Al-hera Jamia Islami Academy Kamalpur Biswanath

Al-hera Jamia Islami Academy Kamalpur Biswanath Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-hera Jamia Islami Academy Kamalpur Biswanath, Education, Bishwanath, Sylhet.

আল হেরা জামেয়া ইসলামি একাডেমি প্রথাগত কোন শিক্ষা প্রতিষ্ঠান নয়, নয় গতানুগতিক কোন মাদ্রাসা। এটি যাত্রা শুরু করেছে বিশ্বমানের ইসলামি শিক্ষা কারিকুলামের মাধ্যমে একদল আদর্শ-চরিত্রবান সুনাগরিক তৈরীর উদ্দেশ্যে। আল-হেরা জামেয়া প্রথাগত কোন শিক্ষা প্রতিষ্ঠান নয়; নয় গতানুগতিক কোন মাদরাসা।এটি যাত্রা শুরু করেছে বিশ্বমানের ইসলামী শিক্ষা কারিকুলামের মাধ্যমে একদল আদর্শ-চরিত্রবান সুনাগরিক তৈরীর উদ্দেশ্যে।হেরা গুহ

ার সেই শাশ্বত আলোয় উদ্বাসিত কিছু ইনসানে কামিল তৈরীর মাধ্যমে সে আলো বিশ্বময় ছড়াতে। এখান থেকে শিক্ষা সমাপনকারীরা ইসলামী শিক্ষার সবগুলো শাখায় ব্যুৎপত্তি লাভের পাশাপাশি জাগতিক শিক্ষার সর্বোন্নত সিলেবাস মন্থন করে যুগচাহিদার আলোকে নিজ়েকে প্রস্তুত করতে সক্ষম হবে-ইনশাআল্লাহ। মাতৃভাষা বাংলা, আধুনিক আরবী ও ইংরেজী ভাষায় সমান পারদর্শী হিসেবে গড়ে উঠবে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ওহীর জ্ঞান ভান্ডার হতে নিজেরা উপকৃত হয়ে বাংলা, আরবী ও ইংরেজী ভাষায় তা ছড়িয়ে দেবে বিশ্বময়।

تَقَبَّلَ اللهُ مِنَّا  وَ مِنْكُمْ
26/05/2026

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ

19/05/2026

আল হেরা জামিয়া ইসলামী একাডেমির প্রথম টার্মের সমাপনী মূল্যায়নে [১৭/০৫/২০২৬] ইয়ার-৩ এর শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় তাদের কথা বলার দক্ষতা, উচ্চারণ, শব্দভাণ্ডার এবং শোনার (Listening) ক্ষমতা যাচাই করার জন‍্য স্পোকেন ইলিশ মৌখিক মূল্যায়ন (Oral assessment of spoken English)

,

19/05/2026

যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তা‘আলার জন্য যিনি মানুষকে আশরাফুল মাখলূকাত বা সৃষ্টির সেরা করে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি মানব জাতিকে একে অপরের কল্যাণ সাধনের জন্য সৃষ্টি করেছেন। মানুষের কল্যাণ সংশ্লিষ্ট যত কাজ আছে তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এবং সর্বোত্তম হচ্ছে দরিদ্র, ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো।

দরিদ্র, ক্ষুধার্তকে খাওয়ানোর চেয়েও অধিকতর বরকতময়, অত্যন্ত ব্যাপক ও মর্যাদাপূর্ণ খাবার হলো দ্বীনি শিক্ষার্জনকারী ও মাদ্রাসার শিক্ষার্থীদের খাবানো বা পাকলাঞ্চ (দুপুরের খাবার)
দেওয়া। মাদ্রাসার শিক্ষার্থীদের খাবানো বা পাকলাঞ্চ (দুপুরের খাবার) দেওয়া এটি শুধু সাধারণ খাবানো বা পাকলাঞ্চ (দুপুরের খাবার) দেওয়া নয়, বরং সদকায়ে জারিয়াহ এবং ইসলামের মৌলিক স্তম্ভ ইলম চর্চাকে টিকিয়ে রাখার শ্রেষ্ঠতম একটি মাধ্যমও।

এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গির মূল ফজিলতগুলো নিচে দেওয়া হলো:

