আব্দুল হামিদ এন্ড মনির মিয়া হিফজুল কুরআন একাডেমি

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • আব্দুল হামিদ এন্ড মনির মিয়া হিফজুল কুরআন একাডেমি

আব্দুল হামিদ এন্ড মনির মিয়া হিফজুল কুরআন একাডেমি 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐇𝐚𝐦𝐢𝐝 𝐚𝐧𝐝 𝐌𝐨𝐧𝐢𝐫 𝐌𝐢𝐚𝐡 𝐇𝐢𝐟𝐳𝐮𝐥 𝐐𝐮𝐫𝐚𝐧 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲
৩০নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, রোড নং-১, রংধনু আ/এ, জৈনপুর, সিলেট।

আব্দুল হামিদ এন্ড মনির মিয়া হিফজুল কুরআন একাডেমির পক্ষ থেকে, সিলেটের সুপরিচিত নাক,কান,গলা বিশেষজ্ঞ ডাক্তার,জনাব ( আজহারু...
10/08/2026

আব্দুল হামিদ এন্ড মনির মিয়া হিফজুল কুরআন একাডেমির পক্ষ থেকে, সিলেটের সুপরিচিত নাক,কান,গলা বিশেষজ্ঞ ডাক্তার,জনাব ( আজহারুল ইসলাম রানা ) স্যারকে সম্মাননা স্মারক প্রদান করছেন একাডেমীর প্রিন্সিপাল হাফেজ মাওলানা Abdul Mozid (দাঃবা) ও একাডেমীর সহকারী সিনিয়র শিক্ষক মাওলানা Kamrul Islam সাহেব।

একজন সফল শিক্ষক শুধু পাঠ্যবই পড়ান না, তিনি একজন আদর্শ মানুষ গড়ার কারিগর। তিনি জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ দিয়ে শ...
27/07/2026

একজন সফল শিক্ষক শুধু পাঠ্যবই পড়ান না, তিনি একজন আদর্শ মানুষ গড়ার কারিগর। তিনি জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ দিয়ে শিক্ষার্থীদের জীবনের সঠিক পথ দেখান।
একজন সফল শিক্ষকের কিছু গুরুত্বপূর্ণ গুণ হলো—
বিষয়ভিত্তিক গভীর জ্ঞান ও তা সহজভাবে বোঝানোর দক্ষতা।
ধৈর্য ও সহানুভূতি, যাতে সব ধরনের শিক্ষার্থীকে সমান গুরুত্ব দিতে পারেন।
সততা ও উত্তম চরিত্র, কারণ শিক্ষার্থীরা শিক্ষকের আচরণ থেকেই অনেক কিছু শেখে।
অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও পরিশ্রমী করে তোলে।
ন্যায়পরায়ণতা, যাতে তিনি কোনো শিক্ষার্থীর প্রতি পক্ষপাত না করেন।
আজীবন শেখার মানসিকতা, কারণ একজন ভালো শিক্ষক নিজেও সব সময় নতুন জ্ঞান অর্জন করেন।
সবশেষে বলা যায়, একজন সফল শিক্ষক শুধু পরীক্ষায় ভালো ফলাফলই আনেন না; তিনি এমন মানুষ তৈরি করেন, যারা সমাজ, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে। তাই একজন সফল শিক্ষক একটি জাতির উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের অন্যতম প্রধান ভিত্তি।
আল্লাহ তায়ালা যেন আমাদেরকে তাদের হক্ব আদায় করে খাছ ভাবে খেদমত করার তাওফিক দান করেন 🤲

আলহামদুলিল্লাহ। আব্দুল হামিদ এন্ড মনির মিয়া হিফজুল কুরআন একাডেমি প্রথম সাময়িক পরীক্ষা চলছে। আল্লাহ তাআলা প্রতিটি ছাত্র-...
26/07/2026

আলহামদুলিল্লাহ।
আব্দুল হামিদ এন্ড মনির মিয়া হিফজুল কুরআন একাডেমি প্রথম সাময়িক পরীক্ষা চলছে। আল্লাহ তাআলা প্রতিটি ছাত্র-ছাত্রীকে আশাতীত কামিয়াবী নসিব করুন।

আলহামদুলিল্লাহ।আজ ২১-০৭-২০২৬ ইং মঙ্গলবার।প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আব্দুল হামিদ এন্ড মনির মিয়া হিফজুল কুরআন একাডেমি ভিজিট ক...
21/07/2026

আলহামদুলিল্লাহ।
আজ ২১-০৭-২০২৬ ইং মঙ্গলবার।
প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আব্দুল হামিদ এন্ড মনির মিয়া হিফজুল কুরআন একাডেমি ভিজিট করলেন সিলেট জজকোর্ট মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল জলিল সাহেব।
আল্লাহ তাআলা হযরতের হায়াতে বারাকাহ দান করুন।আমীন

