《Sure Success Academy》

《Sure Success  Academy》 SURE SUCCESS ACADEMY! SSA GROUPS(Multi-purpose)
Silam, Sylhet,Bangladesh�established 2010�.(visit and see ours achivement. Please.Thanks all)

03/09/2025
18/08/2025

🌍দ্বিতীয় পাসপোর্ট; তোমার ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট✈️

ভাবো তো, তোমার হাতে একসাথে দুইটা চাবি 🔑 - একটা খুলে দিচ্ছে তোমার বর্তমান জীবনের দরজা, আরেকটা খুলে দিচ্ছে সারা বিশ্বের সুযোগের জানালা। শুধু ট্যুরিস্ট ভিসা না, বরং কাজ, পড়াশোনা, বিজনেস, এমনকি সারা জীবনের জন্য সিকিউরিটি - সবকিছুর ফ্রি পাস! আর এই চাবিটাই হলো ‘দ্বিতীয় পাসপোর্ট’।

একটা ইউরোপীয় পাসপোর্ট মানে—
✅ ভিসা ছাড়া 100+ দেশে ভ্রমণ 🛫
✅ উচ্চমানের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা
✅ ইউরোপের যেকোনো দেশে চাকরি/ব্যবসার সুযোগ
✅ সন্তানদের জন্য শক্তিশালী ভবিষ্যতের ভিত্তি

এবং সুখবর হলো - বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য কিছু ইউরোপীয় দেশ পড়াশোনা শেষে আইনগতভাবে নাগরিকত্বের সুযোগ দেয়, যদি সঠিক পথে এগোনো যায়।

আজ আমি বলবো ৫টি ইউরোপীয় দেশ যেখানে পড়াশোনা শেষ করে, ধাপে ধাপে PR (Permanent Residency) আর নাগরিকত্ব পেতে পারো।

📋 ইউরোপের ৫ দেশ: পড়াশোনা থেকে নাগরিকত্ব পর্যন্ত ;

1️⃣ জার্মানি (Germany) 🇩🇪

🎓 পড়াশোনা শেষে 18 মাসের Job Seeker ভিসা পাবে।
💼 চাকরি পেলে EU Blue Card এর মাধ্যমে দ্রুত PR।
📜 B1 জার্মান জানলে 21 মাসে PR, নইলে 33 মাসে।
🛂 নাগরিকত্ব: মোট 5–8 বছরে।
📌 অফিসিয়াল লিঙ্ক: https://www.make-it-in-germany.com/en/working-in-germany/blue-card

2️⃣ নেদারল্যান্ডস (Netherlands) 🇳🇱

🎓 1 বছরের Orientation Year ভিসা – চাকরি বা ব্যবসা শুরু করতে পারবে।
📜 5 বছর ধারাবাহিক বৈধ বাসস্থানে PR।
🛂 নাগরিকত্ব: 5 বছরেই।
📌 অফিসিয়াল লিঙ্ক: https://ind.nl/en/work/orientation-year-highly-educated-persons

3️⃣ আয়ারল্যান্ড (Ireland) 🇮🇪

🎓 Graduate Scheme (Stamp 1G) – 1–2 বছরের চাকরির অনুমতি।
📜 5 বছরের মধ্যে PR।
🛂 নাগরিকত্ব: 5 বছর naturalisation।
📌 অফিসিয়াল লিঙ্ক: https://www.irishimmigration.ie/coming-to-work-in-ireland/after-your-studies/

4️⃣ ফ্রান্স (France) 🇫🇷

🎓 APS (Autorisation Provisoire de Séjour) – 1–2 বছরের পোস্ট-স্টাডি ভিসা।
📜 চাকরি পেলে 5 বছরে PR, মাস্টার্স/পিএইচডি করলে 2 বছরে নাগরিকত্বের যোগ্যতা।
📌 অফিসিয়াল লিঙ্ক: https://www.service-public.fr/particuliers/vosdroits/F2213

