IELTS with AMZAD

  • Home
  • IELTS with AMZAD

IELTS with AMZAD IELTS AC & GT,SPOKEN ENGLISH,GRAMMAR.

বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়🥰:১ : আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ...
26/10/2024

বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়🥰:

১ : আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভুল থাকলে তা সংশোধন করবেন, হতে পারে নামের বানানে ভুল বা অন্য কিছু, এ সময়ে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার পিতামাতার ভোটার আইডিতে যে নাম আছে ঔ নাম ই যেন সার্টিফিকেটে থাকে, মোট কথা আপনার জন্মসনদ, সার্টিফিকেট এবং বাবামার এনআইডিতে যেন সেম নাম থাকে😊

২ : পাসপোর্ট তৈরি ঃ পাসপোর্ট তৈরির সময় পূর্বের সার্টিফিটের মতো নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানার দিকে খেয়াল রাখবেন, এমন যেন না হয় জন্মসনদে আছে বর্তমান ঠিকানা বরিশাল কিন্তু পাসপোর্টে কোনোভাবে এসে গেছে নোয়াখালী

( ১,২ নং পয়েন্টে কোনোভাবে ভুল হলে এগুলো সংসোধন বিদেশে পরতে যান বা না যান এমনিতেই জরুরি এবং সংসোদন একটু সময় সাপেক্ষ বিষয়)

৩ SSC, HSC এর নম্বরপএ এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করা এবং মাস্টার্সে যেতে চাইলে অনার্সের সার্টিফিকেট বিশব্বিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখা

৪ সার্টিফিকেট সংগ্রহের পর এগুলো শিক্ষা, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা

৫ IELTS preparation :আইইএলটিএস পরীক্ষার প্রিপারেশন টা একটু আগে থেকেই নেওয়া ভালো, কারন অনেকের কাঙ্খিত স্কোর তুলতে অনেক বেশি সময় লেগে যায় এবং এই সময়ের কারণে, অনেকে বিশ্ববিদ্যালয়ের সেশন মিস করে ফেলে, যার জন্য এডুকেশন গ্যাপ বেড়ে যায় যার জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে যায়

৬ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার-গ্র্যাজুয়েটের স্টুডেন্টদের জন্য SAT/ ACT পরীক্ষা এবং স্নাতকোত্তর ছাত্রীদের জন্য GRE/ GMAT পরীক্ষার প্রস্তুতিতে আগে থেকে নেওয়া ভালো

৭ আপনার পরিচিত বা যে সকল শিক্ষকরা আপনাকে ভালো জানে, এই সকল শিক্ষকদের মধ্য থেকে দুইজন টিচারের রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখা

৮ SOP লেখার প্রিপারেশন ঃ বিদেশে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য SOP লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রিপারেশন অনেক আগে থেকেই নেওয়া ভালো, যে কিভাবে আপনি এটাকে লিখবেন, এর জন্য অভিজ্ঞ ভাইদের সহযোগিতা নেওয়া বা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অন্য কোথা থেকে সহযোগিতা নেওয়া এবং নিজের মতো করে এটাকে প্রস্তুতি নেওয়া যাতে SOP ভাষাটা নিজের মতো করে হয়

৯ ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল রেখে আপনি যে দেশে পড়তে যেতে চাচ্ছেন ওই দেশের মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করে রাখা এবং যে সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন ওই সাবজেক্টটা যেন আপনার পূর্বের পড়া সাবজেক্ট এর সাথে মিল খায়,ধরেন ধরেন আপনি সায়েন্স থেকে এইচএসসি পাশ করছেন সুতরাং আপনাকে এমন কোন সাবজেক্টই পরবর্তীতে চয়েজ করতে হবে যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল খায় বা ব্যবসা শিক্ষা বিষয় থেকে আগে পড়াশোনা করে থাকলে এমন সাবজেক্ট পছন্দ করতে হবে যেটা যেন ব্যাবসা শিক্ষার সাথে মিল থাকে

