27/06/2020
প্রিয় শিক্ষার্থী বৃন্দ,
তোমরা এখান থেকে অনুশীলন করবে।
★★পঞ্চম শ্রেণিঃ বাংলা, ( এক কথায় প্রকাশ)
(সংগ্রহে রাখতে, শেয়ার করতে পারেন)
‼‼‼‼‼‼‼‼‼‼‼‼‼‼‼
১। অন্য দেশ - দেশান্তর। (সমাপনী ২০১৯)
২। ভালো কাজে জীবনদান করেছে এমন - শহিদ। (সমাপনী ২০১৯)
৩। চাঁদের দেশ - চন্দ্রলোক। (সমাপনী ২০১৯)
৪। একত্রে অবস্থান - সমাবেশ। (সমাপনী ২০১৯)
৫। হাতে পরার গহনা - কাঁকন। (সমাপনী ২০১৯)
৬। একত্রে অকস্থান - সমাবেশ। (সমাপনী ২০১৯)
৭। পানি পান করার ইচ্ছা - পিপাসা। (সমাপনী ২০১৯)
৮। পান করার ইচ্ছা - পিপাসা। (সমাপনী ২০১৯)
৯। যিনি মুক্তির জন্য যুদ্ধ করেন। - মুক্তিযোদ্ধা। (সমাপনী ২০১৯)
১০। যা কষ্টে ভেদ করা যায় - দুর্ভেদ্য। (সমাপনী ২০১৯,১৮,১৭)
১১। যেখানে অনেক লোক একসাথে বসবাস করে - জনপদ। (সমাপনী ২০১৮)
১২। যার শত্রু জন্মায়নি - অজাতশত্রু। (সমাপনী ২০১৮)
১৩। অত্যধিক সাহস আছে এমন - দুসাহসিক। (সমাপনী ২০১৮)
১৪। কোথাও উন্নত কোথাও অবনত - বন্ধুর। (সমাপনী ২০১৯,১৭)
১৫। ভিন্ন দেশে যে বাস করে - ভিনদেশি। (সমাপনী ২০১৭)
১৬। অক্ষির সম্মুখে - প্রত্যক্ষ। (সমাপনী ২০১৭)
১৭। সমুদ্রের তীরে বালুময় স্থান - বেলাভূমি। (সমাপনী ২০১৭)
১৮। একের সঙ্গে অন্যের - পরস্পর। (সমাপনী ২০১৮,১৬)
১৯। দমন করা যায় না এমন - অদম্য। (সমাপনী ২০১৬)
২০। উপায় নেই যার - নিরুপায়। (সমাপনী ২০১৬)
২১। পরিমিত ব্যয় করে যে - মিতব্যয়ী। (সমাপনী ২০১৬)
২২। দেশ চালায় যে - সরকার। (সমাপনী ২০১৬)
২৩। শক্তি আছে যার - শক্তিধর। (সমাপনী ২০১৯, ১৭,১৬)
২৪। অল্প কথা বলে যে - অল্পভাষী। (সমাপনী ২০১৬)
২৫। অর্থ নেই যার - নিরর্থক। (সমাপনী ২০১৬)
২৬। চোখে দেথতে পায় না এমন - অন্ধ। (সমাপনী ২০১৬)
২৭। কাঠের তৈরি খাট - খাটিয়া। (সমাপনী ২০১৬)
২৮। ভদ্র নয় যে - অভদ্র। (সমাপনী ২০১৬)
২৯। লোকজনের বসতি রয়েছে এমন জায়গা - জনপদ/লোকালয়।। (সমাপনী ২০১৫)
৩০। জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভুমি - প্রান্তর। (সমাপনী ২০১৮)
৩১। যা করা প্রয়োজন - প্রযোজ্য/.কর্তব্য। (সমাপনী ২০১৫)
৩২। নানা ধরনের পাখি - পাখ পাখালি। (সমাপনী ২০১৮,১৫)
৩৩। অহংকার নাই যার - নিরহংকার। (সমাপনী ২০১৯,১৬,১৫)
৩৪। যা পাওয়া গেছে - প্রাপ্ত। (সমাপনী ২০১১৬,১৫)
