18/02/2026
আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। আগামীকাল পর্যন্ত ভর্তি নেয়া হবে।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madrasatul Madina Sylhet, মাদরাসাতুল মদীনা সিলেট, হিল ভিউ টাওয়ার, খাদিম পাড়া, Sylhet.
18/02/2026
আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। আগামীকাল পর্যন্ত ভর্তি নেয়া হবে।
প্রিয় দ্বীনি ছাত্রবন্ধুরা!
আরবী ভাষার এত গুরুত্ব থাকা স্বত্বেও—তুমি কেন পিছিয়ে? মনোযোগ দিয়ে শোনো, হৃদয় দিয়ে গ্রহণ করো।
আলোচক: মাওলানা ফুজাইল হুসাইন
মুশরিফ, আদাব বিভাগ, মাদরাসাতুল মদীনা সিলেট।
13/02/2026
নিয়ত করুন এই রমজানেই—
কুরআনের ভাষা শিখব, বুঝে পড়ব, জীবনে প্রয়োগ করব।
কোর্সে যা যা থাকছে:
• আরবি ভাষা ও সাহিত্য
• নাহু–সরফের ব্যবহারিক পাঠ
• আরবি কথোপকথন (Spoken Arabic)
• কুরআনের ভাষা বুঝার কৌশল
• আমলি তালিম ও তারবিয়াত
•খত্তে রুক‘আ প্রশিক্ষণ
29/01/2026
মামসি মিলনায়তনে আজকের আয়োজন।
24/01/2026
মাদরাসাতুল মদীনা সিলেট-এর আরবি মুখপত্র ‘আল ইতকান' ছেপে এসেছে। আলহামদুলিল্লাহ। এটা মামসির প্রথম আরবি মুখপত্র। আদাব ও কিতাব বিভাগের শিক্ষার্থীদের মেহনতের ফসল।
বাংলা মুখপত্রও শিগগির ছেপে আসছে প্রতিবছরের মত।
আল্লাহ তাআলা সংশ্লিষ্ট সকলকে জাযায়ে খায়ের দান করুন। আরবি মুখপত্র ধারাবাহিক প্রকাশের তৌফিক দান করুন। আমীন ইয়া রাব্বাল আলামীন।
16/01/2026
মাদরাসাতুল মদীনা সিলেটের আদাব বিভাগের শিক্ষার্থীদের আরবিতে রচিত গ্রন্থাবলি প্রকাশের পথে। মোট ছয়টি গ্রন্থ রচনা করেছে তারা।
লেখক ও গ্রন্থ তালিকা:
১. দুরার মিনাল হিকায়াত: মুহাম্মদ আবদুল গাফ্ফার।
২. আবিরুল মিদাদ: আবদুল কাইয়ুম রাইহান।
৩. মু'জামুল মুতারাদিফাত: আবদুল কাইয়ুম রাইহান।
৪. আকাসিস মালিহা: সফিউল্লাহ হাবিব।
৫. নাফাহাতুল আকলাম: মাহমুদুর রহমান আরিফ।
৬. হায়াতুশ শায়খ আল্লামা মুশাহিদ বায়মপুরি: মুহাম্মদ আতাউল্লাহ।
দুআ করি—আল্লাহ তাদের ইলম ও কলমে বরকত দান করুন। আমীন।
02/01/2026
অনেকে জানতে চেয়েছেন— মাদরাসাতুল মদীনা, সিলেট-এর আদব বিভাগের সিলেবাস কী? কোন কোন কিতাব পড়ানো হয়েছে?
