Success Route

Success Route

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Success Route, Educational consultant, Moulvibazar, Sylhet.

04/04/2026
19/03/2026

__এক ব্যক্তি প্রতি রাতে ‘আল্লাহ, আল্লাহ’ বলে যিকির করত। একদিন শয়তান তার মনে কুমন্ত্রণা দিয়ে বলল, “তুমি তো সারারাত ধরে ‘আল্লাহ, আল্লাহ’ বলে চিৎকার করছ। কিন্তু কই? আল্লাহর পক্ষ থেকে তো একবারও ‘লাব্বাইক’ (আমি হাজির ) উত্তর এলো না। আল্লাহর দরবার থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, তবুও তুমি কেন নির্লজ্জের মতো ডেকেই যাচ্ছ?”

শয়তানের এই কথায় লোকটির মন ভেঙে গেল। সে ভাবল, “সত্যিই তো! আল্লাহ যদি আমাকে গ্রহণ করতেন, তবে কোনো একটা ইশারা তো অবশ্যই দিতেন।” দুঃখে সে যিকির বন্ধ করে দিল এবং মন খারাপ করে ঘুমিয়ে পড়ল।

স্বপ্নে সে হযরত খিজির (আ.)-কে সবুজ উদ্যানে দেখতে পেল। হযরত খিজির আ. তাকে জিজ্ঞেস করলেন:
“হে আল্লাহর বান্দা! তুমি হঠাৎ যিকির করা থামিয়ে দিলে কেন? তুমি কি আল্লাহকে ডাকতে অনুতপ্ত?”

লোকটি বলল, “আমি এত ডাকলাম, কিন্তু ওপাশ থেকে কোনো ‘লাব্বাইক’ (সাড়া) পেলাম না। তাই আমার ভয় হচ্ছে, আমি হয়তো আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত। তিনি হয়তো আমাকে চান না।”

হযরত খিজির (আ.) তাকে বললেন, “আল্লাহ তোমাকে এই কথাগুলো জানাতে বলেছেন,

‘তোমার এই 'আল্লাহ আল্লাহ' বলাটাই হলো আমার লাব্বাইক। তোমার মনের এই যে ব্যথা, আবেগ এবং জ্বালা এগুলো সব আমারই পাঠানো দূত। আমি তোমাকে তাওফিক দিয়েছি বলেই তুমি আমাকে ডাকতে পারছ।

‘তোমার এই ভয় এবং ভালোবাসা হলো আমার দয়ার রশি, যা দিয়ে আমি তোমাকে আমার কাছে ধরে রেখেছি।’

‘তুমি যতবার ‘ইয়া রব’ (হে প্রভু) বলো, প্রতিটি ডাকের ভেতরে আমার অসংখ্য ‘লাব্বাইক’ (আমি হাজির) লুকিয়ে থাকে।’

‘মূর্খ ও গাফেল মানুষদের আমি এই সুযোগ দিই না। তাদের মুখে ও হৃদয়ে আমি তালা লাগিয়ে দিই, যাতে তারা আমাকে ডাকতে না পারে। আমি ফেরাউনকে বিপুল ধন-সম্পদ ও রাজত্ব দিয়েছিলাম, কিন্তু তাকে কোনো দুঃখ-কষ্ট দিইনি। ফলে সে জীবনে একবারও ‘আল্লাহ’ বলে ডাকার প্রয়োজন অনুভব করেনি। সে নিজেকেই খোদা দাবি করেছিল।’

‘যে সম্পদ বা সুখ তোমাকে আমার কাছ থেকে ভুলিয়ে রাখে, তার চেয়ে সেই দুঃখ বা ব্যথা অনেক ভালো, যা তোমাকে গোপনে আমার কাছে নিয়ে আসে।’

✨ঘটনার শিক্ষনীয় দিক :
আমরা যে আল্লাহকে ডাকার সুযোগ পাচ্ছি, এটাই প্রমাণ করে যে আল্লাহ আমাদের ডাক শুনছেন এবং পছন্দ করছেন। উত্তর না এলেও ডাক থামানো যাবে না।

02/03/2026

🌻হযরত আলী (রা:) বলেছেন
আল্লাহ কখনো দুটি আন্তরিক ও পবিত্র মনকে আলাদা করেন না, তিনি কেবল তাদের তখুনি বিচ্ছেদ ঘটান
যখন তাদের মধ্যে কোনো একজনের মনে মুনাফিকি চলে আসে।আজ নয়তো কাল- মানুষ তার করা আচরণের, ফল অবশ্যই পায়, কারণ জীবন কখনো কাউকে ঠকায় না, শুধু হিসাবটা দেরিতে মেলায়..!

