IELTS CARE

IELTS CARE

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IELTS CARE, Educational Research Center, Sylhet, Sylhet.

Photos from IELTS CARE's post 01/04/2026

IELTS এর সহজ বিকল্প হিসেবে OIETC test আমাদের অভিজ্ঞ প্রশিক্ষকদের সহায়তায় আপনাকে সর্বোচ্চ Score পাওয়ার নিশ্চয়তা একমাত্র আমরা Optimiser Education দিয়ে থাকি।

যারা IELTS দিতে ভয় পান, তাদের জন্য আমরা OIETC Speaking class করিয়ে Mock Test এর মাধ্যমে পরীক্ষার উপযোগী করে, ভালো Score এর মাধ্যমে পছন্দমত ইউনিভার্সিটি তে পড়ার সুযোগ করে দিচ্ছি।

যারা বাহিরের দেশে বসে oietc দিতে চান তাদেরকেও পড়ানো হয়।

মানহীন, বিজ্ঞাপননির্ভর, Inexperienced Teacher এবং Poor Technical নির্ভর center থেকে কিছু টাকা কম পেয়ে Exam না দিয়ে, দক্ষ এবং অভিজ্ঞ support center দেখে Exam দিন।

What's app or call : 01312-944973

06/09/2025

এই পোস্টটা তাদের জন্য, যারা নিজে নিজে IELTS প্রস্তুতি নিতে চাচ্ছেন কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না।
আমি নিজে নিজে প্রস্তুতি নিয়েছি। কোনো কোচিং করিনি, শুধু ইউটিউব, বই, ওয়েবসাইট আর সেল্ফ স্টাডি করেছি।

নিচে আমার স্টেপগুলো শেয়ার করছি—
🔊 Listening
প্রতিদিন Career Zone Moga – IELTS practice material ইউটিউব চ্যানেল থেকে একটা করে ভিডিও দিয়ে প্র্যাক্টিস করতাম।
পাশাপাশি প্রতিদিন ১০-৩০মিনিট ইংলিশ podcast শুনতাম BBC এবং YouTube থেকে। এটা কখনো মিস করতাম না।
নিয়মিত প্র্যাক্টিসের পর ৩০+ consistently পেতাম।

👉 Tips:
এক্সামের সময় অডিও শুনার আগে প্রশ্ন পড়ুন। Keyword খুঁজে শুনতে শিখুন।

📖 Reading

লিসেনিং এর মতো প্রতিদিন Career Zone Moga – IELTS practice material ইউটিউব চ্যানেল থেকে একটা করে ভিডিও দিয়ে প্র্যাক্টিস করতাম।
UN website আর The Daily Star এর article পড়তাম।
Vocabulary বাড়ানোর জন্য Magoosh 900 words শিখেছি।
Practice এর জন্য Cambridge বইয়ের সাথে সাথে অনলাইনে passage করেছি।

👉 Tips:
আগে headings ও questions পড়ে নিন।
মনোযোগ ধরে রাখতে হলে পর্যাপ্ত ঘুম জরুরি।
একসাথে অনেক practice না করে—একটা practice ভালোভাবে করুন।

✍️ Writing
Task 2: Liz এর writing website থেকে topic-wise 100 questions বের করে প্রতিদিন লিখতাম। একেকটা টপিক শেষ না করা পর্যন্ত সেটাতেই কাজ করেছি।
Task 1: Cambridge এর সব question practice করেছি। একেকটা type (bar chart, line graph, pie chart) আলাদা আলাদা করে শেষ করেছি।

প্রতিদিন লিখে ChatGPT দিয়ে evaluate করতাম ।
প্রতিদিন নিজের জন্য একটা self-exam দিতাম।

