সৈয়দ এম এ কাইয়ুম পানিগাঁও প্রাথমিক বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • সৈয়দ এম এ কাইয়ুম পানিগাঁও প্রাথমিক বিদ্যালয়

সৈয়দ এম এ কাইয়ুম পানিগাঁও প্রাথমিক বিদ্যালয় Primary School

আলহামদুলিল্লাহ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে সৈয়দ এম এ কাইয়ুম পানিগাঁও প্রাথমিক বিদ্যালয়ে ২৫ জোড়া ডেস্ক...
16/05/2026

আলহামদুলিল্লাহ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে সৈয়দ এম এ কাইয়ুম পানিগাঁও প্রাথমিক বিদ্যালয়ে ২৫ জোড়া ডেস্ক-বেঞ্চ প্রদান করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এই গুরুত্বপূর্ণ সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানাই সিলেট-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব Mohammed Malique সাহেব এবং দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম অনীক চৌধুরী মহোদয়কে।
আপনাদের আন্তরিক সহযোগিতা শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 🌸

দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের সৈয়দ এম এ কাইয়ুম পানিগাঁও প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ও বার্ষিক ক্রীড়...
21/04/2026

দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের সৈয়দ এম এ কাইয়ুম পানিগাঁও প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস এম অনীক চৌধুরী।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আহমদ কবির জাহাঙ্গিরের সভাপতিত্বে প্রধান শিক্ষক ফাহিম উদ্দিন অর্জয়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা প্রকৌশলী শেখ আজিম উর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: হাবিবুর রহমান, উইমেন্স মেডিকেল কলেজ ও নার্সিং হাসপাতালের ডিরেক্টর মোঃ কাপ্তান হোসেন, বিদ্যালয়ের ভূমি দাতা সৈয়দ এম এ কাইয়ুম, পানিগাঁও প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সাবেক সভাপতি এনামুল হাসান, ইউনিভার্সাল আইডিয়াল কলেজের ট্রাস্টি জনাব মেম্বার জাহাঙ্গীর আলম সামী। আহলে বাইত কমপ্লেক্সের পরিচালক জনাব মশকুর আহমদ ।

বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মাস্টার আব্দুল মালিক, সহ সভাপতি খলকুজ্জামান, দাতা সদস্য সিরাজুল ইসলাম, শিক্ষানুরাগী সদস্য সামছুল ইসলাম, আশরাফুল ইসলাম ইমরান, মনজুর আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জনাব কুতুব উদ্দিন, জনাব জামাল উদ্দিন, জনাব মোফাজ্জিল আলী , রিমন আহমদ (ঝাপা) , শিক্ষক-শিক্ষিকা , অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ছোট্ট শিক্ষার্থীদের সকাল শুরু হয় প্রাত্যহিক সমাবেশ ও আনন্দময় ব্যায়ামের মাধ্যমে—সুস্থ শরীর, সুন্দর মন।
03/02/2026

ছোট্ট শিক্ষার্থীদের সকাল শুরু হয় প্রাত্যহিক সমাবেশ ও আনন্দময় ব্যায়ামের মাধ্যমে—সুস্থ শরীর, সুন্দর মন।

আলহামদুলিল্লাহ! সৈয়দ এম এ কাইয়ুম পানিগাঁও প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজের শুভ সূচনা হয়েছে। ভিত্তিপ্রস্তর...
02/02/2026

আলহামদুলিল্লাহ! সৈয়দ এম এ কাইয়ুম পানিগাঁও প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজের শুভ সূচনা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব সৈয়দ এম এ কাইয়ুম মহোদয়।
উনার এ মহৎ উদ্যোগ শিক্ষাক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে—ইনশাআল্লাহ।

মহান বিজয় দিবস উদযাপন ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ‘আদর্শ গ্...
17/12/2025

মহান বিজয় দিবস উদযাপন ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ‘আদর্শ গ্রাম' এর মাধ্যমে পুরস্কৃত করা হয়েছে 🏆
শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণায় এমন মহৎ উদ্যোগ গ্রহণ করায় 'আদর্শ গ্রাম' সংগঠনের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