৩৫। নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি - আত্মদানকারী। (সমাপনী ২০১৯,১৮,১৫)
৩৬। খেতে মজা নয় এমন - বিস্বাদ। (সমাপনী ২০১৯,১৮)
৩৭। মেধা আছে এমন যে জন - মেধাবী। (সমাপনী ২০১৯,১৮,১৫)
৩৮। বিচার-বিবেচনা ছাড়া যা - নির্বিচার। (সমাপনী ২০১৯,১৫)
৩৯। অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা - গণগত্যা। (সমাপনী ২০১৮)
৪০। যে অভিযান করে - অভিযাত্রী। (সমাপনী ২০১৬,১৫)
৪১। সোনালি রঙের বুনো লতা - স্বর্ণলতা। (সমাপনী ২০১৮,১৫)
৪২। শাস্তি পাওয়ার যোগ্য - দণ্ডনীয়। (সমাপনী ২০১৫)
৪৩। যার মূল্য বির্ধারণ করা যায় না - অমূল্য।(সমাপনী ২০১৭,১৫)
৪৪। রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন - ফেরিঅলা। (সমাপনী ২০১৮,১৫)
৪৫। যেখানে রাজার হাতি রাখা হয় - হাতিশাল। (সমাপনী ২০১৫)
৪৬। যাঁরা ইতিহাস লেখেন বা ভালো জানেন - ঐতিহাসিক। (সমাপনী ২০১৯.১৮.১৫)
৪৭। কোনোকিছু সাদরে গ্রহণ - বরণ। (সমাপনী ২০১৯,১৮,১৭,১৫)
৪৮। শুয়ে আছে এমন - শায়ন।(সমাপনী ২০১৫)
৪৯। যা হবেই- অবধারিত। (সমাপনী ২০১৯,১৫)
৫০। হরিণের চামড়া - অজিন। (সমাপনী ২০১৫)
৫১। কোনো রকম বিচার বিবেচনা ছাড়া - নির্বিচারে। (সমাপনী ২০১৮, ১৪)
৫২। রক্ত দিয়ে লাল করা হয়েছে এমন - রক্তরঞ্জিত। (সমাপনী ২০১৯.১৮,১৬,১৪)
৫৩। মমতা আছে যে নারীর- মায়াবতী। (সমাপনী ২০১৯.১৫)
৫৪। সংখ্যায় সবচেয়ে বেশি এমন - সংখ্যাগরিষ্ঠ। (সমাপনী ২০১৫,.১৩)
৫৫। এক যুগের পর আরেক যুগ - যুগান্তর। (সমাপনী ২০১৩)
৫৬। কেনো ভাবেই পূরণ করা যায় না এমন - অপূরনীয়। (সমাপনী ২০১৯,১৫,১৩)
৫৭। শারীরিক পরিশ্রম করে- কায়িকশ্রমী। (সমাপনী ২০১১)
৫৮। রেখা দিয়ে আঁকা ছবি - নকশা। (সমাপনী ২০১৮,১১)
৫৯। প্রতিভা আছে এমন- প্রতিভাবান। (সমাপনী ২০১১)
৬০। অহংকার নেই এমন - নিরহংকার। (সমাপনী ২০১৯,১৮,১২,০৯)
৬১। যে বেশি কথা বলে - বাচাল। (সমাপনী ২০১৮)
৬২। স্বাধীন নয় - পরাধীন। (সমাপনী ২০১৮)
৬৩। ভাবা যায় না এমন - অভাবনীয়। (সমাপনী ২০১র। (সমাপনী ২০১৯,১৮,১২,০৯)
৬১। যে বেশি কথা বলে - বাচাল। (সমাপনী ২০১৮)
৬২। স্বাধীন নয় - পরাধীন। (সমাপনী ২০১৮)
৬৩। ভাবা যায় না এমন - অভাবনীয়। (সমাপনী ২০১২,০৯)
৬৪। প্রাচীর ঘেরা সেনানিবাস - দুর্গ। (সমাপনী ২০১৮)
৬৫। এক ধরনের ছোট্র সাদা ঝিনুক - কড়ি। (সমাপনী ২০১৮)
৬৬। তলোয়ার দিয়ে যুদ্ধ করার যে বিদ্যা - অসিচালনা। (সমাপনী ২০১৮)