👉 Tips:
Task 2-তে opinion স্পষ্টভাবে দিন।
Task 1-এ data overview অবশ্যই লিখুন।

🗣️ Speaking
একা একা প্র্যাক্টিস করতাম, নিজের voice রেকর্ড করতাম।
একটা speaking app এর সাথে প্র‍্যাক্টিস করতাম।
Makkar IELTS থেকে regular topics নিয়ে প্র্যাক্টিস করেছি।
Fluency & pronunciation এর জন্য প্রতিদিন একটু হলেও বলতাম।
👉 Tips:
Accent নিয়ে চিন্তা করার দরকার নেই, clarity & fluency বেশি গুরুত্বপূর্ণ।
জোরে জোরে ইংরেজি বলুন।

সবশেষে এক্সামের আগে অবশ্যই মক টেস্ট দিতে হবে। আমি মেন্টরস থেকে ৩ টা মক টেস্টের প্যাকেজ কিনে এক্সাম দিয়েছিলাম।

Photos from IELTS CARE's post 13/08/2025

IELTS Speaking এ fluency বাড়ানোর জন্য এই Phrasal Verb গুলো use করতে পারেন

13/08/2025

IELTS Reading (২ মাসের Band 7+ ফুল স্টাডি প্ল্যান)
বাজারে গিয়ে বই কিনবেন Cambridge 11-19 এবং IELTS Practice Test Plus 3.
প্রস্তুতিটা আমরা একই সাথে দুই এঙ্গেলে নিবো। একদিকে Basic Development, Long Sentence Understanding এবং Vocabularyর প্রস্তুতি চলবে এবং অন্যদিকে প্রশ্ন সলভিং চলবে।
প্রতিদিন ১টা Passage 3 অর্থসহ বুঝে বুঝে পড়বেন। Cambridge 11-19 পর্যন্ত মোট ৩৬টা Passage 3 আছে। এগুলো ৩৬ দিনে সলভ করবেন।
গ্রামারের স্ট্রাকচারগুলা ভাল করে দেখবেন। গ্রামার না বুঝলে ChatGPT এর হেল্প নিবেন। ২০২৫ এ এসেও যদি একটা বাক্যের স্ট্রাকচারের জন্য আপনার ChatGPT চালাতে অনীহা লাগে, তাহলে বিদেশ আপনার জন্য না। আপনি বরং দেশে থাকেন। ব্যবসাপাতি করেন। যে এফোর্ট দিতে পারবে সে বিদেশে যাবে।
এবং, অবশ্যই অজানা ভোকাবুলারি যা যা পাবেন সবকিছু আলাদা একটা নোটপ্যাডে লিখে রাখবেন ও রেগুলার রিভিশন দিবেন। এতে করে আলাদা করে ভোকাবুলারির বই কিনারও দরকার নেই, পড়ারও দরকার নেই।
এখন জেনে নিন IELTS Reading এ কি কি টাইপের প্রশ্ন আসে। যা লিখে দিচ্ছি এর বাহিরে আর কিছু আসবেনা।
