সু খবর! সু খবর! সু খবর!
আধুনিক শিক্ষা প্রদানের জন্য আমাদের মাদরাসায় কম্পিউটার প্রশিক্ষণ ক্লাস শুরু করা হচ্ছে,,,
তাই দেরি না করে আপনার সন্তানকে তাড়াতাড়ি আমাদের মাদরাসায় নিয়ে আসুন,,,
# # বিনা মূল্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও আধুনিক শিক্ষা প্রদান
এমন সুযোগ কিন্তু অন্য কোথাও পাবেন না।
শুধু মাত্র আমাদের মাদরাসা ছাড়া
মাহমুদ হোসাইন মহিলা দাখিল মাদরাসা
স্থান : হাজীপুর, শুকনা
Mahmud Hussain Mohila Dakhil Madrasah
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mahmud Hussain Mohila Dakhil Madrasah, School, Hajipur Shukna, Lamapara, Hetimgonj, Golapgonj, Sylhet.
05/12/2025
ভর্তি চলছে!! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!
আপনাদের সু পরিচিত মাদরাসা
মাহমুদ হোসাইন মহিলা দাখিল মাদরাসায়
💟শান্ত নিরিবিলি মনোরম পরিবেশে সম্পূর্ণ সুরক্ষার সাথে শিক্ষা দান দেওয়া হয়।
💟কোন রকম ভর্তি ফি বা মাসিক বেতন নেওয়া হয় না।
💟এছাড়া ও ইউনিফর্ম প্রদান থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা।
💟বাচ্চাদের জন্য রয়েছে খেলাধুলার আধুনিক সরঞ্জাম।
💟হাতে কলমে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়, আমাদের লাইব্রেরি ক্লাসে রয়েছে ৮টি ডিজিটাল কম্পিউটার।
তাই আর দেরি না করে আপনার সন্তানকে ভর্তি করাতে আমাদের মাদরাসায় চলে আসুন...
নার্সারি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ছেলে মেয়ে উভয়ের লেখাপড়ার সুযোগ আছে,
এবং ৬ষ্ঠ হতে দাখিল পর্যন্ত শুধুমাত্র মেয়েদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে।
স্থান : হাজীপুর, শুকনা
Quite Ayesha student
Hamza 💝🥰
Our nursery student
শিশু শ্রেণির মৌখিক পরীক্ষা
মাশাআল্লাহ একেকজন সেরা❤️💝🥰
"আমি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।আমি ক্লাসে কাউকে মারি না, তাই ছাত্ররা কথা শোনে না।অন্য টিচাররা মারে বলে সবাই চুপ থাকে।আমি বললেও কোনো কাজ হয় না।
ওরা এত চিল্লাপাল্লা করে যে পড়ানোই যায় না।
পড়াশোনার আগ্রহ নেই, শিক্ষকের প্রতি সম্মানও নেই।
আমি সত্যিই হতাশ।”((ইনবক্স থেকে)
(উত্তর)
স্যার/ম্যাডাম, আপনার কষ্টটা খুব বাস্তব।
কিন্তু মনে রাখবেন — আপনি মারেন না,
মানে আপনি দুর্বল না; আপনি শিক্ষিতভাবে মানুষ গড়ার চেষ্টা করছেন।
এটাই আপনার শক্তি।
এখন আসুন, ধীরে ধীরে কিছু কার্যকর উপায় দেখি —
যেগুলো আপনি কাল থেকেই ক্লাসে প্রয়োগ করতে পারেন 👇
⸻
🟩 ১️⃣ ক্লাসের শৃঙ্খলা শুরু হোক নিয়ম দিয়ে, রাগ দিয়ে নয়।
প্রতিদিন ক্লাসে ঢোকার পর নির্দিষ্ট একটা নিয়ম চালু করুন —
যেমন, “সবাই এক মিনিট চুপ থাকবে, বই খুলবে, তারপর ক্লাস শুরু।”
একটা ছোট্ট রুটিন প্রতিদিন মানতে মানতে তারা শৃঙ্খলা শেখে।
🟩 ২️⃣ দুষ্ট ছাত্রদের দায়িত্ব দিন, শাস্তি নয়।
যে বাচ্চাটা সবচেয়ে বেশি গোলমাল করে,
তাকে বলুন — “আজ তুমি ক্লাস মনিটর, সবাইকে চুপ করাবে।”
দায়িত্ব দিলে তারা গুরুত্বপূর্ণ মনে করে,
আর দায়িত্ব নিলে আচরণও বদলায়।
🟩 ৩️⃣ ছোট সাফল্যকে বড় প্রশংসায় রূপ দিন।
যখন কোনো ছাত্র ভালো আচরণ করে,
সবার সামনে তার প্রশংসা করুন।
যেমন— “আজকে রাকিব দারুণ মনোযোগী ছিল!”