৬৭। উপকার করেন যিনি - উপকারী। (সমাপনী ২০০৯)
৬৮। আহংকার আছে যার - অহংকারী। (সমাপনী ২০১০)
৬৯। পরিহার করা যায় না এমন - অপরিহার্য। (সমাপনী ২০১২,১০)
৭০। যেখানে মানুষ বসবাস করে - লোকালয়। (সমাপনী ২০১০)
৭১। যার তুলনা নেই - অতুলনীয়। (সমাপনী ২০১৯,১৮,০৬,০৪,০২,০০)
৭২। যে বিদেশে থাকে - প্রবাসী। (সমাপনী ২০০২,৯৯)
৭৩। যে উপকারীর উপকার স্বীকার করে - কৃতঙ্গ। (সমাপনী ২০১২, ০৫, ০২,৯৯,৯৭,৯৪)
৭৪। অন্ত নেই যার - অনন্ত। (সমাপনী ২০১৬)
৭৫। হাতির ডাক - বৃংহিত। (সমাপনী ২০০২,৯৯)
৭৬। যা জলে চরে - জলচর। (সমাপনী ২০১৯,১৮,১৬) (প্রা,বৃ,প ০৫,০২)
৭৭। চিরদিন মনে রাখার যোগ্য - চিরস্বরণীয়। (প্রা,বৃ,প ০১,৯৭)
৭৮। নানা ধরনের পাখি - পাখপাখালি। (সমাপনী ২০১৮)
৭৯। চারিদিকে ঘোরা - ঘূর্ণায়মান। (প্রা,বৃ,প ০১)
৮০। যে উপকারীর অপকার করে - কৃতঘ্ন। (সমাপনী ২০১১) (প্রা,বৃ,প ০১,০৮,০০,৯৭)
৮১। যে আকাশে চরে - খেচর/বিহঙ্গ। (প্রা,বৃ,প ০১,৯৭)
৮২। যা পূর্বে ঘটেনি - অভূতপূর্ব। (প্রা,বৃ,প ০১,৯৭)
৮৩। নদী মাতা যার - নদীমাতৃক। (প্রা,বৃ,প ০১,০৫,০৬,০৮,১৯,৯৪)
৮৪। শুকনো পাতার শব্দ - মর্মর। (প্রা,বৃ,প ০১,৯৯,৯৬)
৮৫। পাখির কলরব - কূজন। (প্রা,বৃ,প ০০, ৯৭)
৮৬। ভৃমরের গান - গুঞ্জন। (প্রা,বৃ,প ০১,০৪,০০,৯৬)
৮৭। প্রবল প্রতাপের সঙ্গে - দাপটে। (সমাপনী ২০১৮)
৮৮। কোকিলের স্বর - কূহু। (প্রা,বৃ,প ০৫)
৮৯। বীরদের মধ্যে শ্রেষ্ঠ যিনি - বীরশ্রেষ্ঠ। (প্রা,বৃ,প ৯৯)
৯০। যে বেশি কথা বলে - বাচাল। (সমাপনী ২০১৮,১৭,১২,১০) (প্রা,বৃ,প ০৮, ০৫, ৯৯,৯৬,৯৪)
৯১। চারদিকে ঘুরে আসা - প্রদক্ষিণ। (প্রা,বৃ,প ৯৮)
৯২। যার সীমা নেই - অসীম। (প্রা,বৃ,প ১৫,৯৮)
৯৩। যা আসল নয় - নকল। (প্রা,বৃ,প ৯৮)
৯৪। যা কষ্টে লাভ করা যায়-কষ্টসাধ্য (প্রা,বৃ,প ৯৮,০৪)
৯৫। জানার ইচ্ছা - জিজ্ঞাসা। (প্রা,বৃ,প ০৫,৯৭)সমাপনী ২০১৬)
৯৬। যে হিংসা করে - হিংসুক/হিংসুটে। (প্রা,বৃ,প ০৫,৯৬) সমাপনী ১১)
৯৭। যে দেশকে ভালোবাসে - দেশপ্রেমিক। (প্রা,বৃ,প ৯৬)
৯৮। স্মরণ রাখার যোগ্য - স্মরণীয়। (প্রা,বৃ,প ৯৪,৯৭)
৯৯। উপকার করিবার ইচ্ছা - উপচিকীর্ষা। (প্রা,বৃ,প ৯৪)
১০০। বরণ করার যোগ্য - বরেণ্য। (সমাপনী ১৯,১৫,১৩,১২ ০৯) (প্রা,বৃ,প ০৭,০৬)
১০১। প্রহরা দেয় যে - প্রহরী। (সমাপনী ০৯) (প্রা,বৃ,প ০৮,০৬)
