04/06/2024
09. Tiles:
===========================
(চুল্লিতে পোড়ানো কম পুরুত্বের কাদার তৈরি স্ল্যাবকে টালি বলা হয়।) টালি সাধারণত চালাঘরের ছাউনিতে (Roofing), মেঝোর আচ্ছাদনে (Flooring), দেয়াল আবৃতকরণে (Walling), ড্রেন নির্মাণে এবং অলংকারমূলক কাজে ব্যবহার করা হয়) ইটের কাদার মতো কাদা দিয়েই টালি তৈরি করা হয়। তবে টালি তৈরিকালে অধিক সতর্কতার দরকার হয়। কেননা এগুলোর পুরুত্ব ইটের চেয়ে কম বিধায় এগুলো শুকানো ও পোড়ানো কালে সংকুচিত হয়ে দুমড়িয়ে যেতে পারে।
# কাদার তৈরি ভালো টালির নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো থাকবেঃ
• আকার-আকৃতিঃ এগুলো ঈন্সিত আকার-আকৃতির হবে।
• ত্রুটিমুক্তঃ এগুলো বাঁকানো, দোমড়ানো, তোবড়ানো, মোচড়ানো হবে না এবং বক্রতা, ছিদ্র ও ফাটলমুক্ত হবে।
• বর্ণের সাম্যতাঃ এগুলোর বর্ণ সাম্য বর্ণের হবে।
• পোড়ানোঃ এগুলো উত্তমরূপে পোড়ানো হবে।
• মজবুতিঃ এগুলো দৃঢ়, শক্ত ও শক্তিশালী হবে।
• পানি অভেদ্যতাঃ এগুলো পানি অভেদ্য (impermeable) হবে।
• শোষ্যতাঃ এগুলো স্বীয় ওজনের 20% এর অধিক পানি শোষণ করবে না।
• পৃষ্ঠ মসৃণতাঃ এগুলোর প্রদর্শনীয় পৃষ্ঠ মসৃণ হবে এবং অপর পৃষ্ঠ স্থাপনের উপযোগী অমসৃণ হবে।
• শব্দ : এগুলোকে আঘাত করলে বাজনার শব্দ হবে।
কাজের স্থায়িত্ব, সৌন্দর্য, ভোক্তার রুচি, কার্যক্ষেত্রের পরিবেশ ও চাহিদা, আর্থিক সঙ্গতি, কাঁচামালের সহজলভ্যতা ইত্যাদি বিবেচনায় কাদার টালি, প্লাস্টিক টালি, মার্বেল টালি, মোজাইক টালি ইত্যাদি তৈরি ও ব্যবহার করা হয়ে থাকে।
# টালি তৈরিতে ব্যবহৃত সামগ্রী অনুযায়ীকে টালিকে প্রধানত নিম্নোক্ত ভাগে ভাগ করা যেতে পারে :
1. কাদার টালি (Clay tiles)
2. কংক্রিটের টালি (Concrete tiles)
3. প্লাস্টিক টালি (Plastic tiles)
4. মোজাইক টালি (Mosaic tiles)
5. মার্বেল টালি (Marble tiles)
6. গ্লেইজড্ টালি (Glazed tiles)।
1. কাদার টালি (Clay tiles) : ইটের কাদার মতো মন্থনকৃত মিহি কাদা দিয়ে তৈরি কম পুরুত্বের উদ্দেশ্যমাফিক আকার- আকৃতির স্ল্যাবই কাদার টালি। ক্লে প্রোডাক্ট (Clay product) হিসেবে গণ্য সকল ধরনের টালিই কাদার টালি।
# কাদার টালিকে ব্যবহারের স্থান অনুযায়ী প্রধানত পাঁচ ভাগে ভাগ করা যায়, যথা—
a. ক্লে রুফিং টালি (Clay roofing tiles)
b. ক্লে ফ্লোরিং টালি (Clay flooring tiles)
c. গ্লেইজড্ আর্থেনওয়্যার টালি (Glazed earthenware tiles)
d. ক্লে ফ্ল্যাট টেরাসিং টালি (Clay flat terracing tiles)
e. ড্রেন টালি (Drain tiles)।
A. ক্লে রুফিং টালি (Clay roofing tiles) : ক্লে রুফিং টালি সাধারণত চালাঘরের ছাউনির কাজে ব্যবহৃত হয়।
ছাউনির কাজে ব্যবহৃত কাদার টালির মধ্যে-
1. প্লেইন টালি (Plain tiles),
2. পট টালি (Pot tiles),
3. প্যান টালি (Pan tiles),
4. ফ্ল্যাট টালি (Flat tiles) ও
5. ভ্যালি, হিপ ও রিজ টালি (Valley, hip & ridge tiles)
6. করুগেটেড টালি (Corrugated tiles) সচরাচর ব্যবহৃত হয়।
(a) প্লেইন টালি (Plain tiles): এ জাতীয় টালি হাতে তৈরি এবং গ্লেজ করা। এ জাতীয় টালি ছাউনিতে ব্যবহার কালে বা
