ScholarGate

ScholarGate

Share

We design structured admission and visa strategies for serious students. Precise. Ethical. Future-Focused.

16/02/2026

Shortcut…

or Strategy?

Some students apply everywhere.
Hope something works.

That’s gambling.

Real admission success is not random.
It’s structured.

At ScholarGate, we don’t guess.
We design.

✔ Profile analysis
✔ University alignment
✔ Strategic application planning

Because your future is not a lottery.

It’s a decision.

If you’re serious about studying abroad,
start with clarity.

📩 Send us your profile.
Let’s build it properly.

ScholarGate
Your Future Deserves Clarity.

16/02/2026

আপনার ভবিষ্যৎ কি শুধু “স্বপ্ন” হবে

নাকি হবে একটি পরিকল্পিত সিদ্ধান্ত?

অনেকে দেশ বেছে নেয় আবেগ দিয়ে।
অনেকে এজেন্সি বেছে নেয় তাড়াহুড়ো করে।

কিন্তু সঠিক ভবিষ্যৎ তৈরি হয় কৌশল দিয়ে।

ScholarGate এ আমরা:

✔ এলোমেলো অ্যাপ্লিকেশন করি না
✔ মিথ্যা “গ্যারান্টি” দেই না
✔ শর্টকাটে বিশ্বাস করি না

আমরা তৈরি করি স্ট্রাকচার্ড অ্যাডমিশন স্ট্র্যাটেজি।
আমরা ডিজাইন করি আপনার একাডেমিক পথ।

ভিসা শুধু একটি ধাপ।
সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচনই আসল ভিত্তি।

আপনি যদি সিরিয়াস হন,
তাহলে সিদ্ধান্তও হবে সিরিয়াস।

📩 ইনবক্স করুন
আপনার ভবিষ্যৎ পরিষ্কারভাবে শুরু হোক।

ScholarGate
Your Future Deserves Clarity.

18/01/2026

🎓 স্কলারশিপ নিয়ে বিদেশে উচ্চশিক্ষা আপনার ভবিষ্যৎ গড়ার সেরা সিদ্ধান্ত!

অনেকে হতাশ হয়ে বলেন “দেশে থেকে কিছু হবে না।”
কিন্তু হতাশা সমাধান নয় সঠিক পরিকল্পনাই সমাধান।

আপনি যদি নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত জীবন নিশ্চিত করতে চান, তাহলে বিদেশে উচ্চশিক্ষা এবং স্কলারশিপ হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান, কোরিয়া এই দেশগুলোতে পড়াশোনা, গবেষণা এবং ক্যারিয়ার গড়ার অসংখ্য সুযোগ রয়েছে।

তবে সফল হতে হলে দরকার সঠিক গাইডলাইন, প্রস্তুতি এবং ধাপে ধাপে পরিকল্পনা।

কীভাবে শুরু করবেন ?

১. স্কলারশিপের জন্য নিজেকে যোগ্য করে তুলুন

বিদেশে স্কলারশিপ পেতে হলে কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ

✅ ভাষাগত দক্ষতা (IELTS/TOEFL)

* IELTS: সাধারণত 6.5 – 7.5+ স্কোর প্রয়োজন
* TOEFL: 90+ স্কোর হলে আমেরিকা/কানাডার জন্য শক্তিশালী প্রোফাইল
* নিয়মিত ইংরেজি চর্চা এবং মক টেস্টের মাধ্যমে প্রস্তুতি নিন

✅ শক্তিশালী একাডেমিক রেকর্ড

* CGPA: কমপক্ষে 3.0+
* প্রজেক্ট ও গবেষণার অভিজ্ঞতা থাকলে সুযোগ অনেক বেড়ে যায়

✅ গবেষণা ও পাবলিকেশন

* জার্নাল বা কনফারেন্সে ২–৩টি গবেষণাপত্র** থাকলে প্রোফাইল অনেক শক্তিশালী হয়
* Google Scholar, ResearchGate, IEEE–তে প্রোফাইল তৈরি করুন
✅ Recommendation Letter (LOR)

*প্রফেসর বা সুপারভাইজারের কাছ থেকে শক্তিশালী LOR সংগ্রহ করুন

✅ SOP ও Research Proposal

প্রফেশনাল মানের Statement of Purpose (SOP) এবং Research Proposal** প্রস্তুত করা শিখুন

