শুভ নববর্ষ ১৪৩৩! ✨🪘🐯
পুরানো বছরের সব গ্লানি মুছে যাক, নতুন বছরে আসুক নতুন সম্ভাবনা। নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। মনে রাখবেন, সচেতনতাই সুস্থ থাকার চাবিকাঠি।
সুস্থ থাকুন, সুন্দরভাবে উৎসব পালন করুন।
শুভ নববর্ষ! 🥁🪘🎉
রক্তনালী সংক্রান্ত যেকোন রোগের আধুনিক চিকিৎসায় আপনাদের পাশে আছেন ভাস্কুলার ও এন্ডোভাসকুলার সার্জারি বিশেষজ্ঞ
#ডাঃ_মোহাম্মদ_ইব্রাহিম_খলিলুল্লাহ
এমবিবিএস, এমএস (ভাস্কুলার সার্জারী)
কনসালট্যান্ট ভাস্কুলার এন্ড এন্ডোভাস্কুলার সার্জন
কুইন্স হসপিটাল, সুবিদবাজার, সিলেট।
বিশেষজ্ঞ পরামর্শ ও নিরাপদ চিকিৎসার জন্য আজই অ্যাপয়েন্টমেন্ট নিন:
📞 +8809638051645
📞 01730-700898
📞 01318-210277
🏥 কুইন্স হসপিটাল, সুবিদবাজার, সিলেট।
ডা. ইব্রাহীম খলিলুল্লাহ্ - ভাস্কুলার ও এনডোভাস্কুলার সার্জন
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01711434051, 09638051645 নাম্বারে।
20/03/2026
ঈদ মোবারক! 🌙✨
সিয়াম সাধনার শেষে খুশির আমেজ ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে। আনন্দ আর ভালোবাসায় সিক্ত হোক আপনার ও আপনার পরিবারের সবার ঈদ। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা! ❤️
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঈদের ছুটির পর আগামী ২৫শে মার্চ থেকে আমার চেম্বার নিয়মিতভাবে খোলা থাকবে।
সবার জন্য রইল দোয়া ও শুভকামনা।
🩸 Vascular Anomalies: সঠিক জ্ঞানই সঠিক চিকিৎসার প্রথম ধাপ
শরীরে জন্মের সময় বা জন্মের কিছুদিন পর লাল, নীল বা ফোলা কোনো দাগ দেখলেই অনেকেই ভয় পান। কেউ একে birthmark বলেন, কেউ আবার tumor ধরে নেন।
কিন্তু বাস্তবে সব vascular lesion এক রকম নয়।
👉 Vascular Anomalies হলো রক্তনালী (blood vessel) সংক্রান্ত সমস্যা, যা মূলত দুইটি আলাদা গ্রুপে ভাগ করা হয়—
🔴 Vascular Tumor
🔵 Vascular Malformations
এই দুইটির প্রকৃতি, গতিপথ (progression) ও চিকিৎসা একেবারেই আলাদা। তাই সঠিক diagnosis অত্যন্ত গুরুত্বপূর্ণ।
⸻
🔴 Vascular Tumor কী?
Vascular Tumor হলো এমন lesion যেখানে blood vessel (রক্তনালী)–এর cell সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে (cellular proliferation)।
সবচেয়ে common উদাহরণ হলো Infantile Hemangioma।
🔍 রোগী বা অভিভাবক সাধারণত যা লক্ষ্য করেন—
▪️ এটি জন্মের সময় থাকে না
▪️ জন্মের কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে লাল/নীলচে দাগ দেখা দেয়
▪️ খুব দ্রুত আকারে বড় হয়
▪️ বেশিরভাগ সময় ব্যথা থাকে না
▪️ কিছু ক্ষেত্রে ঘা (ulcer) বা রক্তপাত (bleeding) হতে পারে
📈 Outcome কেমন?
অধিকাংশ Vascular Tumor সময়ের সাথে নিজে নিজেই ছোট হয়ে যায় (regression)। অনেক ক্ষেত্রে কোনো treatment–ই প্রয়োজন হয় না।
✅ Positive side
✔️ Self-limiting (নিজে থেকেই ছোট হয়ে শরীরের সাথে মিলিয়ে যায়)
✔️ Treatment দিলে excellent response
⚠️ Concern
▪️ গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন চোখ বা শ্বাসনালীর কাছাকাছি হলে জটিলতা হতে পারে
▪️ Cosmetic ও functional সমস্যা হতে পারে
⸻
🔵 Vascular Malformations কী?
Vascular Malformations হলো blood vessel (রক্তনালী)–এর গঠনগত ত্রুটি। এখানে cell সংখ্যা বাড়ে না, বরং রক্তনালী জন্ম থেকেই abnormal থাকে।
🔍 রোগী বা অভিভাবক সাধারণত যা লক্ষ্য করেন—
▪️ জন্ম থেকেই থাকে (অনেক সময় ছোট বলে চোখে পড়ে না)
▪️ বয়সের সাথে ধীরে ধীরে বড় হয়
▪️ ব্যথা, bleeding বা infection হতে পারে
▪️ কখনো নিজে থেকে কমে না
📈 Outcome কেমন?
Vascular Malformations সাধারণত আজীবন থাকে। সম্পূর্ণ cure সবসময় সম্ভব নয়, তবে আধুনিক চিকিৎসায় ভালোভাবে control করা যায়।
✅ Positive side
✔️ Early diagnosis হলে জটিলতা কমানো যায়
✔️ Quality of life ভালো রাখা সম্ভব
⚠️ Concern
▪️ Recurrence common
▪️ একাধিক procedure লাগতে পারে
▪️ Long-term follow-up প্রয়োজন
⸻
🔍 Vascular Tumor আর Vascular Malformations কীভাবে আলাদা করবেন?