সাথে আটকানোর সুবিধার্থে এগুলোর উপরের প্রান্তের নিচের তলায় দুটি বর্ধিত অংশ রাখা হয়।
(b) পট টালি (Pot tiles) : পট টালি কুমারের চাকার উপর হাতে তৈরি করা হয়। এগুলো ফাঁপা অর্ধ-সিলিন্ডার আকৃতির, তার দুপ্রান্তের ব্যাসের মধ্যে পার্থক্য থাকে। দৈর্ঘ্য 25 হতে 30 সেন্টিমিটার, ব্যাস 10 হতে 12 সেন্টিমিটার ও 15 হতে 18 সেন্টিমিটার প্রথমে সিলিন্ডার আকৃতিতে এদেরকে তৈরি করা হয় এবং কাঁচা অবস্থায়ই কাটা চিহ্ন দেয়া থাকে যেন শুকানোর পর নির্বিঘ্নে বিভক্ত করা যায়।
(c) প্যান টালি (Pan tiles) : এগুলো পট টালির প্রায় অনুরূপ তবে দৈর্ঘ্যে কিছুটা খাটো, ওজনে ভারী এবং উভয় প্রান্তের হয় সমান। প্রথমে এগুলোকে সমতল প্ল্যাবের ন্যায় তৈরি করা হয় এবং কাঁচা অবস্থায়ই পৃষ্ঠ কিঞ্চিৎ বক্র করে দেয়া হয় এবং ছাউনিতে ব্যবহারকালে সুবিধার জন্য এদের উপরের প্রান্তের নিচের তলায় বর্ধিত অংশ রাখা হয় যেন সহজে অনুভূমিক বাতার সাথে আটকানো যায়।
(d) ফ্ল্যাট টালি (Flat tiles) : এ জাতীয় টালি সমতল। এদের আকার is x 15 x 1.25 হতে 20 x 20 x 1.25 সেমি এগুলোকে মেঝের আচ্ছাদনের কাজে এবং টেরেস ছাদের নিচে ব্যবহার করা হয়।
(e) ভ্যালি, হিপ ও রিজ টালি (Valley, hip & ridge tiles): এ জাতীয় টালি চালাঘরের ভ্যালি (Valley), হিপ (Hip), দু'চালার ঊর্ধ্ব সংযোগস্থল রিজ-এ পানি নিষ্কাশনে ব্যবহার করা হয়।
(f) করুগেটেড টালি (Corrugated tiles) : করুগেটেড টালি মিহি কাদামৃত্তিকা দিয়ে যান্ত্রিক চাপে টেউটিনের মতো করে তৈরি করে চুড়িতে সতর্কতার সাথে পুড়িয়ে নেয়া হয়। ছাউনিতে স্থাপন কালে প্রতি পাশে একটি বা দুটি ঢেউ ওভারল্যাপ দেয়া হয়। এগুলো দেখতে ঢেউটিনের ছাউনির মতো মনে হয়।
B. ক্লে ফ্লোরিং টালি (Clay flooring tiles) : মিহি কাদামৃত্তিকা দিয়ে যান্ত্রিক চাপ প্রয়োগে সমতল স্ল্যাবের ন্যায় ক্লে ফ্লোরিং টালি তৈরি করে চুল্লিতে পোড়ানো হয়। এগুলো তৈরিকৃত ভিত্তির (prepared base) উপর সহজেই সমতলভাবে স্থাপন করা যায়। এগুলো পাথরখণ্ড, চুনখণ্ড ও খালি চোখে দেখার মতো সব ধরনের অপদ্রব্যমুক্ত। এগুলোকে আঘাত করলে বাজনার মতো শব্দ হয় এবং এগুলো ভাঙলে ভগ্ন পৃষ্ঠ পরিষ্কার, দৃঢ় (dense) দেখায় এবং ধারগুলো তীক্ষ্ণ হয়।
C. গ্লেইজড আর্থেনওয়্যার টালি (Glazed earthenware tiles) : গ্রেইজড আরর্থেনওয়্যার টালি দেয়াল ও মেঝের পৃষ্ঠ আবৃতকরণে ব্যবহৃত হয়। এগুলোর সৃষ্ট পৃষ্ঠ সমতল, মসৃণ, পরিষ্কার, পানি অশোষ্য। এগুলোর প্রদর্শনীয় পৃষ্ঠ গ্লেইজড করা এবং বিপরীত পৃষ্ঠ (নিচের পিঠ) ও ধারগুলো সম্পূর্ণরূপে গ্লেইজডমুক্ত। এতে এগুলোকে সহজেই মেঝে ও দেয়ালে স্থাপন করা যায় এবং এগুলো স্থাপিত পৃষ্ঠকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে। এগুলো ভাঙলে সূক্ষ্ম বা মিহি দানায় গঠন, দৃঢ় (dense) ও সমসত্ত্ব দেখায়। এগুলোর নির্মাণত্রুটি সৌন্দর্যে বিঘ্ন ঘটায়, তাই এগুলোতে নির্মাণত্রুটি থাকলে এগুলো ব্যবহার উপযোগী থাকে না।
