জামিয়া তাহফিযুল কুরআন

জামিয়া তাহফিযুল কুরআন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জামিয়া তাহফিযুল কুরআন, Educational Research Center, NORTH BALUCHOR, Sylhet.

**জামিয়া তাহফিযুল কুরআন**
"কুরআন সুন্নাহের আলোয় আলোকিত জীবন।"
কুরআন হিফয, নাজেরা, ফিকহ ও শরীয়াহ শিক্ষা প্রদানের আদর্শ প্রতিষ্ঠান। পৃথক বালক ও বালিকা শাখা।

২৫/০৪/২০২৬ খ্রি. তারিখ থেকে ইংরেজি শিক্ষা বর্ষের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীরা সুন্দর ও ...
28/04/2026

২৫/০৪/২০২৬ খ্রি. তারিখ থেকে ইংরেজি শিক্ষা বর্ষের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীরা সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ করছে।

🤲 আমরা মহান আল্লাহর নিকট দোয়া করি
তিনি যেন সকল শিক্ষার্থীর পরীক্ষা সহজ করে দেন, তাদেরকে ভালোভাবে লেখার তাওফিক দান করেন এবং উত্তম ফলাফল অর্জনের তৌফিক দেন।

পাশাপাশি মাদ্রাসার সার্বিক উন্নতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করছি।

08/04/2026

🌿 ভর্তি চলিতেছে! ভর্তি চলিতেছে! ভর্তি চলিতেছে! 🌿
📚 এক বছরে ছরফ ও নাহবেমীর জামাত সমাপ্ত করার সুবর্ণ সুযোগ!
সদ্য ফারেগ হাফেযে কুরআন এবং স্কুল-কলেজ ত্যাগ করে আলিম হতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।
✨ বিশেষ সুবিধাসমূহ:
✔️ এক বছরে ছরফ ও জামাত সম্পন্ন
✔️ বেফাক বোর্ডের মোতাওয়াসসিতা মারহালার কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের নিশ্চয়তা
👦👧 শাখাসমূহ:
• বালক
• বালিকা
📖 বিভাগসমূহ: • স্ট্যান্ডার্ড নূরানী
• নাযেরা
• হিফযুল কুরআন
• কিতাব বিভাগ — কাফিয়া পর্যন্ত
🏫 প্রাতিষ্ঠানিক বৈশিষ্ট্য:
• অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী
• পাঠ পরিকল্পনার ভিত্তিতে সিলেবাস সম্পন্ন
• আবাসিক শিক্ষার্থীদের জন্য সার্বক্ষণিক ওস্তাদের তত্ত্বাবধান
• সীমিত আসনে মানসম্মত শিক্ষা
• শরীরচর্চামূলক খেলাধুলা ও শরীয়তসম্মত বিনোদন
• বালক ও বালিকা শাখা সম্পূর্ণ পৃথক
• মেয়েদের জন্য হিফজের পাশাপাশি শ্রেণিভিত্তিক কিতাবাদী পড়াশোনার বিশেষ সুযোগ
• সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং
📍 ঠিকানা: জামিয়া তাহফিযুল কুরআন, আল-ইসলাহ-১১৪, ব্লক-এ, উত্তর বালুচর, সিলেট।
📞 যোগাযোগ: 01716-896404 অথবা, 01700-502028
⚠️ সীমিত আসন — দ্রুত ভর্তি সম্পন্ন করুন।

আলহামদুলিল্লাহ — ২০২৬ খ্রি. শিক্ষাবর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত।আজ ১০ জানুয়ারি ২০২৬ খ্রি. অত্র জামিয়ার নতুন শিক্ষাবর্ষে...
10/01/2026

আলহামদুলিল্লাহ — ২০২৬ খ্রি. শিক্ষাবর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত।

আজ ১০ জানুয়ারি ২০২৬ খ্রি. অত্র জামিয়ার নতুন শিক্ষাবর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গুরুত্বপূর্ণ নসিহত, দিকনির্দেশনামূলক আলোচনা এবং সবক প্রদান করেন অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেয মাওলানা মিজানুর রহমান সাহেব।

তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জীবন গঠনে দ্বীনি ইলমের গুরুত্ব ও একজন আদর্শ শিক্ষার্থীর গুণাবলী তুলে ধরেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠান ও ক্লাসের নিয়মনীতি সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করেন, যাতে সবাই সুশৃঙ্খল ও মনোযোগী হয়ে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে।

অনুষ্ঠানের পরিশেষে তিনি ছাত্র-শিক্ষক, অভিভাবকবৃন্দ, এলাকাবাসী, দেশ ও জাতির সার্বিক উন্নতি এবং উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

আল্লাহ তাআলা এ শিক্ষাবর্ষকে সকলের জন্য বরকতময়, ফলপ্রসূ ও সফল করে তুলুন—আমিন।

আলহামদুলিল্লাহ, গতকাল ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রি. বুধবার জামিয়া তাহফিযুল কুরআন–এর বালক ও বালিকা শাখার ইংরেজি শিক্ষাবর্ষের বার...
25/12/2025

