Shahjalal Jameya Islamia Kamil M.A Madrasah, Sylhet

Shahjalal Jameya Islamia Kamil M.A Madrasah, Sylhet

Share

জামেয়ার আগের অফিসিয়াল ফেইসবুক পেইজ হ্যাক হওয়ায় এটা বর্তমান নতুন ফেইসবুক পেইজ।

Photos from Shahjalal Jameya Islamia Kamil M.A Madrasah, Sylhet 's post 11/05/2026

স্বপ্নীল সাফল্যের অভিযাত্রায় এগিয়ে চলছে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, সিলেটের নিজস্ব জায়গায় পাঁচ তলা ছাত্রাবাস ভবন নির্মাণের কাজ।
আলহামদুলিল্লাহ

06/05/2026

একান্ত প্রিয় মিশকাতুর রহমানের নেতৃত্বে জামেয়া ব্যাচ- ২০ ( দাখিল ২০০৮, আলিম ২০১০) এর পক্ষ থেকে নির্মাণাধীন জামেয়া ছাত্রাবাস পরিদর্শন।

Photos from Shahjalal Jameya Islamia Kamil M.A Madrasah, Sylhet 's post 06/05/2026

জামেয়া ব্যাচ- ২০ এর পক্ষ থেকে জামেয়া
ছাত্রাবাস নির্মাণে অনুদান দেয়া হলো
চার লক্ষ টাকা।
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
আলহামদুলিল্লাহ,
লাকাল হামদু ইয়া রব।
প্রাণপ্রিয় সাবেক ছাত্রদের আন্তরিকতা, হৃদ্যতা ও ভালোবাসার স্নিগ্ধ পরশে আমি সিক্ত, বিমোহিত।
মহান মাবুদ যেন তাদের সবাইকে দুনিয়া ও আখেরাতের অফুরন্ত হাসানাহ ও কল্যাণ দান করেন।
জামেয়া ব্যাচ -২০ ( দাখিল ২০০৮, আলিম ২০১০) এর পক্ষ থেকে ইউ কে প্রবাসী প্রিয় ছাত্র মাও মিশকাতুর রহমান এর নেতৃত্বে তাদের সহপাঠিবৃন্দ আমার হাতে আজ জামেয়া ছাত্রাবাসের জন্য তুলে দিলেন ৪০০০০০/- চার লক্ষ টাকা।
এটা নিয়ে এই ব্যাচের মোট অনুদান হলো ৪,৯০,০০০/- টাকা।
কোন ব্যাচের পক্ষ থেকে এটাই এ পর্যন্ত সর্বোচ্চ অনুদান। আলহামদুলিল্লাহ।

২য় স্থানে আছে জামেয়া ব্যাচ - ২৩ ( দাখিল ২০১১, আলিম ২০১৩)। তাদের মোট অনুদান হলো ৪,৮০,০০০/- টাকা।

এক এক টা ব্যাচে কিছু কিছুর ছাত্রের আন্তরিকতা ও পেরেশানী শুনে আমি হতবাক হয়ে যাই। সহপাঠিদের সাথে পরম ধৈর্য্য ও আন্তরিকতার সাথে অব্যাহত যোগাযোগ এবং সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এ কালেকশনটা সম্ভব হয়ে উঠে।

জামেয়া- ব্যাচ ২০ এর এ অবদানের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই ইউ কে প্রবাসী প্রিয় ছাত্র আলী আহসান মুজাহিদ, এস্তোনিয়া প্রবাসী প্রিয় জুবেদ সহ সংশ্লিষ্ট সবাইকে।
মহান আল্লাহ সকলের শ্রম, সাধনা, মেহনত ও দানকে কবুল করুন। আমীন

Photos from Shahjalal Jameya Islamia Kamil M.A Madrasah, Sylhet 's post 02/05/2026

প্রিন্ট মিডিয়ায় জামেয়ার ৮৫ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান -

01/05/2026

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালে জামেয়া থেকে ৫ম ও ৮ম শ্রেণীর ৮৫ জন ছাত্র ছাত্রীর সংবর্ধনা অনুষ্ঠান

Photos from Shahjalal Jameya Islamia Kamil M.A Madrasah, Sylhet 's post 30/04/2026

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, পাঠানটুলা, সিলেট থেকে ৫ম ও ৮ম শ্রেণীতে ৮৫ জন বৃত্তি প্রাপ্ত ছাত্র ছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয় ---
লাকাল হামদু ইয়া রব!

Photos from Shahjalal Jameya Islamia Kamil M.A Madrasah, Sylhet 's post 30/04/2026

উচ্ছ্বাসে, উল্লাসে এবং অনিশেষ আনন্দের দীপ্তি ছড়িয়ে জামেয়ায় অনুষ্ঠিত হয়ে গেল ৫ম ও ৮ম শ্রেণীর বৃত্তি প্রাপ্ত ৮৫ জন ছাত্র ছাত্রী সংবর্ধনা। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে
ঐতিহ্যবাহী শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, পাঠানটুলা, সিলেটের বৃত্তি প্রাপ্ত ৫ম শ্রেণীর ৪৫ জন এবং ৮ম শ্রেণীর ৪০ জন ছাত্র ছাত্রীকে এক আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠানে মেডেল এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।
আলহামদুলিল্লাহ

29/04/2026

নির্মাণাধীন জামেয়া ছাত্রাবাসের কাজ পরিদর্শন এবং কিছু কথা ----

Photos from Shahjalal Jameya Islamia Kamil M.A Madrasah, Sylhet 's post 28/04/2026

শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, নাজিরের গাঁও শাখার ( জালালাবাদ, সিলেট) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন, আলহামদুলিল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জালালাবাদ সম্পাদক, সিলেট প্রেসক্লাবের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবী জনাব মুকতাবিস উন নূর।

Want your school to be the top-listed School/college?

Website

Opening Hours

Monday 07:00 - 16:00
Tuesday 07:00 - 16:00
Wednesday 07:00 - 16:00
Thursday 07:00 - 16:00
Sunday 07:00 - 16:00