31/03/2026
শ্রদ্ধেয় মোহাম্মদ শিশির মনির ভাই, আপনি একজন বিশিষ্ট আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য৷ রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও আপনি আমাদের শ্রদ্ধেয় ও গৌরবের বটে৷
কিন্তু আপনার সাম্প্রতিক অবস্থান দেখে মনে হচ্ছে আপনার রাজনীতি ক্রমেই প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠছে। জেনে-বুঝে একজন সম্মানিত ব্যক্তিকে খাটো করার উদ্দেশ্যে চিঠি লিখে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া নিঃসন্দেহে দুরভিসন্ধিমূলক।
যিনি দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন অবস্থান নিয়ে চলেছেন, তাকে হেয় করার এই প্রয়াস আসলে আপনার পরাজয়ের চাপা ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলে মনে হয়। বিপুল ব্যবধানের জনরায়কে হৃদয় থেকে মেনে নিতে না পারার অস্থিরতা এতে স্পষ্ট হয়ে উঠেছে।
শাল্লার ছায়ার হাওর নিয়ে আপনার ফেসবুক লাইভ অনেকেই দেখেছে৷ তার আগে থেকেই সরকারের সংশ্লিষ্টরা ধানের জমি রক্ষা করায় তৎপর৷ কিন্তু নদীতে, খালে তখন যে পরিমান পানি হাওরের বাঁধ ভেঙ্গে দিলে জমি রক্ষার পরিবর্তে দ্রুত ডুবে যাবে৷ অথচ একটি ভুল বার্তা দিয়ে সাধারণ মানুষকে উষ্কানির চেষ্টা করেছেন৷
এবার আসি প্রধানমন্ত্রীর গিফট প্রসঙ্গে৷ এ বিষয়ে সংসদ সদস্য নাছির চৌধুরী যে উদারতার পরিচয় দিয়েছেন, তা সত্যিই নজিরবিহীন। যেখানে অনেকেই ব্যক্তিগতভাবে বণ্টন করেছেন, সেখানে তিনি সবার জন্য সমানভাবে পুরো অর্থ বিতরণের নির্দেশ দিয়েছেন—যা প্রশংসার দাবিদার। ঈদের ছুটি ও সময়স্বল্পতার কারণে বিলম্ব হলেও, তা ইতোমধ্যে অনেক কর্মীর হাতে পৌঁছেছে।
এমন একটি ইতিবাচক উদ্যোগকে কেন্দ্র করে নিম্নমানের রাজনীতি করা সত্যিই দুঃখজনক। আপনার মতো একজন সচেতন ও সুশীল ব্যক্তির কাছ থেকে এমন সংকীর্ণতা কাম্য নয়। বরং এই নোংরা রাজনীতি থেকে বের হয়ে, উদারতা ও ভালো কাজকে স্বীকৃতি দেওয়াই প্রত্যাশিত। কপি রুদ্র মিজান।