📚 একজন ভালো শিক্ষার্থীর ৫টি অভ্যাস:
1. প্রতিদিন ১৫ মিনিট আগের পড়া রিভিশন দেওয়া
2. কঠিন বিষয়কে ছোট ছোট ভাগে ভাগ করে পড়া
3. নিজের হাতে নোট তৈরি করা
4. পড়া মনে রাখতে উদাহরণ খুঁজে দেখা
5. প্রতি ঘণ্টা পড়ার পর ৫ মিনিট ব্রেক নেওয়া
আপনার কোন অভ্যাসটা সবচেয়ে ভালো লাগে?👇
স্বপ্নের গন্তব্য
This page is directed by some experienced students of SUST to provide necessary guidance to students who are seeking admission in SUST.
So stay tuned with us to get necessary guidance and updates.
✨ "স্বপ্নের গন্তব্য" - এক কথায় কী বলে জানেন?
স্বপ্নপুরী তো সবাই জানে, কিন্তু আরও কিছু সুন্দর শব্দ আছে:
👉মায়ানগরী - রহস্যময় স্বপ্নের শহর
👉বাসনাবন - ইচ্ছে আর আকাঙ্ক্ষার বাগান
👉কল্পলোক - কল্পনার জগৎ
👉অলীকধাম - অবাস্তব সুন্দর আশ্রয়
আপনার পছন্দের শব্দটি কমেন্টে লিখুন 👇
পিরোজপুর কোন নদীর তীরে অবস্থিত?
30/10/2025
কে কিসের জনক?
✪ ফেসবুকের জনক → মার্ক জুকারবার্গ।
✪ মোবাইল ফোনের জনক → মার্টিন কুপার।
✪ কম্পিউটারের জনক → চার্লস ব্যাবেজ।
✪ ই-মেইলের জনক →রেমন্ড স্যামুয়েল টমলিনসন।
✪ ওয়াল্ড ওয়াইড ওয়েবের জনক → টিম বার্নাস-লি।
✪ ক্যামেরা জনক → জর্জ ইস্টম্যান।
✪ ল্যাবটপ জনক → বিল মোগারিজ।
✪ আইফোন জনক →স্টিভ জবস।
✪ ক্যালকুলেটর জনক →বেইসি প্যাসকেল।
✪ ঘড়ির জনক → সি হাইজেন্স।
✪ রেডিও জনক →জি মার্কনি।
✪ চশমা জনক → ডেলা স্পিনা।
✪ HIV জনক → এল. মন্টোগনিয়ার।
✪ কলম জনক → জন লাউড।
✪ রোবট জনক → জর্জ চার্লস ডেভল।
✪ মটরসাইকেল জনক →গটলির ডেলমার।
✪ পিস্তলের জনক→স্যামুয়েল কোল্ট।
✪ হেলিকপ্টার জনক →ইগর সিকরস্কি।
✪ বিদ্যুৎতের জনক→মাইকেল ফ্যারাডে।
✪ রকেট জনক →রবার্ট গডার্ড।
✪ মাইক্রোফোন জনক → আলেকজান্ডার গ্রাহামবেল।
✪ ইলেকট্রন জনক → জন থম্পসন।
✪ জৈব রসায়নের জনক → ফ্রেডারিক উহলার।
✪ আলো সাতটি বর্ণের সমষ্টি " জনক → আইজ্যাক
নিউটন।
✪ আলোর গতির জনক →এ মাইকেলসন।
✪ এটম বোমা জনক →অটোহ্যান।
✪ টাচ স্ক্রিন মোবাইল জনক → স্টিভ জবস।
✪ ইন্টারনেট প্রযুক্তি জনক → লিওনারড ক্লেইনরক।
✪ গুগলের জনক →সার্জেই বিন।
✪ টুইটারের জনক → জ্যাক ডোরসেই।
✪ মার্কেটিং জনক →ফিলিপ কোটলার।
✪ ফিনান্সের জনক →এ্যারোরা।
✪ হিসাব বিজ্ঞানের জনক → লুকা প্যাসিওলি।
✪ এনাটমির জনক →আঁদ্রে ভেসালিয়াস।
✪ ATM-এর জনক →জন শেফার্ড ব্যারন।
✪ আধুনিক শিক্ষার জনক → সক্রেটিস।
✪ পারমাণবিক বোমার জনক → ওপেন হেইমার।