Questions that follow order:
• True, False, Not Given
• Yes, No, Not Given
• Gap Fill (One word ই নরমালি আসে)
• MCQ (Single & Double)
• Matching Names
• Short Answer Questions (এখন আর আসেনা)
• Matching Sentence Endings
Questions that do not follow order:
• List of Headings
• Matching Paragraph Information
• Summary (with & without clue)
যারা IELTS প্রস্তুতি নেয়, তাদের একটা ভুল স্ট্র‍্যাটেজী হলো একই সাথে অনেক টাইপের প্রশ্ন সলভ করে অথবা টেস্টের পর টেস্ট দিতেই থাকে। এভাবে পড়লে ৬ মাসেও আপনি রিডিং এ ব্যান্ড ৬ পাবেন না। আমি প্রুভেন স্ট্র‍্যাটেজী বলে দিচ্ছি। এটা ফলো করুন। ১ মাসের মাথাতেই সিগনিফিক্যান্ট ইম্প্রুভম্যান্ট দেখবেন:
প্রথমে Order ফলো করে এরকম প্রশ্ন আমরা সলভ করবো। যেকোনো একটা টাইপ দিয়ে শুরু করবেন আপনি। ধরুন True, False, Not Given দিয়ে শুরু করলেন। এবার কাজ হলো Cambridge 11-19 এর সকল True, False, Not Given একটানা সলভ করতেই থাকা। যেদিন সকল True, False, Not Given শেষ হবে এর পর ধরবেন Yes, No, Not Give। Cambridge 11-19 পর্যন্ত একটানা সকল Yes, No, Not Given সলভ করতেই থাকবেন। শেষ হলে অন্য টাইপ ধরবেন। এভাবে প্রথমে Order ফলো করে এমন প্রশ্নগুলো সলভ করবেন এবং পরে Order ফলো করেনা সেই প্রশ্নগুলো সলভ করবেন। এই ধাপে সর্বোচ্চ ৫০ দিন সময় নিবেন।
সকল প্রশ্ন সলভ হয়ে গেলে ফুল টেস্ট দেবার পালা এবং টাইম ম্যানেজম্যান্ট এর পালা।
এবার ধরবেন IELTS Practice Test Plus 3। মোট ৭টা টেস্ট আছে এই বইয়ে। ৬০ মিনিট সময়ের ভেতর সলভ করবেন সবগুলো।
৭টা টেস্ট একদিনে দিবেন না। ৭-১০ দিনে দিবেন।
এই বইটা একটু কঠিন কেম্ব্রিজের চাইতে। তাই, মার্ক কম আসলে মন খারাপ করবেন না।
আর যারা ১ মাসের মধ্যে প্রস্তুতি নিতে চান, তারা Cambridge 11-14 বাদ দিয়ে বাকি সকল বই এবং সকল স্ট্র‍্যাটেজী মেনে চলুন।

