Shaleswor High School শালেশ্বর উচ্চ বিদ্যালয়

Shaleswor High School শালেশ্বর উচ্চ বিদ্যালয়

Share

Shaleswor High School, Shaleswor, Beani Bazar, Sylhet.

"জ্ঞানই আলো" - এ প্রত্যয়কে সামনে রেখে গত ৮ জানুয়ারি, ২০১৩ সালে শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের শুভ সূচনা ঘোষণা করা হয়।

02/05/2022

আমি কর্মকর্তা নই, আমি কর্মচারীও নই; আমি শিক্ষক।বেসরকারি শিক্ষক। আমার বেতন নেই, আমার মজুরিও নেই। তাই আমার বোনাসও নেই। আমিতো অনুদানে চলি। তাও আবার কর্তাব্যক্তিদের ইচ্ছায়। সুনির্দিষ্ট নিয়ম নেই, নির্দিষ্ট কোন সময় নেই।

আমি দেশেই বাস করি, কিন্তু বুঝি নাগরিক নই। আমি যে শিক্ষক। বেসরকারি শিক্ষক। আমার সম্মানের কিয়ৎ ছিটেফোঁটা থাকলেও কোন সম্মানী নেই। আমারতো ক্ষুদা-তৃষ্ণা নেই। এসব শিক্ষকের থাকতে নেই। শিক্ষকতো স্কুলে থাকবে কাজেই বাড়ির প্রয়োজন নেই; বাড়ি ভাড়ারও প্রয়োজন নেই। আমার রোগ নেই শোক নেই। কেন থাকবে? আমি যে শিক্ষক। বেসরকারি শিক্ষক।

শিক্ষকের সংসার থাকতে নেই। স্ত্রী, পুত্র, কন্যা, থাকবে কেন? আমি শিক্ষক মানুষের সন্তানকে মানুষ করার কাজে নিয়োজিত। সংসারে মন দিলে কি চলে? শিক্ষক বুঝি আসমান থেকে সরাসরি নেমে এসেছে তাই এদের পিতা মাতাও বুঝি নাই। কাজেই বেতন দিয়ে এরা কী করবে? বোনাস দিয়ে কাজ কী তাদের? যে টুকু অনুদান দেওয়া হয় তাতেই ঢের চলে যাবে।

আমিতো কর্মকর্তা নই। আমি সরকারের কর্মচারীও নই। কাজেই আমার যা পাই তা নিয়ে চুপ থাকাই উচিৎ। কেন এত হৈ-হুল্লোড় চেঁচামেচি! কে শুনে আমার কথা! আমি সারাদিন চেঁচালোও আমার কথা কেন্দ্রে পৌঁছাবেনা। শিক্ষক না হয়ে যদি ঐ অকালপক্ব স্মার্ট বালক হতাম যার কথা বিদ্যুৎ গতিতে উপর মহলের মন গলিয়ে কব্জাকৃত খেলার মাঠ পূর্বাবস্থায় ফিরে গেলো ; কিংবা আমি যদি প্রজাতন্ত্রের কর্মকর্তা হয়ে বাবার মিষ্টির দোকানে অস্থায়ী দোকানী হতাম তবে কথা হতো। আমাকে নিয়ে সংবাদ হতো। উপহার উপঢৌকনে ভরে যেত আমার ঘর। কিন্তু আমি যে শিক্ষক। আমারতো ঘরই নেই। থাকারতো কথা নেই।

আমি শিক্ষক। বেসরকারি শিক্ষক। আমার বেতনের প্রয়োজন নেই। আমার ঈদ নেই, তাই বোনাসেরও প্রয়োজন নেই। অনুদান যেটা পাই যখন খুশি তখন দিন কোন আপত্তি নাই।

02/02/2022

ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন

বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, বিয়ানীবাজারের ছাত্র রাজনীতির ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ও মেধাবী সাবেক ছাত্রনেতা এবং শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক জনাব হেলিমুল হক হেলিম আর নেই।

আজ বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪:৪৫ মিনিট সিলেট ওয়েসিস হাসপাতালে ইন্তেকাল করেছেন।

মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।

শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা বৃন্দ।

30/12/2021

এস এস সি তে প্রথম গোল্ডেন জিপিএ-৫ অর্জন করায় সানিকা জান্নাত সুন্নি কে শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন।

Photos from Shaleswor High School শালেশ্বর উচ্চ বিদ্যালয়'s post 28/11/2021

আসসালামু আলাইকুম, সম্মানিত এলাকাবাসী, আসছে আগামী ৩০ শে নভেম্বর রোজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আল মস্তুফা ওয়েলফেয়ার ট্রাস্ট খালিক মঞ্জিল শালেশ্বর এর উদ্যোগে এক ফ্রী চক্ষু শিবির এর আয়োজন করা হয়েছে। স্থানঃ খালিক মঞ্জিল, শালেশ্বর। এখানে চক্ষু রোগীদের ফ্রী সেবা প্রদান করা হবে এবং ছানি পড়া রোগীদের হাসপাতালে নিয়ে অপারেশন করা হবে। চক্ষু সেবা প্রদান করবে ভার্ড চক্ষু হাসপাতাল, ওসমানী নগর, সিলেট।

Photos from Shaleswor High School শালেশ্বর উচ্চ বিদ্যালয়'s post 14/09/2021

স্বাস্থ্যবিধি মেনে পুনরায় শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম।
আবারও বিদ্যালয়ে আসতে পেরে সবাই অনেক আনন্দিত।

20/01/2021

কিছু মানুষ সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষের হৃদয়ে অনন্য এক জায়গা করে নেয়। যাদের বিপদ দেখলে হাজারো মানুষ আর্তনাদ করে আল্লাহর দরবারে। দোয়া করে প্রার্থনা করে, তাদের সুস্থতা কামনা করে!

বছরের শুরুতেই বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনাব আব্দুল মতলিব খাঁ আহমদ! যিনি গোপনীয় দানবীর, শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের জমিদাতা ও আজীবন সদস্য অন্যতম প্রতিষ্ঠাতা ,
3vs সহযোগী সংস্থার প্রধান উপদেষ্টা,
ইনসান এইট ইউকের ফাউন্ডার মেম্বার।
হাজারো মানুষের দোয়া ভালোবাসা রয়েছে যার সাথে, ইনশাআল্লাহ সেই মানষের কোন ক্ষতি হতে পারে না।
মহান রবের কাছে উনার ও উনার পুরো পরিবারের সুস্থতা কামনা করি।- আমিন

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Shaleswar
Sylhet
3170

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 14:00
Saturday 10:00 - 04:00
Sunday 10:00 - 04:00