16/02/2026

❤️❤️❤️

11/02/2026

আমার ভোট, আমার অধিকার।
আমি আমার ভোট যাকে খুশি তাকে দেব—এটা আমার সাংবিধানিক অধিকার। আপনি যাকে খুশি তাকে দিন, তাতেও কোনো সমস্যা নেই। গণতন্ত্রের সৌন্দর্য এখানেই যে প্রত্যেক নাগরিকের মত প্রকাশ ও পছন্দের স্বাধীনতা আছে।

এই রাজনীতিতে কে সত্যিকার অর্থে যোগ্য, তা আমরা অনেক সময় পরিষ্কারভাবে বুঝতে পারি না। তবে একজন যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হলে আমাদের সচেতনভাবে ভোট দিতে হবে। তাই হ্যাঁ ভোটের পক্ষে থাকুন, এবং যাকেই ভোট দেন না কেন, ভালোভাবে ভেবে, যাচাই করে, দেশ ও মানুষের কল্যাণের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিন।

আবার যেন একই ঘটনা পুনরায় না ঘটে, সেজন্য দায়িত্বশীল ও বিবেকবান হয়ে ভোট দিন।

Photos from Success Route's post 08/02/2026

এমন আর্টিকেল থেকে আইইএলটিএস এর রিডিং প্যাসেজ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এটা এআই নিয়ে এটা রাইটিং টাস্ক - ০২ এবং স্পিকিং এর কিউ কার্ড এর জন্যও গুরুত্বপূর্ণ৷

প্রতিদিন রিডিং পড়লে পড়ার অভ্যাস তৈরি হবে৷ যেটা রিডিং এ কাজে লাগবে।

08/02/2026

মানুষের নীরব দীর্ঘশ্বাস খুবই ভয়ংকর একটি বিষয়। সেই মানুষটি হয়তো আপনার কাছে কোনো প্রতিশোধ নেবে না, কিন্তু যখনই আপনার কথা আর আপনার দেওয়া কষ্ট তার মনে পড়বে, তখন অন্তর থেকে বের হওয়া সেই দীর্ঘশ্বাস আল্লাহর দরবারে নালিশ হয়ে পৌঁছে যাবে।

কারণ আল্লাহ সবকিছু দেখেন। আপনি যতই ভালো মুখোশ পরে থাকুন না কেন, অন্যায়ের শাস্তি এড়ানো যায় না। আর সেই শাস্তি অনেক সময় এই দুনিয়াতেই মানুষ পেয়ে যায়।

02/02/2026

Hope in your heart 🕊️
Faith in Allah
🌼 Sabar in your soul 🌼

✨ Because Allah can turn pain into peace in a moment. ✨

29/01/2026

১৯৭০ এবং ৮০-র দশকে সোভিয়েত ইউনিয়নে লাখ লাখ শিশুর শৈশব কেটেছে এক অদ্ভুত আতঙ্কে। বিষয়টি এমন ছিল যে, বাচ্চার ঘনঘন গলা ব্যথা হচ্ছে বা রাতে নাক ডাকছে? সমাধান একটাই— টনসিল কেটে ফেলে দাও!

কিন্তু এই অপারেশনের পদ্ধতিটি ছিল শিউরে ওঠার মতো। আধুনিক যুগের মতো তখন বাচ্চাদের আদর করে বা পুরোপুরি অজ্ঞান করে অপারেশন করা হতো না।

বাচ্চাদের একটি স্টেরাইল রুমে নিয়ে যাওয়া হতো। সেখানে একটি বিশেষ চেয়ারে তাদের বসিয়ে শক্ত করে হাত-পা বেঁধে ফেলা হতো, যাতে নড়াচড়া করতে না পারে। এরপর জোর করে মুখ হা করিয়ে, সম্পূর্ণ জাগ্রত অবস্থায় ধাতব যন্ত্র দিয়ে গলার ভেতর থেকে টনসিল কেটে বের করে আনা হতো।

অনেকের ক্ষেত্রে শুধু লোকাল অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হতো, যা সেই তীব্র ব্যথা ও ভয় কাটানোর জন্য মোটেও যথেষ্ট ছিল না। চোখের সামনে রক্ত, ধাতব যন্ত্রের শব্দ আর গলার ভেতর অসহ্য যন্ত্রণা— এই স্মৃতি আজও সেই সময়ের মানুষের মনে ট্রমা হয়ে আছে।

সেসময় চিকিৎসকদের দৃঢ় বিশ্বাস ছিল যে, টনসিল শরীরের একটি অপ্রয়োজনীয় অঙ্গ যা উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে। তাই এটি রাখা মানেই অসুখ ডেকে আনা। বাবা-মায়েরাও ডাক্তারদের এই সিদ্ধান্তকে 'প্রয়োজনীয় এবং বিজ্ঞানসম্মত' মনে করে মেনে নিতেন।

আজ আমরা জানি, টনসিল শরীরের ইমিউন সিস্টেমের First line of defense হিসেবে কাজ করে। এটি ছোটবেলায় শরীরে প্রবেশ করা ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। তাই এখন আর হুটহাট টনসিল কাটা হয় না, খুব জরুরি প্রয়োজন ছাড়া ডাক্তাররা এটি রেখে দেওয়ারই পরামর্শ দেন।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Address

Moulvibazar
Sylhet
3200