✪ বাংলা গদ্যের জনক→ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।
✪ পদার্থ বিজ্ঞানের জনক → আইজ্যাক নিউটন।
✪ সমাজ বিজ্ঞানের জনক → অগাষ্ট কোঁৎ।
✪ হিসাব বিজ্ঞানের জনক→লুকাপ্যাসিওলি।
✪ চিকিৎসা বিজ্ঞানের জনক → ইবনে সিনা।
✪ দর্শন শাস্ত্রের জনক → সক্রেটিস।
✪ রসায়ন বিজ্ঞানের জনক → জাবির ইবনে হাইয়ান।
✪ ইতিহাসের জনক → হেরোডোটাস।
✪ বিজ্ঞানের জনক→থ্যালিস।
✪ মেডিসিনের জনক → হিপোক্রটিস।
✪ জ্যামিতির জনক→ইউক্লিড।
✪ বীজ গণিতের জনক →আল খাওয়াজমী।
✪ জীবাণু বিদ্যার জনক → লুইস পাস্তুর।
✪ রাষ্ট্রবিজ্ঞানের জনক → এরিস্টটল।
✪ অর্থনীতির জনক →এডাম স্মিথ।
✪ অংকের জনক →আর্কিমিডিস।
✪ বিবর্তনবাদ তত্ত্বের জনক → চার্লস ডারউইন।
✪ সনেটের জনক→পের্ত্রাক।
✪ ক্যালকুলাসের জনক → আইজ্যাক নিউটন।
✪ বাংলা গদ্যের জনক → ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
✪ বাংলা কবিতার জনক → মাইকেল মধুসুদন দত্ত।
✪ বাংলা উপন্যাসের জনক →বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
✪ ইংরেজী কবিতার জনক →জিউফ্রে চসার।
✪ মনোবিজ্ঞানের জনক → উইলহেম উন্ড।
✪ প্রাণী বিজ্ঞানের জনক →এরিস্টটল।
✪ বাংলা মুক্তক ছন্দের জনক → কাজী নজরুল ইসলাম।
✪ বাংলা চলচিত্রের জনক জনক → হীরালাল সেন।
✪ বাংলা গদ্য ছন্দের জনক → রবীন্দ্রনাথ ঠাকুর।
✪ জীব বিজ্ঞানের জনক → এরিস্টটল।
✪ ভূগোলের জনক →ইরাটস থেনিস।
✪ ইংরেজি নাটকের জনক → শেক্সপিয়র।
✪ সামাজিক বিবর্তনবাদের জনক → হার্বাট স্পেন্সর।
✪ বংশগতি বিদ্যার জনক → গ্রেডার জোহান মেনডেল।
✪ শ্রেণীকরণ বিদ্যার জনক → কারোলাস লিনিয়াস।
✪ শরীর বিদ্যার জনক → উইলিয়াম হার্ভে।
✪ বাংলা নাটকের জনক → দীন বন্ধু মিত্র।
✪ বাংলা সনেটের জনক → মাইকেল মধুসুদন দত্ত।
✪ আধুনিক রসায়নের জনক → জন ডাল্টন।
✪ আধুনিক গণতন্ত্রের জনক → জন লক।
✪ আধুনিক অর্থনীতির জনক → পল স্যমুয়েলসন।
✪ আধুনিক বিজ্ঞানের জনক → রজার বেকন।
✪ আধুনিক বাংলা সাহিত্যের জনক→মাইকেল মধুসূদন
দত্ত।
✪ বাংলা গদ্যের জনক→ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
✪ বিরাম চিন্হের জনক →ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
✪ আধুনিক বাংলা চলিত রীতির জনক →প্রমথ চোধুরী।
✪ বাংলা চ্যানেলের জনক→ কাজী হামিদুল হক।
20/10/2025
আলো যখন অন্ধকারকে হার মানায় --
শুভ দীপাবলি...❤️❤️
19/10/2025
সময় নষ্ট মানে স্বপ্ন নষ্ট ..🥹
04/07/2025
নমস্কার,
আজ আমরা ইউনিকোডে র্যাম, র্যাব, উদ্যাপন, উদ্বোধন এই ধরনের বানান বা শব্দ কীভাবে লিখতে হয়, সে সম্পর্কে আলোচনা করব।