দ্বীন ও ইলম শিক্ষার সহযোগী হওয়া:
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায়, সে ওই কাজ সম্পাদনকারীর সমান সওয়াব পায়।" মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন ও হাদিস চর্চায় নিয়োজিত থাকে। তাদের খাবার বা পাক লাঞ্চ (দুপুরের খাবার) দিয়ে পড়াশোনায় সহযোগিতা করার মাধ্যমে আপনি তাদের সব নেক আমল এবং দ্বীনি প্রচারের সওয়াবের একটি অংশ লাভ করবেন।

সাদাকায়ে জারিয়াহ ও অব্যাহত নেকি:
শিক্ষার্থীরা শিক্ষা সমাপ্ত করার পর তার অর্জিত ইলম দ্বারা যতদিন সমাজকে আলোকিত করবে এবং মানুষকে দ্বীন শেখাবে, এর বদৌলতে আপনিও সাদাকায়ে জারিয়ার (অব্যাহত দান) সওয়াব পেতে থাকবেন।

ঈমান রক্ষার মাধ্যম:
শিক্ষার্থীদের খাবানোবা পাক লাঞ্চ (দুপুরের খাবার)
দেওয়াকে আল্লাহ তাআলা জান্নাত লাভের অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন। মাদ্রাসার শিক্ষার্থীদের মুখে খাবার বা পাক লাঞ্চ (দুপুরের খাবার) তুলে দেওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি শক্তিশালী উপায়।

ফেরেশতাদের দোয়া:
প্রতিদিন সকালে ফেরেশতারা দানশীল ব্যক্তির জন্য রহমতের দোয়া করেন। মাদ্রাসায় নিয়মিত পাকলাঞ্চ (দুপুরের খাবার) বা খাবানোর ফলে আপনি এই বিশেষ দোয়ার অন্তর্ভুক্ত হতে পারেন।

হাশরের ময়দানে ছায়া:
হাদিস অনুযায়ী, কেয়ামতের কঠিন গরমের দিনে যখন মানুষের নিজস্ব দানই তাদের জন্য ছায়া হবে, তখন মাদ্রাসায় খাবানো বা পাকলাঞ্চকারী (দুপুরের খাবার) ব্যক্তি আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করবেন।

19/05/2026

আল হেরা জামিয়া ইসলামী একাডেমির প্রথম টার্মের সমাপনী মূল্যায়ন [১৭/০৫/২০২৬] ছিল ইয়ার-১ এর শিক্ষার্থীদের আরবি ভাষায় তাদের কথা বলার দক্ষতা, উচ্চারণ, শব্দভাণ্ডার এবং শোনার (Listening) ক্ষমতা যাচাই করার জন‍্য স্পোকেন আরবি ভাষার মৌখিক মূল্যায়ন (Oral assessment of spoken Arabic language)

,

14/05/2026

আজ, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার কামালপুরে গ্রামে অবস্থিত যুগোপযোগী ইসলামি ও জাগতিক প্রতিষ্ঠান আল হেরা জামিয়া ইসলামী একাডেমির প্রথম টার্মের সমাপনী মূল্যায়ন শুরু।

14/05/2026

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম কামালপুর। বিশ্বনাথের অন্যান্য গ্রামের তুলনায় এই গ্রামে উচ্চ শিক্ষিত মানুষের সংখ্যা বেশি হলেও এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তবে হ‍্যাঁ ৮০-র দশক থেকে গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে গ্রামটিকে শিক্ষা দীক্ষায় আলোকিত করার প্রচেষ্টা চালানো হলেও তা বারবার ব্যর্থ হয়েছে। এরই ধারাবাহিকতায়, ২০২১ সালে আমি একটি ইসলামী ও জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের আগ্রহ প্রকাশ করে ফেসবুকে পোস্ট করি। আলহামদুলিল্লাহ, অনেকেই উৎসাহ, সাহস ও পরামর্শ দিয়েছেন, আবার কিছু আবাললোক বিদ্বেষপূর্ণ সমালোচনাও করেছেন। কারোর সমালোচনাই আমাকে থামায়ে রাখতে পারেনি। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় তলা পর্যন্ত একাডেমিক নির্মাণ কাজ সম্পন্ন করে গত বছর (২০২৫ সাল) থেকে প্রতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চলছে, এবছরের প্রথম টার্মের শেষে আজ, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ তারিখে সামাপনী মূল্যায়ন শুরু হয়েছে।