এই ছোট স্বীকৃতি ক্লাসের অন্যদেরও অনুপ্রাণিত করে।
🟩 ৪️⃣ শ্রবণশক্তি গড়ে তুলুন —কথা শোনার উপর শিক্ষকই প্রভাব ফেলেন।
কখনো কখনো ৫ মিনিট সময় দিন,
ওদের বলুন — “আজ তোমরা বলো, কেমন লাগে স্কুল?”
ওরা যখন কথা বলতে পারে, তখন শিক্ষককে শত্রু নয়, বন্ধু ভাবে।
তখন তারা শোনতেও শেখে।
🟩 ৫️⃣ শান্ত থাকুন, কিন্তু ধারাবাহিক থাকুন।
প্রথম দিকে ছাত্ররা ভাবে — আপনি নরম মানে আপনি দুর্বল।
কিন্তু আপনি যদি প্রতিদিন একই নিয়মে, একই ধৈর্যে কাজ করেন,
তারা বুঝবে — আপনি চুপচাপ, কিন্তু আপনি থামেন না।
⸻
🎙️
শেষ কথা —
একজন শিক্ষক মারেন না মানে তিনি হালকা নন,
তিনি এমন শক্তিশালী যে, ভয় নয়, বিশ্বাস দিয়ে শাসন করেন।
আজ হয়তো ছাত্ররা আপনাকে বোঝে না,
কিন্তু কাল যখন তারা বড় হবে,
তারা বুঝবে —
“আমাদের সেই স্যারই সত্যিকারের শিক্ষক ছিলেন,
যিনি কখনও ভয় দেখাননি, কিন্তু আমাদের ভেতরে আলো জ্বেলে দিয়েছেন। C
24/10/2025
"সরলতার পথ কঠিন, তবুও সেটিই সত্যের পথে চলে।"
একটা নদীর কথা ভাবো—যে নিরবধি বয়ে চলে। পথের মাঝে পাথর আসে, কাঁটা আসে, ধুলোমাটি এসে মিশে যায় তার জলে। তবুও নদী থামে না। সে জানে তার কাজ এগিয়ে চলা, নির্মলতা বজায় রাখা। আমাদের জীবনও অনেকটা সেই নদীর মতো। সরলভাবে, ভালোবাসা নিয়ে চলতে গেলে পাথরের মতো কিছু কঠিন অভিজ্ঞতা আসবেই,,,,
12/08/2025
অল্প জ্ঞানে লাফায় বেশি,
মধ্যেজ্ঞানী চুপ,,,
পূর্ণ জ্ঞানী বিনয় বেশী,
শুদ্ধ তাহার রূপ।।।
09/08/2025
আমার জিবনের চরম শিক্ষা ।আমি এটা মানি ✋
সংগৃহীত গল্প থেকে 👇
*ঘাসের রং নীল *
এক মূর্খের যুক্তিহীন জেদের গল্প, আর এক বুদ্ধিমানের নীরব শিক্ষা...
* একদিন গাধা শিয়ালকে বলল,
"ঘাসের রং নীল!"