১০২। কল্পনা করা যায় না এমন - অকল্পনীয়। (সমাপনী ১৮,১১,০৯) (প্রা,বৃ,প ০৮,০৬)
১০৩। যা লোপ পেয়েছে - বিলুপ্ত (সমাপনী ১৯,১৮)
১০৪। সাধনা করেন যিনি - সাধক। (সমাপনী ০৯) (প্রা,বৃ,প ০৮)
১০৫। যা ফুরায় না - অফুরন্ত। (প্রা,বৃ,প ০৮)
১০৬। নদী ও সাগরের ঢেউ - ঊর্মি। (সমাপনী ১৭)
১০৭। পাখির ডাকাডাকির আওয়াজ - কিচিরমিচির। (সমাপনী ২০১৮)
১০৮। মাথা নত করে অভিবাদন করা - কুর্ণিশ। (সমাপনী ১৮)
১০৯। যে কাহিনি কল্পনা করে লেখা হয় - কল্পকাহিনি। (সমাপনী ১৯,১৮)
১১০। খেতে ভালো লাগে এমন - স্বাদ। (সমাপনী ২০১৯,১৯)
১১১। ভালো ভাগ্য - সৌভাগ্য
১১২। সমুদ্রের তীরে বালুময় স্থান- বেলাভূমি।
১১৩। জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান - প্রান্তর।
১১৪। নিজের লোক - আপনজন।
১১৫। তীব্র ইচ্ছা -শখ।
১১৬। কোন কিছু সাদরে গ্রহণ - বরণ।
১১৭। হনন করার ইচ্ছা - জিঘাংসা।
১১৮। সব জানে যে - সবজান্তা।
১১৯। সিংহের ডাক - সিংহনাদ।
১২০। দিকের শেষ - দিগন্ত।
১২১। যিনি অল্প কথা বলেন - স্বল্পভাষী/মিতভাষী
১২২। খারাপ মেজাজ- তিরিক্ষি।
১২৩। যে রাতে দেখে না - রাতকানা।
১২৪। একসঙ্গে শব্দ করা বা কথা বলা - কোলাহল।
১২৫। কাপড়ের লম্বা টুকরা - পট্টি।
১২৬। যে সংবাদ বহন করে - দূত।
১২৭। যুদ্ধের ময়দান -যুদ্ধক্ষেত্র।
১২৮। শুয়ে আছে এমন - শায়ন।
১২৯। বাধা পেয়ে যে শব্দ ফিরে আসে - প্রতিধ্বনি।
১৩০। মাটির তৈর শিল্প - মৃৎশিল্প।
১৩১। শত্রু দিয়ে বেষ্টিত - অবরুদ্ধ।
১৩২। যিনি শিল্প চর্চা করেন - শিল্পী।
১৩৩। ঘাড়ের ওপর থেকে মাথা - গর্দান।
১৩৪। আবর্জনা ফেলার জায়গা - আঁস্তাকুড়
১৩৫। যন্ত্রনা বোঝার এমন অনুভূতি - টনটন।
১৩৬। অল্প অল্প জ্বালা বা ব্যাথা বোঝায় এমন শব্দ - চিনচিন।
১৩৭। হাতের পরার গহনা - কাঁকন।
১৩৮। রাজার ধন যেখানে থাকে - টাকশাল।
১৩৯। রাজার বাড়ি - রাজ প্রাসাদ।
১৪০। একের সঙ্গে অন্যের - পরস্পর।
১৪১। দেখে ভয় লাদে এমন শুকনো চেহারা - রুক্ষমূর্তি।
১৪২। দুই উচু স্থানের মাঝের সমভূমি - উপত্যকা।
১৪৩। গরু রাখার ঘর - গোয়াল।
১৪৪। যে দয়া কমনা করে - করুণাকামী।
১৪৫। রক্ত দিয়ে লাল করা হয়েছে এমন - রক্তরঞ্জিত।
১৪৬।রেখা দিয়ে আকা ছবি - নকশা।
১৪৭। নুপুরের ধ্বনি - নিক্বন।
১৪৮। কোথাও উন্নত কোথাও অবনত - বন্ধুর।
১৪৯। নিজের অধিনে থাকেন যিনি - স্বাধীন।
১৫০। যেখানে অসংখ্যা মানুষ বধ করা হয়েছে - বধ্যভূমি।
