প্রকৌশলী অধিকার আন্দোলন - SUST Chapter

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • প্রকৌশলী অধিকার আন্দোলন - SUST Chapter

প্রকৌশলী অধিকার আন্দোলন -  SUST Chapter বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই।
ডিপ্লোমা কোটার অবসান হোক। ডিপ্লোমা কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক।

প্রকৌশল খাতের কাঙ্ক্ষিত সংস্কার ও প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ২০২৫ সালের মার্চ মাসে প্রকৌশলী অধিকার আ...
22/08/2026

প্রকৌশল খাতের কাঙ্ক্ষিত সংস্কার ও প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ২০২৫ সালের মার্চ মাসে প্রকৌশলী অধিকার আন্দোলন এর যাত্রা শুরু হয়েছিল।

এই আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৭ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল প্রকৌশলীদের ঐতিহাসিক “লং মার্চ টু ঢাকা” কর্মসূচি। অধিকার ও সংস্কারের দাবিতে সেদিন রাজপথে অসংখ্য মেধাবী প্রকৌশলী ও শিক্ষার্থী গুরুতর আহত হয়েছিলেন। সেই আহতদের একজন ছিলাম আমিও।

এক বছর পর আবারও ফিরে আসছে সেই ঐতিহাসিক ২৭ আগস্ট। এই দিনটিকে স্মরণ ও ধারণ করে সংস্কারের শক্তিকে আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার লক্ষ্যে প্রকৌশলী অধিকার আন্দোলন গ্রহণ করেছে বৃহৎ কর্মসূচির উদ্যোগ।

প্রকৌশল খাতের সংস্কার একটি দক্ষ, জবাবদিহিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য অংশ। তাই দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাংলাদেশি প্রকৌশলী, শিক্ষার্থী, পেশাজীবী এবং আমাদের সকল শুভানুধ্যায়ীকে এই ঐতিহাসিক উদ্যোগের পাশে থাকার এবং সংস্কারের শক্তিকে আরও বেগবান করার আহ্বান জানাচ্ছি।

শাকিল আহমাদ ইকবাল
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
প্রকৌশলী অধিকার আন্দোলন

আইইবি এখন কী করছে?
22/08/2026

আইইবি এখন কী করছে?

এক একটা বিচির দাম ৩০-৩৫ লক্ষ আর ডিব্বা ৭-৮ টাকা পার কেজি.....
22/08/2026

এক একটা বিচির দাম ৩০-৩৫ লক্ষ আর ডিব্বা ৭-৮ টাকা পার কেজি.....

22/08/2026

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ড. আমিনুর রশীদ চৌধুরী যুক্তরাষ্ট্রের Canon Nanotechnologies-এ Senior Process Engineer হিসেবে যোগদান করেছেন।

এর আগে তিনি যুক্তরাষ্ট্রের Qorvo Inc.-এ Process Development Engineer এবং পরবর্তীতে Senior Process Development Engineer হিসেবে কর্মরত ছিলেন। গবেষণা ও উচ্চশিক্ষার সময় তিনি The University of Texas at Austin এবং The University of Texas Rio Grande Valley-এ Graduate Research Assistant হিসেবে কাজ করেছেন।

ড. আমিনুর রশীদ চৌধুরী যুক্তরাষ্ট্রের The University of Texas at Austin থেকে Materials Science and Engineering বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন।
এর আগে দেশে তিনি Chevron Bangladesh-এ Training Coordinator ও HES Specialist, Pipeliners Limited-এ Senior Project HSE Engineer এবং Midas Safety Inc.-এ HSE Engineer হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বহুমুখী পেশাগত অভিজ্ঞতা, গবেষণা ও প্রকৌশল খাতে দীর্ঘ পথচলার পর যুক্তরাষ্ট্রের Canon Nanotechnologies-এ তাঁর নতুন এই যাত্রা শাবিপ্রবি পরিবারের জন্য গর্বের। তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও গবেষণায় রইল আন্তরিক শুভকামনা।

22/08/2026

🇪🇺 একসঙ্গে ইউরোপের মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক স্কলারশিপ অর্জন করলেন শাবিপ্রবির শিক্ষার্থী আফরাত হোসাইন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের শিক্ষার্থী আফরাত হোসাইন একসঙ্গে দুটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্কলারশিপ অর্জন করেছেন।