এই ধরনের বানানগুলো লিখতে আমরা কম-বেশি প্রায় সবাই কখনও না কখনও সমস্যার সম্মুখীন হয়েছি।
ইন্টারনেট বা আমাদের হাতের কাছে থাকা ডিভাইসে আমরা মূলত ইউনিকোডে বাংলা লিখি। আর ইউনিকোডে এই ধরনের বানান লিখতে গিয়েই মূলত আমাদের সমস্যাটা বাধে।
তো এই আলোচনায় আমরা দেখব সেগুলো কীভাবে লিখতে হয়।
শুরুতেই আমাদের ইউনিকোডের দুটি বিশেষ টার্ম/ক্যারেক্টার সম্পর্কে জানতে হবে। এগুলো হলো:
1. Zero Width Joiner বা সংক্ষেপে ZWJ এবং
2. Zero Width Non-joiner বা সংক্ষেপে ZWNJ
1. Zero Width Joiner বা ZWJ: সহজ বাংলায় একে "শূন্য প্রস্থের সংযুক্তকারী" বলা যায়। নাম দেখেই বুঝা যাচ্ছে এর কোনো প্রস্থ নেই। প্রস্থ না থাকায় এই ক্যারেক্টারটি প্রিন্টিং-এ আসে না, অর্থাৎ দেখা যায় না।
এটি এর উভয় পাশে থাকা দুটি ক্যারেক্টারকে পরস্পরের সাথে যুক্ত করে।
বাংলায় ZWJ-এর ব্যবহার: সাধারণত র্য (র-এ য-ফলা) লিখতে এই ক্যারেক্টারটির ব্যবহার করা হয়।
ইউনিকোডে আমরা বর্ণের পরে হসন্ত+য ( ্ + য) দিয়ে য-ফলা লিখি এবং বর্ণের পূর্বে র+হসন্ত (র + ্ ) দিয়ে রেফ লিখি। অর্থাৎ,
১. বর্ণ + হসন্ত + য = বর্ণের সঙ্গে য-ফলা
২. র + হসন্ত + বর্ণ = বর্ণের উপর রেফ
(কিছু কিছু কিবোর্ড লেআউটে সরাসরি য-ফলা ও রেফ দেওয়ায় থাকে। সেক্ষেত্রে যখন আমরা য-ফলা বা রেফ লিখি, তখন প্রতিবারই হসন্ত+য বা র+হসন্ত লেখা হয়ে যায়।)
র্য দিয়ে কোনো বাংলা শব্দ নেই। তাই আমাদের রেফ বা য-ফলা লিখতে কোনো সমস্যা হয় না। কিন্তু বিদেশি উৎস থেকে আগত শব্দে র্য দেখতে পাওয়া যায়। আর বিপত্তিটা বাধে তখনই।
যেহেতু আমরা হসন্ত+য দিয়ে য-ফলা লিখি, তাই র্য লেখার সময় আমরা যখন র লিখে হসন্ত দিয়ে য লিখি, তখন র্য না হয়ে, রেফের সূত্রে (২ নং অনুসারে) হয়ে যায় র্য। র্য হওয়া আটকাতে অর্থাৎ র্য লিখতে আমাদের র লিখে একটা ZWJ দিতে হবে এবং এরপর হসন্ত+য (বা য-ফলা) লিখতে হবে।
এভাবে:
র + ZWJ + ্ + য = র্য
ZWJ এখানে য-এর উপর রেফ হওয়াকে বাধা দেয় এবং য-ফলা (্য)-কে র-এর সঙ্গে যুক্ত করে দেয়।
এভাবে আমরা র্যাম (র + ZWJ+ ্য + া +ম), র্যাব (র + ZWJ+ ্য + া + ব) এই ধরনের শব্দগুলো লিখতে পারব।
নোট: ZWNJ দিয়েও র্য লেখা যায়, কিন্তু ZWNJ র-এর সঙ্গে য-ফলাকে যুক্ত করে না, আলাদা রেখে দেয়। কিছু ফন্টে হয়ত আমরা দেখতে পাই র-এর সঙ্গে য-ফলা যুক্ত হয়েছে, কিন্তু সেটা উপরে উপরে। আদতে তারা আলাদা থেকে যায়।