👉 Vascular Tumor
• জন্মের পর শুরু
• দ্রুত বাড়ে
• বেশিরভাগ ক্ষেত্রেই সময়ের সাথে নিজে নিজেই কমে যায়
👉 Vascular Malformations
• জন্ম থেকেই থাকে
• ধীরে ধীরে বড় হয়
• কখনো নিজে থেকে কমে না
এই পার্থক্য বোঝাই সঠিক চিকিৎসার চাবিকাঠি।
⸻
🧪 Diagnosis ও confirmation কীভাবে হয়?
✔️ বিস্তারিত history
✔️ Careful physical examination
✔️ Colour Duplex Ultrasound
✔️ MRI / MR Angiography
⸻
📌 রোগী ও অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা
❗ সব লাল বা নীল দাগ Hemangioma নয়
❗ সব Vascular Anomalies–এ অপারেশন প্রয়োজন হয় না
❗ ভুল diagnosis মানেই ভুল treatment
❗ দেরি না করে সঠিক সময়ে একজন ভাস্কুলার সার্জনের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ
✨ Awareness reduces fear. Correct diagnosis prevents unnecessary treatment.
—
Patient education is not an option, it is a responsibility.
⸻
✨ সঠিক রোগ নির্ণয় ও আধুনিক চিকিৎসার জন্য অভিজ্ঞ Vascular Surgeon–এর পরামর্শ নিন।
🩺 চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন ⤵️
══════════════════════
#ডা_মুহাম্মদ_ইব্রাহীম_খলিলুল্লাহ্
এম.বি.বি.এস (জারারামেক)
এম.এস (Vascular Surgery)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
(সাবেক পিজি হাসপাতাল), ঢাকা
Consultant Vascular & Endovascular Surgeon
══════════════════════
🔴 #সিলেট_চেম্বার
🏥 Queens Hospital
📍 সুবিদবাজার, সিলেট
🗓️ রোগী দেখেন: প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার
⏰ সময়: বিকেল ৪:০০টা – সন্ধ্যা ৭:০০টা
📞 অ্যাপয়েন্টমেন্ট:
📱 01730-700898
📱 01318-210277
══════════════════════
🔴 #ঢাকা_চেম্বার
🏥 SIBL Foundation Hospital
📍 ৭০, গ্রীন রোড, পান্থপথ সিগন্যাল
ঢাকা–১২০৫
🗓️ রোগী দেখেন: প্রতি শনিবার, রবিবার ও সোমবার
⏰ সময়: বিকেল ৫:০০টা – সন্ধ্যা ৭:০০টা
📲 অ্যাপয়েন্টমেন্ট (WhatsApp only):
📱 01711-434051
═════════════════════
ডা. ইব্রাহীম খলিলুল্লাহ্ - ভাস্কুলার ও এনডোভাস্কুলার সার্জন সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01711434051, 09638051645 নাম্বারে।
01/01/2026
🎊 শুভ নববর্ষ ২০২৬! 🎊
📊 বিদায়ী ২০২৫ সালে আমাদের টিমের কার্যক্রমের একটি সংক্ষিপ্ত চিত্র আপনাদের সাথে শেয়ার করছি:
📊 ২০২৫ সালের আমাদের মোট সার্জারি সংখ্যা: ৩৫৬টি
আমরা সিলেট এবং ঢাকা—দুই শহরেই আমাদের সেবা প্রদান করেছি।
📍 সিলেট (মোট অপারেশন সংখ্যা: ৮৬টি)
• ভেনাস কেস: ৩৭টি (এর মধ্যে আধুনিক এন্ডোভেনাস পদ্ধতিতে ৩৪টি এবং ওপেন সার্জারি ৩টি)
• ডায়ালাইসিস অ্যাক্সেস (AV Fistula): ৩১টি
• আর্টারিয়াল কেস: ১৮টি (যার মধ্যে ১৬টি এন্ডোভাসকুলার পদ্ধতিতে এবং ২টি ওপেন সার্জারি)
📍 ঢাকা (মোট অপারেশন সংখ্যা: ২৭০টি)
• ভেনাস কেস: ৯১টি (৭৮টি এন্ডোভেনাস এবং ১৩টি ওপেন সার্জারি)
• আর্টারিয়াল কেস: ৮৩টি (৬৯টি এন্ডোভাসকুলার এবং ১৪টি ওপেন সার্জারি)
• ডায়ালাইসিস অ্যাক্সেস (AV Fistula): ৭২টি
• জরুরি ভাস্কুলার সার্জারি (Emergency): ১০টি
আমাদের ওপর আস্থা রাখার জন্য সকল রোগী এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ। নতুন বছরে আমাদের লক্ষ্য আরও উন্নত সেবা নিশ্চিত করা।
সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা! সুস্থ থাকুক আপনার রক্তনালী, সুস্থ থাকুন আপনি।
🔴 রক্তনালী সংক্রান্ত যেকোন রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন ⤵️
====================================
#ডা_মুহাম্মদ_ইব্রাহীম_খলিলুল্লাহ্
এম.বি.বি.এস (জারারামেক)
এম.এস (ভাস্কুলার সার্জারী)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সবেক পিজি হাসপাতাল), ঢাকা
কনসালটেন্ট ভাস্কুলার ও এন্ডোভাস্কুলার সার্জন
====================================
🔴 #সিলেট_চেম্বার:
-----------------------
🏥 কুইন্স হসপিটাল
📍 ঠিকানা: সুবিদবাজার, সিলেট
=======================================
নিয়মিত রোগী দেখছেনঃ
📅 প্রতি বৃহস্পতি ও শুক্রবার
🕓 বিকেল ০৪:০০টা থেকে সন্ধ্যা ০৭:০০টা পর্যন্ত
=======================================
অ্যাপয়েন্টমেন্ট পেতে যোগাযোগ করুন:
০১৭৩০৭০০৮৯৮, ০১৩১৮২১০২৭৭
====================================
🔴 #ঢাকা_চেম্বার:
-----------------------
🏥 এস আই বি এল ফাউন্ডেশন হসপিটাল
📍 ঠিকানা: ৭০, গ্রীন রোড, পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫
=======================================
নিয়মিত রোগী দেখছেনঃ
📅 প্রতি শনি, রবি ও সোমবার
🕓 বিকেল ০৫:০০টা থেকে সন্ধ্যা ০৭:০০টা পর্যন্ত
=======================================
অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ:
০১৭১১৪৩৪০৫১ (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)
16/12/2025
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩🇧🇩❤️
🩸ক্রনিক লিম্ব ইসকেমিয়া (CLI): পায়ের রক্ত চলাচল বন্ধ মানেই বিপদ!
