26/08/2026
🌸 স্বপ্ন হোক নার্সিং, প্রস্তুতি হোক নিউরনের সঙ্গে! 💙
আলহামদুলিল্লাহ। এইচএসসি ২০২৬ পরীক্ষা শেষ হতে না হতেই নিউরন নার্সিং কোচিং সিলেট শাখার BSc ও Diploma ব্যাচের প্রথম Orientation Program সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামা হক চৌধুরী—আরিফুল হক চৌধুরী নার্সিং কলেজের ভাইস চেয়ারম্যান ও দি সিলেট উইমেন্স চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক।
🎤 প্রধান অতিথির বক্তব্যে তিনি নার্সিং পেশার বর্তমান ও ভবিষ্যৎ গুরুত্ব এবং দেশ-বিদেশে দক্ষ নার্সদের ক্রমবর্ধমান চাহিদার কথা তুলে ধরেন। তিনি বলেন, নার্সিং শুধু একটি পেশা নয়—এটি মানবসেবার একটি মহৎ সুযোগ এবং ভবিষ্যতের জন্য একটি সম্ভাবনাময় ক্যারিয়ার।
তিনি আরও জানান, এই সম্ভাবনাকে সামনে রেখে আরিফুল হক চৌধুরী নার্সিং কলেজ দেশি-বিদেশি মানদণ্ড অনুসরণ করে দক্ষ ও মানসম্মত নার্স তৈরিতে কাজ করবে।
👩🎓👨🎓নিউরনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁর বার্তা ছিল স্পষ্ট সঠিক দিকনির্দেশনা, নিয়মিত পরিশ্রম ও দৃঢ় প্রস্তুতির মাধ্যমে তোমরাও দেশের ভালো নার্সিং কলেজে চান্স পেতে পারো এবং ভবিষ্যতে দেশ ও বিদেশে দক্ষ নার্স হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফয়ছল আহমদ চৌধুরী, সিলেট নার্সিং কলেজের সাবেক প্রিন্সিপাল ও আরিফুল হক চৌধুরী নার্সিং কলেজের বর্তমান প্রিন্সিপাল।
🎯 আজকের Orientation থেকেই শুরু হোক তোমাদের স্বপ্নপূরণের যাত্রা। স্বপ্ন বড় হোক, প্রস্তুতি হোক সঠিক সাফল্যের ঠিকানায় পৌঁছানোর দায়িত্ব এবার তোমাদের। 💙