মূলত ZWNJ দিয়ে র্য লেখা সঠিক নিয়ম নয়। ইউনিকোড কনসোর্টিয়ামও এভাবে (ZWNJ দিয়ে) লিখতে বলে না।
তাই আমাদের উচিত ZWJ দিয়েই র্য লেখা।
2. Zero Width Non-joiner বা ZWNJ: ZWNJ হচ্ছে শূন্য প্রস্থের অ-সংযুক্তকারী। এটিও ZWJ-এর মতোই। তবে এর কাজের ধরন আলাদা। ZWJ দুটি ক্যারেক্টারকে সংযুক্ত করে কিন্তু ZWNJ সংযুক্ত হতে বাধা দেয়।
বাংলায় ZWNJ-এর ব্যবহার: ইউনিকোডে বাংলা লেখার ক্ষেত্রে আমরা দুই বা দুইয়ের অধিক বর্ণের মাঝখানে হসন্ত দিয়ে যুক্তবর্ণ তৈরি করি। আর এক্ষেত্রে হসন্তে আলাদা করে দেখা যায় না। যেমন: ক+হসন্ত+ক = ক্ক, হ+হসন্ত+র = হ্র।
কিন্তু কিছু কিছু বানানের ক্ষেত্রে আমাদের হসন্তকে আলাদা করে দেখানোর প্রয়োজন হয়। যেমন: উদ্যাপন, উদ্বোধন ইত্যাদি। স্বাভাবিকভাবে আমরা উ+দ+হসন্ত+যা+প+ন লিখলে পাব উদ্যাপন, যেটি কেনো অর্থ তৈরি করে না এবং একইভাবে দ্বিতীয় শব্দটি লিখলে পাব উদ্বোধন, যেটি শুদ্ধ বানান নয়।
এই ধরনের বানান লিখতে গেলে আমাদের হসন্তের পরে একটা ZWNJ দিতে হবে। তাহলে হসন্ত তার উভয় পাশে থাকা বর্ণের মধ্যে যুক্তাক্ষর তৈরি করবে না।
যেমন:
ক + ্ + ZWNJ + ক = ক্ক
হ + ্ + ZWNJ + র = হ্র
এভাবে লিখে আমরা উদ্যাপন (উ + দ + ্ + ZWNJ + য + া + প + ন), উদ্বোধন (উ + দ + ্ + ব + ো + ধ + ন) এই ধরনের বানানগুলো লিখতে পারব।
বাংলায় ZWJ ও ZWNJ-এর আরও কিছু ব্যবহার:
১. বাংলা ফন্টগুলোতে কিছু লিগেচারের (একাধিক বর্ণের সংযুক্ত রূপ, যেমন: শু, রূ, ন্তু ইত্যাদির) চিরাচরিত রূপটি ডিফল্টভাবে ব্যবহার করা হয়। কিন্তু আপনি কখনও চাইতে পারেন, যে আমি এভাবে না লিখে, হাতে লেখার সময় যেভাবে লিখি, সেভাবে লিখব। তখন এই দুটি ক্যারেক্টারের প্রয়োজন হবে।
যেহেতু ফন্টগুলোতে ডিফল্টভাবে চিরাচরিত রূপটি দেওয়া থাকে, হাতে লেখার মতো করে লিখতে গেলে আমাদের ZWNJ ব্যবহার করতে হবে।
এভাবে,
শ + ZWNJ + ু = শু > শু
র + ZWNJ + ূ = রূ > রূ
র + ZWNJ + ু = রু > রু
ন + ্ + ত + ZWNJ + ু = ন্তু > ন্তু
২. আবার কিছু ফন্টে লিগেচারগুলো হাতে লেখার মতো করে দেওয়া থাকে। সেক্ষেত্রে যদি চিরাচরিত রূপটি পেতে চান, তাহলে ZWJ-এর ব্যবহার করতে হবে।
এভাবে,
শ + ZWJ + ু = শু
র + ZWJ + ু = রু
৩. বর্ণের আংশিক রূপ লিখতে ZWJ কাজে লাগে। এক্ষেত্রে বর্ণ লিখে হসন্ত দিয়ে ZWJ দিতে হয়।
যেমন:
দ + ্ + ZWJ = দ্
ল + ্ + ZWJ = ল্
ষ + ্ + ZWJ = ষ্
ম + ্ + ZWJ = ম্
স + ্ + ZWJ = স্
তো এবার প্রশ্ন আসতে পারে বর্ণ তে কোনটি ZWJ এবং কোনটি ZWNJ?