🔍 CLI কী?
CLI বা Chronic Limb Ischemia হলো এমন এক অবস্থা, যেখানে পায়ের ধমনী সরু হয়ে যায় বা ব্লক হয়, ফলে পর্যাপ্ত রক্ত নিচে নামতে পারে না।
এর মূল কারণ রক্তনালীর দেওয়ালে চর্বি জমা(Atherosclerosis) — যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মূল কারণও হতে পারে।
⸻
⚠️ লক্ষণগুলো চেনেন?
🚶♂️ হাঁটার সময় পায়ে ব্যথা বা ক্র্যাম্প (বিশ্রামে কমে যায়)
🦵 পা ঠান্ডা বা অবশ লাগে
💨 পায়ের রঙ ফ্যাকাশে বা নীলচে হয়ে যাওয়া
🩹 পায়ে বা আঙুলে ঘা হওয়া যা সহজে শুকায় না
✨ পায়ের লোম ঝরে যাওয়া বা ত্বক উজ্জ্বল হয়ে যাওয়া
👉 অনেকেই ভাবে “বয়সের জন্য ব্যথা” — কিন্তু এটা হতে পারে CLI -এর প্রথম সিগন্যাল!
⸻
💢 কারণ / ঝুঁকির ফ্যাক্টর
🚬 ধূমপান
🍬 ডায়াবেটিস
💊 উচ্চ রক্তচাপ
🥩 কোলেস্টেরল বেড়ে যাওয়া
⚖️ স্থূলতা
🛋️ কম পরিশ্রম
👴 বয়স ৫০ এর বেশি
⸻
⚡ সম্ভাব্য জটিলতা
❗ পায়ে রক্ত না পৌঁছানোর কারণে পায়ে ঘা বা আলসার বা গ্যাংগ্রিন হতে পারে, এমনকি পা বা আংগুল কেটে ফেলতে হতে পারে (amputation)
❗ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়
❗ ক্রমাগত পায়ে ব্যথা, ঘা, ইনফেকশন
⸻
🩺 কখন ভাসকুলার সার্জনের কাছে যাবেন?
🩸 হাঁটার সময় বা বিশ্রামে পায়ে ব্যথা হলে
🩹 পায়ে বা পায়ের আংগুলে ঘা বা কালচে দাগ হলে
❄️ পা ঠান্ডা হয়ে গেলে বা রঙ পরিবর্তন হলে
👣 ডায়াবেটিস রোগীর পায়ে ইনফেকশন হলে
👉 সময়মতো চিকিৎসা নিলে বেশিরভাগ ক্ষেত্রেই পা কেটে ফেলার প্রয়োজন হয় না!
⸻
🔬 ডায়াগনস্টিক টেস্টসমূহ
📏 Ankle-Brachial Index (ABI): হাতে-পায়ে রক্তচাপ মেপে ব্লক বোঝা যায়
🩻 Colour Duplex Ultrasound: রক্ত প্রবাহ ও ব্লক কোথায় তা দেখা যায়
💻 CT / MR Angiogram: ধমনীর বিস্তারিত মানচিত্র
🎯 Digital Subtraction Angiography (DSA): সবচেয়ে নিখুঁত টেস্ট যা ক্যাথল্যাব এ করতে হয়, অনেকটা হার্টের এনজিওগ্রামের মত
⸻
💊 চিকিৎসার ধাপ
1️⃣ কনজারভেটিভ চিকিৎসা
• ধূমপান বন্ধ 🚭
• নিয়মিত হাঁটা 🏃♂️
• ডায়াবেটিস, প্রেসার, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা
• রক্তচলাচল বাড়ানোর কিছু ঔষুধ
2️⃣ কাটাছেঁড়া ছাড়া এন্ডোভাসকুলার চিকিৎসা
• Balloon Angioplasty
• Stent বা রিং বসানো
✅ কম কাটা-ছেঁড়া, দ্রুত সুস্থতা!
3️⃣ ওপেন সার্জারি বা কেটে অপারেশন
• Bypass surgery (রক্তের বিকল্প পথ তৈরি)
• Endarterectomy (ধমনীর ভেতরের প্ল্যাক তুলে ফেলা বা ময়লা পরিষ্কার করা)
⸻
🛡️ প্রতিরোধে যা যা করবেন
🚭 ধূমপান সম্পূর্ণ বন্ধ করুন
🏃♂️ নিয়মিত হাঁটুন
🩸 ডায়াবেটিস, প্রেসার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন
⚖️ ওজন কমান
👣 প্রতিদিন পা পরীক্ষা করুন
🥗 পুষ্টিকর খাবার খান — ফল, সবজি, মাছ
⸻
✨ Awareness reduces fear. Correct diagnosis prevents unnecessary treatment.
—
Patient education is not an option, it is a responsibility.