13/08/2025

তোমরা লাকি… কিন্তু আফসোস, অনেকে সেই লাকি হওয়াটাই বোঝো না! এখন তোমার হাতে ফেসবুক, ইউটিউব, গুগল যেখানে ফ্রি-তে অসংখ্য IELTS টিপস, গাইড, স্টাডি মেটেরিয়াল, সাকসেস স্টোরি ও বিভিন্ন স্যারদের মোটিভেশনাল স্পিচ পড়ে আছে। আজ তুমি চাইলে ঘরে বসেই এক্সপার্টদের মতো ট্রেনিং নিতে পারো।
কিন্তু দুঃখের কথা কী জানো? এই একই ফেসবুক, ইউটিউবেই সময় নষ্ট করার হাজারো ফাঁদও পাতা আছে।রিলস, শর্টস নামেের বিশাল বিশাল গর্ত আছে যা শেষ হবার নয়। একবার এই গর্তে পড়ে গেলে ফিরে আসা যায় না। তুমি আজ ৩/৪ বছর সেই গর্তে পড়ে আছো আজো উঠে আসার নাম নাই।
২০১৭ সালের আগে যারা IELTS দিয়েছিল, তাদের কেমন ছিল জানো?
তাদের হাতে এত রিসোর্স ছিল না, গাইড ছিল সীমিত, টিপস পেতে হলে লাইব্রেরি ঘুরতে হতো, টিচারের কাছে যেতে হতো,তারা IELTS প্রিপারেশন এর সময় ডিস্ট্রাক্ট হয়নি। আর আজ… তারা অনেকেই বিদেশের মাটিতে নিজের স্বপ্নের জীবন গড়ে ফেলেছে।
আর তুমি? তুমি এমন এক সময়ে দাঁড়িয়ে আছো যেখানে তোমার সামনে ১ ডজন দরজা খোলা, তার মাঝে ১১ টা দরজা সময় নষ্ট করার আর মাত্র ১ দরজা যেটার মধ্যে শিক্ষণীয় কিছু আছে।
কথা কষ্টের, কিন্তু সত্যি,যদি এই যুগে থেকেও তুমি IELTS-এ তোমার ডিজায়ার স্কোর না পাও,
তাহলে বুঝে নিও তোমারা সময়কে কাজে লাগাতে পারো নি। তুমি কত ঘন্টা সময় দিয়েছ আজ IELTS এ প্রশ্ন কর নিজেকে উত্তর পেয়ে যাবে।
সময়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটা কারো জন্য অপেক্ষা করে না। আজকের দিনে যারা সময়কে কাজে লাগাচ্ছে, কাল তাদের জীবন পাল্টে যাবে। যারা সময় নষ্ট করছে, কালও তারা একই জায়গায় দাঁড়িয়ে থাকবে অথবা আরও পিছিয়ে যাবে।
তোমার হাতে এখনো সময় আছে। আজ থেকেই ঠিক করো, তুমি রিসোর্স ইউজ করবে, না রিসোর্স নষ্ট করবে। তুমি স্বপ্নের পথে হাঁটবে, না স্ক্রল-এর গর্তে পড়বে। মনে রেখো আজকের এক ঘণ্টার সঠিক ব্যবহার আগামী জীবনের রঙ নির্ধারণ করবে।
তুমি কাকে দোষ দেবে, সেটা তোমার ইচ্ছা। কিন্তু তুমি কাকে ধন্যবাদ দেবে সেটা আজ থেকেই তৈরি করা শুরু করো।