– যে আইকনটিতে দুটো তীর মুখোমুখি অবস্থায় আছে সেটা ZWJ এবং যেটা শুধুই একটি ডটেড লাইন সেটা ZWNJ.
কিবোর্ডে ZWNJ প্রাইমারি কী-তে রয়েছে। ZWNJ-এর উপর লং প্রেস করলে ZWJ পাওয়া যাবে।
আশা করছি আমাদের এই পোস্টটি আপনাদের একটু হলেও সাহায্য করবে। যেহেতু অনেকেই এগুলোর ব্যবহার জানেন না তাই পোস্টটি শেয়ার করার অনুরোধ রইলো।
ধন্যবাদ।
আপাদত দর্শকের ভূমিকায় থাকতে চাই। সময়ের আবর্তনে পৃথিবীর অন্ধকার প্রান্তে আলো পৌঁছবে, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে আলো ও আধারের স্থানান্তর ঘটবে।
এক প্রান্তে ভোরের শালিক ডাকবে, অপর প্রান্তে হুতুম পেঁচা ডাকবে। এক প্রান্তে সূর্যের আলোয় জেগে উঠবে গ্রাম,শহর, ব্যস্ত নগরী, রাজপথ, মিছিল অপরপ্রান্তে চাঁদের আলোর নিচে রূপকথার গল্প বলবে ঠাকুরমা, প্রিয়ার আনত চিবুকে করস্পর্শ করবে প্রিয়, হতাশ ও অবসাদগ্রস্ত যুবকের নির্ঘুম রাত্রি।
তারপর একদিন সব শান্ত হবে, শোক সুখ হবে, অবসাদ স্বাদ হবে, তৃষ্ণার তৃপ্তি হবে।
সেদিন হয়তোবা আমারও পরিবর্তন হবে.........
Sourav Chakraborty
----A, An, The: Article a, an, the এর ব্যবহার মূলত
নির্ভর করে এর পরের nounটির
pronunciation (উচ্চারণের) উপর। এগুলোকে
আবার determiner বলা হয়। নিচে a, an, the এর ব্যবহার দেওয়া হলঃ
★★★Article “a” এর ব্যবহার
✬ Consonant sound (a, e, i, o, u বাদে অন্য ইংরেজি বর্ণমালা গুলো consonant sound
প্রকাশ করে) এর পূর্বে article “a” বসে। মনে রাখবেন countable noun এ consonant sound মানে “a”. A baseball, a boy, a car etc.
✬ Vowel দ্বারা শুরু হওয়া শব্দের উচ্চারণ যদি (yu) ইউ এর মত হয় তবে article A বসে। যেমনঃ a university (ইউনিভার্সিটি), a unit, a ewe, a European.
✬ “O” vowel এর উচ্চারণ যদি (wa) ওয়া এর মত হয় তবে article “a” বসে। যেমনঃ A one(ওয়ান), a one-taka note, a one-eyed deer.
★★★Article “an” এর ব্যবহার
✬ Singular countable noun এর প্রথম বর্ণ যদি
vowel (a, e, i, o, u)দ্বারা শুরু হয়। যেমনঃ an ant, an egg, an idiot.
✬ প্রথম বর্ণ consonant দ্বারা শুরু হওয়া স্বত্বেও vowel sound প্রকাশ করলে। an M.A(M:এম-AM), an LLB(L:এল-AL), an SDO(S:
এস-AS) etc.
