18/11/2024
Sylhet Olympiad এ যুক্ত হতে এই পোস্টটি পড়ুন...
সিলেট বিভাগের ভবিষ্যত প্রজন্মের জন্য কাজ করতে চাইলে আপনিও ভলান্টারি কাজে যুক্ত হতে পারেন আমাদের সাথে!
সিলেটের ট্যালেন্টেড বাচ্চাদের মেধা বিকাশের সুযোগ করে দিতে ও সকল ট্যালেন্টদের খুঁজে বের করার জন্য আমরা শুরু করেছি Sylhet Olympiad প্রজেক্ট। যার মাধ্যমে সিলেট বিভাগের সকল শিক্ষার্থীরা নিজেদেরকে মানসিক ও জ্ঞানের দিকে এগিয়ে নেয়ার মতো একটা প্ল্যাটফর্ম পেতে পারেন। এই প্ল্যাটফর্ম সবাইকে দেশ বিদেশের সফল ব্যাক্তিত্ব ও জ্ঞানী মেন্টরদের এনে দিবে, যাতে করে আমাদের সকল শিক্ষার্থীরা নিয়মিত পরামর্শ ও গাইডেন্স লাভ করতে পারেন মেন্টরদের কাছ থেকে। এছাড়াও সিলেট বিভাগের প্রতিটি স্কুলে ভিন্ন ভিন্ন ক্যাম্পেইনের, ট্রেনিংয়ের ও প্রতিযোগিতার আয়োজন করা হবে। আমরা বিশ্বাস করি সিলেট বিভাগের আগামী প্রজন্মের লিডারশীপ তৈরিতে সিলেট অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ট্যালেন্টদের মেধা বিকাশে কাজ করে যাবে, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সাহায্য করুন 🤲
*** আপনি চাইলে নিজ এলাকার বা, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে মেধাবী সিলেট বানাতে সহায়তা করতে পারেন। আপনার নাম, উপজেলা, ফোন নাম্বারসহ বিস্তারিত জানিয়ে পেইজে ইনবক্স করুন!