২. প্রয়োজনীয় টেকনিক্যাল স্কিল অর্জন করুন

বিদেশে পড়াশোনা ও ক্যারিয়ারের জন্য নিচের দক্ষতাগুলো খুব গুরুত্বপূর্ণ

🔹 ডাটা অ্যানালাইসিস

* Python (Pandas, NumPy, Matplotlib)
* R Programming
* SQL Database

🔹 সফটওয়্যার স্কিল

* MS Word, Excel, PowerPoint (Advanced Level)
* LaTeX (রিসার্চ পেপার লেখার জন্য)
* SPSS, MATLAB

🔹 আধুনিক টেক স্কিল

Machine Learning / AI
Coursera, Udemy, edX থেকে প্রফেশনাল কোর্স

৩. আবেদন প্রক্রিয়া সঠিক কৌশল

🎯 বিশ্ববিদ্যালয় নির্বাচন

* QS World Ranking, Times Higher Education দেখে শর্টলিস্ট করুন
* প্রফেসরদের সাথে সরাসরি যোগাযোগ করুন (Cold Email Strategy)

🎯 ফান্ডিং ও স্কলারশিপ

* Teaching Assistantship (TA)
* Research Assistantship (RA)
* External Scholarships:

* Erasmus Mundus
* Chevening
* Commonwealth

🎯 প্রয়োজনীয় ডকুমেন্ট

* Strong CV
* SOP
* GRE/GATE (প্রয়োজন হলে)

৪. ভিসা ও ইমিগ্রেশন প্রসেস

কানাডা: SDS, PGWP
আমেরিকা: F1 Visa
জার্মানি: Blocked Account, Blue Card
অস্ট্রেলিয়া: Temporary Graduate Visa
PR Pathway:

Canada Express Entry
Australia SkillSelect
Germany Blue Card

সাফল্যের সেরা পথ কোনটি?

✔ মাস্টার্স/পিএইচডি করে গবেষণার দিকে এগোন
✔ LinkedIn-এ নেটওয়ার্কিং বাড়ান
✔ ইন্টার্নশিপ ও পার্টটাইম কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করুন
✔ ১–২ বছর সঠিক প্রস্তুতি নিন তারপর অ্যাপ্লাই করুন

শেষ কথা

বাংলাদেশের বাইরে একটি সফল ভবিষ্যৎ গড়তে চাইলে
গবেষণা, স্কলারশিপ এবং টেকনিক্যাল স্কিলএই তিনটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সঠিক গাইডলাইন পেলে বিদেশে পড়াশোনা আর স্বপ্ন নয়—বাস্তবতা।

🌍 Scholargate—আপনার বিদেশে উচ্চশিক্ষার নির্ভরযোগ্য সঙ্গী

* প্রফেশনাল SOP Writing
* University Shortlisting
* Scholarship Guidance
* Application Support
* Visa Consultancy

👉 আজই যোগাযোগ করুন এবং নিজের গ্লোবাল ক্যারিয়ার যাত্রা শুরু করুন!

18/12/2025

🇦🇹 Austria

আপনি কি ইউরোপের দেশ অস্ট্রিয়াতে ১০০% ফ্রি ইংরেজিতে পড়াশোনা করতে চান?
উত্তর যদি হ্যাঁ হয়, তবে এই তথ্য আপনার জন্য 👇

✨ বিশ্ববিদ্যালয় উদাহরণ

University of Vienna
University of Salzburg
University of Graz
এছাড়াও আরও অনেক Public University

📌 সুবিধা

✔ 100% Free Tuition (public universities)
✔ English-medium programs
✔ Bachelor’s / Master’s উভয়ই
✔ Part-time job করে খরচ চালানোর সুযোগ
✔ তুলনামূলক লো লিভিং কস্ট

📅 কখন আবেদন করবেন?

২০২৬–২৭ সেশনের জন্য প্রস্তুতি শুরু করা যায় এখন থেকেই।

❓ কে আবেদন করতে পারবেন?

যাদের

Acceptable academic background

English proficiency আছে

Financial proof দেখাতে পারবেন

📌 কোন টিউশন ফি দিতে হবে না।
100% Free, আবার English ভাষায় পড়াশোনা।

✔ কাগজপত্র ঠিক থাকলে

Admission এবং Visa দুটোই পাওয়া সম্ভব।

সংরক্ষণ করুন ভবিষ্যতের জন্য। 📌✈️

30/09/2025

Great news for Bangladesh!
For the first time, Bangladesh has officially been placed in Level 1 of Australia’s student visa assessment system.

This is not only a proud achievement but also a clear reminder that maintaining this position will depend on our continued focus on genuine student recruitment, integrity and compliance.

