Syeda Adiba Hussain High School, Shilghat

Syeda Adiba Hussain High School, Shilghat সৈয়দা আদিবা হোসেনে উচ্চ বিদ্যালয়, শিলঘাট।

সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয় শিলঘাট, গোলাপগঞ্জ, সিলেট।
পটভূমি: সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলাধীন শিলঘাট একটি জনবহুল গ্রাম। এখানে বহু দেশ বরেণ্য জ্ঞানী ও গুণী জন্ম গ্রহণ করেছেন। গ্রামে দু’টি প্রাথমিক বিদ্যালয় আছে। প্রতি বছর এ দু’টি বিদ্যালয় থেকে অনেক ছাত্র-ছাত্রী প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে মাধ্যমিক শিক্ষা অর্জনের জন্য কোন স্কুলে ভর্তির সুযোগ পেতনা। কেননা গ্রামে কোন মাধ্যমিক স্কুল ছিল না। দত্তরাইল

হাই স্কুল (বর্তমান ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ) শিলঘাট থেকে ৪ কি.মি. দূরে অবস্থিত। কোন যানবাহন ছিলনা এবং রাস্তাঘাট ছিল কাচা ও জঙ্গলায় ভর্তি। ফলে গ্রামটি ধীরে ধীরে অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত হতে থাকে। গ্রামের শিক্ষার অবস্থা পর্যবেক্ষণ করে কয়েকজন শিক্ষানুরাগী ১৯৭২ সালে গ্রামে একটি জুনিয়র হাই স্কুল প্রতিষ্ঠা করেন। কিন্তু পরিচালনার অভাবে ও আর্থিক সংকঠের কারণে স্কুলটি পাঁচ বছরের মাথায় বন্ধ হয়ে যায়। আবার গ্রামটি অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত হতে থাকে। শিক্ষার এ দৈন্যতা দেখে গ্রামের কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তি যেমন: মরহুম আব্দুর রাজ্জাক, শাহাব উদ্দিন, বদরুজজামান, হাজী আব্দুর নূর, হাজী রফিক উদ্দিন, হাফিজ আব্দুল খালিক প্রমূখ ব্যক্তি বর্গ সাবেক এম.পি. জনাব ড. সৈয়দ মকবুর হোসেন সাহেবের সাথে যোগাযোগ করেন। তিনি তাঁহার কন্যা সৈয়দা আদিবা হোসেনের নামে একটি মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠার জন্য সম্পূর্ণ খরচ বহনের নিশ্চয়তা দিলে ২০০১ সালে স্কুল প্রতিষ্ঠার জন্য ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়। তখন এলাকার অনেক ব্যক্তি ভূমি দান করেন। এসব ভূমির পরিমাণ ০.৬৬ ডেসিমেল। ভূমি অধিগ্রহণের পর ২০০১ সালেই দালান নির্মাণ করা হয় এবং ২০০৩ সালে নিম্নমাধ্যমিক স্কুলের পাঠ দান শুরু করা হয়। ২০০৩ সালে ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণীতে ১০৬ জন ছাত্র-ছাত্রী নিয়ে প্রথম পাঠ দান শুরু করা হয়। ২০০৭ সালে স্কুলটি মাধ্যমিকে উন্নীত করা হয় এবং ২০০৮ সালে প্রথম এস.এস.সি. তে ২১ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। স্কুলে বর্তমানে চার শতাধিক ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। ২০০৮ সাল হতে এখন পর্যন্ত ৮০০ এর বেশী ছাত্র-ছাত্রী এখান থেকে পাশ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়া-লেখা করছে। জে.এস.সি. ও এস.এস.সি. পরীক্ষায় প্রায় বছরই শতভাগ ছাত্র-ছাত্রী কৃতিত্বের সাথে পাশ করে। পাশের হার শতকরা ৮০ ভাগের নীচে কখন ও নেমে আসেনি।
লেখা-পড়ার পাশাপাশি খেলা-ধুলায় ও স্কুলটির সুনাম রয়েছে। স্কুলটি কয়েক বার ফুটবলে উপজেলায় চ্যাম্পিওন হয়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে।
প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান পর্যন্ত প্রধান শিক্ষক হাফিজ আব্দুল খালিক সাহেবের পরিচালনার ৬ জন সহকারী শিক্ষক ও ৩ জন সহকারী শিক্ষিকার মাধ্যমে বিদ্যালয়ের পাঠ দান চলছে। শিক্ষকরা এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এলাকাটি শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকার কারণে ছাত্র-ছাত্রীর অভিভাবকেরা শিক্ষা সচেতন নয়। ফলে ছাত্র-ছাত্রীদেরকে পড়া-লেখায় মনোযোগি করতে শিক্ষকদের অমানুষিক পরিশ্রম করতে হয়।
স্কুলটি ম্যনেজিং কমিটির মাধ্যমে সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। বর্তমান ম্যনেজিং কমিটির সভাপতি জনাব সাহাব উদ্দিন আহমদ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ও বালিকা উচ্চ বিদ্যলয়ের সভাপতি।