মাদ্রাসা পড়ুয়া সন্তানের অভিভাবকদের প্রতি গুরুত্বপূর্ণ অনুরোধ:-অভিভাবক যখন সন্তানের আবদারে মাদ্রাসার চলমান ক্লাস থেকে পরি...
20/07/2026

মাদ্রাসা পড়ুয়া সন্তানের অভিভাবকদের প্রতি গুরুত্বপূর্ণ অনুরোধ:-
অভিভাবক যখন সন্তানের আবদারে মাদ্রাসার চলমান ক্লাস থেকে পরিচালকের নিকট খুব আবদার ও আকুতি করে সন্তানকে বাড়ি নিয়ে যান, তখন সন্তান একটি বিষয় শিখে ফেলে—আবদার, কান্না বা মন খারাপের বাহানা করলেই প্রতিষ্ঠানের নিয়ম ভাঙানো যায়। এই অভ্যাস তার ভবিষ্যৎ জীবনের জন্য মোটেও ভালো নয়। একদিন না একদিন এর বাস্তব ক্ষতি অভিভাবকগণ হাড়ে হাড়ে বুঝবেন।

সন্তানকে মাদ্রাসায় পড়ানোর তাওফীক একটি বড় নিয়ামত। এর পেছনে আল্লাহ তাআলার বিশেষ রহমত, বরকত, মাগফিরাত, হেদায়েত এবং বংশের ও অন্যান্য আল্লাহওয়ালা মুরুব্বীদের অসংখ্য দোয়া থাকে। তাই এই নিয়ামতের যথাযথ কদর করা আমাদের দায়িত্ব।

অনেক সময় আমরা মন চাইলেই ঘরোয়া অনুষ্ঠান, বিয়ে-শাদি কিংবা অন্য কোনো প্রোগ্রামের জন্য চলমান ক্লাস থেকে সন্তানকে মাদ্রাসা থেকে নিয়ে যাই। কিন্তু এর ক্ষতি শুধু সাময়িক নয়; পড়াশোনায় পিছিয়ে পড়া, নিয়ম-শৃঙ্খলা ভেঙে যাওয়া এবং মানসিকভাবে মাদ্রাসার পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো দীর্ঘমেয়াদি প্রভাবও পড়ে।

যেকোনো ছুটি কাটিয়ে অনেক সন্তানই মাদ্রাসায় ফিরতে চায় না। এর পেছনে বিভিন্ন কারণ থাকে। এর মধ্যে যেমন শয়তানের ওয়াসওয়াসা কাজ করে, তেমনি দীর্ঘদিন বাড়িতে আরাম-আয়েশে থাকার অভ্যাসও একটি কারণ। মাদ্রাসায় পাঁচ ওয়াক্ত নামাজ, ইবাদত, তিলাওয়াত, পড়াশোনা এবং দৈনন্দিন আমল—সবকিছুই একটি সুন্দর ইসলামী রুটিনের মধ্যে পরিচালিত হয়। ওস্তাদগণ দায়িত্বশীলতার সঙ্গে আমাদের সন্তানদের জীবনকে ইসলামী আদর্শে গড়ে তুলতে কঠোর পরিশ্রম করেন। প্রথম কয়েক বছর এই নিয়মতান্ত্রিক জীবনে অভ্যস্ত হতে ছাত্রদের কিছুটা কষ্ট হওয়া একেবারেই স্বাভাবিক।

ছাত্রদের মাদ্রাসায় না আসার আরেকটি বড় কারণ হলো অভিভাবকদের অতিরিক্ত আদর-স্নেহ। সন্তান যদি বুঝে যায় যে, একটু আবদার করলেই বা মন খারাপ দেখালেই অভিভাবক মাদ্রাসার নিয়মের বাইরে গিয়ে তাকে বাড়ি নিয়ে আসবেন, তাহলে সে ধীরে ধীরে নিজের আবেগ দিয়ে অভিভাবককে নিয়ন্ত্রণ করতে শিখে যায়। এটি সন্তানের চরিত্র গঠনের জন্য অত্যন্ত ক্ষতিকর।

তাই সন্তানের মাদ্রাসার নির্ধারিত ছুটির সময়েই ঘরোয়া অনুষ্ঠান, বিয়ে-শাদি বা পারিবারিক প্রোগ্রামগুলো শেষ করার চেষ্টা করুন। অতি জরুরি প্রয়োজন ছাড়া চলমান ক্লাসে বিঘ্ন সৃষ্টি করবেন না।

মনে রাখবেন, আপনার সন্তান স্কুলে পড়ুক বা মাদ্রাসায়—প্রথম ১০ বছর তার জীবন গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে যদি পড়ালেখার প্রতি যথাযথ গার্ড না দেন, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মের বাইরে গিয়ে আপনিও তাকে প্রশ্রয় দেন, তাহলে বুঝে নেবেন, সন্তানের ক্ষতির পেছনে আপনারও একটি বড় ভূমিকা রয়েছে।

