জন কল্যাণ বাজারের খবর

জন কল্যাণ বাজারের খবর স্থান : জন কল্যাণ বাজার, গহরপুর, বালাগন্জ, সিলেট

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। পাচহাল পশ্চিম পাড়া লম্বা বাড়ি নিবাসী জনাব ইনুছ আলী সাহেবের বড় ভাই জনাব মো:ইলিয়াছ আ...
15/08/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
পাচহাল পশ্চিম পাড়া লম্বা বাড়ি নিবাসী জনাব ইনুছ আলী সাহেবের বড় ভাই জনাব মো:ইলিয়াছ আলী সাহেব
আজ রাত ১০ ঘটিকার সময় তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। মরহুমের জানাজার নামাজ ১৬/৮/২৬ ইং দুপুর ২ ঘটিকায় জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি।

শোক সংবাদ 😭পূর্ব কলুমা জামে মসজিদের সাবেক ইমাম হযরত আবুবকর সিদ্দিক (সাহেব)-এর সম্মানিত পিতা আজ রাত ২টা ৩০ মিনিটের সময় ই...
14/08/2026

শোক সংবাদ 😭
পূর্ব কলুমা জামে মসজিদের সাবেক ইমাম হযরত আবুবকর সিদ্দিক (সাহেব)-এর সম্মানিত পিতা আজ রাত ২টা ৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ তাআলা মরহুমের সকল গুনাহ-খাতা ক্ষমা করে দিন, কবরকে নূরে ভরিয়ে দিন এবং জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন।
শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
আমিন ইয়া রাব্বাল আলামিন। 🤲

13/08/2026

অনেকে আছে ঋণ রেখে মানুষের না দিয়ে ফেসবুকে দেখ একটা স্টাইল করে পিকচার পোস্ট করব দেখে মনে হবে রাজার ছেলে এসব না করে আগে মানুষের ঋণ মেরে ঋণ মুক্ত হওয়া উচিত

শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় পুন:নির্ধারণ করেছে সরকার -বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে অদ্য ১২ আগস...
12/08/2026

শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় পুন:নির্ধারণ করেছে সরকার -

বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে অদ্য ১২ আগস্ট ২০২৬ তারিখ হতে শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত খোলা রাখার নতুন সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গৃহীত সিদ্ধান্ত মোতাবেক শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সকাল ১১:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত খোলা থাকবে, সকল আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭:০০ টার মধ্যে বন্ধ করতে হবে এবং সব ধরনের আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। সকল মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এই সময়সীমা প্রযোজ্য হবে।
তবে কাঁচাবাজার বা খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এর আওতার বাইরে থাকবে।

---
বিদ্যুৎ বিভাগ

ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিউনদেওয়ান বাজার ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডে দত্তপুর নিবাসী জনাব মনফর আলী সাহেব আজ রাত ১১:২০ ...
11/08/2026

ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিউন
দেওয়ান বাজার ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডে দত্তপুর নিবাসী জনাব মনফর আলী সাহেব আজ রাত ১১:২০ মিনিটের সময় নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
মরহুম এর জানাযা আগামিকাল বাদ যোহর দত্তপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সম্পন্ন হবে।
মহানআল্লাহ পাক যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আমিন..

সুখবর সুখবর সুখবর জনকল্যাণ বাজারে এখন আপনারা সব সেবা রাফায়েল কম্পিউটার পেয়ে যাবেন ..
08/08/2026

সুখবর সুখবর সুখবর জনকল্যাণ বাজারে এখন আপনারা সব সেবা রাফায়েল কম্পিউটার পেয়ে যাবেন ..

01/08/2026

আসসালামু আলাইকুম/শুভেচ্ছা।
আমার প্রিয় ৩ নং দেওয়ান বাজার ইউনিয়ন -এর সর্বস্তরের জনগণকে জানানো যাচ্ছে যে, আগামী ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্তও সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ভাতা ও উপবৃত্তির নতুন আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
কোনো প্রকৃত হকদার যেন তথ্যের অভাবে সরকার প্রদত্ত এই সুবিধা থেকে বঞ্চিত না হন—সে লক্ষ্যে তথ্যটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।
যেসব ভাতার জন্য আবেদন করা যাবে:
বয়স্ক ভাতা(পুরুষ ৬৫ বছর ও মহিলা ৬২ বছর)
বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা
সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সকল প্রকার উপবৃত্তি
প্রয়োজনীয় কাগজপত্র:
১. জাতীয় পরিচয়পত্র (NID) / ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ
২. সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ছবি
৩. নিজস্ব সচল মোবাইল নম্বর (অবশ্যই বিকাশ বা নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে
আপনার আশেপাশে থাকা যোগ্য, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের এই বিষয়ে তথ্য দিয়ে এবং আবেদনে সহযোগিতা করে পাশে দাঁড়ান। আপনার একটি সচেতনতা হয়তো একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারে।