5️⃣ পর্তুগাল (Portugal) 🇵🇹

🎓 6 মাসের Job-Seeking ভিসা – সরাসরি চাকরির জন্য।
💡 পড়াশোনার সময়কালও নাগরিকত্বের জন্য গণনা হয় (অন্য দেশের মতো বাদ পড়ে না)।
📜 PR: 5 বছর।
🛂 নাগরিকত্ব: 5 বছর।
📌 অফিসিয়াল লিঙ্ক: https://imigrante.sef.pt/en/residence/long-term/

6️⃣ ফিনল্যান্ড (Finland) 🇫🇮

🎓 পড়াশোনা শেষে ১ বছরের Job Search ভিসা।
💡 ফুল-টাইম চাকরি পেলে A Permit; টানা ৪ বছর থাকলে PR।
📜 PR: ৪ বছর (A Permit)।
🛂 নাগরিকত্ব: মোট ৫ বছর রেসিডেন্স, ভাষা Finnish/Swedish (B1)।
📌 অফিসিয়াল লিঙ্ক: migri.fi/citizenship

সাফল্যের শর্টকাট নেই! ট্যাক্স ঠিকমতো দাও, ভিসা রিনিউ মিস করো না।
লুকিয়ে থাকার ফন্দি ভুলে যাও 😁 একবার রেকর্ড খারাপ হলে ভবিষ্যতের সব দরজা বন্ধ।



© mehidi hassan

18/08/2025

আয়ারল্যান্ডে উচ্চশিক্ষা 🎓 🇮🇪
সুযোগ-সুবিধা ও ক্যারিয়ার সম্ভাবনা:

🎓 ১. উচ্চমানের শিক্ষা ব্যবস্থা
• আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র‍্যাংকিংয়ে উচ্চ অবস্থানে থাকে (যেমন Trinity College Dublin, University College Dublin ইত্যাদি)।
• ব্যাচেলর সাধারণত ৩-৪ বছর, মাস্টার্স ১ বছরের মধ্যে শেষ হয়, ফলে সময় ও খরচ কম লাগে।

💼 ২. পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ
• স্টুডেন্ট ভিসা নিয়ে আপনি সপ্তাহে ২০ ঘণ্টা পার্ট-টাইম কাজ করতে পারবেন।
• ছুটির সময় (যেমন ক্রিসমাস ও গ্রীষ্মকাল) ফুল-টাইম কাজের অনুমতি পাবেন।

💰 ৩. স্কলারশিপের সুযোগ
• আয়ারল্যান্ড সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক ছাত্রদের জন্য স্কলারশিপ দেয় (যেমন Government of Ireland International Education Scholarship)।
• স্কলারশিপ পেলে টিউশন ফি অনেক কমে যায় বা পুরোপুরি কভার হতে পারে।

🌍 ৪. ইউরোপীয় জীবনধারা ও নিরাপত্তা
• আয়ারল্যান্ড একটি নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ দেশ।
• ইউরোপিয়ান জীবনধারা উপভোগের সুযোগ পাবেন এবং সহজে অন্য ইউরোপীয় দেশে ভ্রমণ করতে পারবেন (শেঞ্জেন ভিসা থাকলে আরও সহজ)।

📜 ৫. পড়াশোনা শেষে থাকার সুযোগ (Post-study work visa)
• ব্যাচেলর শেষে ১ বছরের গ্র্যাজুয়েট ভিসা পাবেন।
• মাস্টার্স বা পিএইচডি শেষে ২ বছরের গ্র্যাজুয়েট ভিসা পাবেন, এই সময়ে ফুল-টাইম কাজ করতে পারবেন এবং PR-এর পথ তৈরি হবে।

💡 ৬. ইংরেজি ভাষায় পড়াশোনা
• সব পড়াশোনা ইংরেজি ভাষায় হয়, তাই ভাষা শেখার বাড়তি ঝামেলা নেই।

