M C Academy Alumni Association

M C Academy Alumni Association

Share

M C Academy Alumni Association is a Social Service Non-profit organization.

03/07/2024

রাদ চৌধুরীর হার্টের বাইপাস সার্জারি
বৃহস্পতিবার, দোয়া প্রার্থনা
এলামনাই রিপোর্ট
এম সি একাডেমী এলামনাই এসোসিয়েশনের অন্যতম দায়িত্বশীল কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ি, এম সি একাডেমি, গোলাপগঞ্জ এর প্রতিষ্ঠাতা খান বাহাদুর মোহাম্মদ চৌধুরীর দৌহিত্র, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং সুপরিচিত জনাব রাদ আহমদ চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার মিরপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন।
বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ সার্জন প্রফেসর ডা. ফারুক আহমদের তত্ত্বাবধানে আগামীকাল ০৪ জুলাই ২০২৪ বৃহস্পতিবার সকালে তার হার্টের বাইপাস সার্জারি করা হবে।
আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, রাদ চৌধুরীর বাইপাস সার্জারি যেন সফলভাবে সম্পন্ন হয়। আল্লাহ তাহাকে দ্রুত সুস্থতা দান করেন। সম্মানিত এলামনাই বন্ধুদের কাছে রাদ চৌধুরীর সুস্থতা কামনা করে আমরা দোয়া প্রার্থনা করছি।
কিছুক্ষণ আগে রাদ ভাইয়ের শারিরিক সর্বশেষ অবস্থা নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। ইতোমধ্যে তার সার্জারির যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি সকল এলামনাই বন্ধুদের কাছে দোয়া চেয়েছেন।

17/06/2024

শামীম আহমদ রাসেলের মমতাময়ী মা আর নেই
------------------------------------------
আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে, এম সি একাডেমি এলামন্যাই এসোসিয়েশন, গোলাপগঞ্জ-এর আহ্বায়ক, এফবিসিসিআই’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব শামীম আহমদ রাসেলের মমতাময়ী মাতা, আমাদের এসোসিয়েশনের অন্যতম দাতা সদস্য মিসেস বখতিয়ার খানম আর নেই ( ইন্না-লিল্লাহি ও ইন্নাইলাইহি রাজিউন)। অদ্য ১৭ জুন ২০২৪ সোমবার বেলা পৌনে দুইটায় সিলেট শহরের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মরহুমা বখতিয়ার খানম সিলেট শহরের বিশিষ্ট ব্যবসায়ি ও সামাজিক দানশীল ব্যক্তিত্ব মরহুম আব্দুস সত্তার মার্চেন্টের সহধর্মিণী ও গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ী গ্রামের স্থায়ী বাসিন্দা। আগামীকাল ১৮ জুন মঙ্গলবার বেলা সোয়া দুইটায় মরহুমার জানাযার নামাজ দাড়িপাতন প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
এম সি একাডেমি অ্যালামনাই এসোসিয়েশনের সর্বস্তরের নেতৃবৃন্দের পক্ষ থেকে আমি মিসেস বখতিয়ার খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলআমিনের কাছে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাহাকে বেহেস্তের সম্মানীয় আসন দান করেন।
----
দুলাল আহমদ চৌধুরী
সদস্য সচিব

17/06/2024

আমাদের আহ্বায়ক শামীম আহমদ রাসেলের মমতাময়ী মা আর নেই
------------------------------------------
আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে, এম সি একাডেমি এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক, এফবিসিসিআইর সাবেক পরিচালক জনাব শামীম আহমদ রাসেলের মমতাময়ী মাতা, আমাদের এসোসিয়েশনের অন্যতম দাতা সদস্য মিসেস বখতিয়ার খানম আর নেই ( ইন্না-লিল্লাহি ও ইন্নাইলাইহি রাজিউন)। অদ্য ১৭ জুন ২০২৪ সোমবার বেলা পৌনে দুইটায় সিলেট শহরের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মরহুমা বখতিয়ার খানম এম সি একাডেমির প্রাক্তন ছাত্র মরহুম আব্দুস সত্তার মার্চেন্টের সহধর্মিণী ও গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ী গ্রামের স্থায়ী বাসিন্দা। আগামীকাল ১৮ জুন মঙ্গলবার বেলা সোয়া দুইটায় মরহুমার জানাযার নামাজ দাড়িপাতন প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
এম সি একাডেমি অ্যালামনাই এসোসিয়েশন মিসেস বখতিয়ার খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।

— দুলাল আহমদ চৌধুরী
সদস্য সচিব

13/04/2024

শুভ নববর্ষ ১৪৩১

09/04/2024
Photos from M C Academy Alumni Association's post 02/04/2024

মুবিন জায়গীরদার ও রাদ চৌধুরীর
জন্য দোয়া প্রার্থনা

এম সি একাডেমী এলামনাই এসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা ও গঠনতন্ত্র প্রনয়ণ কমিটির প্রধান, বিশিষ্ট স্কাউটস ব্যক্তিত্ব জনাব মুবিন আহমদ জায়গীরদার হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে এবং মেইন আট্রারিতে ৭০ ভাগ ব্লক থাকায় সেখানে একটি স্টেন্থ লাগানে হয়। আল্লাহর রহমতে মুবিন ভাই সুস্থ আছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
অপরদিকে আমাদের এলামনাই এসোসিয়েশনের অন্যতম দায়িত্বশীল সদস্য ও এম সি একাডেমির প্রতিষ্ঠাতা খান বাহাদুর মোহাম্মদ চৌধুরীর দৌহিত্র জনাব রাদ আহমদ চৌধুরী গত ২৮ ফেব্রুয়ারী রাতে বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করেন। সিলেট নর্থইস্ট হাসপাতালে চিকিৎসার পর তাকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। এনজিওগ্রামের পর চিকিৎসক তাকে বাইপাস সার্জারী করার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সার্জারীর প্রস্তুতি নিচ্ছেন। ঈদের পরপর তিনি সার্জারীর জন্য ঢাকার মিরপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি হবেন। রাদ ভাইও সকল এলামনাই বন্ধুদের কাছে দোয়া চেয়েছেন।
সম্মানিত এলামনাই বন্ধুদের কাছে মুবিন ভাই ও রাদ ভাইর সুস্থতা কামনা করে আমরাও দোয়া প্রার্থনা করছি। আল্লাহ উনাদের দ্রুত সুস্থতা দান করুন।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Golapgonj
Sylhet
3100