D. ক্লে ফ্ল্যাট টেরাসিং টালি (Clay flat terracing tiles) : উত্তম মন্থনকৃত মিহি কাদা দিয়ে হাতে বা যন্ত্রের চাপে কম পুরুত্বের সমতল স্ল্যাবের ন্যায় তৈরি করে চুল্লিতে পুড়িয়ে ক্লে ফ্ল্যাট টেরাসিং টালি তৈরি করা হয়। তৈরিকৃত ভিত্তির উপর এগুলোর এক বা একাধিক স্তর এমনভাবে স্থাপন করা হয় যেন এগুলোর উপর সন্তোষজনকভাবে ফ্লোর বা রুফ ফিনিশ (floor or roof finish) স্থাপন করা যায়। এগুলো সব ধরনের নির্মাণত্রুটি, বক্রতা, দোমড়ানো, ফাটল ইত্যাদি মুক্ত হওয়া আবশ্যক।
E. ড্রেন টালি (Drain tiles) : পানি নিষ্কাশনের নালা নির্মাণের জন্য এ টালিগুলো অর্ধবৃত্তকারে ইংরেজি বা V এর ন্যায় 0.75 হতে 1.25 মিটার দৈর্ঘ্যে তৈরি করা হয়।
2. কংক্রিটের টালি (Concrete tiles) : 1:3 অনুপাতের সিমেন্ট মসলার সাথে ঈন্সিত বর্ণের উপাদান (পাউডার আকারের) মিশিয়ে ঈন্সিত আকার-আকৃতিতে তৈরি করা হয়। এ জাতীয় টালি সাধারণত পাতলা পুরুত্বের ঈন্সিত আকারে পূর্বে ঢালাই (Precast) করা এবং প্রয়োজনানুসারে কার্য ক্ষেত্রে ব্যবহার করা হয়।
3. প্লাস্টিক টালি (Plastic tiles) : প্লাস্টিক টালির মধ্যে অ্যাজবেস্টস আঠার টালি ও ক্যানলাইট টালিই প্রধান। এ জাতীয় টালি উৎপাদনে কৃত্রিম পলিভিনাইল ক্লোরাইড এবং কুমারণ (Coumerone) আঠা অথবা শুধুমাত্র কুমারণ আঠার সাথে কিছু তিসির তৈল ব্যবহার করা হয়। এ টালি বিভিন্ন বর্ণের হতে পারে। ঈন্সিত বর্ণের জন্য মূল উপাদানের সাথে নির্দিষ্ট বর্ণের রঞ্জক মিশ্রণ করা হয়। অ্যাজবেস্টস আঠার টালি বাসগৃহ, সরকারি ভবন ও উপাসনালয়ের মেঝে নির্মাণে ব্যবহার করা হয়। খনিজ তেলের সংস্পর্শে আসতে পারে এমন জায়গা এবং গোসলখানায় এ টালি ব্যবহার করা উচিত নয়। ক্যান টালি কেনল এনডিহাইট আঠা হতে উৎপাদন করা হয়। বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠান বিভিন্ন পুরুত্বের, আকারের বর্ণেরও ডিজাইনের প্লাস্টিক টালি বাজারজাত করে থাকে। প্রচলিত বাজারে প্রাপ্ত এ জাতীয় টালিগুলোর আকার 25 x 25 সেমি, 30 x 30 সেমি, 40 X 40 সেমি, 60 x 60 সেমি হয়ে থাকে। তবে ডিজাইনগত পার্থক্যের জন্য এগুলোর আকার কমবেশি হতে দেখা যায়। এ টালি উচ্চ অ্যাসিড প্রতিরোধ গুণসম্পন্ন। এগুলো 24 ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখলে 0.02 হতে 0.05 ভাগ পানি শোষণ করে। ল্যাবরেটরি, গোসলখানা, ঝরনা, পায়খানা, প্রবেশপথ ও সিঁড়িতে এ টালি ব্যবহার করা হয়। এ টালি অ্যাসফল্ট মসলা বা ফেনল ফরমালডিহাইড মসলার মাধ্যমে সংস্থাপন করা হয়।
4. মোজাইক টালি (Mosaic tiles) : ছোট ছোট মার্বেল পাথরের দানা, মার্বেল পাউডার ও সাদা সিমেন্ট 2:1:1 অনুপাতে মিশিয়ে মসলা তৈরি করা হয় এবং নির্দিষ্ট আকারের ফর্মায় ঢালাই করে অথবা যান্ত্রিক চাপে কম পুরুত্বের স্ল্যাব তৈরি করা হয়। এ স্ল্যাবগুলোই মোজাইক টালি। এ জাতীয় টালি সাধারণত পূর্ব ঢালাইকৃত হয়ে থাকে। সিমেন্টের মসলা দিয়ে মেঝে, দেয়ালে এ টালি সংস্থাপন করা হয়। সাধারণত মোজাইক টালির আকার 15 × 15 সেমি হয়ে থাকে। বিভিন্ন বর্ণ ও আকারের মোজাইক টালি সৌন্দর্যবর্ধক ও অলংকারমূলক কাজে ব্যবহার করা হয়।
