Naim's Diary

Naim's Diary

Share

Content Creator | ICCR Scholar

- Scholarships, student life & mindset
- Reflections on growth, balance & clarity

13/04/2026

Iccr Scholarship এ এপ্লিকেশন করার আর মাত্র, ২ দিন বাকি!

দ্রুত এপ্লিকেশন করে ফেলো।

13/04/2026

কাল পহেলা বৈশাখ, তাই বাংলাদেশী সবাই আজ মিটিং ডাকলাম।

মিটিং এর উদ্দেশ্য ছিলো,
কালকের প্ল্যান কি?
কি খাওয়া যায়?

টানা দেড়-দুই ঘন্টা মিটিং করেও
কিছুই ডিসাইড করা যায় নি!

আমার কাল ইন্টার্নশিপ ডিউটি আছে,
সিনিয়র একজন ফ্রি, একজনের ডিউটি আছে,
ব্যাচমেট যদিও ফ্রি, বাট জুনিয়র একটার এক্সাম!

কিছু না কিছু ঝামেলা আছেই, ফাইনালি ডিসাইড করলাম রাতের বেলায় কিছু খাওয়া দাওয়া করা যেতে পারে।

তবে এর জন্য-ও আরেকবার মিটিং এ বসা লাগবে 😅

13/04/2026

বাংলাদেশের স্পেশাল দুই ক্যাটাগরির স্টুডেন্টসঃ

Student A

• একমাত্র সরকারি চাকরি-ই লাগবে
• অন্যান্য স্কিলের দিকে তেমন মনোযোগ নেই
• আর তেমন কোন প্ল্যান-ও নেই

Student B

• চাকরি নিয়ে ফ্লেক্সিবল
• বিভিন্ন স্কলারশিপ এ এপ্লিকেশন করে
• ভিন্ন ভিন্ন অপরচুনিটির দিকে নজর রাখে

তুমি কোন ক্যাটাগরিতে?

12/04/2026

Iccr Scholarship এর Proficiency Test নিয়ে কিছু কথা;

Proficiency Test (PT Exam) কন্ডাক্ট করার দায়িত্ব হাই কমিশন এর। এখানে Iccr এর ডিরেক্টলি কোন কানেকশান নাই।

মুলত এই টেস্টের মাধ্যমেই হাই কমিশন স্টুডেন্ট সিলেকশন শুরু করে। এর পর আবার ভাইভা ও হয়।

Proficiency Test নিয়ে যেসব কনফিউশান থাকেঃ

১. প্রফিসিয়েন্সি টেস্ট কি অনলাইনে হয় নাকি অফলাইনে?

উত্তরঃ অফলাইনে। (অনলাইনে নিলেও আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ তা সম্পুর্ন নির্ভর করে হাই কমিশনের উপর, তবে এর সম্ভাবনা অনেক অনেক কম)।

২. প্রফিসিয়েন্সি টেস্ট এর সিলেবাস কোথায় পাবো?

উত্তরঃ এর কোন সিলেবাস পাবা না। তবে ইংলিশ এর জন্য ক্লাস ৬-১২ পর্যন্ত যেসব গ্রামার পড়ে আসছো কমবেশি সব-ই পড়তে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং প্র‍্যাক্টিস করতে হবে, যাতে করে যেকোন Essay আসলে লিখতে পারো। যারা এডমিশন টেস্টের প্রিপারেশান নিয়েছো তোমাদের জন্য একটু বেশি সুবিধা হবে।

৩. পূর্ববর্তী বছরের প্রশ্ন কোথায় পাবো?

উত্তরঃ পূর্ববর্তী বছরের প্রশ্ন পাবা না, কারণ তারা প্রশ্নপত্র রিটার্ণ নিয়ে নেয়।

৪. কত মার্কের পরীক্ষা হয়, এবং কত পেলে পাস বা স্কলারশিপ নিশ্চিত?