আগামীকাল থেকে একাডেমিকভাবে আদব বিভাগের أيام الاستعداد للامتحان শুরু হবে। তাই পঠিত সিলেবাস দিয়ে দিচ্ছি। (পুরো সিলেবাস আগে দেয়নি কারণ ছাত্রদের হালত অনুযায়ী সিলেবাস পরিবর্তন হয়ে থাকে।)
সহজভাবে বলতে গেলে, আমাদের এই সিলেবাসটি শাইখ شفيق الإسلام الإمدادي راحت এর প্রতিষ্ঠিত জামিয়াতুল উস্তায শহিদুল্লাহ ফজলুল বারী রহ.—এর আদব বিভাগের পাঠ্যক্রমের সমন্বয়ে প্রণীত। তবুও জানার সুবিধার্থে, চলতি শিক্ষাবর্ষে যে সিলেবাস পড়ানো হয়েছে, তা নিচে দেওয়া হলো—
قائمة المقررات في قسم اللغة العربية وآدابها
١) قصص هادفة — انتههى
٢) نصوص أدبية — انتهى
٣) يحكى أن… — انتهى
٤) الصرف الميسر وحديقة النحو — انتهى
٥) المدخل إلى التحدث بالعربية — انتهى
٦) سلسلة طارق — انتهى
٧) حكايات عمو محمود — انتهى
٨) السيرة النبوية للأطفال (١) — انتهى
٩) السيرة النبوية للأطفال (٢) — انتهى
١٠) معجم الأفعال الشائعة — انتهى
١١) صلات الأفعال للصغار — انتهى
١٢) زَيِّنْ حَوْلَكَ بالعربية — انتهى
١٣) إبداع المعاني — إلى الصفحة المئة
١٤) أضواء على التعبير — إلى الصفحة المئة
١٥) أربعون حديثًا للنووي — انتهى
١٦) حكايات من التاريخ — إلى الصفحة السبعين
١٧) ثاني اثنين — إلى الصفحة السبعين
١٨) أربعون حديثًا مع حكايات للصغار — إلى ثلاثين حكاية
١٩) التعبير الابتدائي والتعبير المتقدم — إلى الصفحة الثمانين
٢٠) الإملاء الميسر وعلامات الترقيم مع التطبيق — انتهى
٢١) دروس الألفاظ الشائعة — انتهى
٢٢) رفيق المجهول – لعبد الله الكبير — انتهى
٢٣) قصص الأنبياء — انتهى
٢٤) كيف نتكلم بالعربية – لنعمان المدني — انتهى
٢٥) إذا هبَّتْ ريح الإيمان — إلى الصفحة الستين
٢٦) الإنشاء الوظيفي – للأستاذ عريف الإسلام — انتهى
٢٧) الطريق إلى التقديم بالعربية — انتهى
٢٨) لغة الإعلام — إلى الصفحة السبعين
٢٩) دروس الحاسوب — انتهى
٣٠) استمتع بحياتك — إلى الصفحة السبعين
٣١) مختارات من أدب العرب — إلى الصفحة الثمانين
٣٢) نور الأنوار (كتاب الله)
٣٣) ترجمة معاني القرآن الكريم (من ١١ إلى ١٧)
٣٤) الهداية (المجلد الأول)
٣٥) دروس البلاغة
٣٦) صور من حياة الصحابة — عشر سير
٣٧) نصوص للقراءة والاستيعاب — انتهى
٣٨) أوراق دروس الإبداعي للشيخ شفيق الإسلام الإمدادي والأستاذ فضيل حسين
লিখেছেন: মাওলানা Fujaeel Hossain
28/12/2025
আলহামদুলিল্লাহ, Madrasatul Madina Sylhet -এর আদাব বিভাগের মেধাবী শিক্ষার্থী মুহাম্মদ আব্দুল গাফ্ফার دُرَر مِنَ الحِكَايَات (দুরার মিনাল হিকায়াত) নামে আরবি ভাষায় গল্পের বই লিখেছে।
আমরা আদাব বিভাগের মুশরিফ মাওলানা Fujaeel Hossain ও মাওলানা M M Mamunur Rashid হাফি. এর শোকর আদায় করছি। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই সাফল্য।
দুআ করি —আল্লাহ তাআলা তার ইলম ও আমলে বরকত দান করুন। আমাদের পক্ষ থেকে আসাতিযায়ে কেরামকে জাযায়ে খায়ের দান করুন। আমীন ইয়া রাব্বাল আলামীন।
18/12/2025
আজ মাদরাসাতুল মদীনা সিলেট—এর জালালাইন জামাতের আনুষ্ঠানিক “বিদায় অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়। উক্ত হাফলায় মাদরাসার সম্মানিত আসাতেযায়ে কেরাম গভীর অর্থবহ নসিয়াহ পেশ করেন। সংক্ষেপে সেগুলো নিচে তুলে ধরছি—
১️) ‘বিদায়’ নয়—ইলমের যাত্রা অব্যাহত।
কথার শুরুতেই মুদীরে মুহতারাম বলেন—
আমি ‘বিদায়’ শব্দটি বলতে চাই না। কারণ ছাত্রদের কোনো বিদায় বা ছুটি নেই। ইলমের পথচলা আজীবনের। আমাদের মাদরাসায় যেহেতু মেশকাত ও দাওরা নেই, তাই ইলমে অগ্রগতির জন্য ছাত্রদের অন্য মাদরাসায় পড়ার সুযোগ দিচ্ছি —এটি বিদায় নয়, বরং ইলমের ধারাবাহিকতা।
