31/12/2024
IELTS শুরু করতে চান? একদম বিগেইনার হইলে এইটা পড়েন! 🎯
IELTS মানে তো সবাই জানি—International English Language Testing System। কিন্তু সমস্যা টা শুরু হয় যখন ভাবি, "এত কঠিন জিনিস আমি কেমনে শুরু করমু?"
একটু ডর(ভয়) দেখাইলাই, আমরা বিভিন্ন জাগাত দেখি যে কত ভালো ভালো স্কোর আসতেছে!!! কিন্তু, ২০২৩-২৪ ও বাংলাদেশ থেকে IELTS এ রেজাল্ট এর গড় ছিলো ৫.৮ এবং এর মাঝে READING & WRITING এই ছিলো ৫.৬। কথা সত্য যে, আমরা সিলেটি মানুষরে ইংলিশ শিখানো মানে মাইর দেওয়া! আর স্কোর এত কম হওয়ার বড় কারণ হলো “ভয় এবং ভুল প্রস্তুতি!!”
চিন্তা নাই🤔, আমি আছি আপনার লগে, বি ইয নিল্লাহ। আজকে আমি শেয়ার করমু একজন পুরা ফ্রেশার (বিগেইনার) কেমনে প্রিপারেশন শুরু করতে পারে, আর কিভাবে ৭/৭.৫+ স্কোর পাওয়া যায়, ইন শা আল্লাহ। ❤️
Step 1: চাইলে রেজিস্ট্রেশন দিয়ে শুরু করেন(OPTIONAL)
সবার আগে, এক্সাম দিবার তারিখ ফাইনাল করেন। IELTS রেজিস্ট্রেশন ফি (২০-২২ হাজার টাকা মতো থুক্কু ২৭ হাজার) পে করলেই দেখবেন পড়ার মোটিভেশন আসতেছে। পয়সা যখন খরচ করছেন, তখন তো মন চাইবেই।
Step 2: কেমব্রিজের বই গুলা নেন (BEST MATERIAL)
Cambridge IELTS 10-19 এই বইগুলা হইল আপনার লাইফলাইন। এইগুলা কইরা শেষ করতে পারলে আর কিছু লাগে না, আলহামদুলিল্লাহ। 📚
Listening এ হাতেখড়ি
এই সেকশনে ভালো করতে হলে বেশি করে monologue বা dialogue শুনতে হবে। এর জন্য যে বিষয়ে আপনার শুনতে ভালো লাগে, ঐটাই শুনুন (যেমনঃ মুভি, অডিও বুক, লেকচার ইত্যাদি); বিশেষ করে ব্রিটিশ একসেন্টের গুলো শুনা।
৪ ধাপে Listening প্রিপারেশন নেন:
1️⃣ ধাপ 1: শুধু অডিও শোনেন। কিছু বুঝতে না পারলে টেনশন করার দরকার নাই। শুধু ধৈর্য্য ধরে শুনুন।
2️⃣ ধাপ 2: অডিওর লগে স্ক্রিপ্ট মিলান। শব্দগুলার উচ্চারণ কেমন সেটা মাথায় গেঁথে নেন।
3️⃣ ধাপ 3: ৬ টা টেস্ট করেন। নিজের স্কোর মিলাইয়া দেখেন।
4️⃣ ধাপ 4: ফুল এক্সামের মতো ৮-১০ টা টেস্ট দেন।
Reading আর Writing একসাথে প্র্যাকটিস করেন
ধাপ 1:
অনলাইন বা সোশ্যাল মিডিয়ার রয়টার্স, National Geographic পেইজের নিউজ পড়েন। পরে নিজের হাতে সেই টপিক নিয়া দুই পেইজ লেখেন। ✍️
বা নিজের পছন্দমতো যেকোন ইংলিশ এর বই পড়েও এই কাজ করতে পারেন।
ধাপ 2:
Cambridge বইয়ের প্যাসেজ পড়েন। যেগুলায় বেশি ভুল করছেন সেগুলা নোটে টুকে রাখেন। Writing Task 1 (150-170 words) আর Task 2 (250 words+) প্র্যাকটিস করেন।
তবে পড়ার ক্ষেত্রে খেয়াল রাখা প্রশ্নের দিকে মনোযোগ রাখা, অন্যথায় পেসেজ এর সমুদ্রে হারিয়ে যাওয়া অনেক সহজ। তাই এই দিকে নজর রাখা এবং এর পূর্বে READING এর প্রশ্ন সম্পর্কে ভালোভাবে বুঝে নেয়া তাহলে প্রশ্ন সম্পর্কে স্পেসিফিক থাকা যায়। 😇
ধাপ 3:
ইউটিউব চ্যানেল থেকে টিপস নেন। IELTSadvantage, Banglay IELTS ফলো করেন।
Speaking এ জড়তা কাটান
IELTS স্পিকিং: ১৪ মিনিটের খেলাটা কিভাবে জিতবেন? চলুন শিখি! 🚀
IELTS স্পিকিং টেস্টের পুরোটা সময় আপনাকে examiners-এর সাথে সরাসরি কথা বলতে হবে। সময় খুব কম—মাত্র ১১ থেকে ১৪ মিনিট! কিন্তু এই কয়েক মিনিটেই আপনাকে নিজের দক্ষতা দেখিয়ে দিতে হবে। তাই, চিন্তাভাবনা বাদ দিয়ে কীভাবে সহজভাবে নিজের বক্তব্য প্রকাশ করবেন, সেটা শিখে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।
স্পিকিং টেস্টের তিনটা ধাপ:
1️⃣ Part 1 (Introduction & Interview):
উত্তরটা সংক্ষেপে ও সহজভাবে দিন। মনে রাখবেন, এটা একটা “ওয়ার্ম-আপ” ধাপ।
2️⃣ Part 2 (Cue Card):
একটা টপিক নিয়ে কথা বলতে হবে, যেমন “Describe a favorite place you like to visit.”