03/08/2025

👉IELTS Reading 4.5 থেকে 6.5 কীভাবে improve করবেন?
১। Cambridge IELTS 20-15 অর্থাৎ উল্টো দিক থেকে পড়া শুরু করেন। প্রথমে Cambridge 20 নম্বর বইটি সল্ভ করুন। অথবা, Cambridge এর Latest 5-6টি বই যেগুলা আছে সেগুলা দিয়ে Practice শুরু করেন কারণ Main পরীক্ষার Question এর ধরন Cambridge IELTS এর Latest বইগুলোর মতো হয়ে থাকে।
২। যখন একটি Practice Test শেষ করবেন যেমন, Cambridge IELTS 20 এর TEST 01 Solve করা শেষ হয়ে গেলে এই টেস্টের মধ্যে আপনার সব ভুল ত্রুটিগুলো বুঝার চেষ্টা করুন। পুরোপুরি নিজের ভুলগুলো বুঝতে না পেরে বা সংশোধন না করা পর্যন্ত নতুন কোনো টেস্ট অর্থাৎ TEST 02 শুরু করবেন না।
৩। আমি সবসময় বলে থাকি যে Reading Test হছে একটি Open Book Test অর্থাৎ আপনার চোখের সামনে ঠিকই উত্তর আছে কিন্তু আপনি টা দেখতে পারছেন না। এর প্রধান কারণ হচ্ছে Paraphrasing, এমন Vocabulary ব্যবহার করা হয়েছে যার অর্থ আপনি জানেন না, আবার কিছু কিছু শব্দ বুঝতে পারলেও পুরো বাক্যের অর্থ আপনি বুঝতে পারছেন না, Context বা মূল বিষয়বস্তু এখানে কি নিয়ে আলোচনা করছে তা আপনি বুঝতে পারেন না। তাই, প্রতিটি প্যাসেজ এর যেখানে দেখবেন নতুন কোনো শব্দ আছে বা যে Sentence আপনি বুঝতে পারেন নাই, সেগুলুর বাংলা অর্থসহ আলাদা একটি পৃষ্ঠার মধ্যে লিখে রাখবেন এবং বইটির সাথে সেই নোট করার পৃষ্ঠাটি স্টেপ্লার দিয়ে আটকে রাখবেন। যেনো আবার যখন আপনি সেই Passage টি দেখবেন তখন Note করে রাখা পৃষ্ঠার মধ্যে Vocabulary বা বাক্যের অর্থগুলো খেয়াল করলেই আপনার ব্রেইন এর মধ্যে দ্রুত গেঁথে থাকবে। এইভাবে প্রতিটি Test বা Passage এর ক্ষেত্রে করতে হবে।
৪। রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় প্রতিটি Passage গল্পের বই এর মতো বুঝে বুঝে Reading পড়ে যান। দেখবেন অনেক Interesting তথ্য অনেক সময় জানা যায় এই Passage গুলা থেকে। এইভাবে প্রতিদিন সকালে কোনো একটি টেস্ট প্র্যাকটিস করার পরে রাতের বেলা যদি আবার সেই টেস্টের প্যেসেজগুলো রিভিশন দেন তাহলে আপনার Reading Habit build up হবে আবার ঘুমোতে যাওয়ার আগে রিভিশন দেয়ার কারণে আপনার ব্রেইনের মধ্যে সব তথ্য ভালো করে Save হয়ে থাকবে।
৫। এইরকম যখন প্রতিটি টেস্ট সল্ভ করে পরবর্তী টেস্ট সল্ভ করা শুরু করবেন তখন দেখবেন যে অনেক একই Vocabulary আবার আপনি পাচ্ছেন। কিন্তু এইবার আপনার অর্থ জেনে থাকার কারণে প্রশ্নের উত্তর ভুল হওয়ার চান্স থাকবে না।
৬। Cambridge IELTS বইগুলো থেকে Same প্রশ্ন কখনোই Main পরীক্ষা তে আসবে না কিন্তু এই বই গুলোতে যে শব্দ/vocabulary ব্যবহার করা হয়েছে সেই একই শব্দগুলো আপনি Main পরীক্ষা তে পাবেন। তাই, প্রতিটি Cambridge IELTS এর বই Practice করার পর অলসতা না করে ভালো করে নিজের ভুল ত্রুটি এবং বাক্যের অর্থগুলো ঝালাই করে ফেলবেন। এইভাবে দেখবেন ১-২মাসের মধ্যে আপনার English লেভেল বা Reading এর Score অনেকাংশে Improve হয়েগেছে।