🔹 Australia’s current evidence levels:
• Level 1: Bangladesh, Sri Lanka
• Level 2: India, Bhutan, Vietnam, China, Nepal
• Level 3: Fiji, Philippines, Pakistan

This milestone marks a turning point for Bangladeshi students aspiring to study in Australia, creating new opportunities and greater ease in the visa process.

The Lester B. Pearson International Student Scholarships - Future Students. University of Toronto 04/05/2025

উচ্চশিক্ষায় বিদেশে যাবেন নাকি?

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন, কিন্তু এখনো শুরু করতে পারেননি? আপনার জন্যই এই লিখা! এই লিখার শেষে রয়েছে ৫০টি বিশ্বসেরা স্কলারশিপের সরাসরি লিঙ্ক, যা আপনাকে স্বপ্নপূরণের পথ দেখাবে।

আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে প্রথমেই একটা কথা পরিষ্কার করে বলতে চাই—বিদেশে উচ্চশিক্ষা নেওয়া কোনো অসম্ভব স্বপ্ন নয়! আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা রেজাল্ট যাই হোক না কেন, শুধুমাত্র দৃঢ় ইচ্ছা, একটু ধৈর্য আর সঠিক গাইডলাইন থাকলে স্কলারশিপ বা ফান্ডিং নিয়েই বিদেশে পড়ার সুযোগ তৈরি করা সম্ভব।

অনেক বাংলাদেশি শিক্ষার্থীরই স্বপ্ন থাকে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নেওয়ার। কিন্তু এই পথে চ্যালেঞ্জও কম নয়! তবে সঠিক দিকনির্দেশনা, পরিকল্পনা আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে এই স্বপ্নকে বাস্তবায়ন করা কোনো ব্যাপারই না। স্কলারশিপ বা ফান্ডিং নিয়েই বিদেশে পড়া সম্ভব—আপনার রেজাল্ট যতই খারাপ হোক না কেন!

ভাষার বাধা, দেশ-বিশ্ববিদ্যালয় বাছাই, টাকাপয়সার জোগাড়, ভিসার ঝক্কি—এসব যেন এক বিশাল যুদ্ধের মতো। কিন্তু যুদ্ধ জেতার মূলমন্ত্রই হলো প্রস্তুতি! সান জু তাঁর "The Art of War" বইয়ে যেমন বলেছেন, "যুদ্ধ জেতা হয় যুদ্ধ শুরুর আগেই!"

এই গাইডলাইনে আমি ধাপে ধাপে বলব—কীভাবে আপনি প্রস্তুতি নেবেন, কোন স্কলারশিপের জন্য আবেদন করবেন, কীভাবে সফল হবেন। আজকের লেখাটি মূলত তাদের জন্য, যারা এখনো শুরুই করেননি, কিন্তু স্বপ্ন দেখেন বিদেশে পড়ার।

১. লক্ষ্য ঠিক করুন – স্বপ্নকে গুছিয়ে নিন
প্রথমেই নিজেকে জিজ্ঞাসা করুন—
• আমি কি পড়তে চাই? (বিষয় বাছাই)
• কোন দেশে যেতে চাই? (যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া?)
• আমার ক্যারিয়ারের লক্ষ্য কী?
লক্ষ্য স্পষ্ট না হলে পথ হারাবেন, পরের ধাপগুলোতে হোঁচট খাবেন। তাই একটা কাগজে লিখে ফেলুন আপনার স্বপ্নের রোডম্যাপ।

২. বিষয়, বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপ বাছাই করুন
• আপনার পছন্দের বিষয়ে কোন বিশ্ববিদ্যালয়গুলো ভালো, তা খুঁজুন।
• স্কলারশিপের অপশনগুলো দেখুন—DAAD, Erasmus, Chevening, Fulbright, MEXT, CSC ইত্যাদি।
• একটি শর্টলিস্ট বানান—বিশ্ববিদ্যালয়ের নাম, আবেদনের ডেডলাইন, আবেদনের শর্ত, ডকুমেন্টের চেকলিস্ট – সব লিখে রাখুন।

৩. ভাষার দক্ষতা বাড়ান – IELTS/TOEFL/GRE
মাথায় রাখুন - সেরা যুদ্ধ হলো যেটা আপনাকে লড়তেই হয়নি! অযথা ইংরেজি ভাষার দক্ষতা অর্জন না করে শুধু শুধু পিছিয়ে থাকবেন কেন?
• IELTS/TOEFL ছাড়া অনেক দেশে ভিসাই মিলবে না, স্কলারশিপ তো দূরের কথা!
• ইংরেজিতে দখল বাড়ান—রাইটিং, স্পিকিং, লিসেনিং সবদিকেই।
• GRE লাগতে পারে যদি USA/Canada-র কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে PhD করতে চান।

IELTS না করেও উচ্চশিক্ষায় বিদেশে যাওয়া যায়, তবে এক্ষেত্রে স্কলারশিপ বা ফান্ডিং পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ!