আলহামদুলিল্লাহ, গতকাল ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রি. বুধবার জামিয়া তাহফিযুল কুরআন–এর বালক ও বালিকা শাখার ইংরেজি শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা এবং আরবি শিক্ষা বর্ষের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফিয মাওলানা মিজানুর রহমান সাহেব। এ সময় তিনি নতুন শিক্ষাবর্ষ ২০২৬ খ্রি.–এর ভর্তি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন এবং আগামী ০৭ জানুয়ারি ২০২৬ খ্রি. রোজ বুধবার থেকে ক্লাস কার্যক্রম শুরু হওয়ার তারিখ ঘোষণা করেন।

অনুষ্ঠানের পরিশেষে তিনি শিক্ষার্থী, দেশ ও জাতির সার্বিক কল্যাণ, মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি এবং কবরবাসীদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।
আল্লাহ তায়ালা এ প্রতিষ্ঠান ও এর শিক্ষার্থীদের ইলম ও আমলে আরও অগ্রগতি দান করুন—আমিন।

26/06/2025
তাকবীরে তাশরীক
05/06/2025

তাকবীরে তাশরীক

📚 আলহামদুলিল্লাহ!১ম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণাআজ ১৫ মে ২০২৫খ্রি. রোজ বৃহস্পতিবার জামিয়ার ইংরেজি শিক্ষাবর্ষের শিক্ষার্থী...
15/05/2025

📚 আলহামদুলিল্লাহ!

১ম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা

আজ ১৫ মে ২০২৫খ্রি. রোজ বৃহস্পতিবার জামিয়ার ইংরেজি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষা-২৫ এর ফলাফল প্রদান করা হয়।

🖋️ শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে লিখিত ফলাফল ঘোষণা করেন অত্র জামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক, হাফিয মাওলানা মিজানুর রহমান সাহেব (দা.বা.)।

📌 ফলাফল ঘোষণা শেষে ফলাফলপত্র মাদ্রাসার নোটিশ বোর্ডে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

🤲 আমরা সকল শিক্ষার্থীদের জন্য আন্তরিক দোয়া করি আল্লাহ তাআলা তাদের দ্বীন ও দুনিয়ার জ্ঞানে আরও বারাকাহ দান করুন।

✅ অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া এবং সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন।

📢 ছুটির বিজ্ঞপ্তিপ্রথম সাময়িক পরীক্ষা উপলক্ষে আগামী ০৭ মে ২০২৫ রোজ বুধবার থেকে ০৯ মে ২০২৫ রোজ শুক্রবার পর্যন্ত নূরানী শি...
06/05/2025

📢 ছুটির বিজ্ঞপ্তি

প্রথম সাময়িক পরীক্ষা উপলক্ষে আগামী ০৭ মে ২০২৫ রোজ বুধবার থেকে ০৯ মে ২০২৫ রোজ শুক্রবার পর্যন্ত নূরানী শিশু শ্রেণি হতে চতুর্থ শ্রেণি পর্যন্ত সকল ক্লাস বন্ধ থাকবে।

🔔 আগামী ১০ মে ২০২৫ রোজ শনিবার থেকে যথারীতি ক্লাস চলবে—ইনশাআল্লাহ!

আলহামদুলিল্লাহ! কওমি মাদরাসা শিক্ষাবোর্ড "বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ"-এর অধীনে অনুষ্ঠিত হিফযুল কুরআন বিভাগের কেন...
27/03/2025

আলহামদুলিল্লাহ!
কওমি মাদরাসা শিক্ষাবোর্ড "বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ"-এর অধীনে অনুষ্ঠিত হিফযুল কুরআন বিভাগের কেন্দ্রীয় পরীক্ষায় আমাদের প্রিয় প্রতিষ্ঠান জামিয়া তাহফিযুল কুরআন-এর মেধাবী শিক্ষার্থীরা ১০০% সাফল্য অর্জন করেছে!

🌟 প্রাপ্ত ফলাফলের বিবরণ 🌟
- মুমতাজ (A+)
- জায়্যিদ জিদ্দান (A)
- জায়্যিদ (A-)

এই অসাধারণ সাফল্যের জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। তিনি যেন আমাদের এই ছাত্রদেরকে কুরআনের খাদিম হিসেবে কবুল করেন, তাদের ইলম ও আমলে বারাকাহ দান করেন এবং মুত্তাকি ও আল্লাহওয়ালা আলিম হিসেবে গড়ে তোলেন। (আমীন)

🕌 জামিয়া তাহফিযুল কুরআনের সকল উস্তায, পরিচালনা কমিটি, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইলো আন্তরিক শুকরিয়া ও দোয়া। আল্লাহ তাআলা সকলের ত্যাগ, পরিশ্রম ও দোয়াকে কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।

Address

NORTH BALUCHOR
Sylhet
3100

Telephone

+8801716896404

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়া তাহফিযুল কুরআন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to জামিয়া তাহফিযুল কুরআন:

Shortcuts

Share