BD Job's experiments

BD Job's experiments হ্যা, আমরাই থাকব সরকারি চাকুরিতে একধাপ এগিয়ে। বিজয় আসবেই✌️💯। ইনশাআল্লাহ।
টার্গেট হোক BCS, NTRCA এবং Primary সহ প্রথম সারির সব জব।

26/05/2026

💥💥💥 সম্প্রতি ১৪৮৫ পদে #সমাজসেবা #অধিদপ্তরের সার্কুলার প্রকাশিত হয়েছে। এরমধ্যে অন্যতম একটি পদ #ইউনিয়ন #সমাজকর্মী। আসুন জেনে নেই ইউনিয়ন সমাজকর্মী পদের আদ্যোপান্ত।

‼️ইউনিয়ন সমাজকর্মী কি:
✅ ইউনিয়ন সমাজকর্মী মূলত সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অধিদপ্তর উইকিপিডিয়া একদম মাঠপর্যায়ের কর্মী। তারা স্থানীয় পর্যায়ে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দরিদ্র কল্যাণ ও বিভিন্ন উন্নয়নমূলক সেবা তৃণমূলের জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে থাকেন ইউনিয়ন সমাজসেবা কর্মী কাজ কি?

‼️ ইউনিয়ন সমাজকর্মীগণের বেতন কাঠামো:

✅ ইউনিয়ন সমাজকর্মীর বেতন – একজন সমাজকর্মী ১৬ গ্রেডে যোগদান করে থাকেন। তিনি যোগদানের প্রারম্ভে ৯৩০০ টাকা মূল বেতন দিয়ে চাকরি শুরু করে থাকে। নিজ জেলা বা বাড়িতে থেকে অফিস করলেও বাড়ি ভাড়া বাবদ মূল বেতনের ৪৫% হারে ৪৫০০ টাকা, চিকিৎসা ভাতা বাবদ ১৫০০ টাকা এবং টিফিন বাবদ ৩০০ টাকা পান। এতে মোট বেতন দাঁড়ায় ৯৩০০+৪৫০০+১৫০০+২০০ = ১৫৫০০ টাকা পেয়ে থাকেন। সন্তান থাকলে ৫০০+৫০০ = ১০০০ টাকা শিক্ষা ভাতা পান। এছাড়া যাতায়াত বিল পেয়ে থাকেন। এটি রাজস্বখাতভূক্ত পদ।

‼️ ইউনিয়ন সমাজকর্মীগণের পদোন্নতি:

✅ সমাজকর্মী (পৌর/ইউনিয়ন/মহল্লা লেভেল ওয়ার্কার) পদে অন্যূন ৫ (পাঁচ) বৎসরের চাকুরীর অভিজ্ঞায় মোট পদের শতকরা ৭০ ভাগ ফিল্ড সুপারভাইজার পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয়।
[যে কোন চাকরি সংক্রান্ত তথ্য পেতে ভিজিট করুন Biddabari ফেসবুক পেইজ]

‼️ইউনিয়ন সমাজকর্মীর দায়িত্ব ও কর্তব্য

✅সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত প্রতিটি সেবা কার্যক্রম গ্রহণ এবং এ কার্যালয়ের সেবা মাঠ পর্যায়ে বিস্তার এবং বাস্তবায়ন করাই ইউনিয়ন সমাজকর্মীর মূল কাজ।
✅মাঠপর্যায়ের স্থানীয় জনগণের সাথে অধিদপ্তরের সমন্বয় সাধন করা।
✅সামাজিক নিরাপত্তার সকল প্রকল্প/ সুযোগ সুবিধা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা।
✅পল্লী সমাজসেবা কার্যক্রম গ্রহণ বাস্তবায়ন।
✅পল্লী মাতৃকেন্দ্রিক কার্যক্রম সম্পাদনে সহায়তা প্রদান করা।
✅এসিড দগ্ধ জনগণদের পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা।
✅বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি/ উপবৃত্তি প্রদান করার কাজে সহায়তা প্রদান করা।
[যে কোন চাকরি সংক্রান্ত তথ্য পেতে ভিজিট করুন Biddabari ফেসবুক পেইজ]
✅মুক্তিযোদ্ধাদের সম্মানী প্রদানে হাতে হাত রেখে কাজ করা।
✅স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে অস্বচ্ছল, বয়স্ক, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধীদের সেবা প্রদান করা এবং তার তালিকা প্রণয়নে সাহায্য করা।
✅সদর উপজেলা হাসপাতালে সমাজসেবা অধিদপ্তরের কিছু শাখা রয়েছে যেখানে ইউনিয়ন সমাজকর্মীর বেসিক কিছু কাজ আছে যেমনঃ রোগীরা যেন হয়রানির শিকার না হয় তার তদারকি করা। এছাড়াও অস্বচ্ছল রোগীদের ঔষধ আনয়নে সহযোগিতা করাই ইউনিয়ন সমাজকর্মীর মূল কাজ।

#টিম_বিদ্যাবাড়ি❤️

সংজ্ঞা বনাম সংজ্ঞার্থআমরা প্রায়ই এই জায়গাটাতে ভুল করে থাকি। সংজ্ঞার্থ অর্থে আমরা 'সংজ্ঞা' শব্দটি ব্যবহার করে থাকি, যা নি...
24/11/2025

সংজ্ঞা বনাম সংজ্ঞার্থ

আমরা প্রায়ই এই জায়গাটাতে ভুল করে থাকি। সংজ্ঞার্থ অর্থে আমরা 'সংজ্ঞা' শব্দটি ব্যবহার করে থাকি, যা নিতান্তই ভুল। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশ্নপত্রে লেখা থাকে ক্রিয়া পদের 'সংজ্ঞা' দাও।

এখানে, সংজ্ঞা দাও নাহয়ে সংজ্ঞার্থ দাও হবে।

কেননা, সংজ্ঞা শব্দের অর্থ নাম। অপরদিকে 'সংজ্ঞার্থ' শব্দের অর্থ- কোনও শব্দের যথাযথ অর্থ প্রকাশকারী ব্যাখ্যা বা ডেফিনেশন।

ক্রিয়াপদের সংজ্ঞা দাও এর মানে দাঁড়ায় ক্রিয়াপদের নাম দাও। প্রশ্নটির মাধ্যমে কিন্তু আমাদের কাছে ক্রিয়াপদের নাম জানতে চায়নি। জানতে চেয়েছে ক্রিয়াপদের ডেফিনেশন। তাই ডেফিনেশন অর্থে লিখুন 'সংজ্ঞার্থ'।

অর্থাৎ-
সংজ্ঞা= নাম
সংজ্ঞার্থ=কোনো কিছুর ব্যাখ্যা।

তাই আমরা বলব, ক্রিয়া পদের সংজ্ঞার্থ দাও।

31/10/2025
06/10/2025

কী?
উত্তর: গ্রাফিতি সংকলন।
#বি:দ্র: এটা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে।

03/10/2025

✍️ আসন্ন সকল চাকরি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ!

১.মোট প্রবাসী আয়ের সৌদি আরব থেকে বাংলাদেশে আসে- ৪৮ শতাংশ।
২.চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান- তৃতীয় (প্রথম চীন)।
৩.জি-সেভেন ভুক্ত দেশ- সাতটি (যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, ইতালি ও জাপান)।
৪.'আশদোদ' সমুদ্র বন্দর অবস্থিত- ইজরায়েল।
৫.২০২৬ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- ২৩তম আসর (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে)।

Address

Galimpur
Sylhet
3370

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Job's experiments posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category