সান জু তার বইয়ে বলেছেন, "সেরা জেনারেল সেই, যে যুদ্ধ ছাড়াই জিতে যায়।" বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা বাড়ানোর চেয়ে সমস্যা এড়ানোই বুদ্ধিমানের কাজ! যেমন, IELTS স্কোর না থাকলে একদিকে যেমন স্কলারশিপ কিংবা ফান্ডিং পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, অন্যদিকে এম্বাসি’তে ভিসা আবেদনের জন্যও অনেক দেশই IELTS স্কোর চেয়ে থাকে। তাই একটা ভালো স্কোর এক ডিলে দুইটা সমস্যার সমাধান!

৪. টাকাপয়সার ব্যবস্থা – স্কলারশিপই শেষ ভরসা!
বিদেশে পড়াশোনা ব্যয়বহুল, তাই স্কলারশিপ বা ফান্ডিংয়ের দিকে নজর দিন। অনেক দেশে পার্টটাইম কাজের সুযোগও আছে, যা খরচ চালাতে সাহায্য করবে। তবে স্কলারশিপ বা ফান্ডিং ছাড়া গেলে ঝুঁকি বেশি।
• ফুল ফান্ডেড স্কলারশিপ খুঁজুন (যেমন: DAAD, Erasmus Mundus)।
• পার্টটাইম জব করার সুযোগ আছে কিনা দেখুন (জার্মানি, কানাডায় পার্টটাইম জবের অনুমতি আছে)।
• বাংলাদেশ সরকারের স্কলারশিপ চেক করুন।

হতাশ হবেন না! প্রথমবার স্কলারশিপ না পেলে আবার চেষ্টা করুন। সান জু যেমন বলেছেন, "পানির মতো হও – বাধা এলে অন্যপথে ঘুরে যাও, কিন্তু থেমো না!"

৫. আবেদনের ডকুমেন্ট গুছিয়ে নিন
প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখুন:
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট
• সিভি/রিজিউমে (আপডেটেড)
• স্টেটমেন্ট অব পারপাস (SOP) – খুবই গুরুত্বপূর্ণ!
• লেটার অব রিকমেন্ডেশন (LOR) – ২টি
• পাসপোর্ট (মেয়াদ থাকতে হবে কমপক্ষে ১ বছর)

৬. ভিসার প্রস্তুতি – শেষ ধাপ!
ভিসা পেতে গেলে:
• অফার লেটার (বিশ্ববিদ্যালয় থেকে)
• স্কলারশিপ/ফান্ডিং প্রমাণ
• হেলথ ইনস্যুরেন্স (কিছু দেশে বাধ্যতামূলক)
• ভিসা ইন্টারভিউ দেওয়ার প্রস্তুতি নিন। ভিসা ইন্টারভিউতে আত্মবিশ্বাসী হোন, সত্য বলুন।

মনে রাখবেনঃ
"পানির মতো হও—যেখানে বাধা পাবে, সেখান দিয়ে বয়ে যাওয়ার জায়গা তৈরি করে নাও!"– সান জু

হয়তো প্রথমবার স্কলারশিপ পাবেন না, হয়তো ভর্তিতে সমস্যা হবে। হতাশ হবেন না! আবার চেষ্টা করুন, বারবার চেষ্টা করুন।

বিদেশে পড়াশোনা শুধু ডিগ্রির জন্য নয়—এটা জীবনের একটি অসাধারণ অভিজ্ঞতা। এই পথে হাঁটতে গেলে চ্যালেঞ্জ আসবেই, "লক্ষ্য ঠিক করুন, পরিশ্রম করুন, আর এগিয়ে যান – আপনার স্বপ্নই আপনাকে জয় করাবে!" সান জু বলেছেন, "ভয় বা হতাশা যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে!" তাই ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করুন, বারবার চেষ্টা করুন।
শুরু করুন আজই।