5. মার্বেল টালি (Marble tiles) : বিভিন্ন বর্ণের মার্বেল পাথর কেটে । সেমি থেকে 1.5 সেমি পুরুত্বের মার্বেল টালি তৈরি করা হয়। মার্বেল পাথরের বর্ণের উপর এ ধরনের টালির বর্ণ নির্ভর করে । এগুলো শোভাবর্ধক, সুন্দর, বেশ টেকসই ও মজবুত। এগুলো মেঝের শোভাবর্ধক আচ্ছাদন ও বিভিন্ন অলংকারমূলক কাজে ব্যবহৃত হয়।
6. গ্লেইজড টালি (Glazed tiles) : গ্লেইজড টালি হলো কাদাজাত টালি। কাদার তৈরি টালি শুকানোর পর দু'ধাপে পুড়িয়ে গ্রেইজড টালি তৈরি করা হয়। প্রথম পর্যায়ে প্রায় 1200° ফা. তাপমাত্রায় এ টালিগুলো পোড়ানো হয় এবং ঠান্ডা করা হয়। এ পর্যায়কে বিস্কুট পর্যায় বলা হয়। এরপর এগুলোকে ঈন্সিত বর্ণ ও গ্রেইজের জন্য গ্রেইজিং দ্রবণে ডুবিয়ে নেয়া হয় এবং দ্বিতীয় পর্যায়ে চুলিতে দিয়ে প্রায় 2200° ফা, তাপমাত্রায় পোড়ানো হয়। পোড়ানোর মাত্রার উপর ভিত্তি করে এগুলোকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ভাগ করা হয়। কম পোড়া টালিকে পুনঃচুল্লিতে পুড়িয়ে নেয়া হয়। এ জাতীয় টালি দেওয়াল, মেঝে ইত্যাদি অলংকার ও সৌন্দর্যবর্ধক আচ্ছাদনে ব্যবহার করা হয়।
7. হোমোজিনিয়াস টানি (Homogeneous tiles) : পোর্সেলিন টালিই সাধারণভাবে হোমোজিনিয়াস টালি হিসাবে পরিচিত এগুলো গ্লেজ ও আনগ্লেজ উভয় ধরনেরই হতে পারে। এগুলোতে কোনোরূপ কর্দম দাগ বা সূক্ষ্ম ফাটল গ্রহণীয় নয় । এগুলো প্রায়শই সস্তা চীনামৃত্তিকা দিয়ে তৈরি। এগুলো বিভিন্ন বর্ণ ও ডিজাইনে তৈরি করা হয়ে থাকে। এগুলো গ্রানাইট-এর মতো টাফ (tough) | এগুলো সাধারণত 0.5% এর অধিক (স্বীয় ওজনের) পানি শোষণ করে না। এগুলো সিরামিক টালি হতে শক্তিশালী এবং চলাচল এলাকা যেমন- আবাস কক্ষ, ভোজন কক্ষ, বৈঠক কক্ষ ইত্যাদির জন্য সিরামিক টালির তুলনায় অধিক উপযোগী ও টেকসই। তর ব্যবহারের কয়েক বছর পর এগুলোতে বক্রতার প্রবণতা দেখা বিধায় এগুলো স্থাপনকালে জোড়ায় 1.5 মিমি হতে 2 মিমি ফাক রেখে স্থাপন করা উত্তম। রঙিন হোমোজিনিয়াস টালির দাম সাধারণ টালির তুলনায় কিছুটা বেশি। এগুলো সাধারণত 80x80cm, 60x60cm, 40x40cm, 60x40cm ইত্যাদি আকারের হয়ে থাকে।
8. উডেন টালি (Wooden tiles) : চিত্তাকর্ষক ফিগার ও গ্রেইনের টালি আকৃতির উৎকৃষ্ট মানের কাঠের উভয় পিঠ লেমিনেটিং করে উডেন টালি তৈরি করা হয়। ফ্লোরিং-এ ব্যবহারকালে ফাঁকহীন সংযোগ দেয়ার জন্য প্রয়োজনীয় সংযোগের ব্যবস্থা (ট্যাংগ, ফর ইত্যাদি) থাকে । এগুলোর পৃষ্ঠদেশ অন্যান্য টালির মতো মসৃণ নয় বরং খসখসে। তাই এগুলো পিচ্ছিল হয় না। এগুলো বিভিন্ন বর্ণের হতে পারে এবং অলংকারমূলক ফ্লোরিং-এ ব্যবহার করা যায়। এগুলোর লেমিনেটিং ক্ষতিগ্রস্ত হলে আর্দ্রতায় আক্রান্ত হয় এবং ফ্লোরি ক্ষতিগ্রস্ত হয়। পানির সংস্পর্শে এগুলো ব্যবহার না করাই উত্তম ।
# বিভিন্ন ধরনের টালির ব্যবহার (Uses of different kinds of tiles) :
নিম্নের ছকে বিভিন্ন ধরনের টালির ব্যবহারক্ষেত্র উল্লেখ করা হলো :
প্লেইন টালি - ঢালু চালাঘরের ছাউনিতে।
