Kuri Academy

Kuri Academy

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kuri Academy, School, Sylhet.

19/12/2023

২০২৪ সালের নতুন কারিকুলামের নবম শ্রেণির ইংরেজি বইয়ে ১২-১৩ টা জায়গায় ভুল রয়েছে৷
ছোট বড় পাবলিকেশনের বইগুলোর ছাপানোতে কিছু ভুল থাকলেও সেটা খুব বেশি স্টুডেন্টটের কাছে যায় না৷ তাছাড়াও পাবলিকেশনের বইগুলো চাইলেই বছরে কয়েকবার নিউ এডিশন বের করে পরিবর্তন করা যায়৷ কিন্তু, জাতীয় পর্যায়ে এই ভুল মোটেও কাম্য নয়৷ এই একটা বইই দেশের প্রায় ৩০ লাখ স্টুডেন্ট পড়বে৷ এমন ভুল না জানি অন্যান্য বইগুলোতেও আরো কতো আছে৷ এমন তো না যে তারা একজন একটা বই লিখে৷ ৫-৬ জন মিলে একটা বই লিখে৷ তারপরও ঠিক মতো লিখতে পারে না৷

© পোস্ট

16/12/2023

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ -এর ফল প্রকাশ

সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৩, ২:৫৪:৫৭ অপরাহ্ন

350163

ক্লাস ৬

160256

160257, 160280, 160281, 160292, 160531, 160534, 160643, 260114, 260168, 260211, 260213, 260256, 260547, 260598, 360515

ক্লাস ৭

170145

170148, 170234, 170612, 170616, 270111, 270137, 270140, 270516, 270526, 270545, 270547, 370122

ক্লাস ৮

180206, 180501, 180506, 180578, 180589, 180614, 280115, 280515, 280526, 280529, 280567, 280616, 380106, 380110, 380121, 380132, 380526

ক্লাস ৯

190549, 190564, 190584, 190605, 290109, 290111, 290133, 290158, 290518, 290523, 290551, 390101, 390545

ক্লাস ১০

110121, 110131, 110504, 110522, 210120, 210122, 210132, 210515, 210530, 210540, 310113, 310120, 310121, 310508, 310509

বিশেষ

ক্লাস ৪

140137, 140151, 140180, 140200, 140208, 140506, 140517, 140524, 140600, 140608, 140609, 140630, 240107, 240113, 240134, 240156, 240161, 240178, 240183, 240227, 240501, 240546, 240579, 240603, 240604, 240647, 340107, 340535, 340571, 340574

ক্লাস ৫

150129, 150178, 150253, 150262, 150277, 150558, 150648, 250143, 250162, 250181, 250214, 250655, 250660, 250666, 350111, 350121, 350131, 350561

ক্লাস ৬

160143, 160172, 160174, 160203, 160207, 160253, 160261, 160565, 260118, 260169, 260172, 260263, 260521, 260537, 260539, 260607, 260620, 360109, 360123, 360555

ক্লাস ৭

170100, 170103, 170119, 170228, 170236, 170526, 170624, 270114, 270115, 270116, 270117, 270156, 270170, 270544, 370519

ক্লাস ৮

180522, 180530, 180566, 180603, 180620, 181148, 280507, 280510, 280532, 280533, 280596, 280621, 280622, 380531, 380558

ক্লাস ৯

190132, 190139, 190193, 190194, 190212, 190236, 190517, 190591, 190596, 190602, 190623, 290138, 290153, 290516, 290519, 290526, 290539

ক্লাস ১০

110127, 110158, 110159, 110530, 110546, 210126, 210134, 210504, 210539, 210542, 210550, 210561, 310110, 310125, 310516

– তথ‌্য সংগ্রহ সিলেটের ডাক

15/12/2023

ষষ্ঠ থেকে নবমে আর থাকছে না অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা
আপডেট : শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০২৩

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ সরকারি-বেসরকারি স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত আর অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা থাকছে না। আগামী বছর (২০২৪ সাল) থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে দুটি সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। বছরের মাঝামাঝি হবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বছর শেষে নেওয়া হবে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। আর দশম শ্রেণিতে অনুষ্ঠিত হবে প্রাক-নির্বাচনী পরীক্ষা এবঙ নির্বাচনী পরীক্ষা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে শিক্ষাপঞ্জি (অ্যাকাডেমিক ক্যালেন্ডার) প্রকাশ করা হয়েছে। সেখান থেকে এ তথ্য পাওয়া গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার।