লক্ষ্য ঠিক করুন।
এগিয়ে যান অটুট আত্মবিশ্বাসে।
"ইচ্ছে থাকলেই উপায় হয়—আর যদি না হয়, তাহলে উপায় বানিয়ে নিন!"
-----------

🔗 ৫০টি বিশ্ববিখ্যাত স্কলারশিপের লিঙ্ক নিচে দেওয়া হলঃ

1. ফুলব্রাইট স্কলারশিপ (যুক্তরাষ্ট্র)
🌍 https://foreign.fulbrightonline.org/
2. চেভেনিং স্কলারশিপ (যুক্তরাজ্য)
🇬🇧 https://www.chevening.org/
3. DAAD স্কলারশিপ (জার্মানি)
🇩🇪 https://www.daad.de/en/
4. ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ (ইউরোপ)
🇪🇺 https://www.eacea.ec.europa.eu/scholarships/erasmus-mundus-catalogue
5. MEXT স্কলারশিপ (জাপান)
🇯🇵 https://www.studyinjapan.go.jp/en/

6. CSC স্কলারশিপ (চীন)
🇨🇳 https://www.csc.edu.cn/
7. কমনওয়েলথ স্কলারশিপ (যুক্তরাজ্য ও কমনওয়েলথ দেশসমূহ)
🌐 https://cscuk.fcdo.gov.uk/
8. গেটস কেমব্রিজ স্কলারশিপ (যুক্তরাজ্য)
🎓 https://www.gatescambridge.org/
9. রোডস স্কলারশিপ (অক্সফোর্ড, যুক্তরাজ্য)
🏛️ https://www.rhodeshouse.ox.ac.uk/
10. সুইস এক্সিলেন্স স্কলারশিপ (সুইজারল্যান্ড)
🇨🇭 https://www.sbfi.admin.ch/sbfi/en/home/education/scholarships-and-grants.html

11. নেদারল্যান্ডস স্কলারশিপ (হল্যান্ড)
🇳🇱 https://www.studyinnl.org/finances/scholarships
12. অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ
🇦🇺 https://www.dfat.gov.au/people-to-people/australia-awards
13. নিউজিল্যান্ড স্কলারশিপ
🇳🇿 https://www.studywithnewzealand.govt.nz/scholarships
14. অক্সফোর্ড ক্ল্যারেনডন স্কলারশিপ
🇬🇧 https://www.ox.ac.uk/clarendon
15. সিঙ্গাপুর সরকারী স্কলারশিপ (SGUS)
🇸🇬 https://www.moe.gov.sg/financial-matters/awards-scholarships

16. কানাডা ভ্যানিয়ার স্কলারশিপ
🇨🇦 https://vanier.gc.ca/
17. বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন স্কলারশিপ
💡 https://www.gatesfoundation.org/
18. এডা লাভলেস স্কলারশিপ (মহিলা শিক্ষার্থীদের জন্য)
👩‍🎓 https://www.adalovelaceinstitute.org/
19. গুগল অ্যানা ইউনিভার্সিটি স্কলারশিপ
🔍 https://buildyourfuture.withgoogle.com/scholarships
20. মাইক্রোসফট রিসার্চ স্কলারশিপ
💻 https://www.microsoft.com/en-us/research/academic-programs/

21. সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ
🇸🇪 https://si.se/en/apply/scholarships/
22. ডেনমার্ক সরকারী স্কলারশিপ
🇩🇰 https://ufm.dk/en/education/admission-and-guidance
23. ফিনল্যান্ড সরকারী স্কলারশিপ
🇫🇮 https://www.studyinfinland.fi/scholarships
24. নরওয়ে আর্কটিক স্কলারশিপ
🇳🇴 https://www.studyinnorway.no/scholarships
25. অস্ট্রিয়ান সরকারী স্কলারশিপ
🇦🇹 https://grants.at/en/

26. কোরিয়া গ্লোবাল স্কলারশিপ (KGSP)
🇰🇷 https://www.studyinkorea.go.kr/
27. তাইওয়ান স্কলারশিপ
🇹🇼 https://www.taiwanembassy.org/
28. হংকং PhD ফেলোশিপ
🇭🇰 https://www.polyu.edu.hk/hkpf/
29. মালয়েশিয়া ইন্টারন্যাশনাল স্কলারশিপ
🇲🇾 https://educationmalaysia.gov.my/scholarships/
30. Schwarzman Scholars Program (China)
🇨🇳 https://www.schwarzmanscholars.org/