12/03/2023

সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয়,শিলঘাট-এসএসসি ২০২৩ পরীক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষ নেওয়া হচ্ছে। পরীক্ষা হলের ধারনকৃত একটি ভিডিও

16/12/2022
আল্লাহ উনাকে জান্নাতের উচু মোকাম দান করুন, আমিন।
29/03/2022

আল্লাহ উনাকে জান্নাতের উচু মোকাম দান করুন, আমিন।

অদ্য রোজ মঙ্গল বার ২৯/০৩/২০২২ ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে  সিলেট-৬ (গোলাপগঞ...
29/03/2022

অদ্য রোজ মঙ্গল বার ২৯/০৩/২০২২ ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সিলেট-৬ (গোলাপগঞ্জ - বিয়ানী বাজার) আসনের দুই বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবী, সিক্ষানুরাগী ও
সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম ডঃ সৈয়দ মকবুল সাহেবের স্মরনে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, ছাত্র-ছাতী ও অভিভাবকবৃন্দ এবং শিক্ষক- শিক্ষিকা ও কর্মচারিবৃন্দ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব নাজিমুল হক লস্কর।
শোক সভায় বক্তারা বলেন তিনি ছিলেন সমাজ সেবী, ন্যায়নিষ্ঠ ও শিক্ষানুরাগী। উনার গড়া প্রতিষ্ঠান সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর এলাকার শিক্ষা থেকে ঝরে পড়া ছেলে মেয়েরা আজ শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশের বিভিন্ন
কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়া-লেখা করছে,বিভিন্ন অফিস-আদালতে চাকুরী করছে ও স্কুল- কলেজে শিক্ষকতা করছে। এলাকার সর্বস্তরের মানুষ উনাকে চিরদিন স্মরন রাখবে। পরিশেষে উনার রোহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত কর হয়।

আজ ২৬ শে মার্চ ২০২২খ্রীঃ স্বাধীন বাংলাদেশের ৫২তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জ...
26/03/2022

আজ ২৬ শে মার্চ ২০২২খ্রীঃ স্বাধীন বাংলাদেশের ৫২তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত
লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন।এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। আমাদের মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদের রক্ত এবং ২ লাখ সম্ভ্রমহারা মা-বোনের আত্মত্যাগের ফসল এই স্বাধীন বাংলাদেশ। তাদের এই ঋণ কখনো শোধ হবে না।
তাদের প্রতি সম্মান রেখে প্রয়াত প্রতিষ্ঠাতা ডঃ সৈয়দ মকবুল হোসেন সাহেবের গড়া শিলঘাট গ্রামে অবস্থিত সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের কিছু খন্ড চিত্র তুলে ধরা হলঃ

"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ) আসনের দুই দুই বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য,...
17/03/2022

"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ) আসনের দুই দুই বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট সমাজসেবী, দানবীর ও সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব ডঃ সৈয়দ মকবুল হোসেন সাহেবের ইন্তেকালে আমরা সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারি ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি ও পরম দয়ালু আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি যেন আল্লাহ সুবহানাহু ওতায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন ও শোকসন্তপ্ত পরিবারবর্গকে সবরে জামিলা দান করেন-আমিন।

শোকাবহ ১৫-ই আগষ্ট জাতীয় শোক দিবস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, বাংলার মহানায়ক জাতির জনক বঙ্গবন্...
11/08/2021

শোকাবহ ১৫-ই আগষ্ট জাতীয় শোক দিবস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, বাংলার মহানায়ক জাতির জনক বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাসহ ১৫-ই আগষ্টে শাহাদাত বরনকারী সকল শহীদদের প্রতি সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

আজ ১৫-ই আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সৈয়দা আদিবা হোসেন উ...
15/08/2020

আজ ১৫-ই আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

01/06/2020

সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয়,শিলঘাট। সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নে অবস্থিত।
৩১ শে মে ২০২০ ইং রোজ রবিবার প্রত্যাশিত SSC পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। এ বৎসর SSC পরীক্ষায় অংশগ্রহনকারীর সংখ্যা ৬১ জন, পাশের সংখ্যা ৫৬ জন, পাশের হার ৯১.৮০% এবং ফেল করে ০৫ জন। উপস্থিত পরীক্ষার্থীর মধ্যে ছেলে ২৯ জন এবং মেয়ে ৩২ জন। ছেলে ২৯ জনের মধ্যে পাশ করে ২৫ জন এবং মেয়ে ৩২ জনের মধ্যে পশ করে ৩১ জন। GPA-4 * ৮ জন,
GPA-3 * ৩১ জন, GPA-2 * ১৬ জন এবং GPA-1 * ০১ জন। আমরা বিদ্যালয়টির সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং আগামী দিনগুলোতে যেন আরো ভালো ফলাফলের ধারপ্রান্তে নিয়ে যেতে পারি এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয়ে...
17/03/2020

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয়ের পক্ষথেকে বিনম্র শ্রদ্ধা ও ভালভাসা।

Address

Shilghat
Sylhet
3161

Alerts

Be the first to know and let us send you an email when Syeda Adiba Hussain High School, Shilghat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Syeda Adiba Hussain High School, Shilghat:

Shortcuts

Share

Category