প্রজ্ঞাপনে বর্ণিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী—২০২৪ সালে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি স্কুলগুলোর নতুন শিক্ষাক্রমের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু হবে মে মাসে। ২৩ মে থেকে মূল্যায়ন শুরু হয়ে চলবে ৯ জুন পর্যন্ত। ১০ জুলাই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও প্রাক নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।

jমাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন শুরু হবে ২১ নভেম্বর থেকে। ৮ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক সামষ্টিক মূল্যায়ন চলবে। মূল্যায়নের ফল প্রকাশ হবে ৩০ ডিসেম্বর।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এ সূচি অনুযায়ী ষান্মাসিক ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের আয়োজন করতে হবে। মূল্যায়নের কাগজপত্র অন্তত এক বছর সংরক্ষণ করতে হবে স্কুলে। মূল্যায়নের তারিখ পরিবর্তন করা যাবে না। বিশেষ পরিস্থিতিতে পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অনুমতি নিতে হবে। মূল্যায়নের প্রশ্ন শিক্ষকদের নিজেদের প্রণয়ন করতে হবে। কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নে মূল্যায়ন করা যাবে না।

অন্যদিকে ২০২৪ সালে প্রাথমিক বিদ্যালয়েও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পাঠদান করা হবে। এ তিন শ্রেণিতেও কোনো পরীক্ষা থাকবে না। শুধু চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২৫ সাল থেকে সেটাও বাতিল হবে। ওই বছর থেকে চতুর্থ-পঞ্চমে নতুন শিক্ষাক্রম চালু হবে। ফলে অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১২/২০২৩

15/12/2023

বড় বড় পত্রিকা শিক্ষাপাতা নাম দিয়ে গাইড বই ছাপায়, এর থেকে বড় অন্যায় আর কিছু নাই: জাফর ইকবাল

15/12/2023

শিক্ষাক্রম বাতিলের দাবিতে জাতীয় শহীদ মিনারে মানববন্ধন করেছেন অভিভাবকেরা। এসময় তারা অভিযোগ করে বলেন, 'বাচ্চারা এখন নকল করে না, নকল বলতে কিছু নাই। মূল্যায়নের নাম ওপেন বুক এক্সাম হচ্ছে'।

#শিক্ষাক্রম_বাতিলের_দাবি #শহীদ_মিনার #মানববন্ধন

14/12/2023

নৈপুণ্য অ্যাপে ষষ্ঠ-সপ্তমের ফল প্রস্তুতে মাউশির নির্দেশনা
নতুন শিক্ষাক্রম
আপডেট : বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন শিক্ষাক্রমে এবার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার পরিবর্তে ‘বার্ষিক সামষ্টিক মূল্যায়নে’ অংশ নিয়েছে। তাদের মূল্যায়নের তথ্য ‘নৈপুণ্য’ অ্যাপে ইনপুট দেবেন শিক্ষকরা। সেখানে স্বয়ংক্রিয়ভাবে সূচক পদ্ধতিতে মূল্যায়নের ফল তৈরি হবে। এ অ্যাপেই শিক্ষার্থীদের ফল ও যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে।

নৈপূণ্য অ্যাপের মাধ্যমে কীভাবে শিক্ষার্থীদের মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট তৈরি করা হবে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিজ্ঞপ্তির সঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সচিব নাজমা আখতারের সই করা চার পাতার নির্দেশনা যুক্ত করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) মাউশির ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়।

মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষার্থী মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট প্রণয়নের জন্য নৈপুণ্য অ্যাপ তৈরি করা হয়েছে। নৈপুণ্য অ্যাপে রেজিস্ট্রিকৃত ২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের পারিদর্শিতার নির্দেশক ও আচরণিক নির্দেশকে অর্জিত মাত্রা ১ ডিসেম্বর থেকে অ্যাপে ইনপুট দেওয়া যাচ্ছে। শিক্ষকদের ইনপুট দেওয়ার কাজে সহায়তার জন্য একটি লিখিত নির্দেশনা ও একটি ভিডিও নির্দেশনার লিংক দেওয়া হয়েছে।

সব স্কুলের প্রধান শিক্ষকের কাছে পাঠানো এ নির্দেশনায় বলা হয়েছে, লিখিত নির্দেশনা ও ভিডিও লিংক অনুসরণ করে পারদর্শিতার নির্দেশক (পিআই) ও আচরণিক নির্দেশকগুলোর (বিআই) তথ্য ইনপুট দেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।

নৈপুণ্য অ্যাপে ফল প্রস্তুতের নির্দেশনা দেখতে এখানে ক্লিক করুন

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১২/২০২৩

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Sylhet
3100