31. স্ট্যানফোর্ড নাইট-হেনেসি স্কলারশিপ
🇺🇸 https://knight-hennessy.stanford.edu/
32. ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT) স্কলারশিপ
🎓 https://mitadmissions.org/
33. হার্ভার্ড বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
🏛️ https://college.harvard.edu/financial-aid
34. কানাডা ট্রুডো ফাউন্ডেশন স্কলারশিপ
🇨🇦 https://www.trudeaufoundation.ca/
35. কেমব্রিজ ট্রাস্ট স্কলারশিপ
🇬🇧 https://www.cambridgetrust.org/

36. মোনাশ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
🇦🇺 https://www.monash.edu/study/fees-scholarships/scholarships
37. সিডনি বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
🏫 https://www.sydney.edu.au/scholarships
38. ইয়েল বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
🏛️ https://finaid.yale.edu/
39. কলম্বিয়া বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
🇺🇸 https://undergrad.admissions.columbia.edu/cost-aid
40. প্রিন্সটন বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
🎓 https://admission.princeton.edu/cost-aid

41. রোটারি ইন্টারন্যাশনাল স্কলারশিপ
🔄 https://www.rotary.org/en/our-programs/scholarships
42. NASA ইন্টার্নশিপ ও স্কলারশিপ
🚀 https://intern.nasa.gov/
43. ইউনেস্কো স্কলারশিপ
📚 https://en.unesco.org/fellowships
44. গুগল ল্যান্স স্কলারশিপ (প্রযুক্তি)
💻 https://buildyourfuture.withgoogle.com/scholarships
45. মেটা (ফেসবুক) রিসার্চ স্কলারশিপ
📱 https://research.fb.com/programs/fellowship/

46. টেসলা STEM স্কলারশিপ
https://www.tesla.com/careers/university
47. ETH Zurich Excellence Scholarship (Switzerland)
🇨🇭 https://ethz.ch/en.html
48. আন্তর্জাতিক অলিম্পিক কমিটি স্কলারশিপ
🏅 https://www.olympic.org/scholarships
49. ব্রিটিশ কাউন্সিল উইমেন ইন STEM স্কলারশিপ
👩🔬 https://www.britishcouncil.org/education/women-in-stem
50. University of Toronto Lester B. Pearson Scholarship (Canada)
🇨🇦 https://future.utoronto.ca/pearson/

The Lester B. Pearson International Student Scholarships - Future Students. University of Toronto Imagine enriched learning within a unique community of students, alongside brilliant professors who are shaping the future of their fields. As a Pearson Scholar, you will gain a global perspective on issues that matter most to you.

10/04/2025

আপনি কি ইউরোপে উচ্চশিক্ষার জন্য দেশ খুঁজছেন?
কম খরচ, বিশ্বমানের ডিগ্রি, পার্টটাইম কাজের সুযোগ, স্কলারশিপ আর ভবিষ্যতে স্থায়ী হওয়ার সম্ভাবনা—এই সবকিছুর দারুণ কম্বো হতে পারে ফ্রান্স!

এই পোস্টে থাকছে:
✅ আবেদন করার সময়কাল
✅ IELTS প্রয়োজন কিনা
✅ টিউশন ফি কম হওয়ার কারণ
✅ জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের নাম
✅ ভিসা প্রসেস
✅ খরচ ও কাজের সুযোগ
✅ স্কলারশিপের তথ্য

🌼 আবেদন কখন করবেন?
সেপ্টেম্বর ২০২৫ সেশনের জন্য আবেদন এখনই শুরু হয়েছে।
সাধারণত ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হয়ে এপ্রিল/মে ২০২৫ পর্যন্ত আবেদন করা যায়।

🌸 IELTS কি লাগবে?
হ্যাঁ, যদি কোর্স ইংরেজিতে হয়।

IELTS: ৬.০ – ৬.৫
বিকল্প: TOEFL বা Duolingo English Test অনেক জায়গায় গ্রহণযোগ্য।
🌼 টিউশন ফি কি সত্যিই কম?
ফ্রান্সের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি ইউরোপের মধ্যে সবচেয়ে কম:

ব্যাচেলর: বছরে €২,৭৭০
মাস্টার্স: বছরে €৩,৭৭০
(তবে কিছু প্রাইভেট ইউনিভার্সিটি বা বিজনেস স্কুলে ফি অনেক বেশি হতে পারে – €৭,০০০ থেকে €২০,০০০ পর্যন্ত।)
🌸 ভিসার ধাপ (VLS-TS Student Visa)
১) ইউনিভার্সিটি থেকে অফার লেটার সংগ্রহ
২) Campus France Bangladesh-এ আবেদন ও ইন্টারভিউ
৩) ইন্টারভিউ পাসের পর VFS France-এ ভিসা আবেদন
৪) ডকুমেন্ট সাবমিট ও বায়োমেট্রিক
৫) ভিসা প্রসেসিং: সাধারণত ৩–৪ সপ্তাহ