এই সহযোগিতা শিক্ষার্থীদের আগামীর পথে আরও আত্মবিশ্বাসী করে তুলবে বলে আমরা বিশ্বাস করি।
ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে এমন সহযোগিতা অব্যাহত থাকবে—এই প্রত্যাশা রইল।

🇧🇩 মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান পালিত 🇧🇩সৈয়দ এম এ কাইয়ুম পানিগাঁও প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপল...
16/12/2025

🇧🇩 মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান পালিত 🇧🇩

সৈয়দ এম এ কাইয়ুম পানিগাঁও প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান, পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী জনাব ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী এবং সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব সৈয়দ আহমদ কবির জাহাঙ্গীর।
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

🇧🇩 বিজয়ের চেতনায় আলোকিত আগামীর পথে এগিয়ে চলি।

“বিজ্ঞান পরীক্ষায় শিক্ষার্থীদের মনোযোগী অংশগ্রহণ দেখে আমরা আশাবাদী—তারা জ্ঞানচর্চার প্রতিটি ধাপে এগিয়ে যাবে।”
10/12/2025

“বিজ্ঞান পরীক্ষায় শিক্ষার্থীদের মনোযোগী অংশগ্রহণ দেখে আমরা আশাবাদী—তারা জ্ঞানচর্চার প্রতিটি ধাপে এগিয়ে যাবে।”

“আমাদের ছোট্ট শিক্ষার্থীরা আজ বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করছে। জ্ঞানার্জনের এই সুন্দর যাত্রায় তাদের জন্য রইলো বিদ্যালয়ের ...
08/12/2025

“আমাদের ছোট্ট শিক্ষার্থীরা আজ বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করছে। জ্ঞানার্জনের এই সুন্দর যাত্রায় তাদের জন্য রইলো বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ।”

গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ (বুধবার) সৈয়দ এম. এ. কাইয়ুম পানিগাঁও প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফ...
25/09/2025

গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ (বুধবার) সৈয়দ এম. এ. কাইয়ুম পানিগাঁও প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফল প্রকাশের পর পানিগাঁও প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সদস্য জনাব তাজুল ইসলাম, জনাব শাহিন আহমদ, জনাব মিসবাহ উদ্দিন ও জনাব আলী আহমদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি জনাব মাস্টার আব্দুল মালিক। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জনাব খলকুজ্জামান ও জনাব লুৎফুর রহমান। আরও উপস্থিত ছিলেন জনাব আব্দুল আজিজ বাবুল, জনাব লায়েক আহমদ হানিফ, জনাব জুবায়ের আহমদ, জনাব আলী হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

শোক সংবাদআমাদের বিদ্যালয়ের ভূমিদাতা সৈয়দ এম. এ. কাইয়ূম   সাহেবের ছোটভাই সৈয়দ আব্দুল মুহিত লোকমান সাহেব অদ্য ২২শে সেপ্টেম...
22/09/2025

শোক সংবাদ
আমাদের বিদ্যালয়ের ভূমিদাতা সৈয়দ এম. এ. কাইয়ূম সাহেবের ছোটভাই সৈয়দ আব্দুল মুহিত লোকমান সাহেব অদ্য ২২শে সেপ্টেম্বর ২০২৫ইং রোজ সোমবার সকাল সাত ঘটিকার সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন । মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে রাব্বে কারীমের শাহী দরবারে উনার জন্য মাগফিরাত কামনা করছি । আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন এবং পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী সবাইকে ছবরে জামিল এনায়েত করুন । আমিন ।

Address

Rakhalganj
Sylhet
3108

Opening Hours

Monday 09:00 - 12:40
Tuesday 09:00 - 12:40
Wednesday 09:00 - 12:40
Thursday 09:00 - 12:00
Saturday 09:00 - 12:40
Sunday 09:00 - 12:40

Telephone

+8801738589275

Website

Alerts

Be the first to know and let us send you an email when সৈয়দ এম এ কাইয়ুম পানিগাঁও প্রাথমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share