১০ আপনার বাজেট, আপনার পছন্দের শহর সহ সব কিছু বিষয় মাথায় রেখে মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় বা কলেজ আগে থেকে পছন্দ করে রাখা
,
১১ আপনি যে সকল বিশ্ববিদ্যালয় পছন্দ করবেন সে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের ডেডলাইনের দিকে খেয়াল রাখা এবং সে অনুযায়ী আগে থেকেই আবেদন করা
,
১২ ভলেন্টিয়ার সংগঠনে যুক্ত ঃআপনি যদি খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের আবেদন করে সিলেক্ট হতে চান বা স্কলারশীপ পেতে চান এবং সহজেই ভিসা পেতে চান তাহলে কিছু ভলেন্টিয়ার সংগঠনের সাথে যুক্ত থাকা এবং তার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে রাখা
,
১৩ বিদেশে গেলে বেশিরভাগ সময় আপনাকে নিজেকে নিজের রান্না করে খেতে হবে সুতরাং আগে থেকেই দেশ থেকে রান্না শিখে যাওয়া টা ভালো
,
১৪ যদি সম্ভব হয় ড্রাইভিং শেখা তাহলে শিখে ফেলুন, ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন এবং যদি আরও সম্ভব হয় তাহলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখতে পারেন
,
১৫ যদি সম্ভব হয় তাহলে কম্পিউটারে নিজের স্কিল দেশ থেকে আপগ্রেড করে যান যেমন microsoft-office, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের কাজ শেখা এবং সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে পারেন এটা বিদেশে আপনাকে অনেক সাপোর্ট দিবে
,
আমার কাছে এই ১৫ টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ মনে হয়ছিল, আশা করি অনেকের কাজে আসবে ।







HSC ও আলিম পরীক্ষায় উত্তীর্ণদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। বিদেশে উচ্চ শিক্ষার দ্বার খুলতে আজই ইংরেজির ভিত্তি মজবুত করার...
15/10/2024

HSC ও আলিম পরীক্ষায় উত্তীর্ণদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। বিদেশে উচ্চ শিক্ষার দ্বার খুলতে আজই ইংরেজির ভিত্তি মজবুত করার জন্য লেগে থাকেন।

Copenhagen, the city of beauty and full of sculptures 🇩🇰 Lets have a look😍.
27/03/2024

Copenhagen, the city of beauty and full of sculptures 🇩🇰 Lets have a look😍.







Copenhagen city in my camera. The city of peace 🇩🇰
18/02/2024

Copenhagen city in my camera. The city of peace 🇩🇰

গতকালের ফ্রি লাইভ ক্লাসের কিছু খন্ডচিত্র 🥰। IELTS অনলাইনে শিখতে আগ্রহীর পরিমান বেশি হলে ইনশাআল্লাহ ক্লাসের ধারা অব্যাহত ...
23/01/2024

গতকালের ফ্রি লাইভ ক্লাসের কিছু খন্ডচিত্র 🥰। IELTS অনলাইনে শিখতে আগ্রহীর পরিমান বেশি হলে ইনশাআল্লাহ ক্লাসের ধারা অব্যাহত থাকবে❤️।

আজ রাত ১০:০০ টায় Zoom apps এ Live class নেওয়া হবে। ক্লাসের লিংক পেতে Whatsapp নাম্বারে যোগাযোগ করুন।
22/01/2024

আজ রাত ১০:০০ টায় Zoom apps এ Live class নেওয়া হবে। ক্লাসের লিংক পেতে Whatsapp নাম্বারে যোগাযোগ করুন।