আজ, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬, সিলেট জেলার বিশ্বনাথের কামালপুরে অবস্থিত আল হেরা জামিয়া ইসলামী একাডেমির প্রথম টার্মের সম...
14/05/2026

আজ, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬, সিলেট জেলার বিশ্বনাথের কামালপুরে অবস্থিত আল হেরা জামিয়া ইসলামী একাডেমির প্রথম টার্মের সমাপনী মূল্যায়ন শুরু।

11/05/2026

🌈Good morning from our little students 🥰

Having fun with friends After P.E (physical education.)


゚viralシfypシ゚viralシal

10/05/2026

Singing the national anthem before the start of outdoor PE (physical education) activities.

"We are committed to building a bright future for your child,"
We invite you to visit our exceptional institution!

আউটডোর পিই (শারীরিক শিক্ষা) কার্যক্রম শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন।

"আমরা আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ,"
আমাদের এই অনন্য প্রতিষ্ঠানটি পরিদর্শনে আপনাকে আমন্ত্রণ!

06/05/2026

আপনি কি আপনার সন্তানের জন্য এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন, যেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি শতভাগ ধর্মীয় শিক্ষাও দেওয়া হয়? অথবা এমন একটি প্রতিষ্ঠান খুঁজছেন যেখানে প্রত্যেক ছাত্রছাত্রীকে আলাদাভাবে মনোযোগ দেওয়া হয়?

Al Hera Jamia Islami Academy Kamalpur Bishwanath Sylhet
এমনই একটি প্রতিষ্ঠান যেখানে রয়েছে-
ইংলিশ মিডিয়াম ও নুরানি এবং পূর্ণাঙ্গ ধর্মীয় শিক্ষা। এখানে রয়েছে জীবনমুখী প্রযুক্তি শিক্ষাও। অর্থাৎ যেখানে স্কুল, মাদরাসা, ইংলিশ মিডিয়াম এক ছাঁদের নিচে সব শিক্ষা। যা আপনার সন্তানকে দুনিয়া ও আখেরাত উভয় জগতের সফল মানুষ হিসেবে গড়ে তুলবে।

সিলেটর বিশ্বনাথ পৌরসভার প্রথম এবং একমাত্র ইসলামী ইংরেজি মাধ্যম স্কুল।

আমরা আপনার সন্তানের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

06/05/2026

বিশ্বায়নের এই যুগে ইংরেজি শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি আন্তর্জাতিক যোগাযোগ, উচ্চশিক্ষা, কর্মজীবনের উন্নয়ন এবং তথ্য প্রযুক্তির প্রধান মাধ্যম। ইংরেজি ভাষায় ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি, সাংস্কৃতিক জ্ঞান অর্জন এবং ইন্টারনেট-ভিত্তিক জ্ঞান অর্জনের পথ খুলে দেয়।

আল হেরা জামিয়া ইসলামী একাডেমি, কামালপুর,
বিশ্বনাথের প্রধান অগ্রাধিকার হলো, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অনর্গল ইংরেজি বলার দক্ষতা অর্জন করা।

আমরা বিশ্বনাথ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বল্প খরচে স্পোকেন ইংলিশের জন্য আল হেরা লার্নিং হাব কোচিং সেন্টার খুলেছি।

বিস্তারিত তথ্যের জন্য
আজই যোগাযোগ করুন
+8801339294277

আল হেরা লার্নিং হাবে সপ্তাহে ৩ দিন ক্লাস হয়।

🗓️ ক্লাসের দিন:
👉 শনিবার
👉 সোমবার
👉 বুধবার
⏰ নির্ধারিত সময়:
বিকাল ৩:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত।

Address

Bishwanath
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Al-hera Jamia Islami Academy Kamalpur Biswanath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al-hera Jamia Islami Academy Kamalpur Biswanath:

Shortcuts

Share

Category