Call now to connect with business.

03/08/2025

IELTS Writing (২ মাসে Band 7 ফুল স্টাডি প্ল্যান)
বেশিরভাগ মানুষ যে ভুলটা করে তা হলো Essay, Format, Template এগুলার পেছনে শুরুতেই ছোটা। এর জন্য আমরা বাঙালিরা রাইটিং এ Band 5/5.5 এই আটকে থাকি। রাইটিং শুরু করতে হবে বেইজম্যান্ট থেকে।
বেইজম্যান্ট মানে কিন্তু Tense আর Noun/Number এগুলা না। আপনি এই বুড়া বয়সে যদি 3rd Person Singular Number হলে s/es বসে এই সিম্পল গ্রামার না পারেন, তাহলে IELTS দেওয়ার আগে হাই স্কুলের গ্রামার ঝালাই করেন। নাহলে টাকা এবং সময় দুইটাই হারাবেন।
এবার আসি মূল কথায়...
আমরা প্রস্তুতিকে ২ ধাপে নিবো।
🟥 ধাপ ১: Building Foundation
নিচের জিনিসগুলো ভাল করে শিখে ফেলতে হবে।
• Adjective Clause and Phrase
• Adverb Clause and Phrase
• Noun Clase and Phrase
• Prepositional Phrase
• Coordinate Conjunctions
• Subordinate Conjunctions
• Relative Pronoun
• Modifiers
• Paraphrasing Techniques
এগুলো হচ্ছে ভালো রাইটিং এর বেইজম্যান্ট। এগুলা যদি না পড়ে থাকেন, তাহলে এক্ষুণি পড়া শুরু করেন। এখানে সর্বোচ্চ ১ মাস সময় দিবেন।
🟥 ধাপ ২: Learning How to Write Essays
এইবার কাজ হলো Task 1 এবং Task 2 নিয়ে আলাদাভাবে কাজ করা। নিচে সবগুলোর টাইপ লিখে দিচ্ছি।
Task 1 (For AC Test Takers):
• Line Graph
• Bar Graph
• Pie Chart
• Table
• Map
• Process/Diagram
Task 1 (For GT Test Takers):
• Formal Letter
• Semi Formal Letter
• Informal Letter
Task 2:
• Agree Disagree Essay
• Discuss Both Views Essay
• Cause/Problem Solution Essay
• Cause Effect Essay
• Two Part Essay
• Advantage Disadvantage Essay
• Positive Negative Development Essay
আপনার কাজ হচ্ছে প্রতিটা টাইপের জন্য ফরম্যাট শিখা। কিভাবে লিখতে হয় তা শিখা। পড়তে পড়তে যা যা ভাল ভোক্যাব পাবেন, তা নোট করা। ফরম্যাটের জন্য Rachel Mitchell এর Writing Task 1+2 বইটা আমার পছন্দের।
আর Essay Sample পড়ার জন্য Makkar এর বই অথবা IELTS Journal পড়তে পারেন। দ্বিতীয় ধাপে আরও ১ মাস দিবেন।
শেষ কথা: রাইটিং একটা আর্ট। যারা ভালো রাইটিং পারেনা, তাদের ব্যান্ড ৫ তুলতেই অবস্থা কাহিল হয়ে যায়। আর যারা ভালো রাইটিং পারে, তারা Content Writing Copywriting করে মাসে লাখ লাখ টাকা কামায় — এটাই হলো তফাৎ। আপনি যদি ধাপ ১ স্কিপ করে ধাপ ২ এ আসেন, বিশ্বাস করেন আপনি কোনোদিনও রাইটিং এ ভাল স্কোর করতে পারবেন না। ধাপ ১ ক্লিয়ার করার সময় ছিল স্কুল/কলেজে। ওই টাইমে যারা ফাঁকি মারেনাই, তারা সরাসরি ধাপ ২ এ চলে গেলেও কোনো সমস্যাই হবেনা। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি বাংলাদেশের মেক্সিমাম শিক্ষার্থী ধাপ ১ এর অনেক কন্টেন্টের নামই শুনেনি। তাই Smart Work করেন। ফাউন্ডেশন ঠিক না করে IELTS দিতে আইসেন না।
IELTS CARE এ আমরা রেগুলার এরকম Study Plan, Tips, Tricks, Strategies এবং Motivation শেয়ার করি। আপনার উপকারে আসলে অন্যের সাথেও শেয়ার করবেন।
এছাড়াও আর কি ধরণের গাইডলাইন চান তা কমেন্ট করে জানাতে পারেন। এতে করে আমাদের বুঝতে সুবিধা হবে এবং আমরা আপনাদের প্রয়োজন অনুযায়ী কন্টেন্ট দিয়ে আপনাদের IELTS প্রস্তুতিতে হেল্প করতে পারবো। ধন্যবাদ।।