⸻
✨ সঠিক রোগ নির্ণয় ও আধুনিক চিকিৎসার জন্য অভিজ্ঞ Vascular Surgeon–এর পরামর্শ নিন।
🩺 চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন ⤵️
══════════════════════
#ডা_মুহাম্মদ_ইব্রাহীম_খলিলুল্লাহ্
এম.বি.বি.এস (জারারামেক)
এম.এস (Vascular Surgery)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
(সাবেক পিজি হাসপাতাল), ঢাকা
Consultant Vascular & Endovascular Surgeon
══════════════════════
🔴 #সিলেট_চেম্বার
🏥 Queens Hospital
📍 সুবিদবাজার, সিলেট
🗓️ রোগী দেখেন: প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার
⏰ সময়: বিকেল ৪:০০টা – সন্ধ্যা ৭:০০টা
📞 অ্যাপয়েন্টমেন্ট:
📱 01730-700898
📱 01318-210277
══════════════════════
🔴 #ঢাকা_চেম্বার
🏥 SIBL Foundation Hospital
📍 ৭০, গ্রীন রোড, পান্থপথ সিগন্যাল
ঢাকা–১২০৫
🗓️ রোগী দেখেন: প্রতি শনিবার, রবিবার ও সোমবার
⏰ সময়: বিকেল ৫:০০টা – সন্ধ্যা ৭:০০টা
📞 অ্যাপয়েন্টমেন্ট:
📱 8809638051645
📱 01711-434051 (WhatsApp only)
═════════════════════
👉
#
07/10/2025
🩸 ক্রনিক লিম্ব ইসকেমিয়া (CLI): পায়ের রক্ত চলাচল বন্ধ মানেই বিপদ!
🔍 CLI কী?
CLI বা Chronic Limb Ischemia হলো এমন এক অবস্থা, যেখানে পায়ের ধমনী সরু হয়ে যায় বা ব্লক হয়, ফলে পর্যাপ্ত রক্ত নিচে নামতে পারে না।
এর মূল কারণ রক্তনালীর দেওয়ালে চর্বি জমা(Atherosclerosis) — যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মূল কারণও হতে পারে।
⸻
⚠️ লক্ষণগুলো চেনেন?
🚶♂️ হাঁটার সময় পায়ে ব্যথা বা ক্র্যাম্প (বিশ্রামে কমে যায়)
🦵 পা ঠান্ডা বা অবশ লাগে
💨 পায়ের রঙ ফ্যাকাশে বা নীলচে হয়ে যাওয়া
🩹 পায়ে বা আঙুলে ঘা হওয়া যা সহজে শুকায় না
✨ পায়ের লোম ঝরে যাওয়া বা ত্বক উজ্জ্বল হয়ে যাওয়া
👉 অনেকেই ভাবে “বয়সের জন্য ব্যথা” — কিন্তু এটা হতে পারে CLI-এর প্রথম সিগন্যাল!
⸻
💢 কারণ / ঝুঁকির ফ্যাক্টর
🚬 ধূমপান
🍬 ডায়াবেটিস
💊 উচ্চ রক্তচাপ
🥩 কোলেস্টেরল বেড়ে যাওয়া
⚖️ স্থূলতা
🛋️ কম পরিশ্রম
👴 বয়স ৫০ এর বেশি
⸻
⚡ সম্ভাব্য জটিলতা
❗ পায়ে রক্ত না পৌঁছানোর কারণে পায়ে ঘা বা আলসার বা গ্যাংগ্রিন হতে পারে, এমনকি পা বা আংগুল কেটে ফেলতে হতে পারে (amputation)
❗ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়
❗ ক্রমাগত পায়ে ব্যথা, ঘা, ইনফেকশন
⸻
🩺 কখন ভাসকুলার সার্জনের কাছে যাবেন?
🩸 হাঁটার সময় বা বিশ্রামে পায়ে ব্যথা হলে
🩹 পায়ে বা পায়ের আংগুলে ঘা বা কালচে দাগ হলে
❄️ পা ঠান্ডা হয়ে গেলে বা রঙ পরিবর্তন হলে
👣 ডায়াবেটিস রোগীর পায়ে ইনফেকশন হলে
👉 সময়মতো চিকিৎসা নিলে বেশিরভাগ ক্ষেত্রেই পা কেটে ফেলার প্রয়োজন হয় না!
⸻
🔬 ডায়াগনস্টিক টেস্টসমূহ
📏 Ankle-Brachial Index (ABI): হাতে-পায়ে রক্তচাপ মেপে ব্লক বোঝা যায়
🩻 Colour Duplex Ultrasound: রক্ত প্রবাহ ও ব্লক কোথায় তা দেখা যায়
💻 CT / MR Angiogram: ধমনীর বিস্তারিত মানচিত্র
🎯 Digital Subtraction Angiography (DSA): সবচেয়ে নিখুঁত টেস্ট যা ক্যাথল্যাব এ করতে হয়, অনেকটা হার্টের এনজিওগ্রামের মত
⸻
💊 চিকিৎসার ধাপ
1️⃣ কনজারভেটিভ চিকিৎসা
• ধূমপান বন্ধ 🚭
• নিয়মিত হাঁটা 🏃♂️
• ডায়াবেটিস, প্রেসার, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা
• রক্তচলাচল বাড়ানোর কিছু ঔষুধ
2️⃣ কাটাছেঁড়া ছাড়া এন্ডোভাসকুলার চিকিৎসা
• Balloon Angioplasty
• Stent বা রিং বসানো
✅ কম কাটা-ছেঁড়া, দ্রুত সুস্থতা!