🤝 ৭. নেটওয়ার্কিং ও ক্যারিয়ার সুযোগ
• আয়ারল্যান্ডে গুগল, ফেসবুক, মাইক্রোসফট, অ্যাপল সহ অনেক বড় কোম্পানির ইউরোপীয় হেডকোয়ার্টার আছে, যা চাকরির সম্ভাবনা বাড়ায়।

✈️📚 আয়ারল্যান্ডে পড়াশোনা শুধু ডিগ্রি নয়, এটি আপনার ভবিষ্যতের জন্য একটি বড় বিনিয়োগ। সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি নিলে আপনি পেতে পারেন বিশ্বমানের শিক্ষা, ক্যারিয়ার সুযোগ আর ইউরোপে উজ্জ্বল ভবিষ্যত। 🌟

— The Hasibur
📷 Instagram: .evan

Full Process About Visa And University List Coming Soon So Do Follow and Save Thanks ❤️

18/08/2025

✈️ বিদেশে পড়াশোনা করার ১ বছর আগের প্রস্তুতির পূর্ণ গাইডলাইন
Follow: Future English

🔎 ১. ডকুমেন্ট যাচাই ও সংশোধন

জন্মসনদ, এসএসসি, এইচএসসি, অনার্স/মাস্টার্স সার্টিফিকেটে নিজের ও পিতামাতার নামের বানান ভোটার আইডি, জন্মসনদ ও সার্টিফিকেটে মিলিয়ে নিন।যদি কোনো ভুল থাকে, সংশোধন অবশ্যই ১ বছর আগেই শুরু করুন, কারণ এটি সময়সাপেক্ষ।

📘 ২. পাসপোর্ট প্রস্তুত

পাসপোর্টে নাম, জন্মতারিখ, ঠিকানা সবকিছু জন্মসনদ ও সার্টিফিকেটের সাথে মিলিয়ে তৈরি করুন।পুরাতন পাসপোর্ট থাকলে তা নবায়ন করুন এবং তথ্য হালনাগাদ করুন।

📄 ৩. একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট সংগ্রহ

এসএসসি, এইচএসসি, অনার্স/মাস্টার্সের মূল সার্টিফিকেট ও নম্বরপত্র বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করুন।দুই সেট ফটোকপি নোটারি পাবলিক দিয়ে সত্যায়িত করুন।

🏛️ ৪. মন্ত্রণালয় সত্যায়ন (যদি দরকার হয়)

শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাডেমিক কাগজপত্র এটেস্টেশন করিয়ে রাখুন।কিছু দেশে ভেরিফিকেশন ছাড়া আবেদন গ্রহণ করে না।

📚 ৫. ইংরেজি পরীক্ষার প্রস্তুতি (IELTS/TOEFL)

আইইএলটিএস/টফেল পরীক্ষার প্রস্তুতি কমপক্ষে ৬-৯ মাস আগে শুরু করুন।কাঙ্খিত স্কোর (যেমন 6.5+/7.0+) পেতে প্রয়োজনে কোচিং বা প্রাইভেট টিউটর নিন।

🎓 ৬. স্ট্যান্ডার্ড টেস্ট (SAT, GRE, GMAT) প্রস্তুতি

SAT/ACT: আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য।GRE/GMAT: মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রয়োজন হতে পারে।সময়মতো প্রস্তুতি নিয়ে স্কোর নিশ্চিত করুন।

🧾 ৭. রেকমেন্ডেশন লেটার (LOR)

যেসব শিক্ষক বা সুপারভাইজার আপনাকে ভালো জানেন, তাদের কাছ থেকে ২-৩টি রিকমেন্ডেশন লেটার আগেই সংগ্রহ করুন।অফিসিয়াল প্যাডে সাইন ও স্ট্যাম্পসহ লেখা থাকতে হবে।

