Tense→Part4
Future indefinite tense:- ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বোঝালে Future indefinite tense হয়। বাংলায় Tense এর শেষে "ব" থাকে।
Rules:- Sub + shall/will + verb এর base form + Object.
* যদি Subject 1st person হয় তাহলে Shall হবে। অন্য সব ক্ষেত্রে Will হয়।
* Spoken English এর ক্ষেত্রে সকল ক্ষেত্রে Will ব্যবহার করলেও Sentence টি সঠিক।
Example :-
আমি বাড়ি যাব (ব) - I shall go to home.
তারা কাজটি করবে (ব) - They will do the work.
* যদি দৃঢ় প্রতিঙ্গা বুঝায় তাহলে Shall এর জায়গায় Will এবং Will এর জায়গায় Shall হবে। যেমন :- আমি বাড়ি যাবই - I will go to home.
তারা কাজটি করবেই - They shall do the work.
* যদি নিকট ভবিষ্যৎকালে কোনো কাজ হতে যাচ্ছে বা হবে তাহলে present continuous tense হয়। যেমন :- আমরা আজ খেলতে যাব - We are going to play today.
Future continuous tense:- ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে বোঝালে future continuous tense হয়।
Rules:- Sub + shall be/will be + verb + ing + Object.
Example :-
আমি বই পড়তে থাকব - I shall be reading book.
তারা খেলতে থাকবে - They will be playing.
Future perfect tense:- ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হবে বা হয়ে থাকবে বোঝালে Future perfect tense হয়।
* দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে future perfect tense হয় এবং যেটি পরে হবে বোঝালে simple present tense হয়।
Rules:- Sub + shall have/will have + verb এর past participle form + Object.
Example :-
আগামী মাসের মধ্যে আমি কাজটি করে ফেলব - I sall have done the work by the next month.
বাবা আসার আগে আমি কাজটি সেরে রাখব - I shall have done the work before my father comes.
Future perfect continuous tense:- ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে বোঝালে future perfect continuous tense হয়। দুটি কাজের মধ্যে যেটি আগে চলতে থাকবে তার future perfect continuous tense হয় এবং যেটি পরে হবে তার simple present tense হয়।
Rules:- Sub + shall have been/will have been + verb + ing + Object.
Example :-
বাস আসার পূর্বে তারা অপেক্ষা করতে থাকবে - They will have been waiting before bus comes.
বাবা আসার আগে আমি কাজটি করতে থাকব - I shall have been doing the work before my father comes.
IELTS In Bengali
Acquire knowledge in a different way
Tense - Part3
:- অতীতে কোনো কাজ ঘটেছিল বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে past indefinite tense হয়।
Rules:- Sub + verb এর past form + Object.
Example :-
সে বইটি কিনেছিল - He bought the book.
তারা কাজটি করেছিল - They did the work.
অভ্যাসগত ক্রিয়া বা আগে হতো এখন আর হয় না বুঝালে (Rules):- Sub + would/used to + verb এর base form + Object.
Example :-
তারা প্রতিদিন ক্রিকেট খেলত - They would /used to play cricket everyday.
* সাধারনত লেখার ক্ষেত্রে used to এবং বলার ক্ষেত্রে would হয়।
* অতীতকালে অভ্যাস বুঝতে often, usually, regularly, always ব্যবহৃত হয়। যেমন:- আমি নিয়মিত ক্রিকেট খেলতাম - I played cricket regularly.
:- অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল বোঝালে past continuous tense হয়।
Rules:- Sub + was/were + verb + ing + Object.
* যদি 1st person singular number এবং 3rd person singular number হয় তাহলে was হয়।
* বাকী সবগুলোতে were হয়।
Example :-
আমি ফুটবল খেলছিলাম - I was playing football.
সে কান্না করছিল - She was crying.
আমরা একটি গান গাইছিলাম - We were singing a song.
:- অতীতকালের দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তার past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তার simple past tense/past indefinite tense হয়।
Rules:- Sub + had + verb এর past participle form + Object.
Example :-
ডাক্তার আসবার পূর্বে রোগীটি মারা গেল - The patient had died before the doctor came.
ডাক্তার আসবার পরে রোগীটি মারা গেল - The patient died after the doctor had come.
tense:- অতীতে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে past perfect continuous tense হয়। এখানে যদি দুটি কাজের উল্লেখ থাকে তাহলে যেটি আগে ঘটেছিল তার past perfect continuous tense হয় এবং যেটি পরে হয়েছিল তার simple tense হয়।
Rules:- Sub + had been + verb + ing + Object.
Example :-
ঐ সময় রাহুল তিন মাস ধরে উপন্যাস লিখছিল - At the time Rahul had been writing a novel for three months.
আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন তিনি টিভি দেখছিলেন - When i went to meet him he had been watching TV.
Tense - Part2
Present indefinite tense:- কোনো কাজ বর্তমানে হয়, অভ্যাসগত কোনো কাজ বা চিরসত্য বোঝালে present indefinite tense হয়। এই tense- এ verb এর base form হয়, তবে বাক্যটি 3rd person singular number হলে verb এর শেষে s/es যোগ হয়। 3rd person plural হলে verb এর base form হয়।
3rd person singular number চেনার উপায় :-
* আমি, তুমি, আমরা,তোমারা (I, You, We) ছাড়া সবাই 3rd person singular number.
Rules:- Sub + verb এর base form (verb + s/es) + Object.
Example :-
আমি ভাত খাই - I eat rice.
আমরা প্রত্যেক শুক্রবার ক্রিকেট খেলি - We play cricket every friday.