3️⃣ ওপেন সার্জারি বা কেটে অপারেশন
• Bypass surgery (রক্তের বিকল্প পথ তৈরি)
• Endarterectomy (ধমনীর ভেতরের প্ল্যাক তুলে ফেলা বা ময়লা পরিষ্কার করা)
⸻
🛡️ প্রতিরোধে যা যা করবেন
🚭 ধূমপান সম্পূর্ণ বন্ধ করুন
🏃♂️ নিয়মিত হাঁটুন
🩸 ডায়াবেটিস, প্রেসার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন
⚖️ ওজন কমান
👣 প্রতিদিন পা পরীক্ষা করুন
🥗 পুষ্টিকর খাবার খান — ফল, সবজি, মাছ
⸻
🔴 রক্তনালী সংক্রান্ত যেকোন রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন ⤵️
====================================
#ডা_মুহাম্মদ_ইব্রাহীম_খলিলুল্লাহ্
এম.বি.বি.এস (জারারামেক)
এম.এস (ভাস্কুলার সার্জারী)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সবেক পিজি হাসপাতাল), ঢাকা
কনসালটেন্ট ভাস্কুলার ও এন্ডোভাস্কুলার সার্জন
====================================
🔴 #সিলেট_চেম্বার:
-----------------------
🏥 কুইন্স হসপিটাল
📍 ঠিকানা: সুবিদবাজার, সিলেট
=======================================
নিয়মিত রোগী দেখছেনঃ
📅 প্রতি বৃহস্পতি ও শুক্রবার
🕓 বিকেল ০৪:০০টা থেকে সন্ধ্যা ০৭:০০টা পর্যন্ত
=======================================
অ্যাপয়েন্টমেন্ট পেতে যোগাযোগ করুন:
০১৭৩০৭০০৮৯৮, ০১৩১৮২১০২৭৭
====================================
🔴 #ঢাকা_চেম্বার:
-----------------------
🏥 এস আই বি এল ফাউন্ডেশন হসপিটাল
📍 ঠিকানা: ৭০, গ্রীন রোড, পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫
=======================================
নিয়মিত রোগী দেখছেনঃ
📅 প্রতি শনি, রবি ও সোমবার
🕓 বিকেল ০৫:০০টা থেকে সন্ধ্যা ০৭:০০টা পর্যন্ত
=======================================
অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ:
০১৭১১৪৩৪০৫১ (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)
=== === === === === === === === === === ==
বিস্তারিত তথ্যের জন্য:
=== === === === === === === === === === ==
হোয়াটসঅ্যাপ: https://wa.me/8801711434051
মেসেঞ্জার: https://m.me/VascularHub? (https://m.me/VascularHub?hash=(null)&source_id=8
👉
#
16/09/2025
🔹 Chronic Venous Disease (CVD)-এর ধাপসমূহ (C0 – C6):
আপনার পায়ে কি ভ্যারিকোস ভেইন (Varicose Vein), ফোলা, ত্বকের রঙ পরিবর্তন বা ঘা (Ulcer) হয়েছে?
👉 তাহলে সতর্ক হোন! এগুলো ক্রনিক ভেনাস ডিজিজের বিভিন্ন স্টেজ।
🔹 ছবিতে দেখা যাচ্ছে CVD-এর C0 থেকে C6 পর্যন্ত ধাপ:
🟢 C0: শুধু অস্বস্তি (Early Symptoms)
• এই পর্যায়ে বাইরে থেকে তেমন কিছু দেখা যায় না।
• পা ভারী লাগা, পায়ে ঝিমঝিম করা, মাঝে মাঝে ক্র্যাম্প বা পায়ের মাংসপেশী টেনে ধরা - এসব লক্ষণ দেখা যেতে পারে।
• সাধারণত দিন শেষে বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর এসব উপসর্গ বেশি হয়।
⸻
🟢 C1: স্পাইডার ভেইন (Spider Veins)
• ত্বকের উপরিভাগে ছোট ছোট নীলচে/লালচে সরু শিরা দৃশ্যমান হয়।
• এগুলো দেখতে অনেকটা মাকড়সার জালের মতো হয়।
• কসমেটিক সমস্যা মনে হলেও, আসলে এটি ভেনাস ডিজিজের প্রাথমিক সতর্ক সংকেত।
⸻
🟢 C2: ভ্যারিকোস ভেইন (Varicose Veins)
• শিরাগুলো মোটা, ফুলে ওঠা ও বাঁকা আকারে বেরিয়ে আসে।
• দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে এগুলো আরও ফুলে যায়।
• রোগী পায়ে ব্যথা, ভারী লাগা, জ্বালা বা অস্বস্তি অনুভব করে।
• অনেক সময় রাতে পেশীতে টান বা ক্র্যাম্প অনুভূত হতে পারে।
⸻
🟢 C3: পায়ে ফোলা বা ইডিমা (Edema)
• শিরার ভেতর রক্ত জমে যাওয়ায় পা ফুলে যায়।
• প্রথমে গোড়ালি বা পায়ের পাতায় ফোলা হয়, পরে পুরো পায়ে ছড়িয়ে পড়ে।
• সারাদিনের শেষে ফোলাভাব বেশি দেখা যায় এবং রাতে শোয়ার পর কিছুটা কমে।
⸻
🟢 C4: ত্বকের রঙ পরিবর্তন / স্কিন চেঞ্জেস (Skin Changes)
• শিরায় চাপের কারণে ত্বকের রঙ গাঢ় বাদামি/কালচে হয়ে যায়।
• ত্বক পাতলা ও শুষ্ক হয়ে পড়ে, অনেক সময় একজিমার মতো র্যাশ হয়।
• “Lipodermatosclerosis” (ত্বক শক্ত ও মোটা হয়ে যাওয়া) দেখা দিতে পারে।
• এটি আলসার হওয়ার আগের জটিল স্টেজ।
⸻
🟢 C6: পায়ে ঘা বা একটিভ আলসার (Active Ulcer)
• পায়ের নিচের অংশে (বিশেষত গোড়ালির পাশে) ঘা হয়।
• এই ঘা শুকাতে অনেক সময় লাগে এবং বারবার হয়।
• রোগীর তীব্র ব্যথা, অস্বস্তি, সংক্রমণ এমনকি দুর্গন্ধও হতে পারে।
• এটি CVD-এর সবচেয়ে জটিল ও কষ্টদায়ক ধাপ।
⸻
🟢 C5: ঘা শুকিয়ে আসা বা হিল্ড আলসার (Healed Ulcer)
• C6 স্টেজে তৈরি হওয়া ঘা বা ভেনাস আলসার সেরে গেলেও দাগ থেকে যায়।
• ত্বক দুর্বল থাকে, তাই আবার ঘা হওয়ার ঝুঁকি অনেক বেশি।
• এই পর্যায়ে নিয়মিত ফলো-আপ ও প্রতিরোধমূলক চিকিৎসা খুব জরুরি।
⸻
👉 সারসংক্ষেপ:
CVD শুরু হয় শুধু হালকা অস্বস্তি দিয়ে (C0) আর চিকিৎসা না করলে ধীরে ধীরে বাড়তে বাড়তে ত্বকের রঙ পরিবর্তন, পা ফোলা এমনকি পায়ে দীর্ঘস্থায়ী ঘা (C6) তৈরি হতে পারে।
তাই প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ।
⸻
🩺 ক্রনিক ভেনাস ডিজিজ (CVD) কী?