পট টালি - ঢালু চালাঘরের ছাউনিতে।
প্যান টালি - ঢালু চালাঘরের ছাউনিতে।
ফ্ল্যাট টালি - টেরেসড্ ছাদের নিচে এবং মেঝের আচ্ছাদনের কাজে।
রিজ টালি - ঢালু চালাঘরের দু'চালের ঊর্ধ্ব সংযোগস্থলে ছাউনিতে।
হিপ টালি - চালাঘরের হিপ-এ ছাউনির কাজে।
ভ্যালি টালি - চালাঘরের ভ্যালিতে পানি নিষ্কাশনে।
করুগেটড টালি - চালাঘরের ছাউনিতে।
ড্রেন টালি নিষ্কাশন ড্রেন নির্মাণে ।
প্লাস্টিক টালি - মেঝে, দেওয়ালের আচ্ছাদনে।
মোজাইক টালি - মেঝে, দেওয়াল, সিঁড়ির আচ্ছাদন ইত্যাদিতে।
মার্বেল টালি - মেঝে, দেওয়ালের আচ্ছাদন, সৌন্দর্যবর্ধক ও অলংকারমূলক কাজে।
গ্লেইজড্ টালি - মেঝে, দেওয়াল, সুইমিং পুল ইত্যাদিতে।
কংক্রিট টালি - ফুটপাথ, ড্রেনের উপরে স্ল্যাব, দেওয়াল ও মেঝে ইত্যাদিতে।
হোমোজিনিয়াস টালি - অধিক চলাচলের এলাকাতে (আবাস কক্ষ, বৈঠক ঘর, ভোজন কক্ষ ইত্যাদিতে)।
উডেন টালি - অলংকারমূলক ফ্লোরিং-এর কাজে।
# বিভিন্ন সাইজের টাইলস বাজারে পাওয়া যাই ফ্লোর
• 12"x12, 16"x16", 20"x20"
• 24"x24",32"x32",24"x48" ইত্যাদি
• ওয়াল 8"x12", 10"x13", 10"x16", 12"x18",
• 12"x20", 12"x24", 12"x48"
এছাড়া চায়না অনেকপ্রকার ওয়াল টাইলস পাওয়া যায়।
# ফ্লোর ফিনিশিং হিসেবে টাইলস আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় , টাইলস ছাড়াও অন্যান্য ফ্লোর ফিনিশিংগুলো হচ্ছে;
• Cement Sand Plaster Flooring [Neat Finishing],
• Mosic Flooring
• Vinyl Flooring
• Quartzite
• Slate
• Terrazzo
• Sandstone/ Kotta Stone Flooring।
এ ছাড়া বর্তমানে Epoxy Paint Flooring এর চাহিদা দিন দিন বেড়ে চলছে, বিশেষ করে হাসপাতালগুলোতে।
আর টাইলস হিসেবে সবার প্রথম পছন্দ Homogeneous/ Porcelain Tiles, তবে Marble কিংবা Granite ও ব্যবহৃত হয়ে থাকে যা খুব ব্যয়বহুল। Ceramic Tiles সাধারনত ব্যবহৃত হয় Wall Tiles হিসেবে ব্যবহার হয়, এ ছাড়াও গ্রাউন্ড ফ্লোরে Parking Tiles ও রাস্তায় Paving Tiles ব্যবহৃত হয়ে থাকে
# একজন প্রকৌশলীকে টাইলসের কাজ করার আগে থেকেই প্রস্তুতি নিতে হয়
নিচে ধাপ গুলো দেয়া হল।
# ওয়াল টাইলস
===========================
• টাইলস ওয়ালের হলে সর্ব প্রথম টাইলস গুলো পানিতে ভেজান 12 ঘন্টা কারন ইটের মত এগুলো ও পানি শোষন করে ।
• ওয়াল ভেজান প্রয়োজন মত যেন ওয়াল টাইলসের মসলার পানি শোষন করতে না পারে
• দেয়ালের বাড়তি ইট গুলো ভেংগে নিন আর রাফ হিসাব করে দেখেন পূর্ন টাইলস কোথায় পড়বে আর শর্ট পিস কোথায় পড়বে
• শর্ট পিস সব সময় দরজার পিছনে দেবেন যাতে দরজা খুললে ঢাকা পড়ে যায়
• স্যনিটারি লাইন পানি দিয়ে চেক করুন লিকেজ আছে কিনা বা প্রেসার কেমন না হলে পরে টাইলস ভাংগা লাগবে।
• মসলা তৈরী করতে হবে 1:4 ক্ষেত্র বিশেষে 1:3 ও করা হয় এর পর দেয়ালে পায়া বা লেভেল করুন আর টাইলস লাগানো শুরু রুন।
• খেয়াল রাখবেন সব টাইলস যেন সমান হয় আর 2 টাইলস এর মাঝে 1 সুতা ফাকা থাকে
• টাইলস এর নীচে মসলা ঠিক মত মানে পুরো টাইলসএই যেন মসলা লাগানো হয় অন্যথা শুকালে আওয়াজ করবে আর অল্প আঘাতেই ওই অংশ ভেঙ্গে পড়বে।