শিয়াল হেসে বলল, ← "না ভাই, ঘাস সবুজই হয়।"
তর্ক শুরু...
চোখ রাঙানি, কান ঝাঁকানি... শেষে দুজন ছুটে গেল জঙ্গলের রাজা সিংহের কাছে
গাধা তো পৌঁছেই চিৎকার!
"মহারাজ! বলুন না, ঘাসের রং কি নীল না?"
সিংহ বলল,
"হ্যাঁ, ঘাসের রং নীল।"
গাধা নেচে কুঁদে বলে,
"দেখলে! আমি ঠিক বলেছি! শিয়াল শাস্তি পাক!"
সিংহ তখন ঘোষণা করল -
! "শিয়ালকে ১ সপ্তাহ চুপ থাকার শাস্তি!"
শিয়াল স্তব্ধ। বলল,
"কিন্তু মহারাজ! সত্যিটা তো আমি বলেছি... ঘাস তো সবুজ!"
সিংহ বলল:
"তোমার শাস্তি সত্য-মিথ্যার জন্য না।
তোমার মতো জ্ঞানী একজন প্রাণী মূর্খের সাথে তর্ক করে নিজের বুদ্ধি ও সময় নষ্ট করেছে। আর সেটা করতে এসেছো আমার দরবারে? এটা সময়ের অপমান!"
মূল শিক্ষা:
> " মূর্খের সঙ্গে তর্ক করো না। কারণ ওরা সত্য চায় না, চায় জিততে! জ্ঞানীর কাজ হলো নীরব থেকে নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করা।
08/08/2025
এসএসসি পরীক্ষার আগে বাচ্চাদের হাতে মোবাইল দেওয়ার ১০টি যৌক্তিক কুফল নিচে দেওয়া হলো:
---
1. পড়াশোনার মনোযোগ নষ্ট হয়:
মোবাইল ব্যবহার বাচ্চার মনোযোগ হরণ করে, ফলে পড়াশোনায় আগ্রহ কমে যায়।
2. নতুন আসক্তি তৈরি হয়:
গেম, সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে আসক্তি তৈরি হয়ে যায়, যা সময় নষ্ট করে।
3. রাতজাগা ও ঘুমের ব্যাঘাত ঘটে:
মোবাইল ব্যবহারের ফলে বাচ্চারা রাতে ঘুমাতে দেরি করে, ফলে সকালে ক্লান্ত থাকে।
4. চোখের ক্ষতি হয়:
বেশি সময় স্ক্রিনে তাকিয়ে থাকার কারণে চোখের সমস্যা দেখা দেয়।
5. স্মরণশক্তি দুর্বল হয়ে যায়:
অতিরিক্ত মোবাইল ব্যবহারে মনোসংযোগ ও মেমোরি পাওয়ার কমে যায়।
6. ফোনে অপছন্দনীয় কনটেন্ট দেখা:
অনেকে অনুপযুক্ত ভিডিও বা কনটেন্টে জড়িয়ে পড়ে, যা মানসিক বিকৃতি ঘটায়।
7. সামাজিক দূরত্ব বাড়ে:
মোবাইল আসক্তির ফলে পরিবারের সদস্যদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়।
8. ভুল তথ্য গ্রহণের ঝুঁকি:
ইন্টারনেট থেকে ভুল বা বিভ্রান্তিকর তথ্য জেনে বিভ্রান্ত হয়।
9. পরীক্ষার ভয় বা মানসিক চাপ বেড়ে যায়:
অতিরিক্ত অনলাইন সময় পরীক্ষার প্রস্তুতির সময় কেড়ে নেয়, ফলে আতঙ্ক সৃষ্টি হয়।
10. দায়িত্বজ্ঞানহীন আচরণ গড়ে ওঠে:
পড়ার সময় মোবাইল ব্যবহারের সুযোগ পেয়ে অনেকেই দায়িত্ব এড়িয়ে যায়।
---
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Sylhet