উত্তরঃ নর্মালি ৫০ মার্কের পরীক্ষা হয়। তবে কিছু কিছু হাই কমিশনে এর কম বেশি মার্কের পরীক্ষা ও হয়ে থাকে। কোন স্পেসিফিক পাস মার্ক নেই। আবার কত পেয়েছো তাও জানতে পারবা না, কারণ রিজাল্ট তারা মার্ক আকারে পাবলিশ করে না। তারা ডিরেক্ট ভাইভা এর কল করে।

৫. ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিং এর জন্য কেমন প্রশ্ন হবে?

উত্তরঃ যারা টেক এ এপ্লিকেশন করবে, মানে BTech ba BE ধরনের সাব্জেক্টে, তোমরা English এর পাশাপাশি PCM এবং logical reasoning এর প্রিপারেশান ও নিবে। BTech এবং BE ছাড়া বাকি সাব্জেক্ট গুলোকে Non-Tech এর আন্ডারে বিবেচনা করা হয়, তাই তারা কেবল English এর প্রিপারেশান নিবে। তবে BSC, BCA, Bpharm এ যারা এপ্লিকেশন করবে সচেতন থাকার জন্য PCM/PCB এর কিছুটা প্রিপারেশান নিয়ে রাখতে পারো।

৬. মাস্টার্স এবং ব্যাচেলর এর প্রিপারেশান আলাদা হবে?

উত্তরঃ নাহ, এক-ই রকম প্রিপারেশান নিতে হবে। সিমিলার প্রশ্ন-ই হবে।

৭. IELTS থাকলেও কি PT Exam দিতে হবে?

উত্তরঃ হ্যা, IELTS থাকলেও দিতে হবে। তবে হাই কমিশন যদি এই বেপারে কোন শিথিলতা দেখায় ঐটা তাদের ব্যাপার, তবে এখন পর্যন্ত যাদের IELTS ছিলো, তারাও এক্সাম দিয়েছে।

৮. ১ মাসের প্রিপারেশান Enough হবে?

উত্তরঃ ১ মাস ও লাগবে না, যদি তোমার ব্যাসিক মুটামুটি ভালো থাকে। তবে যত বেশি প্রিপেয়ারড থাকবা তত ভালো।

৯. কোন প্রশ্ন প্যাটার্ন নাই, কোন স্পেসিফিক সিলেবাস নাই, তাইলে কেন-ই বা প্রিপারেশান নিবো?

উত্তরঃ PT Exam is almost all about surprise. এইটা সত্য, কারণ তুমি জানোই না কি আসতে পারে। তবে অনুমান ভিত্তিক প্রিপারেশান নেওয়া যায়। যারা নিবে তাদের কমন পড়লে তারা অনেক ভালো করবে এক-ই সাথে প্রাক্টিসে থাকায় ভালো লিখে আসতে পারবে। আর, যারা নিবে না তাদের তো কমন পড়ার সম্ভাবনাই থাকবে না আবার প্র‍্যাক্টিস না থাকায় পরিচিত প্রশ্ন আসলেও লিখতেও অসুবিধা হবে। তাই প্রিপারেশান নেওয়া উচিত।

১০. প্রিপারেশান কিভাবে নিবোঃ

উত্তরঃ গ্রামাটিক্যাল প্র‍্যাক্টিস করা শুরু করো, ফ্রি হ্যান্ড রাইটিং প্র‍্যাক্টিস করো। PCM এর ব্যাসিক গুলো কভার করো। এভাবে নিজে থেকে প্রিপারেশান নিতে পারবে। আর একটা সেকেন্ড অপশন আছে, যা আবশ্যক না। তবে যারা কিছু সাজেশান ভিত্তিক প্রিপারেশান চাও তারা চাইলে আমার ICCR PT Prep Course পারচেজ করতে পারো। মুটামুটি শর্ট এবং গাইডলাইন ভিত্তিক রেকোর্ডেড কোর্স। এর জন্য ইনবক্সে যোগাযোগ করতে পারো।

12/04/2026

কিছু কঠিন সত্য বলি;