3️⃣ Part 3 (Discussion):
Part 2-এর টপিকের উপর আরও গভীর আলোচনা হবে। উদাহরণ দিন, নিজের মতামত প্রকাশ করুন, আর যুক্তি দিয়ে কথা বলুন।
IELTS স্পিকিং-এ প্র্যাকটিসের কিছু সহজ উপায়:
💡 ১. আয়নার সামনে কথা বলুন:
আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলুন। নিজের ভুল ধরুন, কিন্তু থেমে যাবেন না।
💡 ২. বন্ধুদের সাথে স্পিকিং প্র্যাকটিস করুন:
একে অপরকে IELTS প্রশ্ন জিজ্ঞেস করুন। মজা করে খেলতে খেলতে শেখা সহজ হবে।
💡 ৩. নিজের কথা রেকর্ড করুন:
উত্তর রেকর্ড করে শুনুন। Pronunciation আর grammar ঠিক আছে কিনা চেক করুন।
💡 ৪. ইংরেজি শোনা ও বলা চালিয়ে যান:
ইংরেজি মুভি, টিভি শো দেখুন। নতুন শব্দ শিখুন। নিজের কথায় ব্যবহার করার চেষ্টা করুন।
প্রতিদিন অল্প সময় দিলেও প্র্যাকটিস করুন। মনে রাখবেন, IELTS স্পিকিংয়ের মূলমন্ত্র হলো নিয়মিত চর্চা। আপনি যদি নিয়মিত বলেন, শোনেন আর নিজের ভুল শোধরান, তাহলে ভালো স্কোর পাওয়া একদমই সম্ভব। 🎉
এখন জানাতে পারেন, আপনার পছন্দের টপিক কী? একটা cue card দিন, আমি আইডিয়া দিতে পারি! 😊
Grammatical Range আর Accuracy: ফাইনাল টাচ
১২ টা Tense আবার ঝালাই কইরা নেন। Writing আর Speaking এ এইটা ২৫% মার্কস ক্যারি করে।
অতিরিক্ত মোটিভেশন টিপস
Cambridge বইয়ে স্ট্র্যাটেজিক প্র্যাকটিস করেন।
২-২.৫ মাস, দিনে ২.৫-৩ ঘণ্টা পড়াশোনা করতে পারলেই হয়।
প্রিপারেশন শেষে মক টেস্ট দিন, যেন বাস্তব পরিস্থিতির লগে মানিয়ে নিতে পারেন।
কিছু রিসোর্স: Follow করেন,
YouTube Channels: IELTSadvantage, E2 IELTS, Banglay IELTS
Websites: IELTS Podcast, IELTSadvantage
💡 একটা কথা মনে রাখেন: ভয়টাই আমাদের সবচেয়ে বড় শত্রু। ইংলিশ নিয়া ভাবেন না। আপনি পারবেন, কারণ আপনি চেষ্টা করতেছেন, ইন শা আল্লাহ। 😊 IELTS কোনো দৈত্য না, একটু স্ট্র্যাটেজি আর ডেডিকেশন দিলেই ৭+ স্কোর সম্ভব!
শুভ কামনা রইল! ✨
আপনারা কেমন শুরু করবেন? কমেন্ট কইরা জানাইয়া দেন! ❤️
আর অবশ্যই আপনাদের দোয়া এবং ফিডব্যাক দিতে ভুলবেন না🤍🤍
কমেন্ট সেকশন খুলাই আছে।
আসসালামু আলাইকুম!❤