• টাইলস সময়ই মার্কিন কাপড় দিয়ে অবশ্যই পরিস্কার করে নেবেন সাথে সাথে না হলে করার পরে উঠবেনা বা অতিরিক্ত ঘষাঘষিতে টাইলস ডিসকালার বা ক্ষতিগ্রস্ত হবে।
• শর্টপিস করার সময় টাইলস কার্টার দিয়ে খুব সাবধানে কাটতে হবে অন্যথা টাইলসের নিকেল উঠে যাবে।
• মসলার থিকনেস 1/2" থেকে ক্ষেত্র বিশেষে 1" পর্যন্ত এলাও তবে সব নির্ভর করবে ওয়ালের লেভেলের উপর।
• টাইলস করার 12 ঘন্টা পর থেকে কিউরিং করবেন।
• 5/7 দিন পর টাইলস ধুয়ে শুকিয়ে ফাঁকা জায়গাগুলোতে ফুটিং করবেন এর পূর্বে করলে মসলার ভেতরকার গ্যাস বের হতে নানা পারলে টাইলস ফেটে যাবে।
• ওয়াল টাইলস সব সময় উপর থেকে নীচের দিকে করে আসলে টেকনিক্যলি সুবিধা পাওয়া যায়।
• টাইলস নির্বাচনের সময় অবশ্যই সমান মাপের টাইলস নির্বাচন করবেন এবং একই রকমের টাইলস একবারে কিনে ফেলবেন।
# ফ্লোর টাইলস
===========================
• ফ্লোর টাইলস অনেকটা সহজ আবার কঠীন ও প্রথমে ফ্লোর চিপিং কর এবং ধুয়ে পরিস্কার করে পাতলা সিমেন্ট গ্রাউটিং করতে হবে পুরোনো ফ্লোর হলে।
• যদি হোমোজিনিয়াস টাইলস হয় তবে টাইলস ভেজানোর দরকার নেই
• শুকনা মশলা 1:3 রেশিওতে বানাতে হয় কারন ফ্লোরে অনেক কিছুর লোড পড়ে ও ব্যবহার হয় বেশী ।
• যথারিতি স্যনিটারী লাইন যদি নীচ দিয়ে যায় তবে লিকেজ ও প্রেসার চেক কর এর পর লেভেল পায়া কর।
• দরজার নীচে যেন 1/2" ক্লিয়ার থাকে সে মত পায়া হবে এর পর শুকনা মশলা ফ্লোরে ছড়িয়ে দিয়ে এর উপর টাইলস বসিয়ে লেভেল কর প্রয়োজন মত উঠানো, নামানো, সরানো যা প্রয়োজন করবে এর পর লেভেল ওকে হলে টাইলস সরিয়ে সিমেন্ট পানি মিশ্রিত গ্রাউটিং শুকনা মসলার উপর দিয়ে ঢেলে ভেজা বানাইয়ে নিয়ে মাঝে মাঝে কর্নি দিয়ে উক্ত মসলা কেটে কেটে রাফ করে দিবে এর পর টাইলস বসাতে হবে, প্রয়োজন মত রাবার হেমার দিয়ে হালকা হিট কর এবং লেভেল ফাইনাল কর ঠিক আগের নিয়মে ফাকা, পরিস্কার, কিউরিংকরতে হবে।
• সব টাইলস যেন এক লাইনে থাকে শর্টপিস যেন দৃষ্টি কটু না লাগে এরুপ ব্যবহার করবে আর বাথরুম হলে স্লোপ দিতে হবে খুব ক্লোজ করে ধর 5 ' এ 1"।
• ফ্লোর টাইলস এর মসলার পুরুত্ব ফ্লোর লেভেলের উপর নির্ভর করবে তাই ছাদ ঢালাইয়ের সময় ই ছাদের টপ লেভেল সমান রাখতে হবে নতুবা টাইলস করার সময় মসলার পুরুত্ব বেড়ে যাবে এতে লোড ও নির্মান ব্যয় বেড়ে যাবে
• 1 থেকে 1.5" পুরুত্ব ফ্লোরের ক্ষেত্রে এলাওবেল।
• বাথরুম কিচেনের বেলায় কমোডের অংশ,ওয়েষ্ট ওয়াটার পাইপের জায়গা,ফিটিংসের,ও হাউস, বার্নার স্ল্যাব এর জায়গায় টাইলস লাগাতে বিশেষ সতর্ক থাকতে হবে আর কোনার টাইলস জয়েন্টে দুটো টাইলস আর সাইড গুলো V শেইপে কেটে নেবে একে মুখোমুখি মিলে যাবে একে টাইলসের চোজ করা বলে।
# Tiles কাজের পূর্বে করনীয়:-
===========================
# Checking:-
প্রথমেই চেক করে নিতে হবে Sanitary, Electric, Gas line Wearing, TV/ Internet Line, Door Frame ইত্যাদির কাজ শেষ হয়েছে কিনা কিংবা কোন সমস্যা রয়েছে কিনা?