03/08/2025

IELTS Reading (২ মাসের Band 7+ ফুল স্টাডি প্ল্যান)
বাজারে গিয়ে বই কিনবেন Cambridge 11-19 এবং IELTS Practice Test Plus 3.
প্রস্তুতিটা আমরা একই সাথে দুই এঙ্গেলে নিবো। একদিকে Basic Development, Long Sentence Understanding এবং Vocabularyর প্রস্তুতি চলবে এবং অন্যদিকে প্রশ্ন সলভিং চলবে।
প্রতিদিন ১টা Passage 3 অর্থসহ বুঝে বুঝে পড়বেন। Cambridge 11-19 পর্যন্ত মোট ৩৬টা Passage 3 আছে। এগুলো ৩৬ দিনে সলভ করবেন।
গ্রামারের স্ট্রাকচারগুলা ভাল করে দেখবেন। গ্রামার না বুঝলে ChatGPT এর হেল্প নিবেন। ২০২৫ এ এসেও যদি একটা বাক্যের স্ট্রাকচারের জন্য আপনার ChatGPT চালাতে অনীহা লাগে, তাহলে বিদেশ আপনার জন্য না। আপনি বরং দেশে থাকেন। ব্যবসাপাতি করেন। যে এফোর্ট দিতে পারবে সে বিদেশে যাবে।
এবং, অবশ্যই অজানা ভোকাবুলারি যা যা পাবেন সবকিছু আলাদা একটা নোটপ্যাডে লিখে রাখবেন ও রেগুলার রিভিশন দিবেন। এতে করে আলাদা করে ভোকাবুলারির বই কিনারও দরকার নেই, পড়ারও দরকার নেই।
এখন জেনে নিন IELTS Reading এ কি কি টাইপের প্রশ্ন আসে। যা লিখে দিচ্ছি এর বাহিরে আর কিছু আসবেনা।
Questions that follow order:
• True, False, Not Given
• Yes, No, Not Given
• Gap Fill (One word ই নরমালি আসে)
• MCQ (Single & Double)
• Matching Names
• Short Answer Questions (এখন আর আসেনা)
• Matching Sentence Endings
Questions that do not follow order:
• List of Headings
• Matching Paragraph Information
• Summary (with & without clue)
যারা IELTS প্রস্তুতি নেয়, তাদের একটা ভুল স্ট্র‍্যাটেজী হলো একই সাথে অনেক টাইপের প্রশ্ন সলভ করে অথবা টেস্টের পর টেস্ট দিতেই থাকে। এভাবে পড়লে ৬ মাসেও আপনি রিডিং এ ব্যান্ড ৬ পাবেন না। আমি প্রুভেন স্ট্র‍্যাটেজী বলে দিচ্ছি। এটা ফলো করুন। ১ মাসের মাথাতেই সিগনিফিক্যান্ট ইম্প্রুভম্যান্ট দেখবেন:
প্রথমে Order ফলো করে এরকম প্রশ্ন আমরা সলভ করবো। যেকোনো একটা টাইপ দিয়ে শুরু করবেন আপনি। ধরুন True, False, Not Given দিয়ে শুরু করলেন। এবার কাজ হলো Cambridge 11-19 এর সকল True, False, Not Given একটানা সলভ করতেই থাকা। যেদিন সকল True, False, Not Given শেষ হবে এর পর ধরবেন Yes, No, Not Give। Cambridge 11-19 পর্যন্ত একটানা সকল Yes, No, Not Given সলভ করতেই থাকবেন। শেষ হলে অন্য টাইপ ধরবেন। এভাবে প্রথমে Order ফলো করে এমন প্রশ্নগুলো সলভ করবেন এবং পরে Order ফলো করেনা সেই প্রশ্নগুলো সলভ করবেন। এই ধাপে সর্বোচ্চ ৫০ দিন সময় নিবেন।

সকল প্রশ্ন সলভ হয়ে গেলে ফুল টেস্ট দেবার পালা এবং টাইম ম্যানেজম্যান্ট এর পালা।

এবার ধরবেন IELTS Practice Test Plus 3। মোট ৭টা টেস্ট আছে এই বইয়ে। ৬০ মিনিট সময়ের ভেতর সলভ করবেন সবগুলো।
৭টা টেস্ট একদিনে দিবেন না। ৭-১০ দিনে দিবেন।

এই বইটা একটু কঠিন কেম্ব্রিজের চাইতে। তাই, মার্ক কম আসলে মন খারাপ করবেন না।
আর যারা ১ মাসের মধ্যে প্রস্তুতি নিতে চান, তারা Cambridge 11-14 বাদ দিয়ে বাকি সকল বই এবং সকল স্ট্র‍্যাটেজী মেনে চলুন।

IELTS CARE এর এই গ্রুপে আমরা IELTS সংক্রান্ত Study Plan, Tips, Tricks এবং Motivation শেয়ার করি। পোস্টটি আপনার উপকারে আসলে অন্যদের সাথে শেয়ার করুন।

এরকম আরও পোস্ট পেতে গ্রুপের নোটিফিকেশন অন করে রাখুন। আর কি ধরণের গাইডলাইন চান, তা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের প্রয়োজন জানলে আমরা ওইরকম কন্টেন্ট দিয়েই আপনাদের হেল্প করতে পারবো। ধন্যবাদ।।

Photos from IELTS CARE's post 03/08/2025
26/06/2025

IELTS Writing পরীক্ষায় আপনার মাথা নষ্ট, কিন্তু কলমের খাপ পাচ্ছে কষ্ট!