প্রয়োজনীয় ডকুমেন্টস:

অফার লেটার
কমপক্ষে €৭,৩৮০ ফান্ডের প্রমাণ
হেলথ ইনস্যুরেন্স
বাসার বুকিং
Campus France সার্টিফিকেট
জন্মসনদ, একাডেমিক সার্টিফিকেট
ভিসা ফি: প্রায় €৯৯
🌼 জনপ্রিয় বিশ্ববিদ্যালয় (Low Tuition Fee)

🌸 মাসিক খরচ (এস্টিমেট)

বাসা ভাড়া: €৩৫০ – €৬৫০ (শেয়ার করলে কম)
খাবার ও যাতায়াত: €২০০ – €৩৫০
মোট মাসিক খরচ: €৬০০ – €৯০০
🌼 স্টুডেন্টদের কাজের সুযোগ

সপ্তাহে ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করা যায়
ঘণ্টায় আয়: প্রায় €৯.৫ – €১০ (নেট)
🌸 স্কলারশিপের অপশন

Eiffel Excellence Scholarship (Govt.) – ফুল ফান্ডেড
Campus France-এর স্কলারশিপ
Erasmus Mundus – €১,৪০০+ মাসিক স্টাইপেন্ড, একাধিক দেশে ক্লাস!
🌻 ফ্রান্স কেন বেছে নেবেন?

ইউরোপে কম খরচে গুণগত ডিগ্রি
পড়াশোনা শেষে কাজের সুযোগ
ভিসা প্রসেস তুলনামূলক সহজ
ফ্রেঞ্চ ভাষা জানা ভবিষ্যতে ইউরোপ বা কানাডায় উপকারে আসবে
উন্নত জীবনযাত্রা ও সংস্কৃতির দেশ

09/04/2025

আধুনিক বিশ্বের সাথে তাল মিলাতে আমাদের অনেক কিছু শেখার প্রয়োজন। বাংলাদেশের মানুষ বিশেষ করে গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষ আজও অনেক স্কিল থেকে পিছিয়ে। এখানে পাঁচটি গুরুত্বপূর্ণ স্কিল তুলে ধরা হলো যা বর্তমান বিশ্বে সফল হতে সাহায্য করবে:

1. ইংরেজি শিখা: ইংরেজি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু চাকরির সুযোগই বৃদ্ধি করে না, বরং বিদেশে উচ্চ বেতনে কাজ পাওয়ার সম্ভাবনাও বাড়ায়।

2. কম্পিউটার শিখা: বর্তমান যুগে কম্পিউটার জানা বাধ্যতামূলক। MS Word, MS Excel, এবং টাইপিং জানাটা এখন আর অপশন নয়, এগুলো শেখা জরুরি।

3. ড্রাইভিং: যারা বিদেশে যেতে চান, তাদের জন্য ড্রাইভিং শেখা গুরুত্বপূর্ণ। এটি বেশ কিছু দেশের চাকরি বাজারে একটি প্রয়োজনীয় স্কিল।

4. যোগাযোগ দক্ষতা: অনেকের যোগাযোগ দক্ষতা উন্নত নয়, তবে এটি শিখে ভালোভাবে যোগাযোগ করার ক্ষমতা অর্জন করা উচিত। সফল হতে হলে ভালো নেটওয়ার্ক এবং যোগাযোগ দক্ষতা থাকা প্রয়োজন।

5. AI (কৃত্রিম বুদ্ধিমত্তা): AI এর ব্যবহার শিখে অনেক কাজ সহজ করা সম্ভব। বর্তমানে AI আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে, এবং এটি শিখলে অনেক জটিল কাজ দ্রুত করা যায়।

26/03/2025

All paid courses are now free:

1. Artificial Intelligence
2. Machine Learning
3. Cloud Computing
4. Ethical Hacking
5. Data Analytics
6. AWS Certified
7. Data Science
8. BIG DATA
9. Python
10. MBA

Link👇

19/03/2025

Congratulations on Completing the 12 English Basic Classes!