# Cleaning:-
এরপর বাসুলা [Axe] দিয়ে চিপিং করে ফ্লোর থেকে সকল আগলা/ লুজ ময়লা তুলে ফেলে Wire Brush ও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। বিশেষ করে স্কার্টিং/ ওয়াল টাইল লাগানোর পূর্বে দেওয়াল থেকে শ্যাওলা বা লুজ মর্টার ফেলে দিয়ে পানি সহকারে তারের ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে।
Spraying:-
টাইলের কাজ শুরুর একদিন পূর্বে ফ্লোর কিংবা ওয়ালকে পর্যাপ্ত #ভিজিয়ে নিতে হবে যেন তা মর্টারের পানিকে শুষে নিতে না পারে। তবে Wall কে হালকা কিছুটা শুষ্ক রাখতে হবে, না হলে লাগানোর সময় টাইলস ধরে রাখা কষ্টকর হবে।
-----------------------------------------------------------------------------
# কার্যপদ্ধতি:-
===========================
# Leveling:-
• √Stair/ Lift এর ফ্লোর থেকে লেভেল পাইপ/ লেভেল মেশিনের সাহায্যে Unit/ Flat এর রুমগুলোতে লেভেল মার্ক করে নিতে হবে, তারপর কোন রুমে কতটুকু মর্টার লাগবে তা চেক করে নিয়ে সব রুমের জন্য একটা টপ লেভেল ফিক্সড করে নিতে হবে যেন ঐ নির্দিষ্ট লেভেল থেকে সব জায়গাতে টাইলসের টপ পর্যন্ত একই মাপ পাওয়া যায়।
• √ Wall Tiles এর ক্ষেত্রে ওয়াল এর টপ থেকে মেপে নিয়ে লেভেলিং এবং উলম্ব শল করে নিচ থেকে কাজ শুরু করতে হবে, শর্টপিচ লাগলে তা নিচেই দিতে হবে।
• √Door Seal দিয়ে থাকলে Individual Flat wise লেভেল নিতে পারেন, তবে Toilet এর লেভেল রুম থেকে আলাদা হবে, দরজার পাল্লার নিচে যেন কমপক্ষে 1/2” ফাঁকা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
# Mortar:-
Tiles তিন ভাবে লাগানো যায়;
• √Tiles Adhesive: বাজারে বিভিন্ন কোম্পানির রেডিমেইড এ্যাডহেসিভ পাওয়া যায়, বাহিরের কান্ট্রিগুলোতে সাধারনত এই এ্যাডহেসিভ দিয়েই টাইলস লাগানো হয়।
• √ Cement Concrete: আমাদের দেশে সাধারনত এই পদ্ধতিতে টাইল লাগানো হয়না, এই পদ্ধতিতে বিদ্যমান ফ্লোরের উপর হালকা পূরুত্বের সিমেন্ট কংক্রিটের মসলার [ড্রাই টাইপের] উপর টাইলস বসানো হয়।
• √Cement Sand Mortar: যা আমরা সবচেয়ে বেশি করে থাকি, মসলা মূলত হওয়া দরকার প্লাস্টারের মত, তবে আমাদের দেশের মিস্ত্রিরা নরম মর্টার দিয় কাজ করতে অভ্যস্ত না বিধায় মসলাকে কিছুটা ড্রাই রাখে [দোরসা টাইপ]। Wall Tiles এর জন্য অবশ্য মসলা পেষ্ট হওয়া বাধ্যতামূলক [প্লাস্টারের মত]।
# Mixing Ratio:-
• √ Floor Tiles 1:4 থেকে 1:3
• √ Wall Tiles 1:3/ থেকে 1:2
# Mortar Laying:-
• মর্টার যেভাবেই বানানো হোকনা কেন, খেয়াল রাখতে হবে ড্রাই সিমেন্ট স্যান্ড মর্টারের সব জায়গাতে যেন পানি পৌঁছাতে পারে। মসলা লেইং এর পূ্র্বে ফ্লোরের উপর এবং লেভেল অনুযায়ী মসলা ড্রেসিং এর পর মসলার উপর সিমেন্টের তরল গ্রাউটিং ঢেলে দিতে হবে [যতটুকু এরিয়াতে মর্টার ফেলা হবে], তার উপর টাইলস বসাতে হবে।
• ওয়াল টাইলসের জন্য মসলাকে প্লাস্টারের প্রস্তুত করে টাইলসের পিছনে লেপে দিয়ে ওয়ালের সাথে আটকাতে হবে, বিশেষ বিশেষ ভাবে লক্ষ্য রাখতে হবে টাইলসের পিছনে যেন ফাঁকা না থাকে। ফাঁকা আছে কিনা বুঝার জন্য টাইলসের উপর হালকা #আঘাত করুন, ভয়েড থাকলে বুঝতে পারবেন।
• মর্টারের থিকনেস সাধারণত 3/4” থেকে 1” হয়ে থাকে, তবে লেভেল/স্লোপ কিংবা বড় আকারের টাইলসের জন্য সেটা 1.5” ও হতে পারে, তবে ফ্লোরে বেশি পুরুত্বের ক্ষেত্রে প্যাটেন্ট স্টোন কাস্টিং করে নেওয়াই উত্তম।
# Tiles Laying:-
• প্রথমে রুমের চার কর্নারে চারটি পায়া [Temporary Pier] করে নিতে হবে, এবার পায়াগুলোর লেভেলের সাথে মিল রেখে যে কোন এক সাইড থেকে টাইস লাগিয়ে আসতে হবে, শর্টপিচ লাগলে সেটা প্রান্তের দিকে লাগাতে হবে। সবচেয়ে ভাল হবে যদি রুমের তিনদিকেই এক সারি টাইল বসিয়ে সে অনুযায়ী মাঝের টাইলগুলো বসানো যায়। খেয়াল রাখতে হবে প্রতি টাইলসের মাঝে যেন 2/3 মিলির বেশি গ্যাপ না থাকে এবং টাইলের কর্নারগুলো একই লেভেলে থাকে।