১৫১। যে সংখ্যা গণণা করা যায় না - অসংখ্য।
১৫২। সংসারী লোক - গেরস্ত।
১৫৩। ভাগ্য খারাপ হয়েছে এমন - হতভাগ্য।
১৫৪। সম্পুর্ণ নতুন - আনকোরা।
১৫৫। যার অন্ত বা শেষ নেই- অনন্ত।
১৫৬। যিনি অন্তরের সব কথা জানেন - অন্তর্যামী।
১৫৭। বসবাসের জায়গা - আস্তানা।
১৫৮। অনেক বেশি - ঘোর।
১৫৯। যন্ত্রণা বোঝায় এমন অনুভতি - টনটন।
১৬০। পোড়ামাটির তৈরি জিনিস - টেরাকোটা।
১৬১। যে কোনো উক্তির বিরুদ্ধে যারা আপত্তি জানায় - প্রতিবাদী।
১৬২। সাদরে গ্রহণ - বরণ।
১৬৩। জমিদার বাড়ির পাহারাদার - বরকন্দাজ।
১৬৪। মারাঠা দস্যু - বর্গি।
১৬৫। চাকমাদের নববর্ষ উৎসব - বিজু।
১৬৬। অনেক মানুষের গলার এক সাথে চেচামেচি- মহাকলরব।
১৬৭। শরীরে চেপে চেপে লাগানো ঔষধ - মালিশ।
১৬৮। বিখ্যাতি ব্যাক্তি - যশস্বী।
১৬৯। প্রবল প্রাতাপের সঙ্গে - দাপুটে।
১৭০। অক্ষির অগোচরে - পরোক্ষ।
১৭১। অশ্বের ডাক - হ্রেষা।
১৭২। অবিরাম চেষ্টা দ্বার কোনো কাজ করা- অধ্যাবসায়।
১৭৩। আদি থেকে অন্ত পর্যন্ত - আদ্যন্ত।
১৭৪। আদবের অভাব - বেয়াদব।
১৭৫। উপকারীর উপকার স্বীকার করে না এমন - অকৃতজ্ঞ।
১৭৬। উদিত হচ্ছে এমন - উদীয়মান।
১৭৭। একবার ফল দিয়ে যে গাছ মারা যায় - ওষধি।
১৭৮। একসঙ্গে পাঠ করে এমন - সহপাঠী।
১৭৯। কোনো কাজে আসেনা এমন গাছ - আগাছা।
১৮০। কানে কানে যে কথা - কানাকানি।
১৮১। কোনো কিছুতে ভয় নেই যার- অকুতোভয়।
১৮২। ঘোড়া রাখার ঘর - আস্তাবল।
১৮৩। চৈত্র মাসের ফসল - চৈতালি।
১৮৪। চক্ষুলজ্জা নেই এমন ব্যক্তি - চশমখোর।
১৮৫। জয়ের জন্র যে উৎসব - জয়ন্তী।
১৮৬। জয় করার ইচ্ছা - জিগীষা।
১৮৭। তন্তু দিয়ে বোনে যে - তাঁতি।
১৮৮। তুলা থেকে তৈরি - তুলট।
১৮৯। তীর ছোড়ে যে - তীরন্দাজ।
১৯০। ধুলি উড়িয়ে গরুর পালের ঘরে ফেরার সময়- গোধূলি।
১৯১। ধনের দেবতা - কুবের।
১৯২। পা থেকে মাথা পর্যন্ত - আপাদমস্তক।
১৯৩। পান করার যোগ্য - পেয়।
১৯৪। পরের অধীন - পরাধীন।
১৯৫। বাঘের চামড়া - কৃত্তি।
১৯৬। ভাতের অভাব - হাভাত।
১৯৭। ময়ুরের ডাক - কেকা।
১৯৮। মিষ্টি কথা বলে যে - মিষ্টিভাষী।
১৯৯। মধুর ধ্বনি - সুমধুর।
২০০। যে বৃক্ষের ফুল না হলেও ফল হয় - বনস্পতি।
২০১। যে গাছ অন্য গাছের উপর জন্মায়- পরগাছা।
২০২। শুকনো পাতার শব্দ - মর্মর।
-------------------------সংগৃহীত------------------------