আরেকটি বিষয়—সন্তান কিছু চাইলেই সঙ্গে সঙ্গে তা পূরণ করে দেওয়া তার ভবিষ্যতের জন্য উপকারী নয়। সব চাওয়া সঙ্গে সঙ্গে পূরণ হলে ধৈর্য, সংযম ও কষ্ট সহ্য করার মানসিকতা তৈরি হয় না।

সামর্থ্য থাকলেও সন্তানকে মাঝে মাঝে অভাবের শিক্ষা দিন। সবকিছু সহজে পেলে জীবনের বাস্তবতা বোঝা কঠিন হয়ে যায়। আজ আপনার আর্থিক সামর্থ্য আছে, কিন্তু ভবিষ্যতে পরিস্থিতি পরিবর্তন হতেই পারে। তখন যদি সন্তান কষ্ট, অপেক্ষা ও সীমাবদ্ধতার শিক্ষা না পায়, তবে বাস্তব জীবনের কঠিন পরীক্ষায় সে সমাজের কাছে হেরে যেতে পারে।

আল্লাহ তাআলা আমাদের সন্তানদের দীনের ওপর সুদৃঢ় রাখুন, ইলমে নাফে দান করুন, উত্তম চরিত্রের অধিকারী বানান এবং অভিভাবক হিসেবে আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাওফীক দান করুন।
আমীন।

17/07/2026

আলহামদুলিল্লাহ আমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান আব্দুল হামিদ এন্ড মনির মিয়া হিফজুল কুরআন একাডেমি হিফজ বিভাগের ছাত্র মুহাম্মদ সালমান আহমদের চমৎকার কন্ঠে কুরআনুল কারিমের তিলাওয়াত শুনলাম,, মন শিতল করার মতো তিলাওয়াত,, শুধু বিশ্বজয়ী হাফেজ হলেই যে সে ভালো হাফেয এটা কিন্তু না একজন ভালো হাফেজের বৈশিষ্ট্য হলো তার তাকওয়া আমল উত্তমচরিত্র বিনয় নম্রতা সভ্যতা এবং কুরআনের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা ইত্যাদি,,, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় অতান্ত যত্নশীল ও গুরুত্ব সহ কারে একজন ভালো হাফেযে কোরআন গড়ার প্রচেষ্টা আমরা করে থাকি,,আপনিও চাইলে আপনার সন্তানদের আমাদের মাদ্রাসায় পাঠাতে পারেন,, আল্লাহ তায়ালা আমাদের মাদ্রাসা সহ সকল মাদ্রাসাকে এবং ছাত্রছাত্রীদের ক্ববুল করেন আমিন🤲

আজ আমাদের আব্দুল হামিদ এন্ড মনির মিয়া হিফজুল কুরআন একাডেমি পরিদর্শন করলেন, নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন(ডাঃ...
30/06/2026

আজ আমাদের আব্দুল হামিদ এন্ড মনির মিয়া হিফজুল কুরআন একাডেমি পরিদর্শন করলেন, নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
(ডাঃমোঃ আজহারুল ইসলাম রানা স্যার)
এমবিবিএস (শাবিপ্রবি), ডিএলও (ইএনটি)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)
সহযোগী অধ্যাপক (নাক-কান-গলা বিভাগ)
নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট
উচ্চতর প্রশিক্ষন প্রাপ্ত দিল্লী (ইন্ডিয়া) এবং সিঙ্গাপুর।
এবং আল হারামাইন হসপিটালের ICU এর বিভাগের ইনচার্জ ও অ্যানেসথেসিয়ান ডাক্তার: (মোঃসিমুল আহমেদ স্যার)
ও মাদ্রাসার প্রিন্সিপাল Abdul Mozid সাহেব (দাঃবাঃ) ও নূরানী বিভাগের প্রধান ও মনোয়ারা ফার্মেসীর পরিচালক ও ফার্মাসিস্ট জনাব Kamrul Islam সাহেব।

29/06/2026

রাতের ক্লাস চলছে আব্দুল হামিদ এন্ড মনির মিয়া হিফজুল কুরআন একাডেমি

আজ আমাদের আব্দুল হামিদ এন্ড মনির মিয়া হিফজুল কুরআন একাডেমি প্রদর্শন করেন সিলেটের বিশিষ্ট আলেমেদ্বীন (জামেয়া মদিনাতুল উলু...
28/06/2026

আজ আমাদের আব্দুল হামিদ এন্ড মনির মিয়া হিফজুল কুরআন একাডেমি প্রদর্শন করেন সিলেটের বিশিষ্ট আলেমেদ্বীন (জামেয়া মদিনাতুল উলুম দারুসসালাম) এর সাবেক শিক্ষক সচিব ও মুহাদ্দিস হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব( দাঃবাঃ) মোবারকপুরী- এর ছেলে শ্রদ্ধেয় চাচাতো ভাই মাওলানা শাইখুল ইসলাম সাহেব।
আমরা উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

Address

Sylhet
3105

Website

Alerts

Be the first to know and let us send you an email when আব্দুল হামিদ এন্ড মনির মিয়া হিফজুল কুরআন একাডেমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share