CVD হলো পায়ের শিরার (veins) ভাল্বের দুর্বলতা বা অকার্যকারিতার কারণে রক্ত জমে যাওয়া ও পায়ের দূষিত রক্তপ্রবাহ ব্যাহত হওয়ার একটি দীর্ঘস্থায়ী রোগ।
⸻
🔎 উপসর্গ (Symptoms):
✔️ পা ভারী ভারী লাগা বা ব্যথা বা অস্বস্তি অনূভুত হওয়া
✔️ পায়ের শিরা ফুলে উঠা (Varicose vein)
✔️ পা ফোলা (Edema)
✔️ ত্বকের রঙ পরিবর্তন এবং কালচে দাগ হওয়া
✔️ ত্বক পাতলা হয়ে যাওয়া ও ঘা হওয়া
⸻
💉 চিকিৎসার অপশন (Treatment Options):
1) কনজারভেটিভ (Conservative):
• কম্প্রেশন স্টকিংস
• পা উঁচু করে রাখা (leg elevation)
• নিয়মিত ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণ
2) ইন্টারভেনশনাল / সার্জিকাল (Modern Treatments):
• Open Surgery (Ligation and stripping, phlebectomy etc.)
• Endovenous Laser Therapy (EVLT)
• Radiofrequency Ablation (RFA)
• Mechano Chemical Ablation (MCA)
• VenaSeal Cyanoacrylate Closure (VCAC) System (Most Advanced)
⸻
⚠️ চিকিৎসা না করলে কী হতে পারে?
• পা ফুলে যাওয়া
• পায়ের চামড়ায় স্থায়ী ভাবে কালচে দাগ পড়া
• পায়ে ব্যথা বা অস্বস্তি
• পায়ে বারবার ঘা হওয়া (Venous ulcer)
• জীবনযাত্রার মান নষ্ট হয়ে যাওয়া
⸻
✅ রোগীদের জন্য কিছু টিপস (Varicose Vein Care Tips):
🔹 বেশি সময় দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলুন
🔹 প্রতিদিন হাঁটার অভ্যাস করুন
🔹 ওজন নিয়ন্ত্রণে রাখুন
🔹 পা উঁচু করে বিশ্রাম নিন
🔹 কম্প্রেশন স্টকিংস ব্যবহার করুন
🔹 সমস্যা দেখা দিলে দ্রুত ভাসকুলার সার্জনের পরামর্শ নিন
⸻
💙 সুস্থ শিরা মানেই সুস্থ জীবন। সময়মতো চিকিৎসা নিন – জটিলতা এড়িয়ে জীবনকে করুন সুন্দর।
================================
ডা. মুহাম্মদ ইব্রাহীম খলিলুল্লাহ্
এম.বি.বি.এস
এম.এস (ভাস্কুলার সার্জারী)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সবেক পিজি হাসপাতাল), ঢাকা
কনসালট্যান্ট ভাস্কুলার ও এন্ডোভাস্কুলার সার্জন
কুইন্স হসপিটাল, সিলেট
================================
🔴 #সিলেট_চেম্বার:
-----------------------
🏥 কুইন্স হসপিটাল
📍 ঠিকানা: সুবিদবাজার, সিলেট
=======================================
নিয়মিত রোগী দেখছেনঃ
📅 প্রতি বৃহস্পতি ও শুক্রবার
🕓 বিকেল ০৪:০০টা থেকে সন্ধ্যা ০৭:০০টা পর্যন্ত
================================
#সিরিয়ালের_জন্য_যোগাযোগ:
০১৭৩০৭০০৮৯৮
০১৩১৮২১০২৭৭
================================
🔴 #ঢাকা_চেম্বার:
-----------------------
🏥 এস আই বি এল ফাউন্ডেশন হসপিটাল
📍 ঠিকানা: ৭০, গ্রীন রোড, পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫
=======================================
নিয়মিত রোগী দেখছেনঃ
📅 প্রতি শনি, রবি ও সোমবার
🕓 বিকেল ০৫:০০টা থেকে সন্ধ্যা ০৭:০০টা পর্যন্ত
=======================================
#সিরিয়ালের_জন্য_যোগাযোগ:
০১৭১১৪৩৪০৫১ (হোয়াটস এপ নাম্বার)
=== === === === === === === === === ===
বিস্তারিত তথ্যের জন্য:
=== === === === === === === === === ===
হোয়াটসঅ্যাপ: https://wa.me/8801711434051
মেসেঞ্জার: https://m.me/VascularHub? (https://m.me/VascularHub?hash=(null)&source_id=8585216)
ফেসবুক পেইজ: https://www.facebook.com/VascularHub
==================================
05/09/2025
সিরিয়ালের জন্য কল করুন: ০১৭৩০৭০০৮৯৮, ০১৩১৮২১০২৭৭ নাম্বারে
30/08/2025
🩺 আর্টেরিও ভেনাস ফিস্টুলা (AV Fistula) – হিমোডায়ালাইসিস রোগীর জীবনরক্ষাকারী লাইন সম্পর্কে কিছু তথ্য।
কিডনি ফেইলিউর রোগীদের নিয়মিত হিমোডায়ালাইসিস করতে হয়। এজন্য রক্ত নেওয়া ও ফেরত দেওয়ার জন্য একটি বিশেষ ও নিরাপদ রক্তনালী তৈরি করা হয়, যাকে বলা হয় আর্টেরিও ভেনাস ফিস্টুলা (AV Fistula)।
⸻
🔹 AV Fistula কী?
