Muaj Bin Jabal Quranic Institute Sylhet - Official

Muaj Bin Jabal Quranic Institute Sylhet - Official A charitable educational institution specialized in teaching the Holy Quran sciences.

“কবুল হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়।”— সহিহ বুখারি, হাদিস ১৭৭৩হজ্জ শুধু একটি সফর নয়, এটি আত্মার পরিশুদ্ধি ও আ...
21/05/2026

“কবুল হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়।”
— সহিহ বুখারি, হাদিস ১৭৭৩
হজ্জ শুধু একটি সফর নয়, এটি আত্মার পরিশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের এক মহিমান্বিত ইবাদত।
আল্লাহ আমাদের সকলকে কবুল হজ্জ নসীব করুন। আমীন।

আলহামদুলিল্লাহ।আজ এক হৃদয়ছোঁয়া ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট, সিলেট-এর সাবেক ছাত্রদে...
16/05/2026

আলহামদুলিল্লাহ।

আজ এক হৃদয়ছোঁয়া ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট, সিলেট-এর সাবেক ছাত্রদের নিয়ে ‘Muaj Family’ গঠনের লক্ষ্যে এক প্রীতি সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ বিকাল ৩টায় মাদরাসার সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে ফিজিক্যাল ও ভার্চুয়াল উভয় মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন-এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন—
হাফিজ মুনাজ্জির আল মাদানী,
লন্ডন প্রবাসী হাফিজ মাহফুজুর রহমান,
লন্ডন প্রবাসী হাফিজ আবুজর চৌধুরী,
দুবাই প্রবাসী হাফিজ নুমান আহমদ ছিদ্দিকী,
ঢাকার শমরিতা হাসপাতালের ডাক্তার হাফিজ জামিল আহমদ
এবং ইজাযাহ সনদ বিভাগের শিক্ষক হাফিজ আবু জাফর।

সভায় সর্বসম্মতিক্রমে মাদরাসার ১ম ব্যাচের শিক্ষার্থী হাফিজ মাওলানা সুহাইল আহমেদ-কে আহ্বায়ক এবং রুহামা ইউনাইটেড স্কুলের প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুনাজ্জির আল মাদানী-কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট “Muaj Family” এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ইন শা আল্লাহ, আগামী ঈদুল আযহার পর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

আমরা বিশ্বাস করি, “Muaj Family” আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট, সিলেট-এর সার্বিক উন্নয়ন, শিক্ষাবিস্তারে সহযোগিতা এবং সাবেক ছাত্রদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

আল্লাহ তাআলা এই উদ্যোগকে কবুল করুন এবং এর মাধ্যমে দ্বীনের খেদমতের নতুন দিগন্ত উন্মোচন করুন। আমীন।

আলহামদুলিল্লাহ। আজ থেকে শুরু হয়েছে মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেট এর ১ম সেমিস্টার পরিক্ষা। আল্লাহ তায়ালা...
21/04/2026

আলহামদুলিল্লাহ। আজ থেকে শুরু হয়েছে মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেট এর ১ম সেমিস্টার পরিক্ষা। আল্লাহ তায়ালা ছাত্রদের আশাতীত সফলতা দান করুন।

সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও জালালাবাদ কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর আব্দুল বাকি সাহেব আজ ইন্তেকাল করেছেন।...
30/03/2026

সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও জালালাবাদ কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর আব্দুল বাকি সাহেব আজ ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উনার মৃত্যুতে মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট, সিলেট এর গভর্নিং বডি চেয়ারম্যান ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী, প্রিন্সিপাল মুহাম্মদ এহসান উদ্দিন সহ সকল শিক্ষকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ.

হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করুন, তার প্রতি দয়া করুন, তাকে নিরাপদে রাখুন, তাকে মাফ করুন, তার বাসস্থান সম্মানিত করুন, তার কবর প্রশস্ত করুন, তাকে পানি, বরফ ও শীতল পানি দিয়ে ধুয়ে দিন এবং তাকে গুনাহ থেকে পবিত্র করুন যেমন সাদা কাপড় ময়লা থেকে পবিত্র করা হয়। আমীন।

আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদুল ফিতর ২০২৬ এর বন্ধের পর আজ থেকে শুরু হয়েছে মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেট এর ...
29/03/2026

আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদুল ফিতর ২০২৬ এর বন্ধের পর আজ থেকে শুরু হয়েছে মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেট এর সকল কার্যক্রম। কুরআনের পাখিদের কোলাহলে মুখরিত হয়ে উঠেছে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান। আল্লাহ তায়ালা ছাত্র ও শিক্ষকদের মেহনতকে কবুল করুন।

ঈদ মোবারক
20/03/2026

ঈদ মোবারক

আলহামদুলিল্লাহ। কুরআনের মাস রামাদানে মুয়াজ বিন জাবাল রা. কুরআনিক ইনস্টিটিউট এর ছাত্র মুয়াজ আহমদ পবিত্র কুরআন হিফজ সম্পন্...
11/03/2026

আলহামদুলিল্লাহ। কুরআনের মাস রামাদানে মুয়াজ বিন জাবাল রা. কুরআনিক ইনস্টিটিউট এর ছাত্র মুয়াজ আহমদ পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছেন।

আল্লাহ তায়ালা তাকে পবিত্র কুরআনের খাদিম হিসেবে কবুল করুন। আমিন।

11/03/2026
আলহামদুলিল্লাহ। ২০২৬ সেশনে গতকাল বই বিতরণ ও আজ থেকে শুরু হয়েছে মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেট এর ক্লাস অ...
13/01/2026

আলহামদুলিল্লাহ। ২০২৬ সেশনে গতকাল বই বিতরণ ও আজ থেকে শুরু হয়েছে মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেট এর ক্লাস অধ্যয়ন বিভাগের নিয়মিত ক্লাস। আল্লাহ তায়ালা প্রতিষ্ঠানকে কবুল করুন।

আলহামদুলিল্লাহ। আজ মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেটের ৩য় সেমিস্টার ফাইনাল পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ হচ্...
08/01/2026

আলহামদুলিল্লাহ। আজ মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট সিলেটের ৩য় সেমিস্টার ফাইনাল পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ হচ্ছে। আল্লাহ তায়ালা ছাত্রদের পরিশ্রমকে কবুল করুন। সবাইকে তাঁর দীনের দায়ী হওয়ার তাওফিক দান করুন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। ‎‎বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬ টা...
30/12/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

‎বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬ টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন।

‎তাঁর মৃত্যুতে মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট এর গভর্নিং বডির চেয়ারম্যান DrMohammed Enamul Haque Chowdhury ও প্রিন্সিপাল Muhammad Ahsan Uddin সহ শিক্ষকবৃন্দ গভীর শোকপ্রকাশ করেছেন।

‎মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।

Address

89 Falguni, South Islampur, Majortila
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Muaj Bin Jabal Quranic Institute Sylhet - Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share