হুজুগ নয়, সত্য যাচাই হোক আগেগহরপুর মোরার বাজারের ঘটনাটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। হঠাৎ একটি গাড়ির ভেতর থেক...
31/07/2026

হুজুগ নয়, সত্য যাচাই হোক আগে
গহরপুর মোরার বাজারের ঘটনাটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। হঠাৎ একটি গাড়ির ভেতর থেকে "বাঁচাও!" বলে চিৎকার শোনা যায়। সেই চিৎকার শুনে আশপাশের মানুষ গাড়িটিকে সন্দেহজনক মনে করে থামিয়ে দেয়। মুহূর্তেই সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে দেখা যায়, তিনি মোরার বাজারের ব্যবসায়ী মাহবুব। এসময় জনতার একাংশ গাড়িতে থাকা অন্যদের মারধর করে এবং গাড়ি ভাংচুর করে।
কিন্তু কিছুক্ষণ পর ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন রূপ নেয়। মোরার বাজারের ব্যবসায়ী মাহবুবের পরিবারের সদস্যরা এসে জানান, যাদের মারধর করা হয়েছে তারা তাদের পরিচিত। পরিবারের সম্মতি নিয়েই মাহবুবকে নিয়ে যাওয়া হচ্ছিল। অর্থাৎ, প্রথমে যেভাবে ঘটনাটি ধারণা করা হয়েছিল, বাস্তবে তা ছিল না।
এখন প্রশ্ন হলো—যারা অন্যায়ভাবে মারধরের শিকার হলেন, তাদের ক্ষতির দায় কে নেবে? ভাঙচুর হওয়া গাড়ির ক্ষতিপূরণ কে দেবে? শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কারও কথা না শুনে এমন আচরণ কি ন্যায়সঙ্গত?
এই ঘটনাটি আমাদের শেখায়, হুজুগে নয়, সত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। কোনো ঘটনার প্রকৃত সত্যতা যাচাই না করে আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিতে হবে এবং উভয় পক্ষের কথা শুনে পরিস্থিতি মূল্যায়ন করতে হবে।
মনে রাখি—আবেগের চেয়ে বিবেক, গুজবের চেয়ে সত্য এবং হুজুগের চেয়ে ধৈর্যই একটি সভ্য সমাজের সবচেয়ে বড় শক্তি।

🐔 বিসমিল্লাহ পোল্ট্রি চিকেন সেল সেন্টার 🐔🎉 এখন আমাদের এখানে বিকাশের সকল ধরনের সেবা প্রদান করা হয়।✅ ক্যাশ ইন (Cash In)✅ ...
25/07/2026

🐔 বিসমিল্লাহ পোল্ট্রি চিকেন সেল সেন্টার 🐔

🎉 এখন আমাদের এখানে বিকাশের সকল ধরনের সেবা প্রদান করা হয়।

✅ ক্যাশ ইন (Cash In)
✅ ক্যাশ আউট (Cash Out)
✅ সেন্ড মানি (Send Money)
✅ মোবাইল রিচার্জ
✅ বিল পেমেন্ট
✅ বিকাশের অন্যান্য সকল সেবা

💯 দ্রুত, নিরাপদ ও বিশ্বস্ত সেবা।

📍 ঠিকানা: জনকল্যাণ বাজার রোড, শংকরপুর।

📞 যোগাযোগ (Call / WhatsApp): 01703-624980

💳 বিকাশ এজেন্ট নম্বর: 01342-401615

আপনাদের বিশ্বস্ত সেবায় সর্বদা পাশে আছে—
বিসমিল্লাহ পোল্ট্রি চিকেন সেল সেন্টার।

আসুন, নিশ্চিন্তে বিকাশের সব ধরনের সেবা গ্রহণ করুন।

Address

জন কল্যাণ বাজার, গহরপুর, বালাগনজ্
Sylhet
৩১২৮

Telephone

+8801759868150

Website

Alerts

Be the first to know and let us send you an email when জন কল্যাণ বাজারের খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category