এই ১২টি ক্লাসের মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি, যা আপনাকে ইংরেজি ভাষায় আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে।

যা আপনি শিখেছেন:

Day 1: Basic Sentence Structure (Subject + Verb + Object)
আমরা সোজা বাক্য গঠন শিখেছি, যেখানে Subject, Verb, এবং Object থাকে। উদাহরণ: “I eat food,” এবং “She plays football.”

Day 2: Questions and Negatives in Simple Sentences
আমরা “Do” এবং “Does” ব্যবহার করে প্রশ্ন এবং নেগেটিভ বাক্য তৈরি করা শিখেছি। উদাহরণ: “Do you play football?” এবং “I don’t play football.”

Day 3: Simple Sentences with “Have” and “Has”
আমরা “have” এবং “has” ব্যবহার করে কিছু বাক্য গঠন করেছি যা মালিকানার কথা বলে। উদাহরণ: “I have a book” এবং “She has a pen.”

Day 4: Talking About Actions Happening Now (Present Continuous Tense)
আমরা Present Continuous Tense ব্যবহার করে বর্তমানে যা হচ্ছে তা বলার উপায় শিখেছি। উদাহরণ: “I am eating” এবং “She is studying.”

Day 5: Daily Routines (Simple Present Tense)
আমরা Simple Present Tense ব্যবহার করে দৈনন্দিন কাজের কথা বলার উপায় শিখেছি। উদাহরণ: “I wake up early” এবং “He goes to school.”

Day 6: Talking About Likes and Dislikes (Simple Present Tense)
আমরা পছন্দ (likes) এবং অপছন্দ (dislikes) প্রকাশ করার উপায় শিখেছি। উদাহরণ: “I like ice cream” এবং “She doesn’t like playing sports.”

Day 7: Talking About Actions in the Past (Simple Past Tense)
আমরা Simple Past Tense ব্যবহার করে অতীতের কাজগুলো বলার উপায় শিখেছি। উদাহরণ: “I watched a movie” এবং “He went to the market.”

Day 8: Negative Sentences in Simple Past Tense
আমরা অতীতে নেগেটিভ বাক্য তৈরি করার নিয়ম শিখেছি। উদাহরণ: “I didn’t go to the park” এবং “They didn’t eat dinner.”

Day 9: Asking Questions in Simple Past Tense
আমরা অতীতে প্রশ্ন করার নিয়ম শিখেছি। উদাহরণ: “Did you watch TV?” এবং “Did they play football?”

Day 10: Talking About Ongoing Actions in the Past (Past Continuous Tense)
আমরা Past Continuous Tense ব্যবহার করে অতীতে চলমান কাজগুলো বলার উপায় শিখেছি। উদাহরণ: “I was reading” এবং “They were playing.”

Day 11: Talking About Future Actions (Simple Future Tense)
আমরা Simple Future Tense ব্যবহার করে ভবিষ্যতের কাজগুলো বলার উপায় শিখেছি। উদাহরণ: “I will go to work” এবং “She will watch a movie.”

Day 12: Negative Sentences in Simple Future Tense
শেষে, আমরা ভবিষ্যতের নেগেটিভ বাক্য তৈরি করার নিয়ম শিখেছি। উদাহরণ: “I won’t go to the park” এবং “They won’t eat lunch.”

19/03/2025

Day 12: Negative Sentences in Simple Future Tense

Introduction:
আজ আমরা শিখব কিভাবে Simple Future Tense-এ negative (না) বাক্য তৈরি করতে হয়। এর জন্য আমরা “will not” (won’t) ব্যবহার করি।

Structure:
Subject + will not (won’t) + Verb (base form) + Object

Examples:
• আমি আগামীকাল অফিসে যাব না। → I won’t go to the office tomorrow.
• সে সিনেমা দেখতে যাবে না। → She won’t go to watch a movie.
• আমরা খেলা খেলব না। → We won’t play a game.

Practice Exercise:

Task 1: Translate the following sentences into English:
১. আমি আগামীকাল কাজ করব না।
২. তুমি কি আমাদের সঙ্গে আসবে না?
৩. তারা মাঠে যাবে না।
৪. আমি কাল মুভি দেখতে যাব না।
৫. আমরা খেলা খেলব না।

Task 2: Write 5 negative sentences in Simple Future tense.

Example:
• I won’t go to the park tomorrow.
• She won’t eat breakfast.
• They won’t travel this year.
• We won’t visit our relatives.
• He won’t play football.

যদি আজকের ক্লাস শেষ করো, তাহলে কমেন্টে “DONE” লিখে জানাও!

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Sylhet