এটি হলো হাতে একটি ধমনী (Artery) ও শিরাকে (Vein) অপারেশনের মাধ্যমে যুক্ত করে তৈরি করা একটি রক্তনালী, যেখানে রক্ত প্রবাহ বেশি থাকে।
⸻
🔹 AV Fistula এর কমন ধরন:
1️⃣ Radio-cephalic fistula – কব্জির কাছে ধমনী ও শিরা যুক্ত করা হয়।
2️⃣ Brachio-cephalic fistula – কনুইয়ের কাছে তৈরি করা হয়।
3️⃣ Brachio-basilic fistula – কনুইয়ের ভেতরের দিকে শিরা ট্রান্সপোজ করে ধমনীতে যুক্ত করা হয়।
এই ৩ টি ছাড়াও আরো অনেক ধরনের AV Fistula শরীরে করা যায় যার জন্য একজন ভাস্কুলার সার্জন বিশেষভাবে ট্রেইনিং প্রাপ্ত।
⸻
🔹 কীভাবে তৈরি করা হয়?
একটি অপারেশনের মাধ্যমে হাতের ধমনী ও শিরা সরাসরি জোড়া দেওয়া হয়। ৬-৮ সপ্তাহ পর শিরা মোটা হয়ে (mature হয়ে) ডায়ালাইসিসের জন্য ব্যবহারযোগ্য হয়।
⸻
🔹 কীভাবে কাজ করে?
ধমনীর উচ্চ চাপের রক্ত শিরায় প্রবাহিত হয়, ফলে শিরা মোটা ও শক্ত হয়। এতে বড় সুই দিয়ে সহজে ও নিরাপদে ডায়ালাইসিস করা যায়।
⸻
🔹 কখন প্রয়োজন?
যেসব রোগীকে দীর্ঘদিন নিয়মিত ডায়ালাইসিস করতে হবে, তাদের জন্য AV Fistula সবচেয়ে ভালো বিকল্প।
⸻
🔹 কতদিন ব্যবহার করা যায়?
যদি ভালোভাবে যত্ন নেওয়া হয়, অনেক বছর ধরে একই ফিস্টুলা ব্যবহার করা সম্ভব।
⸻
🔹 কেন AV Fistula ক্যাথেটারের থেকে ভালো?
✅ দীর্ঘস্থায়ী
✅ ইনফেকশনের ঝুঁকি অনেক কম
✅ রক্ত প্রবাহ বেশি, ডায়ালাইসিস কার্যকর
✅ শরীরের জন্য নিরাপদ
❌ ক্যাথেটারে ইনফেকশন, ব্লকেজ, রক্ত জমাট বাঁধা ইত্যাদি জটিলতা বেশি হয়
⸻
🔹 AV Fistula যত্নের টিপস:
✅ প্রতিদিন হাত দিয়ে ফিস্টুলার জায়গায় “thrill” (কম্পন) আছে কিনা পরীক্ষা করুন। কম্পন না থাকলে সঙ্গে সঙ্গে ভাস্কুলার সার্জনের শরণাপন্ন হোন।
✅ ফিস্টুলার হাতে রক্তচাপ মাপবেন না, রক্ত নেবেন না বা স্যালাইন দেবেন না।
✅ প্রতিদিন অন্তত একবার আপনার ব্লাড প্রেশার মাপুন এবং ব্লাড প্রেশার ১৪০/৯০ বা তার উপরে রাখার চেষ্টা করুন। মনে রাখবেন লো ব্লাডপ্রেশার ফিস্টুলা বন্ধের অন্যতম কারণ।
✅ ফিস্টুলার হাত দিয়ে ভারী ওজন তুলবেন না এবং বারবার চাপ দেবেন না।
✅ ঘুমানোর সময় ফিস্টুলার হাতে শরীরের ভর দেবেন না।
✅ ফিস্টুলার জায়গা সবসময় পরিষ্কার ও শুকনো রাখুন।
✅ ডায়ালাইসিসের আগে-পরে জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে নিন।
✅ ডায়ালাইসিসের সময় একজন দক্ষ ডায়ালাইসিস টেকনিশিয়ানের মাধ্যমে পাংচার করুন।
✅ হাত ফুলে যাওয়া, ব্যথা, লালচে হওয়া বা ইনফেকশনের কোনো লক্ষণ দেখলে দ্রুত ভাস্কুলার সার্জনের পরামর্শ নিন।
⸻
💡 মনে রাখবেন: AV Fistula হলো আপনার লাইফলাইন। সঠিক যত্ন নিলে এটি বছরের পর বছর নিরাপদে ব্যবহার করা যায়।
💡 মনে রাখবেন: AV Fistula বন্ধ হয়ে গেলে দ্রুত ভাস্কুলার সার্জনের শরণাপন্ন হলে, ফিস্টুলোপ্লাস্টির মাধ্যমে বন্ধ ফিস্টুলা পুনরায় চালু করা সম্ভব।
✅ সঠিক সময়ে AV Fistula তৈরি করলে ডায়ালাইসিস হয় সহজ, নিরাপদ ও কার্যকর।
====================================
ডা. মুহাম্মদ ইব্রাহীম খলিলুল্লাহ্
এম.বি.বি.এস (জারারামেক)
এম.এস (ভাস্কুলার সার্জারী)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সবেক পিজি হাসপাতাল), ঢাকা
কনসালটেন্ট ভাস্কুলার ও এন্ডোভাস্কুলার সার্জন
====================================
#সিলেট_চেম্বার:
-----------------------
🏥 কুইন্স হসপিটাল
📍 ঠিকানা: সুবিদবাজার, সিলেট
=======================================
নিয়মিত রোগী দেখছেনঃ
📅 প্রতি বৃহস্পতি ও শুক্রবার
🕓 বিকেল ০৪:০০টা থেকে সন্ধ্যা ০৭:০০টা পর্যন্ত