📝 ৮. স্টেটমেন্ট অফ পারপাস (SOP) লেখার প্রস্তুতি

SOP লেখা শুরু করুন কমপক্ষে ৬ মাস আগে।নিজের একাডেমিক পটভূমি, ভবিষ্যৎ পরিকল্পনা ও কেন ঐ দেশ/বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছেন এসব পরিষ্কারভাবে লিখুন।একাধিক ড্রাফট বানিয়ে সিনিয়র, মেন্টর বা কনসালট্যান্ট দিয়ে রিভিউ করিয়ে নিন।

🎯 ৯. সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় নির্বাচন

আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ও আগ্রহের সাথে মিলে এমন ৫-১০টি বিশ্ববিদ্যালয় ও কোর্স বেছে নিন।প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন রিকয়ারমেন্ট, স্কলারশিপ অপশন ও আবেদন ডেডলাইন ভালোভাবে রিসার্চ করুন।

💸 ১০. ফিনান্সিয়াল প্ল্যানিং ও বাজেটিং

পড়াশোনার খরচ (টিউশন ফি, অ্যাকমোডেশন, জীবনযাপন) ও ভিসা প্রসেসিং খরচ মিলিয়ে বাজেট তৈরি করুন।ব্যাংক স্টেটমেন্ট প্রস্তুত রাখুন (ভিসার জন্য প্রয়োজন)স্পন্সর থাকলে, তার নির্ভরযোগ্যতা ও ব্যাংক ডকুমেন্ট প্রস্তুত রাখুন।

🤝 ১১. ভলান্টিয়ারিং ও এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিস

ইউনিভার্সিটির স্কলারশিপ বা ভিসা আবেদন সহজ করতে ভলান্টিয়ার ও সামাজিক কাজের অভিজ্ঞতা জোগাড় করুন।এর প্রমাণস্বরূপ সার্টিফিকেট/লেটার সংগ্রহ করুন।

🍳 ১২. রান্না শেখা

বাইরে যাওয়ার আগে নিজের জন্য সহজ রান্না শিখে নিন – যেমন ভাত, ডাল, সবজি, ডিম, নুডুলস।হোস্টেলে বা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে রান্না একান্ত দরকারি।

🚘 ১৩. ড্রাইভিং লাইসেন্স

দেশে ড্রাইভিং শিখে ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন।চাইলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট (IDP) সংগ্রহ করতে পারেন।

💻 ১৪. কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট

Microsoft Word, Excel, PowerPoint, Google Docs, Zoom ইত্যাদিতে দক্ষতা অর্জন করুন।

চাইলে কোর্স করে সার্টিফিকেট নিয়ে রাখুন।প্রেজেন্টেশন, এসাইনমেন্ট ও গ্রুপ ওয়ার্কে এসব খুব কাজে লাগবে।

🌐 ১৫. অনলাইন অ্যাপ্লিকেশন ও ইমেইল হ্যান্ডলিং স্কিল

ইউনিভার্সিটির ওয়েবসাইটে আবেদন করতে পারার মতো দক্ষতা অর্জন করুন।

Gmail ব্যবহার, পিডিএফ বানানো, ফাইল কমপ্রেস করা, ফর্ম ফিলআপ, Google Drive ব্যবহারে অভ্যস্ত হোন।

✉️ ১৬. আবেদন ও ভিসা ডেডলাইনের ট্র্যাক রাখা

প্রতি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশন ডেডলাইন, স্কলারশিপ ডেডলাইন ও ভিসা টাইমলাইনের জন্য একটা গুগল শিট বা নোটবুক রাখুন।সময় মতো ফাইল সাবমিশন নিশ্চিত করুন।

📂 ১৭. একাডেমিক পোর্টফোলিও বানানো (বিশেষ করে মাস্টার্সের জন্য)

নিজের সব একাডেমিক কাগজপত্র, কোর্সওয়ার্ক, প্রজেক্ট, রিসার্চ এক জায়গায় সাজিয়ে রাখুন।