তোমার বয়স যদি ১৮-২৪ এর মধ্যে হয়
তবে মনযোগ দিয়ে পড়ো।

- তোমার HSC এর রিজাল্ট তোমার ফিউচার এর গ্যারান্টি দিবে না।

- তোমার ইউনিভার্সিটি তোমার ফিউচার এর গ্যারান্টি দিবে না।

- তোমার স্কলারশিপ তোমার ফিউচার এর গ্যারান্টি দিবে না।

- তোমার আত্মীয়স্বজন কিংবা বন্ধুবান্ধব তোমার ফিউচার গড়ে দিবে না।

যা তোমার ফিউচার এর গ্যারান্টি দিবে তা হচ্ছে;

- ১৮-২৪ বছরে তুমি কতটা ডিসিপ্লিনড থাকতে পারতেছো
-কতটা স্কিল ডেভেলপ করতে পারতেছো
-কতটা মানি ম্যানেজমেন্ট শিখতেছো
-কতটা কমিউনিকেশন ডেভেলপ করতে পারতেছো।

11/04/2026

Iccr Scholarship পাওয়ার অন্যতম একটা স্টেপ হচ্ছে Proficiency Test (Iccr PT Exam). নর্মালি Iccr scholarship এপ্লিকেশন এর ডেডলাইনের মাসখানেক পর এই টেস্টটা হয়ে থাকে।

PT Exam এর কোন স্পেসিফিক সিলেবাস বা প্রশ্ন প্যাটার্ণ নাই। তাই এই এক্সামটা অনেকটা সারপ্রাইজ টেস্ট এর মত।

তবে অনুমানভিত্তিক প্রিপারেশান নেওয়া যায়। এন্ড ভালো ভাবেই প্রিপারেশান নেওয়া যায়। কিভাবে Iccr Scholarship এর Proficiency Test এর প্রিপারেশন নিবে, এই ভিডিও তে তা বিস্তারিত আলোচনা করেছি। কোন সাব্জেক্টে এপলাই করলে, কি কি পড়া উচিত, তা নিয়েও আলোচনা করেছি।

তাই ভিডিওটা সম্পুর্ণ দেখবে।
Good Luck all ICCR Scholarship Aspirants.

11/04/2026
11/04/2026

এক আজব ক্লান্তিতে আছি,
যত-ই বিশ্রাম নেই না কেন,
যতই ঘুমাই না কেন,
ক্লান্তি দূর হচ্ছে না!

কারেন্টলি এমন একটা মেন্টাল স্টেইটে আছি,
মন চায় সবকিছু ছেড়ে একদম গায়েব হয়ে যাই,
না কারো সাথে কথা বার্তা বলতে ভাল্লাগতেছে
নাই বা কাউকে কিছু বোঝাইতে মন চাচ্ছে।

11/04/2026

আজকের দিন সহ, Iccr Scholarship এ এপ্লিকেশন করার আর মাত্র ৫ দিন বাকি।

এখনো ডেডলাইন এক্সটেন্ড করে নি। তাই আবেদন করে ফেলো। শেষের ২ দিন ওয়েবসাইটে খুব বেশি প্রেশার থাকবে তাই এপ্লিকেশন করতে অসুবিধা হতে পারব। তাই আগেভাগেই এপ্লিকেশন করে ফেলো।

Iccr Scholarship এর স্টেপ বাই স্টেপ এপ্লিকেশন প্রসেস এর ভিডিওর লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবা।

এই ছবিটা; নবরাত্রি ২০২৫ এর ছবি। কলেজ কর্তৃক আয়োজিত প্রোগ্রামে।

10/04/2026

ইউজিভার্সিটির মেইন ক্যম্পাস নাকি কলেজ ক্যাম্পাস?

Iccr scholarship এপ্লিকেশন করার ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে মাথা ব্যাথা?

10/04/2026

প্রত্যেকের জীবনে একবার করে হলেও কাশ্মীর ভ্রমণ করা উচিত।

10/04/2026

এইটাই হচ্ছে Happiness এর সিক্রেট!

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Companyganj
Sylhet
3140