01/12/2024
শতবর্ষী ও সিলেটের সর্ববৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেট-এর বার্ষিক জলসা আগামী ২৫ ডিসেম্বর ২০২৪, বুধবার। প্রিয় জামেয়ার জলসা সফল হোক।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেট বাংলাদেশ
_____ফুযালাদের একটি দ্বীনী পেইজ____
01/12/2024
শতবর্ষী ও সিলেটের সর্ববৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেট-এর বার্ষিক জলসা আগামী ২৫ ডিসেম্বর ২০২৪, বুধবার। প্রিয় জামেয়ার জলসা সফল হোক।
25/01/2024
আলিয়া মাঠে খাদিমুল কুরআনের মাহফিল : ফিরে পাক আগের রূপ ও জৌলুস
ইলিয়াস মশহুদ
-------------
সাবেক ঐতিহ্যমণ্ডিত সংগঠন খাদিমুল করআন পরিষদ সিলেটের তিন দিনব্যাপী তাফসির মাহফিলের আজ দ্বিতীয় দিন।
মাঠে কোনো জনজট নেই। ছিমছাম পরিবেশে গুটিকতেক দ্বীনপ্রেমির উপস্থিতিতেই চলছে বিশাল কর্মযজ্ঞের এই আয়োজন।
মুফাসসিরে কুরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী হুজুরের বয়ান শুনতে একসময় এই মাহফিলটি বেশ জমজমাট হতো। মাঠে তিল ধারণের ঠাঁই থাকত না। মাঠের পাশের মেইন রোডে শত শত বাস-মিনিবাস দাঁড়িয়ে থাকত। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে দলবেঁধে মানুষ আসত। শহরের আশেপাশের অনেক মাদরাসায় দেওয়া হতো সন্ধ্যাকালীন বিশেষ ছুটি। ফলে ছাত্র-শিক্ষকরা এই মাহফিলের জন্য মুখিয়ে থাকতেন। আর শহরের অনেক মাদরাসা তো সাময়িক মুসাফিরখানায় পরিণত হতো। রাতে মাহফিল শেষে নীরব শহর যেন হঠাত জেগে উঠত মাহফিল ফেরত মুসল্লিদের কারণে। সে কী এক আবেগময় পরিবেশ।
দুঃখজনক হলেও সত্য, গত কয়েক বছর ধরে খাদিমুল কুরআনের এই মাহফিলে আগের সেই জৌলুস আর নেই। দিন দিন আগ্রহ হারাচ্ছে সংগঠন ও মাহফিল। আলমপুরী রাহি.-এর পরে বর্তমানে নতুন দায়িত্বশীলরা দায়সারাগোছের প্রচারণা ও দাওয়াতি কাজ করছেন। গত বছরও এই মাহফিল নিয়ে বেশ সমালোচনা করেছেন সচেতন মহল। তবে গত বছর বইমেলার কারণে কিছুটা হলেও মাঠের বাইরে আলাদা একটা জনসমাগম লক্ষ করা গেছে। এবারও মেলা হচ্ছে, তবে সীমিত পরিসরে। ফলে মেলার পাশাপাশি মাহফিলটাও চরমভাবে ফ্লপ করেছে।
এর একটা উধাহরণ হলো, মাহফিল মঞ্চের পেছনে সাজানো স্টল। সেখানে প্রায় অর্ধেক স্টল খালি পড়ে আছে। দোকানদাররা আগ্রহ দেখাননি। যেহেতু মাহফিল জমে না, ৩ হাজার টাকা দিয়ে একটা স্টল নেওয়ার কোনো মানে হয় না। আর যারা নিয়েছেন, তারাও যে খুব একটা লাভবান হবেন, সেটা বলা যাচ্ছে না।
মূলত প্রচারণার ঘাটতিই প্রধান কারণ। এ ছাড়া এখনকার টপ রেভেলের সেলিব্রেটি বা বিদেশি যেসব বক্তা রয়েছেন, তাঁদেরকে পাড়া-মহল্লার মাহফিলেও সহজেই পাওয়া যায়। এমনকি পাঞ্জেগানা মসজিদের বিশাল ইসলামি মহা সম্মেলনেও অংশগ্রহণ করতে দেখা যায়। তা ছাড়া একই প্যান্ডাল-মঞ্চে দুদিন আগেই তিন দিনব্যাপী আরেকটি সম্মেলন সমাপ্ত হয়েছে। সিলেটের বড় কয়েকেটি মাদরাসার মাহফিলও একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি লাইভ ব্রডকাস্টিংও একটা ফ্যাক্টর। ফলে খামাখা টাকা ও সময় খরচ করে এত দূর আসার কোনো মানে হয় না।