21/01/2024

⭕ Nothing to see..........................কিছু দেখার নেই
⭕ Nothing to write...................কিছু লেখার নেই
⭕ Nothing to read................কিছু পড়ার নেই
⭕ Nothing to listen.......কিছু শোনার নেই
⭕ Nothing to learn..কিছু শেখার নেই
⭕ Nothing to do.কিছু করার নেই
⭕ Nothing to say..কিছু বলার নেই
⭕ Nothing to find.....কিছু খোঁজার নেই
⭕ Nothing to eat..........কিছু খাওয়ার নেই
⭕ Nothing to want.............কিছু চাওয়ার নেই
⭕ Nothing to cook.....................কিছু রান্নার নেই
⭕ Nothing to understand..........কিছু বোঝার নেই

Other ways to say Its hard🥰
20/01/2024

Other ways to say
Its hard🥰

17/01/2024

✅Useful phrases for IELTS Speaking

☑️How to start:
I definitely think...
I guess...
I suppose...
I suspect...
I firmly believe...
I recon...
I admit...
I'm convinced that...
In my humble opinion...
If you ask me...
Personally,...
Um, honestly...

☑️Adding:
Another reason is...
In addition.....as well as...
Also
Furthermore
Moreover

☑️Examples:
Such as...
Yet, another example of this is...
For instance...
What I mean is...
What I want to say is...

☑️Contracting:
However
But
In comparison
Instead

☑️Introducing other people's opinion:
Some people say that...
According to some...
It's believed that...

☑️Effect:
So
Because
As a result
Not only because of that...but also...

16/01/2024

IELTS এর চারটি মডিউলের মধ্যে Speaking মডিউল একটি, যেটি আলাদা একটি তারিখে হয়ে থাকে। অন্যান্য মডিউলের তুলনায় এ মডিউলে আমাদের বেশি ভয় কাজ করে। কিভাবে একজন পরীক্ষকের কাছে নিজেকে উপস্থাপন করব, কেমনভাবে উত্তর দেব, এক্সাম প্রেশারে কিভাবে নিজেকে ভয়ডরহীন রাখব নানা চিন্তা থাকে। আর আমাদের যখন Speaking মডিউলে ১০ থেকে ১৫ মিনিট মেইন এক্সামের মত টেস্ট দেওয়ার এবিলিটি হয়ে যায় অন্যান্য মডিউল ও আমরা কাটিয়ে উটতে পারি।

Speaking মডিউলে মূলত তিনটি পার্ট থাকে৷ যে কেউ একটু সময় নিয়ে কিছু দিক নির্দেশনা ফলো করে নিয়মিত প্র‍্যাক্টিস করলে এ মডিউল আয়ত্তে নেওয়া সম্ভব।

আপনার যদি চিন্তা থাকে আসলেই IELTS স্পিকিং এ ভাল করবেন তাহলে আজই প্র‍্যাক্টিস শুরু করুন।

প্রথমে একদম সহজ কিছু প্রশ্ন নিজেকে করবেন আর এগুলোর উত্তর নিজে নিজে লাউডলি দিবেন পারলে নিজের স্মার্টফোন দিয়ে রেকর্ড করবেন।

নিজেকে প্রশ্ন করতে পারেন Are you a student? or Am I student?

সেইম প্রশ্নের উত্তর এভাবে দিবেন Of course, I am a student.

যেহেতু আমাদের Speaking এ paraphrase ব্যান্ড স্কোর বাড়াতে সাহায্য করে তাই উত্তর টা আরেকটু লম্বা করবেন বলবেন Of course, I am a student. I study at MC college in Sylhet and my major is Science.

এভাবে আরো কিছু প্রশ্ন নিবেন আর উত্তর দিবেন যেমন;

Do you like travelling?
Do you like to listen to music?
Isn’t football a popular sport?

এভাবেই একদিন আপনার Speaking এর জড়তা কেটে যাবে। লেগে থাকেন,সময় দেন।ধন্যবাদ।

Address


Telephone

+8801858516492

Website

Alerts

Be the first to know and let us send you an email when IELTS with AMZAD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to IELTS with AMZAD:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share