তিনি সুইডেনের আপসালা বিশ্ববিদ্যালয়ে (Uppsala University) Chemistry – Analytical Chemistry বিষয়ে এমএসসি করার জন্য Uppsala University Global Scholarship লাভ করেছেন। এই স্কলারশিপের আওতায় তার শতভাগ টিউশন ফি মওকুফ করা হবে।

এছাড়াও তিনি ইউরোপীয় ইউনিয়নের মর্যাদাপূর্ণ Erasmus Mundus Joint Master's (EMJM) Scholarship-এর জন্য নির্বাচিত হয়েছেন। তিনি Advanced Spectroscopy in Chemistry (ASC) প্রোগ্রামে এই স্কলারশিপ লাভ করেছেন, যার আওতায়ও সম্পূর্ণ টিউশন ফি মওকুফের সুবিধা রয়েছে।

একসঙ্গে দুটি আন্তর্জাতিক ও মর্যাদাপূর্ণ স্কলারশিপ অর্জনের মাধ্যমে আফরাত হোসাইন শাবিপ্রবির রসায়ন বিভাগের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য বয়ে এনেছেন।

22/08/2026

পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রের কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছেন শাবিপ্রবির মাহবুব আহমেদ চৌধুরী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মাহবুব আহমেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রের কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়ে (Case Western Reserve University) পূর্ণ স্কলারশিপে মাস্টার্স সম্পন্ন করছেন।

তিনি বিশ্ববিদ্যালয়টির Business Analytics and Intelligence প্রোগ্রামে মাস্টার্স অব সায়েন্স (MS) করছেন। পূর্ণ স্কলারশিপ অর্জনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন তিনি।

শাবিপ্রবির গণিত বিভাগ থেকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পূর্ণ স্কলারশিপ অর্জন মাহবুব আহমেদ চৌধুরীর একটি উল্লেখযোগ্য সাফল্য। তার এ অর্জন বিশ্ববিদ্যালয় ও বিভাগের জন্যও গৌরবের।

SUST, JUST, JKKNIU, RU, BU, IU সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেখানে এইচএসসি পাস করা শিক্ষার্থীদের সাথে ভর্তি পরীক্ষা দেওয়ার...
22/08/2026

SUST, JUST, JKKNIU, RU, BU, IU সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেখানে এইচএসসি পাস করা শিক্ষার্থীদের সাথে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়, সেখানে একটি টেকনিশিয়ানও পাস করতে পারে না। বিশেষ করে SUST-এ গত ১৬–১৭ বছরে কেউ পাসও করতে পারেনি, চান্স পাওয়া তো বহুদূর। DUET-এর ভর্তি পরীক্ষায়ও যদি ডিপ্লোমা কোটা না থাকত, তবে সেখানেও কেউ চান্স পেত না। তাই এখন তাদের বিশ্ববিদ্যালয়ে ৩৩% কোটা প্রয়োজন হচ্ছে।
Full Support 👊

21/08/2026

"রাত ১২ টায় লাকা ওহী নিয়ে আসছে, উপ-বিভাগীয় প্রকৌশলী পদে ৫০% পদোন্নতি হয় হয় । মূলত উপ-বিভাগীয় প্রকৌশলী পদে আসে কারা? সহকারী প্রকৌশলীরা। সেই সহকারী প্রকৌশলী পদের ৫০-৬০%ই উপ-সহকারী প্রকৌশলী থেকে পদোন্নতি। তাহলে কী দাঁড়ালো লাকা?
আমি নিজেও ডিপ্লোমা করেছি এবং মনে করি শুধু ডিপ্লোমা ডিগ্রিধারীর সর্বোচ্চ যোগ্যতা হতে পারে উপ-সহকারী প্রকৌশলী। শুরু ডিপ্লোমা ডিগ্রি দিয়ে এর উপরে কোনভাবেই যেতে পারে না। বিএসসি ডিগ্রি+প্রফেশনাল পারফরম্যান্স বিবেচনা করে সর্বোচ্চ ১০% পদোন্নতি দিয়ে সর্বোচ্চ সহকারী প্রকৌশলী পদে যেতে পারে। এর উপর ডিপ্লোমারা কখনো প্রাপ্য না।"
~ DUET চিরকুমার সংঘ

মিডলইস্টের কর্মীরা এখন আম্রিকা যাবে 😂
21/08/2026

মিডলইস্টের কর্মীরা এখন আম্রিকা যাবে 😂

Address

Kumargaon
Sylhet
3114

Alerts

Be the first to know and let us send you an email when প্রকৌশলী অধিকার আন্দোলন - SUST Chapter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share