এরপরেও মাহফিলটি নিয়ে নতুন করে ভাবনার সুযোগ রয়েছে। নতুন আঙ্গিকে, ভিন্ন মাত্রা যোগ করে মাহফিলটি আবারও আগের রূপে ফেরানোর কসরত করা যেতে পারে। আমরা খুব করে চাইব, আগামী বছর মাহফিলটি জমে উঠুক। ফিরে পাক আগের রূপ ও জৌলুস।
সিলেট আলিয়া মাদরাসা ময়দানে আজ এশার নামাজের আগমুহূর্তের কিছু চিত্র দেওয়া হলো। বিশাল প্যান্ডালের ১০ ভাগের এক ভাগও লোকে পূর্ণ নয়। তবে স্টেইজ যথারীতি ভরপুর। এ এক মজার দৃশ্য।
29/12/2023
সিলেটের শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার দীর্ঘদিনের মুহাদ্দিস, মুফতি ও শিক্ষাসচিব, বর্তমান শায়খে ছানী, গুমনাম বুজুর্গ, আল্লামা ইউসুফ বান্নুরি রাহ.-এর শাগরিদ, উস্তাজুনাল মুহতারাম হজরত মাওলানা মুফতি গোলাম মোস্তফা ইলাইগঞ্জী (নাজিম সাহেব) হুজুরকে নিয়ে জাতীয় দৈনিক পত্রিকা 'দেশরূপান্তরে' মুখতাসার কিছু আলাপ।
লিখেছেন জামেয়ার ফাজিল হজরত মাওলানা হাফিজ মুফতি ইলিয়াস মশহুদ হাফিজাহুল্লাহ।
28/12/2023
রেঙ্গা মাদরাসার বার্ষিক ইসলামি মহাসম্মেলন সম্পন্ন সিলেটের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার বার্ষিক ইসলামি মহাসম্মেলন শেষ হয়েছে। হাজার হা.....
26/12/2023
আগামীকাল ২৭ ডিসেম্বর, বুধবার
জামেয়া রেঙ্গার জলসায় আপনাদের দাওয়াত।
14/12/2023
জামেয়া রেঙ্গার শায়খুল হাদিস, উস্তাজুনাল মুহতারাম হজরত মাওলানা শায়খ নযীর আহমদ ঝিঙ্গাবাড়ি হুজুরের দীর্ঘ কর্মময় জীবন নিয়ে জাতীয় দৈনিক দেশরূপান্তরে মুখতাসার আলাপ।
লিঙ্ক কমেন্টে।
21/10/2023
শতবর্ষী ও সিলেটের সর্ববৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেট-এর বার্ষিক জলসা আগামী ২৭ ডিসেম্বর ২০২৩, বুধবার। প্রিয় জামেয়ার জলসা সফল হোক।
28/07/2023
قال الحسن البصري –رحمه الله-:
والله لقد أدركت سبعين بدريا أكثر لباسهم الصوف ولو رأيتموهم قلتم مجانين ولو رأوا خياركم لقالوا ما لهؤلاء من خلاق ولو رأوا شراركم لقالوا ما يؤمن هؤلاء بيوم الحساب
الدرر اللآلي من أقوال الحسن البصري
কাদি'য়ানীদের অমুস'লিম ঘোষণার দাবিতে উত্তা'ল সিলেট
জামেয়া রেংগা সিলেটের বিশাল মিছি'ল।
30/04/2023
05/04/2023
আবারো আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তাকরীম এবারের সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের হাফ...
27/12/2022
শতবর্ষী ও সিলেটের সর্ববৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেট-এর বার্ষিক জলসা আগামীকাল ২৮ ডিসেম্বর ২০২২, বুধবার। প্রিয় জামেয়ার জলসা সফল হোক।