=======================================
অ্যাপয়েন্টমেন্ট পেতে যোগাযোগ করুন:
০১৭৩০৭০০৮৯৮, ০১৩১৮২১০২৭৭
বিস্তারিত তথ্যের জন্য:
=== === === === === === === === === === ==
হোয়াটসঅ্যাপ: https://wa.me/8801711434051
মেসেঞ্জার: https://m.me/VascularHub? (https://m.me/VascularHub?hash=(null)&source_id=8585216)
ফেসবুক পেইজ: https://www.facebook.com/VascularHub
====================================
20/08/2025
👉🏻 কুইন্স এন্ডোভাস্কুলার এন্ড ভাস্কুলার সেন্টারের সেবা সমূহ:
====================================
🔶 আঁকাবাঁকা শিরা/ভেরিকোস ভেইনের চিকিৎসা (কেটে/RFA/MCA/VenaSeal)
🔶 কিডনি রোগীর ডায়ালাইসিসের জন্য ফিস্টুলা অপারেশন কিংবা বন্ধ হয়ে যাওয়া ফিস্টুলা পুনরায় চালু করা (Fistuloplasty)
🔶 কিডনি রোগীর ডায়ালাইসিসের জন্য পার্মানেন্ট ক্যাথেটার (Perma Cath) স্থাপন
🔶 হাত, পা, পেট এবং গলার রক্তনালীর বাইপাস অপারেশন
🔶 ব্লক হয়ে যাওয়া রক্তনালী পুনরায় চালু করার জন্য Fogarty embolectomy অথবা এনজিওপ্লাস্টি (বেলুন/রিং/স্টেন্ট লাগানো)
🔶 গ্যাংরিন বা পচন রোগের জরুরী চিকিৎসা
🔶 দূর্ঘটনা জনিত কারণে রক্তনালী কেটে গেলে তার জরুরী চিকিৎসা
🔶 পায়ের দীর্ঘস্থায়ী ঘা (Ischemic ulcer/Venous ulcer/Diabetic foot) এর চিকিৎসা
🔶 Post Thrimbotic Syndrome (PTS) বা পায়ের দীর্ঘস্থায়ী ঘা এর চিকিৎসায় Venous Stenting (রিং লাগানো) বা Venous Bypass Surgery (শিরার বাইপাস অপারেশন)
🔶 ক্যান্সার রোগীদের কেমোথেরাপির এর জন্য শরীরে কেমোপোর্ট বা PICC Line স্থাপন
🔶 হঠাৎ হাত বা পা ফুলে যাওয়া বা গভীর শিরায় ব্লক (DVT) এর জরুরী চিকিৎসা
🔶 উচ্চ ঝুকিপূর্ণ ক্যান্সার রোগীদের DVT এর চিকিৎসায় IVC Filter স্থাপন
🔶 রক্তনালীর জন্মগত ত্রুটি (টিউমার/হেমানজিওমা এবং ম্যালফরমেশন) এর চিকিৎসা ও অপারেশন
🔶 স্ফীত বা মোটা রক্তনালী বা এনিউরিজম (Aneurysm) রোগের চিকিৎসা (কেটে বা না কেটে EVAR/TEVAR)
🔶 গলায় অতিরিক্ত রিব বা সারভাইকাল রিব এর অপারেশন
🔶 Stenting of Visceral or Renal Arteries
🔶 Chemical Embolisation
🔴 হাত, পা, গলার রক্তনালীর কালার ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড পরীক্ষা (Duplex study of Upper Limb/Lower Limb/Neck/Carotid Vessels)
====================================
ডা. মুহাম্মদ ইব্রাহীম খলিলুল্লাহ্
====================================
এমবিবিএস, এমএস (ভাস্কুলার সার্জারী)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
(সবেক পিজি হাসপাতাল)
কনসালটেন্ট ভাস্কুলার ও এন্ডোভাস্কুলার সার্জন
====================================
🟢 সিলেট চেম্বার:
-----------------------
🏥 কুইন্স হসপিটাল
📍 ঠিকানা: সুবিদবাজার, সিলেট
নিয়মিত রোগী দেখছেনঃ
📅 প্রতি বৃহস্পতি ও শুক্রবার
🕓 বিকেল ০৪:০০টা থেকে সন্ধ্যা ০৭:০০টা পর্যন্ত
-----------------------
অ্যাপয়েন্টমেন্ট পেতে যোগাযোগ করুন: ০১৭৩০৭০০৮৯৮, ০১৩১৮২১০২৭৭
====================================
বিস্তারিত তথ্যের জন্য:
=== === === === === === === === === === ==
হোয়াটসঅ্যাপ: https://wa.me/8801711434051
মেসেঞ্জার: https://m.me/VascularHub? (https://m.me/VascularHub?hash=(null)&source_id=8585216)
ফেসবুক পেইজ: https://www.facebook.com/VascularHub
====================================
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Dhaka
3100