LIfe Of Tani

LIfe Of Tani

Share

রান্না-বান্নার ভিডিও 😊👍

03/03/2025

একটা শাড়ি গিফট করলেও তো পারো তাহলে একটু সাজুগুজু করার অজুহাত পেতাম! 🥺🤍

15/02/2025

স্বামী টা মারা গেছে কিছু দিন হইছে দুইটা মেয়ে বাচ্চা রেখে ।সব সময় কান্না করতাছে নিজে ব্যবসা করে সংসার চালাচ্ছে। অথচ তার শশুর আর ভাশুর মিলে টর্চার শুরু করে দিছে সম্পদের লোভে। একটা পরিবার এর মানুষ এরকম হয় কিভাবে?? নিজের ছেলের সাথে এমনটা করতে?? দুইটা বাচ্চার কথা চিন্তা করতেছেনা।মানুষ এত অমানুষ হয় কেমনে। আল্লাহ তুমি এই পবিত্র দিনের উছিলায় অদের এইরকম হয়রানি থেকে রক্ষা করো। এসব মানুষদের হেদায়েত দান করো।আমিন 🤲এদের ভিতরে মরার চিন্তা নাই।আলভিয়া আপু আল্লাহ অবশ্যই তোমার সহায় হবে। ইনশাআল্লাহ
Page: Glow touch by alvia

21/01/2025

তুমিই সে
যে আমার পেটে থেকেও
ছিল বুকে।

তুমিই সে
যার শরীরের মোচড়
আমার আত্মাকে মুচড়ে দিতো।

তুমিই সে
যে আমার ভিতরে বড়ো হচ্ছিলো
একইসাথে বড়ো করছিলো আমাকেও।

তুমিই সে
যে ছিল আমার সবচেয়ে অচেনা
কিন্তু যে ছিল আমার সবচেয়ে চেনা।

তুমিই সে
যে আমাকে চিনিয়েছিলো
আমার শরীরের অলৌকিক-ক্ষমতা।

তুমিই সে
যে আমার হৃৎস্পন্দন বাড়িয়ে দিতো
নিজেই হৃৎস্পন্দন হয়ে।

তুমিই সে
যার প্রত্যেক কান্নায়
আমার মৃত্যু হতো।

তুমিই সে
যে আমাকে বুঝতে শিখিয়েছে
রূপ শারীরিক নয়।

তুমিই সে
যে আমাকে শিখিয়েছিলো
ভালোবাসা।

তুমিই সে
যে প্রথম আমার চোখে চোখ রেখে ডেকেছিলো— "মা"...
এবং আমার পুনর্জন্ম হয়েছিলো।

তুমিই সে
যে আমাকে বানিয়েছে—
ঈশ্বর।

তুমিই সে
যে আমাকে পাল্টে দিয়েছে
চিরতরে।
আমার প্রথম সন্তান।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Sylhet
3100