✬ H দ্বারা শুরু হওয়া শব্দে “h” উচ্চারিত না হয়ে vowel sound উচ্চারিত হলে। যেমনঃ
an hour(আওয়ার), an heir(এয়ার), an honest(অনিষ্ট) man ইত্যাদি।
★★★Article “the” এর ব্যবহার
✬ কোন noun কে নির্দিষ্ট করে বুঝাতে তার পূর্বে definite article “the” বসে। অর্থাৎ যার সম্পর্কে পূর্বে বলা হয় অথবা দ্বিতীয় বার কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হলে তার পূর্বে article “the”
বসে। যেমনঃ This is a nice picture. Give me the picture.ব্লগার ফেইসবুক এক্যাউন্ট
✬ Uncountable noun এর পূর্বে article হয় না। তবে noun ব্যবহারের সূত্র অনুযায়ী
uncountable noun এর পূর্বে the বসতে পারে।
✬ Cardinal number (1,2,3……..) পূর্বে article
বসে না। Cardinal number এর কথা বললে ক্যালেন্ডারের কথা মনে করুন। আর ক্যালেন্ডারে ১,২,৩…সংখ্যা হিসাবে তারিখ থাকে। ক্যালেন্ডারে তারিখের সংখ্যা আর Cardinal number সংখ্যার প্রকাশ একিই এবং এর পূর্বে article বসে না। যেমন one, two, three……. ইত্যাদি।
অপরপক্ষে first, second, third…. ইত্যাদি
ordinal number এবং ordinal number এর পূর্বে the বসে। যেমনঃ The first, the second, the third ইত্যাদি।
★নিন্মের কবিতার শব্দগুলোর আগে
article the বসে।
চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর আর নদী,
পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, উপসাগর থাকে যদি,
উত্তর,দক্ষিণ, পূর্ব, পশ্চিম মিলে এই পৃথিবী,
জাতি, সম্প্রদায়, ধর্মগ্রন্থ, পত্রিকায় লিখলেন কবি।
জাহাজ, তারিখ আর ভৌগলিক নাম-
এর আগে The এর ব্যবহার হয় সহজে জানলাম।
★এবার এসো আমরা ছন্দে ছন্দে the এর ব্যবহার শিখি
নদী,সাগর দ্বীপ পুঞ্জ
জাহাজাদি ঘিরি,পর্বত
চন্দ্র,সূর্য গ্রহ তারা,আরো যত বিশব ধারা
পৃথিবীতে একটি আছে যত
তার পূর্বে the বসবে নেই ভিন্নমত।☺
যেমনঃ the moon, the sun, the Red Sea, the Atlantic Ocean, the Padma, the Himalayas, the Persian Gulf, the north, the south, the east, the west, the earth, the Indians, the Muslims, the holy Quran, the Daily Star, the Amir, the 24th October
the U.S.A, the United Kingdom.
★★★ যেসব স্থানে Article বসে না –
★a/an অনির্দিষ্ট একটি মাত্র ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাই plural word
এর পূর্বে article a/an বসে না। শুধু মাত্র
singular এবং অনির্দিষ্ট ব্যক্তি/ বস্তুর ক্ষেত্রে a/an ব্যবহৃত হয়। যেমনঃ a book, a pen, an apple ইত্যাদি।
★যেসব noun এর কোন plural form নেই বা যাদের সাথে s/es যুক্ত হয়ে plural হয় না সেসব word এর পূর্বেও article বসে না। নিন্মের কবিতার মাধ্যমে word গুলো মনে রাখুন ।নিন্মের word গুলোর পূর্বে কোন
article বসে না।
★“ভাষা( bangla, French etc), খাদ্য (bread, meat etc), গ্যাস (oxygen, hydrogen etc) আর রোগব্যধি (malaria, cancer, AIDS)
অদৃশ্য (information, advice), তরল বস্তু (tea, soup,oil), ক্ষুদ্র কনা( sand, rice, flour) থাকে যদি ,
পাঠ্য বিষয় (physics, history, chemistry),
প্রাকৃতিক বস্তু (sunshine, darkness),
খেলাধুলা (football, cricket,chess)
এসব বিষয় non count!
Click here to claim your Sponsored Listing.