• Wall Tiles এর বেলায় প্রথমে উলম্বভাবে শল ও লেভেলিং করে নিচে এক লাইন টাইলস বসিয়ে নিতে হবে, এবার পায়ার সাথে মিল রেখে ধীরে ধীরে উপরের দিকে উঠতে হবে। খেয়াল রাখতে হবে টাইসগুলো যেন Horizontal ভাবে লেভেলে থাকে, কর্নারের টাইলকে ভি-কাটিং [চোস] করে লাগাতে হবে। কাজ শেষে টাইলসগুলোকে পরিষ্কার করে মুছে ফেলতে হবে।
• সিরামিক টাইলসকে অবশ্যই কাজের পূর্বে পর্যাপ্ত ভিজিয়ে নিতে হবে।
# Curing:-
কিউরিং এর ক্ষেত্রে ভাল হবে যদি ফ্লোরকে পানিতে ডুবিয়ে কিউরিং করা যায়, কারণ টাইলস পানি অপ্রবেশ্য বিধায় সহজে শোষন করে না, সে ক্ষেত্রে জয়েন্টগুলোতে এমনভাবে পানি মারতে হবে যেন তা ভিতরে পৌঁছে।
# Pudding:-
কিউরিং পিরিয়ড শেষ হলে তা শুকানোর পর জয়েন্টগুলো ভালভাবে পরিষ্কার করে টাইলসের কালারের সাথে মিল রেখে পুডিং করে দিতে হবে এবং পুডিং করার পর তাও কিউরিং করতে হবে। পুডিং কে ভালভাবে চেপে লাগাতে হবে যেন ভিতরে ঢুকতে পারে।
# Cleaning:-
সব শেষে রুমের রং এর কাজ শেষ হলে Flat এ উঠার দুই এক দিন পুর্বে Hessian Cloth, Vixol দিয়ে ফ্লোরকে ধুয়ে পরিষ্কার করে তালা মেরে দিতে হবে, এবার আপনার কাজ শেষ।
# কিছু সতর্কতা:-
===========================
# গ্রাউটিং:-
যদি আপনি ড্রাই মর্টার ব্যবহার করেন তবে খেয়াল রাখবেন মসলাকে ড্রেসিং করার পর এর উপর যে তরল #গ্রাউটিং দেওয়া হয় তা যেন মর্টারের সর্বত্র প্রবেশ করতে পারে। মসলার উপরের গ্রাউটিং নিচে পৌঁছানোর জন্য ড্রাই মর্টারগুলোকে কিছুটা গর্ত/ কেটে দিন, তবে লক্ষ্য রাখবেন ভিতরে যেন #ভয়েড না থাকে।
# টাইলস সারফেস লেভেলিং:-
===============
# টাইলের উচুনিচু চেক করার জন্য চার টাইলসের জয়েন্টে হাত দিয়ে বুঝার চেষ্টা করুন কোন টাইলস উচু কিংবা নিচু রয়েছে কিনা?
# জয়েন্টে Up/Down বুঝার জন্য একটি টাইলসকে যে কোন জয়েন্টে খাড়াভাবে ধরুন, দেখুন তা দুই পাশ্বের দুটো টাইলের সাথে মিলে যাচ্ছে কিনা, কিংবা একটির সাথে মিললে অন্যটি থেকে ফাঁকা থাকে কিনা?
√টাইলেস লেভেল আপনি স্প্রিরিট লেভেল দিয়েও চেক করতে পারেন, বড় স্পিরিট লেভেল হলে একাধিক টাইলের লেভেল এক সাথে চেক করতে পারেন।
# যদি আপনি বৃহৎ এরিয়ার লেভেল চেক করতে চান তবে গজ [থাই এ্যালুমিনিয়াম সেকশন] বা সূতা দিয়ে চেক করতে পারেন। 7 ফিটের একটি স্ট্রেট গজ নিন, তাকে ফ্লোরের সাথে চেপে ধরুন, ফ্লোর যদি লেভেলে থাকে তবে গজের নিচে কোথাও ফাঁকা থাকবেনা, যদি ফাঁকা থাকে তবে বুঝবেন টাইল ঠিকভাবে বসানো হয় নি।
# সূতা দিয়ে চেক করতে চাইলে 10 ফুট দূরুত্বের দুটো টাইলস নির্ধারন করুন, এবার সেই দুই টাইলস থেকে সূতাটিকে 5 মিলি উপরে তুলে টেনে ধরে রাখুন, নিজেই দেখতে পাবেন কোনটা উচু আর কোনটা উচু।
# স্লোপ:-
রুমের ভিতরে স্লোপের প্রয়োজন নেই, তবে বারান্দা এবং টয়লেটে কমপক্ষে 1/2” স্লোপ রাখুন যাতে খুব সহজেই পানি চলে যেতে পারে, সর্বপরি এগুলো যেন সবসময় শুষ্ক থাকে।
# অপচয়:- টাইলের কাজে ওয়েস্টেজ একটু বেশিই হয়, তবে সেটাকে 8% এর মধ্যে রাখতে চেষ্টা করবেন।
# কাজ চলাকালীন সময়ে টাইলসের উপর দিয়ে হাটা যাবে না, টাইলসকে #রাবারের হ্যামার ছাড়া আঘাত করতে দিবেন না। ওয়াল টাইসের ক্ষেত্রে লেভেল চেক করুন যেন, চারদিকের টাইলস একই লেভেলে থাকে, সর্বপরি টপে 1/2” বেশি গ্যাপ এভয়েড করুন।
#কালারে ভিন্নতা থাকলে তা আলাদা করুন, কাটিং এর জন্য Tiles Cutter মেশিন ব্যবহার করুন।
25/03/2024
24/03/2024