IELTS Writing - এ মুখস্থবিদ্যা বন্ধ করুন, শুরু করুন বুদ্ধির খেলা!

IELTS পরীক্ষার মধ্যে Writing module অনেকের কাছেই সবচেয়ে চ্যালেঞ্জিং। অনেক শিক্ষার্থী ভাবে, শুধু মুখস্থ করে বা কিছু গাইডলাইন মুখে মুখে শিখে নিলেই ভালো স্কোর সম্ভব। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন।

শুধু মুখস্থবিদ্যা দিয়ে IELTS Writing-এ ভালো করা যায় না। কারণ, এই অংশে পরীক্ষার্থীকে নিজের চিন্তাভাবনা, বিশ্লেষণক্ষমতা এবং যুক্তির স্পষ্ট প্রকাশ করতে হয়। আর সেগুলো করতে হলে দরকার Regular Practice ও Proper Guideline।

কেন IELTS Writing আলাদা?
IELTS Writing Task 1 ও Task 2 'তে আলাদা ধরনের দক্ষতা প্রয়োজন:

১. Task 1 (Academic): চার্ট, গ্রাফ, টেবিল ইত্যাদির বর্ণনা
২. Task 1 (General): চিঠি লেখা
৩. Task 2 (উভয় ধরণের জন্যই): একটি নির্দিষ্ট বিষয়ে মতামত ভিত্তিক বা সমস্যাভিত্তিক Essay লেখা

এই অংশগুলোতে উচ্চ মানের Vocabulary, Sentence Structure, Coherence ও Cohesion দরকার। শুধু মুখস্থ কিছু vocabulary বা template ব্যবহার করলেই examiner সন্তুষ্ট হবেন না। প্রতিটি লাইনে থাকবে আপনার বিশ্লেষণী ক্ষমতা এবং ভাষার যথার্থ ব্যবহার।

কোথায় বেশি ভুল হয়?
১. মুখস্থ করা template সব লেখায় ব্যবহার করা
২. প্রশ্ন ভালো করে না বোঝা
৩. উদাহরণ না দেওয়া বা topic থেকে বাইরে চলে যাওয়া
৪. সঠিক structure না মেনে লেখা
৫. Grammar ও spelling ভুলে ভরা লেখা

তাহলে কী করতে হবে?
১. প্রতিদিন একটু করে অনুশীলন করুন
২. প্রতিটি লেখা শেষে feedback নিন
৩. ভালো Writing Band পাওয়া শিক্ষার্থীদের লেখা পড়ে শিখুন
৪. Vocabulary এবং linking words সঠিকভাবে ব্যবহার করুন
৫. নিজের লেখা বারবার edit করে উন্নত করার অভ্যাস গড়ে তুলুন

Writing-এ ভালো করতে চাইলে কী দরকার?
সঠিক গাইডলাইন, বাস্তবধর্মী অনুশীলন এবং একজন অভিজ্ঞ মেন্টরের পর্যবেক্ষণই আপনাকে Writing module-এ এগিয়ে রাখবে।

22/09/2024

চাকরিজীবী / ব্যবসায়ীদের জন্য শুরু হচ্ছে IELTS academic course এর নতুন ব্যাচ। যারা দিনে সময় বের করতে পারেন না, তাদের জন্য এই ব্যাচ।

13/09/2024

Comment for details. something surprising offer is waiting for you.

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Website

Address

Sylhet
Sylhet
3100