26/05/2026
কোনো কোর্স না করে ঘরে বসে IELTS প্রস্তুতির পূর্ণাঙ্গ রোডম্যাপ—
IELTS এর প্রিপারেশন নিয়ে বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে একটা misconception কাজ করে। অনেকেই IELTS এর জন্য অন্যদের দেখাদেখি বিভিন্ন কোচিং কিংবা কোর্সে ভর্তি হোন। তারপর সেখানে গিয়ে যখন বুঝতে পারেন যে ওই কোচিং এর environment, পড়ানোর স্টাইল কিংবা flow এর সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছেন না, তখন মাঝপথেই সেটা quit করেন। তারপর আরেকদল বিশেষ অজ্ঞ'র পরামর্শে আরেক কোচিং সেন্টারের আরেকটা কোর্সে ভর্তি হোন। এই loop টা চলতেই থাকে এবং শেষে দেখা যায় শহরের প্রায় সবগুলা কোচিং সেন্টার ঘুরেও তার আর IELTS এক্সাম দেওয়াই হয় না।
এজন্য IELTS প্রিপারেশন শুরু করার আগে অবশ্যই কয়েকটা কাজ করা উচিতঃ
১. প্রথমত, নিজেকে যাচাই করুন। English একটা language. IELTS এ ভাল স্কোর পেতে হলে English কে স্কুল কলেজের মতো subject হিসেবে নয়, বরং Language হিসেবে ট্রিট করতে হবে। যেকোনো জায়গায় কোর্স শুরু করার আগে English এ নিজের expertise আর limitations দুইটাই বুঝে নেওয়া টা জরুরি।
Basic Grammar এর কনসেপ্ট গুলা আপনি বুঝেন কিনা সেটা চেক করুন। Atleast English এ বেসিক কিছু sentence ঠিকঠাক মেক করতে পারেন কিনা সেটা দেখে নিন।
একটা sentence read করে সেটা বুঝতে পারেন কিনা সেটা দেখুন। এক্ষেত্রে English newspaper থেকে পড়ার ট্রাই করতে পারেন।
এই দুইটা ব্যাপার ক্লিয়ার না থাকলে ডিরেক্ট কোর্সে ভর্তি হয়ে আপনার লস ছাড়া লাভ হবে না। তাই এগুলা আগে ক্লিয়ার করুন।
Basic Grammar আর Understanding ঠিক করার জন্য YouTube যথেষ্ট। Grammar এর Parts of Speech, Tense, Voice, Simple/Complex Sentences এগুলা YouTube এর বিভিন্ন চ্যানেল থেকে ক্লিয়ার করার ট্রাই করুন। আপনি যে চ্যানেল থেকে শিখতে কমফোর্টেবল সেখান থেকেই দেখুন। Basic Grammar এর জন্য আমি পারসোনালি একটা Indian Channel prefer করি - "Dadar i school". However, আপনার এখান থেকেই দেখা লাগবে এমন কোনো কথা নেই। যেটা ভাল লাগে, সেই চ্যানেল থেকে পড়ুন। চাইলে Chowdhury/Hossain স্যারের Advance বই থেকেও পড়তে পারেন Grammar এর topic.
Understanding তৈরি করার জন্য BBC six minutes English এর ভিডিও গুলা দেখুন। একটা English গল্পের বই নিয়ে নিয়ম করে প্রতিদিন সেখান থেকে কমপক্ষে এক পেজ পড়ুন। Sentence এর word by word translate না করে ওভারঅল sentence এর meaning বুঝার ট্রাই করুন। একটা sentence এর সব word আপনার বুঝতে হবে এমন কোনো বাজে কথা নাই।
২. দ্বিতীয়ত, IELTS test এর format বুঝুন। IELTS এর 'I'টুকু না জেনেবুঝে কোর্সে ভর্তি হয়ে যাওয়াটা বোকামি। এটা করতে যাবেন না। British Council অথবা idp'র অফিসিয়াল ওয়েবসাইট ঘেটে exam format, question type, timing বুঝার চেষ্টা করুন। এখানেও YouTube আপনাকে ভালভাবেই help করতে পারে। এক্ষেত্রে আরেকটা helpful tool হচ্ছে ai. সঠিকভাবে প্রশ্ন করতে পারলে উত্তর অবশ্যই ai এর কাছ থেকে পাবেন।
৩. উপরের দুইটা কাজ করা হয়ে গেলে লাইব্রেরি তে যান। Cambridge 8 থেকে Cambridge 19 পর্যন্ত বইগুলা কিনে নিয়ে আসুন। সাথে আরো ৩ টা বই কিনবেন-
Paulin Cullen এর লিখা "Common Mistakes for IELTS"
Makkar Speaking Book
Writing Task1&2 এর জন্য Rachel Mitchell অথবা Simon এর একটা বই
বইগুলা কেনা হয়ে গেলে প্রথমে Cambridge 8 দিয়ে শুরু করুন। প্রথমে বইটা জাস্ট উল্টেপাল্টে দেখুন, question type, format এগুলা বুঝুন। তারপর শুরুটা করুন Listening Section 1 দিয়ে।