সে ইংরেজি অনুশীলন করে - She practices English.
আমার বন্ধু প্রতিদিন ক্রিকেট খেলে - My friend plays cricket everyday.
Present continuous tense:- বর্তমান কালে কোনো কাজ চলছে বা ভবিষ্যতে চলবে বোঝালে present continuous tense হয়।
Rules:- Sub + am/is/are + verb + ing + Object.
* 1st person singular এর সাথে am হয়।
* 3rd person singular (He, she.....) এর সাথে is হয়।
* 1st person singular এবং 3rd person singular ছাড়া সবার সাথে are হয়। যেমন :- 1st person plural (We), 2nd person singular/Plural (You), 3rd person plural (They, My friends....).
Example :-
আমি তোমাকে দেখছি - I am seeing you.
সে গান গাইছে - She is singing
সে দেখছে - He is watching.
তারা শিখছে - They are learning.
আমরা লিখছি না - We are not writing.
Present perfect tense:- কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল বর্তমান আছে বোঝালে Present perfect tense হয়।
* 3rd person singular এর সাথে has হয়।
* বাকি সবার সাথে have হয়।
Rules:- Sub + has/have + verb এর past perticiple form + Object.
Example :-
আমি কাজটি করেছি - I have done the work.
সে কাজটি করেছে - He/She has done the work.
Present perfect continuous tense:- যে কোনো কাজ যেটা অতীত থেকে একটা সময় ধরে চলে আসছে, তখন perfect continuous tense হয়।
Rules:- Sub + has been/have been + since/for + verb + ing + Object.
* সময় ধরে চলছে - For.
* সময় থেকে চলছে - Since.
Example :-
আমি দুই দিন ধরে দেখছি - I have been watching for two days.
আমি সকাল ১০টা থেকে দেখছি - I have been watching since 10am.
আমার ভাই জানুয়ারি মাস থেকে ইংরেজি শিখছে - My brother has been learning English since January.
আমার ভাই গত ৫মাস ধরে ইংরেজি শিখছে - My brother has been learning English for last 5months.
গ্রামার শেখার জন্য এবং সেই সাথে ইংরেজিতে কথা বলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে Tense. তাই Tense সম্পর্কে কিছু ধারণা থাকা প্রয়োজন।
Tense→Part 1
Tense - মানে সময়। Tense শব্দটি ল্যাটিন শব্দ Tempus থেকে এসেছে।
Tense সাধারণত তিন প্রকার :-
1. Present tense - বর্তমান কাল।
2. Past tense - অতীত কাল।
3. Future tense - ভবিষ্যৎ কাল।
এই তিনটি tense এর প্রত্যেকটিকে আবার চার ভাগে ভাগ করা হয়।
Present tense :-
1. Present indefinite tense.
2. Present continuous tense.
3. Present perfect tense.
4. Present perfect continuous tense.
Past tense :-
1. Past indefinite tense.
2. Past continuous tense.
3. Past perfect tense.
4. Past perfect continuous tense.
Future tense :-
1. Future indefinite tense.
2. Future continuous tense.
3. Future perfect tense.
4. Future perfect continuous tense.
🔊🎧 IELTS Listening Test Strategies & Tips! 📚📝
Hey everyone! I wanted to share some tips on acing the Listening Test Section 4, which is often considered the most challenging part of the exam.
1️⃣ Understand the Format: It's a monologue about an academic subject, logically structured. Grasp the format to follow along more easily.
2️⃣ Predict the Content: Based on the intro and first few lines, anticipate what the speaker will discuss. This helps you prepare mentally.
3️⃣ Listen for Keywords: Look out for signpost phrases like "firstly", "for example", etc. They'll guide you through the speaker's thought process.
4️⃣ Take Notes: Use the initial time to read questions and start taking notes. But remember, don't lose focus on the recording while writing!
5️⃣ Practice Active Listening: Stay engaged! If you miss a bit, don't worry. Keep moving forward and try to catch the next point.
6️⃣ Watch for Paraphrasing: Be aware of synonyms. The questions and the speech may not use the exact same words.
7️⃣ Understand the Context: Strive for a general understanding of the topic, even if you don't catch every word.
8️⃣ Review Your Answers: Check your answers for sense, spelling, and grammar.
9️⃣ Practice, Practice, Practice: Listen to English lectures, podcasts, and news reports to get used to the language, accent, and speed.
Remember, practice is key! With dedication and preparation, you can ace this section. Good luck, everyone! 🍀
IELTS পরীক্ষার ৪ টি sections অথবা modules রয়েছেঃ
1. Listening
2. Reading
3. Writing
4. Speaking
আইইএলটিএস পরীক্ষার ধরন:
আইইএলটিএস পরীক্ষা ২ ধরনের পদ্ধতিতে নেওয়া হয়। একাডেমিক ও জেনারেল ট্রেনিং।
একাডেমিক মডিউল:
বিদেশের বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর অথবা পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য একাডেমিক মডিউলে পরীক্ষা দিতে হয়।
জেনারেল ট্রেনিং:
কোনো শিক্ষার্থী যদি কারিগরি বিষয় বা প্রশিক্ষণে ভর্তি হতে চান, তবে তাকে জেনারেল ট্রেনিং মডিউলে পরীক্ষা দিতে হয়। এ ছাড়া যারা ইমিগ্রেশনের জন্য যেতে চান, তাদেরকেও জেনারেল ট্রেনিং মডিউলে পরীক্ষা দিতে হয়।
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Sreemangal
Sylhet
3210