15/08/2021
--সীমান্তিক এর উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপিত--
১৫ ই আগস্ট মানব সভ্যতার ইতিহাসে বৃহত্তম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের দিন................... ড. আহমদ আল-কবির
জাতীয় শোক দিবস উপলক্ষে সীমান্তিক শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ সীমান্তিকের প্রতিষ্ঠাতা ড. আহমদ আল কবির বলেন আজ ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য নৃশংসতম বেদনাবিধুর শোকের দিন ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করা হয়। আজকে আমাদেরকে শপথ নিতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য। যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। দেশের বিপুল জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করতে হবে।
সীমান্তিক এর পরিচালক ও অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ তাপাদারের উপস্থাপনা এবং সীমান্তিকের চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য-আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন “মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের” পরিচালক বিশিষ্ট ইতিহাসবিদ প্রফেসর ডঃ মোঃ মনিরুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সকল অনুভূতি, ত্যাগ, সংগ্রাম, বীরত্বপূর্ণ নেতৃত্ব, অদম্য স্পৃহা, দৃঢ় প্রত্যয়, বাঙালি জাতির প্রতি গভীর ভালোবাসা, মমত্ববোধ, রাজনৈতিক দূরদর্শিতা ও আদর্শের দ্বারা সমগ্র বাঙালি জাতিকে উজ্জীবিত করে স্বাধীনতা অর্জনের চূড়ান্ত আত্মত্যাগে দীক্ষিত করে তুলেছিলেন উপহার দিয়েছিলেন লাল সবুজের পতাকার আমাদের বাংলাদেশে।১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে স্বাধীনতা সংগ্রামের অগ্নিশপথে ঐক্যবদ্ধ হয় বাঙালি জাতি। তিনি বাংলার মাটি ও মানুষের পরম আত্মীয় ইতিহাসে বিস্ময়কর নেতৃত্তের কালজয়ী স্রষ্টা। উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা সোনার বাংলা গড়ার স্বপ্ন সারথি ছিলেন। আজকে বঙ্গবন্ধুর আদর্শের চেতনায় আমাদেরকে উজ্জীবিত হয়ে প্রজন্ম থেকে প্রজন্মে এর কাছে বঙ্গবন্ধুর অবিনাশী চেতনা ও আদর্শ এগিয়ে নিয়ে যেতে হবে এটাই আজকে আমাদের শপথ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আর পিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি ভিসি ডঃ মোঃ নাজমুল হক, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সীমান্তিকের মহাসচিব মোঃ শামীম আহমদ, আর টি এম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি ডিন প্রফেসর ডঃ তোফায়েল আহমদ, সীমান্তিকের নির্বাহী পরিচালক কাজী মোকছেদুর রহমান, বাংলাদেশ বেতারের বিশেষ প্রতিনিধি সৈয়দ সাইমুম আঞ্জুমান ইবান, বাংলাদেশ টেলিভিশন ঢাকার সিনিয়র কর্মকর্তা ও আবৃত্তিকার এ কে এম শহীদুল্লাহ কায়সার, আর টি এম এর নির্বাহী পরিচালক সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা, আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ম্যানেজিং ট্রাস্টি ড. আহমদ আল-ওয়ালি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সীমান্তিকের উপ-নির্বাহী পরিচালক জনাব পারভেজ আলম ও কাজী হুমায়ুন কবির, অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য বক্তব্য রাখেন একাদশ শ্রেণির ছাত্রী নাজির আক্তার, গান পরিবেশন করে মিডওয়াইফের প্রশিক্ষনার্থী প্রীতি রানী দাস, বিএড প্রশিক্ষণার্থী শর্মিলা দেবী,সীমান্তিক আইডিয়াল স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন জান্নাত। সহকারি শিক্ষক আলমগীর আখন্দের পবিত্র কুরআন তেলাওয়াত ও স্বর্ণা পুরকায়স্থের গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পঁচাত্তরের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন সুনামগঞ্জের জেলা শিক্ষা অফিসার জনাব জাহাঙ্গীর আলম। শেষ পর্যায়ে সীমান্তিকের নির্বাহী পরিচালক সকলকে ধন্যবাদ জ্ঞাপন এর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।