03/08/2025
IELTS Reading (২ মাসের Band 7+ ফুল স্টাডি প্ল্যান)
বাজারে গিয়ে বই কিনবেন Cambridge 11-19 এবং IELTS Practice Test Plus 3.
প্রস্তুতিটা আমরা একই সাথে দুই এঙ্গেলে নিবো। একদিকে Basic Development, Long Sentence Understanding এবং Vocabularyর প্রস্তুতি চলবে এবং অন্যদিকে প্রশ্ন সলভিং চলবে।
প্রতিদিন ১টা Passage 3 অর্থসহ বুঝে বুঝে পড়বেন। Cambridge 11-19 পর্যন্ত মোট ৩৬টা Passage 3 আছে। এগুলো ৩৬ দিনে সলভ করবেন।
গ্রামারের স্ট্রাকচারগুলা ভাল করে দেখবেন। গ্রামার না বুঝলে ChatGPT এর হেল্প নিবেন। ২০২৫ এ এসেও যদি একটা বাক্যের স্ট্রাকচারের জন্য আপনার ChatGPT চালাতে অনীহা লাগে, তাহলে বিদেশ আপনার জন্য না। আপনি বরং দেশে থাকেন। ব্যবসাপাতি করেন। যে এফোর্ট দিতে পারবে সে বিদেশে যাবে।
এবং, অবশ্যই অজানা ভোকাবুলারি যা যা পাবেন সবকিছু আলাদা একটা নোটপ্যাডে লিখে রাখবেন ও রেগুলার রিভিশন দিবেন। এতে করে আলাদা করে ভোকাবুলারির বই কিনারও দরকার নেই, পড়ারও দরকার নেই।
এখন জেনে নিন IELTS Reading এ কি কি টাইপের প্রশ্ন আসে। যা লিখে দিচ্ছি এর বাহিরে আর কিছু আসবেনা।
Questions that follow order:
• True, False, Not Given
• Yes, No, Not Given
• Gap Fill (One word ই নরমালি আসে)
• MCQ (Single & Double)
• Matching Names
• Short Answer Questions (এখন আর আসেনা)
• Matching Sentence Endings
Questions that do not follow order:
• List of Headings
• Matching Paragraph Information
• Summary (with & without clue)
যারা IELTS প্রস্তুতি নেয়, তাদের একটা ভুল স্ট্র্যাটেজী হলো একই সাথে অনেক টাইপের প্রশ্ন সলভ করে অথবা টেস্টের পর টেস্ট দিতেই থাকে। এভাবে পড়লে ৬ মাসেও আপনি রিডিং এ ব্যান্ড ৬ পাবেন না। আমি প্রুভেন স্ট্র্যাটেজী বলে দিচ্ছি। এটা ফলো করুন। ১ মাসের মাথাতেই সিগনিফিক্যান্ট ইম্প্রুভম্যান্ট দেখবেন:
প্রথমে Order ফলো করে এরকম প্রশ্ন আমরা সলভ করবো। যেকোনো একটা টাইপ দিয়ে শুরু করবেন আপনি। ধরুন True, False, Not Given দিয়ে শুরু করলেন। এবার কাজ হলো Cambridge 11-19 এর সকল True, False, Not Given একটানা সলভ করতেই থাকা। যেদিন সকল True, False, Not Given শেষ হবে এর পর ধরবেন Yes, No, Not Give। Cambridge 11-19 পর্যন্ত একটানা সকল Yes, No, Not Given সলভ করতেই থাকবেন। শেষ হলে অন্য টাইপ ধরবেন। এভাবে প্রথমে Order ফলো করে এমন প্রশ্নগুলো সলভ করবেন এবং পরে Order ফলো করেনা সেই প্রশ্নগুলো সলভ করবেন। এই ধাপে সর্বোচ্চ ৫০ দিন সময় নিবেন।
সকল প্রশ্ন সলভ হয়ে গেলে ফুল টেস্ট দেবার পালা এবং টাইম ম্যানেজম্যান্ট এর পালা।
এবার ধরবেন IELTS Practice Test Plus 3। মোট ৭টা টেস্ট আছে এই বইয়ে। ৬০ মিনিট সময়ের ভেতর সলভ করবেন সবগুলো।
৭টা টেস্ট একদিনে দিবেন না। ৭-১০ দিনে দিবেন।
এই বইটা একটু কঠিন কেম্ব্রিজের চাইতে। তাই, মার্ক কম আসলে মন খারাপ করবেন না।
আর যারা ১ মাসের মধ্যে প্রস্তুতি নিতে চান, তারা Cambridge 11-14 বাদ দিয়ে বাকি সকল বই এবং সকল স্ট্র্যাটেজী মেনে চলুন।
IELTS CARE এর এই গ্রুপে আমরা IELTS সংক্রান্ত Study Plan, Tips, Tricks এবং Motivation শেয়ার করি। পোস্টটি আপনার উপকারে আসলে অন্যদের সাথে শেয়ার করুন।
এরকম আরও পোস্ট পেতে গ্রুপের নোটিফিকেশন অন করে রাখুন। আর কি ধরণের গাইডলাইন চান, তা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের প্রয়োজন জানলে আমরা ওইরকম কন্টেন্ট দিয়েই আপনাদের হেল্প করতে পারবো। ধন্যবাদ।।