কিছু আসাতেযায়ে কেরাম ‘বিদায়’ শব্দটিকে দৈহিক বিদায় হিসেবে ব্যবহার করেছেন। তবে আমাদের আত্মিক সম্পর্ক চিরকাল অটুট থাকবে—ইনশাআল্লাহ।
২️) আল্লাহর পক্ষ থেকে সর্বজনীন নসিহত।
একজন উস্তায বলেছেন—আমি তোমাদের সেই নসিহতই করছি, যা আল্লাহ তায়ালা করেছেন—
> وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ
তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছিল, তাদেরকেও এবং তোমাদেরকেও আমি এই অসিয়ত করেছি—তোমরা আল্লাহকে ভয় করো।
তথা তাকওয়া এটাই সবচেয়ে বড় পাওয়া।
৩️) কুরআনের সাথে সম্পর্ক অটুট রাখা।
আমরা যারা কুরআনের তাফসির শেষ করেছি—তারা যেন কখনো কুরআন থেকে দূরে না সরে যাই।
যখনই ইলমে বরকত কম মনে হবে বা অন্তরে অশান্তি অনুভব হবে, তখনই কুরআনের দিকে ফিরে যাবো—ইনশাআল্লাহ।
৪️) উস্তাযদের সাথে সম্পর্ক বজায় রাখা।
আজ যারা অত্র মাদরাসা থেকে ফারেগ হচ্ছি—আমরা অবশ্যই আসাতেযায়ে কেরামের সাথে সুসম্পর্ক বজায় রাখবো।
যতক্ষণ ডাল গাছের সাথে যুক্ত থাকে, ততক্ষণ তা জীবিত থাকে; বিচ্ছিন্ন হলে প্রাণহীন হয়ে যায়। তাই সব সময় উস্তাযদের সাথে যোগাযোগ রাখবো—ইনশাআল্লাহ।
৫️) দারুল উলুম দেওবন্দ—আমাদের আদর্শ।
দারুল উলুম দেওবন্দ আমাদের আদর্শ।
আমরা আমাদের বিশুদ্ধ আকিদার বিপরীত যে কোনো বাতিল ফিরকা থেকে দূরে থাকবো—বিশেষ করে যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না এবং নবীগণকে নিষ্পাপ মনে করে না। তাদের ব্যাপারে আমরা সর্বদা সতর্ক থাকবো।
৬️) বাংলাদেশের সকল মাদারিস—এক পরিবার।
বাংলাদেশের সকল মাদারিস আমাদের পরিবার।
সুতরাং এই পরিবার থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। উস্তাযদের তত্ত্বাবধানে ও পরামর্শ অনুযায়ী মাদরাসা নির্বাচন করবে।
৭️) শুধু আদর্শ ছাত্র নয়—আদর্শ মানুষও হতে হবে।
তুমি সব দিক দিয়ে আদর্শ হবে।
শুধু ভালো ছাত্র হলেই যথেষ্ট নয়। যদি উস্তাযদের সাথে সালাম-কালাম থাকে কিন্তু ঘরে মা-বাবা, ভাই-বোন ও আত্মীয়দের সাথে সুসম্পর্ক না থাকে—তাহলে তুমি আদর্শ ছাত্র হলেও আদর্শ মানুষ নও।
কারণ নবী ﷺ বলেছেন—
> خيركم خيركم لأهله، وأنا خيركم لأهلي
তোমাদের মধ্যে উত্তম সে-ই, যে তার পরিবারের কাছে উত্তম।
৮️) উস্তাযদের আনুগত্যে কামিয়াবি।
উস্তাযদের কথা বুঝে আসুক বা না আসুক—পূর্ণ আনুগত্য করতে হবে।
কারণ মানার মাঝেই প্রকৃত কামিয়াবি নিহিত।
৯️) ইলমের সাথে আমল অপরিহার্য।
আমি, তুমি—আমরা সবাই তালিবুল ইলম।
কেউ দারসে বসে শেখার মাধ্যমে ছাত্র, আর কেউ দারস দেওয়ার মাধ্যমে শেখে—উভয়েই ছাত্র।
কিন্তু আমাদের পূর্ণ পরিচয় হওয়া উচিত—
طالبُ العلمِ والعمل
ইলম শিখলাম কিন্তু আমল নেই—তাহলে সবই ব্যর্থ। তাই ইলমের পাশাপাশি আমলের যত্ন নিতে হবে, বিশেষ করে নামাজের ব্যাপারে।
১০) যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে সর্বপ্রথম উস্তাযদের সাথে পরামর্শ করবো।
নিজে নিজে সিদ্ধান্ত নিবো না। কেউ যদি আগে থেকেই কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে—তাহলে এখনই তা পরিবর্তন করে ফেলবে।
১️১) উস্তাযদের সামনে নিজের মত পেশ করা যাবে।
কিন্তু সিদ্ধান্ত জানিয়ে ‘পরামর্শ’ চাওয়া যাবে না। কারণ সিদ্ধান্ত দিয়েই ফেললে পরামর্শের আর কোনো অর্থ থাকে না।
লিখেছেন: মাওলানা Fujaeel Hossain হাফি.
মুশরিফ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগ।
خطبة رائعة لـ محمد عبد الغفار
الدارس في قسم اللغة العربية و أدبها
14/12/2025
خطبة رائعة لـ عدنان بن جمال
الدارس في الصف الأول من الثانوية العامة
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |