলম অর্জনের জন্য নিজের ঘরের আসবাবপত্র বিক্রি করে দিয়েছিলেন সুবহানাল্লাহ!
Joti Islam (আপু)
বিসমিল্লাহির রাহমানির রাহিম
( মাস সেরা হাফেজা)
আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, আমাদের প্রিয় ছাত্রী @Tanjim আপু গত এক মাস ধরে নিরলস পরিশ্রম, অধ্যাবসায় এবং আন্তরিকতার সাথে কুরআন হিফজে যে অসাধারন অগ্রগতি ও পারফরম্যান্স প্রদর্শন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।
তার নিষ্ঠা ও সময়ানুবর্তিতা, নিয়মিত অধ্যায়নের ফলস্বরূপ, তার অসাধারণ প্রচেষ্টা ও অর্জনের স্বীকৃতিস্বরূপ
তাঁকে verse Academy পক্ষ থেকে, এই মাসের "সেরা হাফেজা" উপাধিতে ভূষিত করা হলো।
তাছাড়াও আপুকে বিশেষ হাদিয়া প্রদান করে সম্মানিত করা হবে ইনশাআল্লাহ!!
আল্লাহ তাআলা তাঁর এলেমে বরকত দিয়ে তাকে আরও এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন এবং পুরো কুরআনের হাফেজা হিসেবে কবুল করেন।
এই দোয়া সকলের কাছে কাম্য
অভিনন্দন ও শুভকামনা রইল!!
(প্রতি মাসেই আমাদের মাস সেরা হাফেজা নির্বাচন করে হাদিয়া দেওয়া হয় আলহামদুলিল্লাহ!)
প্রধান উস্তাযা__ হুমায়রা সাদিয়া
কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার শেষ ডেট ছিলো ৩০ তারিখ সন্ধা পর্যন্ত। আরো কয়েকদিন বাড়ানো হলো, ৪ মে সন্ধা পর্যন্ত সময় থাকলো।
এর ভেতরে যারা এখনো অংশ গ্রহণ করেন নাই দ্রুত ইনবক্সে তিলাওয়াত পাঠান ইনশাআল্লাহ।
Click here to claim your Sponsored Listing.