যারা IELTS দিতে আগ্রহী,
একদম শূন্য থেকে IELTS শিখতে চান প্রাইভেট টিউটরের মত ধরে ধরে পড়াবে।তারা আমাকে +8801326881526 Whatsapp Or Call করবেন।

18/08/2025

বিদেশে উচ্চশিক্ষায় পকেটের একটা পয়সা খরচ না করেও পড়াশোনা করা যায়। বরং একটা ফুল ফান্ডেড স্কলারশিপ পেলে নিজের যাবতীয় সব খরচ চালানোর পাশাপাশি কিছু স্কলারশিপে বেশ ভালো এমাউন্ট সেভও করা যায়।
যারা বিশ্বাস করেন না সম্পূর্ণ ফ্রী তে বিদেশে পড়াশোনা করা যায় তারা এই পোস্ট থেকে দূরে থাকুন।

যারা বলেন টাকা নেই ,কিন্তু বিদেশে পড়তে আসার খুব ইচ্ছে তাদের বলবো প্রোফাইল স্ট্রং করেন , টাকা লাগবে না টাকা দিয়ে নিয়ে যাবে ফ্লাইট টিকিটের টাকা সহ।

আজ ৫০টি স্কলারশিপ এর নাম এবং লিংক দিচ্ছি — যা আপনি চাইলেই পেতে পারেন!

1. ফুলব্রাইট স্কলারশিপ (যুক্তরাষ্ট্র)
🌍 https://foreign.fulbrightonline.org/

2. চেভেনিং স্কলারশিপ (যুক্তরাজ্য)
🇬🇧 https://www.chevening.org/

3. DAAD স্কলারশিপ (জার্মানি)
🇩🇪 https://www.daad.de/en/

4. ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ (ইউরোপ)
🇪🇺 https://www.eacea.ec.europa.eu/scholarships/erasmus-mundus-catalogue

5. MEXT স্কলারশিপ (জাপান)
🇯🇵 https://www.studyinjapan.go.jp/en/

6. CSC স্কলারশিপ (চীন)
🇨🇳 https://www.csc.edu.cn/

7. কমনওয়েলথ স্কলারশিপ (যুক্তরাজ্য ও কমনওয়েলথ দেশসমূহ)
🌐 https://cscuk.fcdo.gov.uk/

8. গেটস কেমব্রিজ স্কলারশিপ (যুক্তরাজ্য)
🎓 https://www.gatescambridge.org/

9. রোডস স্কলারশিপ (অক্সফোর্ড, যুক্তরাজ্য)
🏛️ https://www.rhodeshouse.ox.ac.uk/

10. সুইস এক্সিলেন্স স্কলারশিপ (সুইজারল্যান্ড)
🇨🇭 https://www.sbfi.admin.ch/sbfi/en/home/education/scholarships-and-grants.html

11. নেদারল্যান্ডস স্কলারশিপ (হল্যান্ড)
🇳🇱 https://www.studyinnl.org/finances/scholarships

12. অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ
🇦🇺 https://www.dfat.gov.au/people-to-people/australia-awards

13. নিউজিল্যান্ড স্কলারশিপ
🇳🇿 https://www.studywithnewzealand.govt.nz/scholarships

14. অক্সফোর্ড ক্ল্যারেনডন স্কলারশিপ
🇬🇧 https://www.ox.ac.uk/clarendon

15. সিঙ্গাপুর সরকারী স্কলারশিপ (SGUS)
🇸🇬 https://www.moe.gov.sg/financial-matters/awards-scholarships

16. কানাডা ভ্যানিয়ার স্কলারশিপ
🇨🇦 https://vanier.gc.ca/

17. ETH Zurich Excellence Scholarship (Switzerland)
🇨🇭 https://ethz.ch/en.html

18. University of Toronto Lester B. Pearson Scholarship (Canada)
🇨🇦 https://future.utoronto.ca/pearson/

19. Denmark Government Scholarships – https://studyindenmark.dk

20. Türkiye Scholarships – https://www.turkiyeburslari.gov.tr

21. সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ
🇸🇪 https://si.se/en/apply/scholarships/

22. ডেনমার্ক সরকারী স্কলারশিপ
🇩🇰 https://ufm.dk/en/education/admission-and-guidance

23. ফিনল্যান্ড সরকারী স্কলারশিপ
🇫🇮 https://www.studyinfinland.fi/scholarships

24. নরওয়ে আর্কটিক স্কলারশিপ
🇳🇴 https://www.studyinnorway.no/scholarships

25. অস্ট্রিয়ান সরকারী স্কলারশিপ
🇦🇹 https://grants.at/en/

26. কোরিয়া গ্লোবাল স্কলারশিপ (KGSP)
🇰🇷 https://www.studyinkorea.go.kr/

27. তাইওয়ান স্কলারশিপ
🇹🇼 https://www.taiwanembassy.org/

28. হংকং PhD ফেলোশিপ
🇭🇰 https://www.polyu.edu.hk/hkpf/

29. মালয়েশিয়া ইন্টারন্যাশনাল স্কলারশিপ
🇲🇾 https://educationmalaysia.gov.my/scholarships/

30. Schwarzman Scholars Program (China)
🇨🇳 https://www.schwarzmanscholars.org/

31. স্ট্যানফোর্ড নাইট-হেনেসি স্কলারশিপ
🇺🇸 https://knight-hennessy.stanford.edu/

32. ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT) স্কলারশিপ
🎓 https://mitadmissions.org/

33. হার্ভার্ড বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
🏛️ https://college.harvard.edu/financial-aid

34. কানাডা ট্রুডো ফাউন্ডেশন স্কলারশিপ
🇨🇦 https://www.trudeaufoundation.ca/

35. কেমব্রিজ ট্রাস্ট স্কলারশিপ
🇬🇧 https://www.cambridgetrust.org/

36. মোনাশ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
🇦🇺 https://www.monash.edu/study/fees-scholarships/scholarships

37. সিডনি বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
🏫 https://www.sydney.edu.au/scholarships

38. ইয়েল বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
🏛️ https://finaid.yale.edu/

39. কলম্বিয়া বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
🇺🇸 https://undergrad.admissions.columbia.edu/cost-aid

40. 🇫🇷Eiffel Excellence Scholarship (France) – https://www.campusfrance.org/en

41. 🇮🇹Italian Government Scholarship – https://studyinitaly.esteri.it

42. 🇨🇭Swiss Government Excellence Scholarships – https://www.sbfi.admin.ch

43. 🇪🇸Spain MAEC‑AECID Scholarships – https://www.aecid.es

44. 🇦🇹Ernst Mach Grants (Austria) – https://www.grants.at

45. 🇮🇪Ireland Government Scholarships – https://hea.ie/funding-governance

46. 🇰🇷Global Korea Scholarship (GKS) – https://www.studyinkorea.go.kr

47. 🇰🇷Korean Government GKS – https://www.studyinkorea.go.kr

48. 🇧🇪Belgium VLIR-UOS Scholarships – https://www.vliruos.be

49. 🇳🇴Norway Quota Scheme – https://studyinnorway.no

50. 🇫🇮Finland EduFI Fellowships – https://www.oph.fi/en/education-abroad

লক্ষ্য ঠিক করুন। নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন। শ্রম,ডেডিকেশন ,অধ্যবসয় বিফলে যায় না।
ইচ্ছে থাকলেই উপায় হয়—আর যদি না হয়, তাহলে উপায় বানিয়ে নিন!

25/07/2025
21/07/2025
17/07/2025

Address

Silam, Ghohorpur Road
Sylhet
3100

Telephone

+33753835787

Website

Alerts

Be the first to know and let us send you an email when 《Sure Success Academy》 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to 《Sure Success Academy》:

Shortcuts

Share

Category