খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়

খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার খাসা গ্রামে বিদ্যালয়টি অবস্থিত।

সিলেটের সম্মানিত জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ আল মামুন আজ আমাদের বিদ্যালয় পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার...
20/08/2026

সিলেটের সম্মানিত জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ আল মামুন আজ আমাদের বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। তাঁর মূল্যবান উপস্থিতি ও দিকনির্দেশনা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।

পরিদর্শনের বিভিন্ন মুহূর্তের স্থিরচিত্র 📸

অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আজ (১৩ আগস্ট) বিকাল ৪:১৫ মিনিটে খাসা সরকারি প্র...
13/08/2026

অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আজ (১৩ আগস্ট) বিকাল ৪:১৫ মিনিটে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে খাসা শহিদ টিলায় অবস্থিত জনাব নাজমা বেগমের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অভিভাবকদের সাথে মতবিনিময়ের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পাঠাভ্যাস গড়ে তোলা, নৈতিক শিক্ষা এবং অভিভাবকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

স্থিরচিত্রে উঠান বৈঠকের বিভিন্ন মুহূর্ত......

আজ সিলেট পিটিআই-এর পরম শ্রদ্ধেয় সুপারিন্টেন্ডেন্ট স্যার, শ্রদ্ধেয় ইন্সট্রাকটরবৃন্দ এবং প্রশিক্ষণরত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ...
13/08/2026

আজ সিলেট পিটিআই-এর পরম শ্রদ্ধেয় সুপারিন্টেন্ডেন্ট স্যার, শ্রদ্ধেয় ইন্সট্রাকটরবৃন্দ এবং প্রশিক্ষণরত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ আমাদের বিদ্যালয়ে হঠাৎ করে আসেন।

তাঁদের সান্নিধ্যে কাটানো কিছু আনন্দঘন ও স্মরণীয় মুহূর্তের স্থিরচিত্র তুলে ধরা হলো। এই সৌজন্যপূর্ণ ও ভালোবাসাময় আগমন আমাদের জন্য ছিল অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ও গৌরবের।

📸 কিছু সুন্দর মুহূর্ত...

“মেধা বিকাশ, স্বপ্নের সূচনা” প্রতিপাদ্যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্তদের নিয়ে বিয়ানীবাজারে বর্ণাঢ্য অনুষ্ঠান স...
12/08/2026

“মেধা বিকাশ, স্বপ্নের সূচনা” প্রতিপাদ্যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্তদের নিয়ে বিয়ানীবাজারে বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন

“মেধা বিকাশ, স্বপ্নের সূচনা” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বুধবার (১২ আগস্ট ২০২৬) বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজার পৌরসভা ও বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ বিয়ানীবাজার উপজেলার বৃত্তিপ্রাপ্ত মোট ১৩৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ৬৯ জন এবং সাধারণ গ্রেডে ৬৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রাখে। এতে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ জন ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীও অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার জনাব উম্মে হাবিবা মজুমদার-এর সভাপতিত্বে এবং শিক্ষক ও নাট্যকর্মী তন্ময় পাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জনাব আবু জাফর মো. মাহফুজুল কবির, বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শ্রী নৃপেন্দ্র নাথ সরকার, সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক জনাব সিদ্দিক আহমেদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব গিয়াস উদ্দিন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব পারভেজ তালুকদার ও জনাব মো. এখলাছ মিয়া এবং খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হাফছা বেগম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিয়াম আহমদ, সিলেটিপাড়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন শ্রেয়া পাল, ঘড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বিয়ানীবাজার উপজেলার সভাপতি ও ফেনগ্রাম-চন্দগ্রাম- বাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সোলেমান আহমদ।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শর্বাণী কর্মকার এবং অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন জনাব নুরুল আমিন।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পদক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উপজেলা অডিটোরিয়াম উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

08/08/2026
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রচনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ...
05/08/2026

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রচনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আজ (৪ আগস্ট) বিকাল ৪:১৫ মিনিটে খাসা সরকারি প্রা...
04/08/2026

অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আজ (৪ আগস্ট) বিকাল ৪:১৫ মিনিটে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে খাসা বিলবাড়িতে অবস্থিত জনাব আব্দুল আলীমের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পাঠাভ্যাস গড়ে তোলা, নৈতিক শিক্ষা এবং অভিভাবকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

স্থিরচিত্রে উঠান বৈঠকের বিভিন্ন মুহূর্ত......

আজ (৩০ জুলাই) বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, বিয়ানীবাজার উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ জাতীয় পর্যায়...
30/07/2026

আজ (৩০ জুলাই) বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, বিয়ানীবাজার উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হওয়ায় আমাদের বিদ্যালয়ে এসে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। বিদ্যালয়ের পক্ষ থেকেও সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে, পাঠ সংশ্লিষ্ট নাটিকায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।

আপনাদের এই ভালোবাসা, সম্মান ও স্বীকৃতি আমাদের দায়িত্ববোধকে আরও সমৃদ্ধ করবে এবং আগামীর পথচলায় প্রেরণার উৎস হয়ে থাকবে। এ সৌহার্দ্য ও ভালোবাসার স্মৃতি আমাদের হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবে।

মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি কে হৃদয় উৎসারিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা 💖
29/07/2026

মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি কে হৃদয় উৎসারিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা 💖

অভিনন্দন ও শুভকামনা 💖💖
27/07/2026

অভিনন্দন ও শুভকামনা 💖💖

Address

বিয়ানীবাজার, সিলেট
Sylhet

Telephone

01781421016

Website

Alerts

Be the first to know and let us send you an email when খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়:

Shortcuts

Share

Category