৪. বই কিনেছেন, অবশ্যই বই পড়বেন। তবে মূল প্র্যাক্টিস টা করতে হবে স্ক্রিনে। এজন্য laptop অথবা pc হলে ভাল হয়। না থাকলে atleast একটা ট্যাব, সাথে কীবোর্ড নিন। কিছু ওয়েবসাইটে ফ্রী প্র্যাক্টিস করা যায়—
jumpinto, miniielts, oneielts, ieltsonline, ieltspractice ইত্যাদি বিভিন্ন ওয়েবসাইট থেকে Listening question type অনুযায়ী প্র্যাক্টিস করুন। সাথে প্রতিদিন যেকোনো international journal থেকে atleast দুইটা করে article পড়ুন। এবং ওই article গুলাকে summarize করে আপনার মন্তব্য লিখুন ৫/৬ লাইনে। এই কাজটা বোরিং কিন্তু must করা লাগবে।
৫. Listening এর জন্য YouTube থেকে IELTS Advantage, E2 IELTS ইত্যাদি English চ্যানেলের হেল্প নিন। বাংলা চ্যানেল ফলো না করাই ভাল। অন্তত Listening এর জন্য।
৬. Reading Practice শুরু করুন একইভাবে Cambridge থেকে। তবে মূল প্র্যাক্টিস টা করতে হবে ক্রিনে। এক্ষেত্রে YouTube থেকে IELTS Mahir, Banglay IELTS highly recommended. চাইলে সাথে আমার ছোট্ট চ্যানেলটাও ফলো করতে পারেন। তবে সাবধান, Reading মডিউল নিয়ে YouTube এ অনেক শর্টকাট tips, tricks আর তাবিজ বিক্রেতার দেখা পাবেন। ওইগুলাতে ভুলেও পা দিয়েন না। বিপদে পড়বেন।
৭. Writing এর জন্য প্রথমে YouTube থেকে বেসিক idea নিন, IELTS Advantage, IELTS Simon, IELTS Liz সাথে IELTS Mahir ফলো করুন। অন্য কোনো চ্যানেল আমি prefer করি না।
Writing module এর বেসিকটুকু ক্লিয়ার হয়ে গেলে Cambridge বইয়ে ফিরে আসুন। প্রতিটা Cambridge বইয়ের শেষে একটা portion এ sample answer আর Examiner review দেওয়া থাকে সেগুলা ভালো করে বুঝে বুঝে পড়ুন। Writing improve করার ক্ষেত্রে এই কাজটা ম্যাজিকের মতক কাজ করবে।
Writing Practice করুন jumpinto তে। তাদের review method টা সুন্দর।
৮. এই তিন মডিউল এর বেসিক প্রিপারেশন শেষ হয়ে গেলে Speaking শুরু করুন। সাথে ওই তিনটা মডিউল অবশ্যই প্রাক্টিসে থাকতে হবে। Speaking এর জন্য Keith Speaking, IELTS Advantage ফলো করাই যথেষ্ট। YouTube এর English Channel গুলা থেকে sample speaking test এর ভিডিও দেখুন, ওগুলা analyze করুন, আর নিজের প্র্যাক্টিসে apply করুন।
Speaking এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ Speaking শুরু করা। যেদিন সাহস করে শুরু করে দিবেন, ওইদিনই আপনার দিন বদলের শুরু। Speaking Part-1 আর 3 অবশ্যই এবং অবশ্যই একজন পার্টনার এর সাথে প্র্যাক্টিস করুন। অনেকে ai suggest করেন, আমি বলব - Go with a human. Part-2 ভয়েস রেকর্ড করে প্র্যাক্টিস করুন। চাইলে আয়নার সামনে প্র্যাক্টিস করুন। ভয়েস record analyze করুন। তারপর ভুলগুলো সংশোধন করে আবার ট্রাই করুন। এভাবে ১ মাস প্র্যাক্টিস করুন।
সবশেষে সবচেয়ে important suggestion—
Be consistent. অল্প অল্প করে প্র্যাক্টিস করুন, কিন্তু consistency maintain করে প্র্যাক্টিস করুন। আস্তে আস্তে প্র্যাক্টিসের পরিমাণ বাড়ান। Consistency always beats talent.
আপনি এতবড় একটা লেখা যদি পুরোটা ধৈর্য ধরে পড়তে পারেন, তাহলে IELTS এ একটা ভাল স্কোরও আনতে পারবেন। শুভকামনা।
আমার লিখাটা ভাল লাগলে পেইজে একটা ফলো দিয়ে রাখুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। পেইজে প্রায়ই বিভিন্ন টপিকের উপর ফ্রী ক্লাস upload করা হয়।
— Swadhin Deb
Founder & Mentor, Neuron IELTS Academy
Former Faculty Member, Hexa's Education